Nutritionist Chandan Kundu

Directions

Nutritionist Chandan Kundu A complete and balance diet increases the effectiveness of medicine several times.

13/10/2026

আপনি রাত ২/৩ টার আগে ঘুমাবেন না,ব্রাঞ্চ করেন,রাতের খাবার ১১ টায় খাবেন, ফাস্ট ফুড,আইসক্রিম ছাড়তে পারবেন না অথচ শুধু ভাত কম খেয়ে ওজন না কমলে দোষ কার?

12/10/2026

ডায়বেটিক রোগীর মধ্যে যারা আলু পছন্দ করেন তারা সাধারণ আলুর পরিবর্তে মিস্টি আলু পরিমিত পরিমাণে খেতে পারেন

10/10/2026

চারপাশে ডেংগুর প্রকোপ বেশি হওয়ায় জ্বর আসা মাত্রই ডেংগুর টেস্ট(NS1)করুন এবং তরল খাবার (ফলের জুস,ডাবের পানি,স্যালাইন, স্যুপ) খাবেন।নাপা ছাড়া অন্য ওষুধ নিষেধ।

08/10/2026

শুভ সকাল। আজ সকালে কে কি নাস্তা করলেন?

06/10/2026

১ মাস সকাল ১০ টা থেকে দুপুর ২ টার মধ্যে যেকোনো ১০ মিনিট রোদে বসুন(দুই হাত বা পিঠে -শিশুর ক্ষেত্রে) ভিটামিন-ডি ঘাটতি দূর করুন।

তারপর বলুন যেকোনো দাওয়াত এর পর অথবা গরমের দিনে কে কি পরিমাণে সফট ড্রিংকস খান??আমাদের ওজন বৃদ্ধির সবচেয়ে বড় কারণ হলো এই স...
05/10/2026

তারপর বলুন যেকোনো দাওয়াত এর পর অথবা গরমের দিনে কে কি পরিমাণে সফট ড্রিংকস খান??

আমাদের ওজন বৃদ্ধির সবচেয়ে বড় কারণ হলো এই সফট ড্রিংকস।ছুটির দিনে অথবা যেকোনো পারিবারিক অনুষ্ঠানে বাচ্চা থেকে শুরু করে বড় সবাই এগুলো খেয়ে থাকেন। চায়ে চিনি খাচ্ছেন না অথচ বাইরে ঠিকই ২০০-২৫০ মিলি এ ধরনের সফট ড্রিংকস খাচ্ছেন এবং দিন দিন নিজের শরীরে ইনসুলিনের রেজিস্টেন্স বাড়াচ্ছেন এবং ফলশ্রুতিতে ওজন বৃদ্ধি পাচ্ছে।

আপনারা জেনে অবাক হবেন ১ গ্লাস সফট ড্রিংকস এ প্রায় ১৬-২০ চামচ চিনি থাকতে পারে। তাই আজই সাবধান হোন নিজের পাশাপাশি নিজের বাচ্চাকে এ ধরনের সফট ড্রিংকস বা জুস থেকে দূরে রাখুন।

এসব সফট ড্রিংকসে চিনির পাশাপাশি বিভিন্ন কালার,কার্বোনেটেড পানি ব্যবহার করা হয় যা স্বাদ ও দেখার সৌন্দর্য বৃদ্ধি করলেও আপনার বিশেষ করে আপনার ছোট্ট সোনামণির লিভার,হার্ট ও কিডনির জন্য ক্ষতিকর হতে পারে।

মনে রাখবেন সুস্থ থাকতে হলে এই ছোট ছোট খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল পরিবর্তন আপনাকে করতে হবে।

03/10/2026

ছুটির দিনে বাইরের বিরিয়ানী পছন্দ কার কার ?

বিরিয়ানিতে ব্যবহৃত হচ্ছে কাপড়ের রঙ এবং ট্যানারির লবণ যা লিভার ও কিডনির জন্য ক্ষতিকর।

এটা আমিও জানতে চাই। কোন যাদু বলে এমন হচ্ছে। অসুস্থ মানুষ, শিশু ও বৃদ্ধ এরাই সাধারণত ফল খায় কেননা অন্যান্য খাবার এরা তেমন...
01/10/2026

এটা আমিও জানতে চাই। কোন যাদু বলে এমন হচ্ছে। অসুস্থ মানুষ, শিশু ও বৃদ্ধ এরাই সাধারণত ফল খায় কেননা অন্যান্য খাবার এরা তেমন খেতে পারেন না।

কিন্তু বাজারের এমন অবস্থা হলে শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা (বিশেষ করে ডেংগু রোগী) কি খাবে? আবার ডাব বিক্রি হচ্ছে ২৫০ করে।এদেশে চারপাশে যা দেখি সবই ব্যবসায়ী,কেউ মানবিক নয়....

30/09/2026

আপনার কাছে কঠিন কোনটা?

ওজন কমানো নাকি ওজন কমিয়ে সেটাকে স্থির করা??

আমাদের দেশে প্রতিনিয়ত ডায়বেটিস রোগীর সংখ্যা বাড়ছে। এর প্রধান কারণ ২ টি।১. খাবার ও ঘুমের অনিয়ম এবং ২. সেডেন্টারি লাইফস্টা...
29/09/2026

আমাদের দেশে প্রতিনিয়ত ডায়বেটিস রোগীর সংখ্যা বাড়ছে। এর প্রধান কারণ ২ টি।

১. খাবার ও ঘুমের অনিয়ম এবং
২. সেডেন্টারি লাইফস্টাইল ও স্ট্রেস

আমরা চাইলেই খুব সহজেই এসব নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু করি না।কেন জানেন?? কারণ আমরা এই অনিয়মিত লাইফস্টাইল উপভোগ করি এবং এটাকে অনেকে ট্রেন্ডি হিসেবে দেখে। আমার পরিচিত এমন অনেক রোগীও আছেন বিশেষ করে ১২-১৪ বছরের কিশোর/কিশোরী যারা সময় মতো ঘুমায় বলে বন্ধুদের বুলিং এর স্বীকার হয়।

কাজেই যদি ডায়বেটিস সহ অন্যান্য যেকোনো নন-কমিউনিকেবল ডিসিজ থেকে প্রতিকার ও প্রতিরোধ করতে হলে অবশ্যই খাবার ও ঘুমের সময় ঠিক রাখতে হবে এবং প্রতিদিন ৩০ মিনিট যেকোনো একটা শরীরচর্চা অবশ্যই করতে হবে।

অনেকে আবার বুঝতে পারেন না যে খাবারের প্লেট কেমন হবে। খাবারের প্লেটকে মনে মনে চারভাগ করবেন।

✅একভাগে থাকবে শর্করা জাতীয় খাবার ভাত,রুটি,ওটস ইত্যাদি। তবে ডায়বেটিক রোগীর ক্ষেত্রে লাল চালের ভাত বা লাল আটার রুটি রাখতে পারেন।
✅২য় ভাগে রাখবেন আমিষ জাতীয় খাবার মাছ বা মাংস বা ডাল,
✅৩য় ভাগে সবজি ও ৪র্থ ভাগে সালাদ।এছাড়াও গুড ফ্যাট হিসেবে বিভিন্ন বাদাম ও বীজ মাঝে মধ্যে খেতে পারেন।

তবে প্রতিবেলায় যাদের পক্ষে এভাবে খাওয়া সম্ভব নয় তারা সালাদ স্কিপ করতে পারেন।সবচেয়ে বড় কথা চিনির পাশাপাশি ময়দা ও জুস/ড্রিংকস জাতীয় খাবার যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে।

মনে রাখবেন নিজেকে সুস্থ রাখতে দামী দামী সাপ্লিমেন্ট বা ঔষধ না খেয়ে ছোট ছোট অভ্যাস গড়ে তুলুন। এগুলোই আপনাকে দীর্ঘস্থায়ী সুস্থ থাকতে সাহায্য করবে।

ইন্টারনেট হতে প্রাপ্ত একটা খাবার প্লেটের ছবি যুক্ত করে দিচ্ছি খাবার প্লেটিং ভালো করে বুঝার জন্য।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Chandan Kundu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category