27/06/2026
!! ইউনানী চিকিৎসকদের দক্ষতা উন্নয়নে "Liver Diseases and Fatty Liver: Evidence-Based Unani Therapeutic Management" বিষয়ে ধারাবাহিক CUME কর্মশালা অনুষ্ঠিত !!
বাংলাদেশ ইউনানী মেডিকেল অ্যাসোসিয়েশন ও ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে, এবং দেশের প্রাচীনতম ইউনানী চিকিৎসা বিদ্যাপীঠ হাকিম হাবিবুর রহমান ইউনানী মেডিকেল কলেজের সহযোগিতায় ইউনানী চিকিৎসক বৃন্দের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে “কন্টিনিউয়াস ইউনানী মেডিকেল এডুকেশন (CUME)” শীর্ষক মাসিক কর্মশালা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ ২৬ জুন "Liver Diseases and Fatty Liver: Evidence-Based Unani Management" বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন CUME অর্গানাইজিং কমিটির সম্মানিত উপদেষ্টা এবং হাকিম হাবিবুর রহমান ইউনানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান সাকী।
কর্মশালায় তিনজন অভিজ্ঞ রিসোর্স পারসন তাঁদের জ্ঞানগর্ভ আলোচনা উপস্থাপন করেন। হাকিম হাবিবুর রহমান ইউনানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. হাকীম আব্দুল গনি লিভারের এনাটমি, ফিজিওলজি ও প্রচলিত যকৃতরোগ সমূহের প্যাথলজি বিষয়ে বিস্তারিত আলোচনা প্রদান করেন।
বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের রেজিস্ট্রার ডা. রেদওয়ানুল হক মাসুম বাংলাদেশের প্রেক্ষাপটে বহুল প্রচলিত ১০টি যকৃত রোগের পরিচিতি ও ডায়াগনোসিস এবং ফ্যাটি লিভার নিয়ে আলোচনা করেন।
যকৃত রোগ ও ফ্যাটি লিভারের ইউনানী চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন হাকিম হাবিবুর রহমান ইউনানী মেডিকেল কলেজের প্রভাষক ও স্কিন কেয়ার এবং রেজিমেনাল থেরাপি ইউনিটের কনসালটেন্ট হাকীম রুহুল আমিন মিলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্গানাইজিং কমিটির আহ্বায়ক ও উক্ত কলেজের সহকারী অধ্যাপক ডা. হাকীম আব্দুল গনি।
কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইউনানী চিকিৎসকবৃন্দসহ অন্যান্য ডিসিপ্লিনের চিকিৎসকরা অংশগ্রহণ করেন। প্রায় ৩০ জনের অধিক অংশগ্রহণকারীর উপস্থিতিতে কর্মশালাটি জ্ঞান-বিনিময় ও দক্ষতা উন্নয়নের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে পরিগণিত হয়।