Nutritionist Kaniz Alam

Directions

Nutritionist Kaniz Alam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nutritionist Kaniz Alam, Medical and health, Dhaka.

নিউট্রিশন&ডায়েট কনসালটেন্ট
বি.এস.সি(অনার্স), এম.এস.সি ( খাদ্য ও পুষ্টিবিজ্ঞান) ঢাবি,
সিএনডি (বাংলাদেশ মেডিকেল কলেজ&হাসপাতাল),
নিউট্রিশনিস্ট (Health Revolution),আল কারীম ডেন্টাল পয়েন্ট,সানারপাড়,নারায়ণগঞ্জ

04/10/2026

ডিভোর্স সবাই করে।কারো দোষ হয়না!
দোষ হয় খালি কাইল্লা রাফসান এর🌚🤣

04/10/2026
04/10/2026

🙂

01/10/2026

আপনি যদি ফ্যাটি লিভারের পেশেন্ট হয়ে থাকেন তবে এই খাবারগুলো এড়িয়ে চলবেন!

১)ফল: ফল অবশ্যই একটি আদর্শ খাবার তবে ফলের জুস ফ্যাটি লিভারের পেশেন্ট দের জন্য একপ্রকার শত্রু বলা চলে।ফল থেকে আসা ফ্রুক্টোজ মূলত লিভারে গিয়ে প্রসেস হয়।যা অল্প মাত্রায় হলে লিভার প্রসেস করতে পারে তবে তা বেশি মাত্রায় হয়ে গেলে লিভার তা মেটাবোলাইজ করে পুনরায় ফ্যাট হিসেবে জমা করে।এর ফলে ফ্যাটি লিভার বাড়তে পারে এবং ইনসুলিন রেজিস্ট্যান্সও বাড়তে পারে।ফলের জুস একদমই কম খাবেন।খুব বেশি ইচ্ছে করলে গোটা বা পুরো ফল মাঝে মাঝে খেতে পারেন।

২) রিফাইন্ড কার্বোহাইড্রেট: অতিরিক্ত সাদা ভাত,সাদা পাউরুটি
ময়দার তৈরি খাবার(পরোটা,নান,পেস্ট্রি),বেকারির খাবার।
এগুলো দ্রুত রক্তে শর্করা বাড়ায়, ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স ও লিভারে চর্বি জমার ঝুঁকি বাড়তে পারে।

৩) অতিরিক্ত চিনি ও মিষ্টি জাতীয় খাবার:কোমল পানীয়
প্যাকেটজাত জুস,কেক, পেস্ট্রি, ডোনাট ইত্যাদি। এগুলোতে প্রচুর Added Sugar থাকে,যা লিভারে অতিরিক্ত চর্বি জমার ঝুঁকি বাড়াতে পারে।

৪)অতিরিক্ত তেলে ভাজা খাবার ও ফাস্ট ফুড:
*ফ্রেঞ্চ ফ্রাই
*ফ্রাইড চিকেন বার্গার,
*পিজ্জা
*চিপস

৫)প্রসেসড মাংস:
* সসেজ
* সালামি
* নাগেটস
* প্রসেসড মিট

৬)অতিরিক্ত অ্যালকোহল:অ্যালকোহল লিভারের ক্ষতি আরও বাড়াতে পারে,তাই সম্পূর্ণ এড়িয়ে চলবেন।

ফ্যাটি লিভার থাকলে খাদ্যতালিকায় বেশি রাখুন-
প্রচুর শাকসবজি,whole grain(লাল চাল,ব্রাউন রাইস,ওটস)স্বাস্থ্যকর প্রোটিন(মাছ, ডিম, ডাল)এবংGood fats(বাদাম,সীডস,অলিভ অয়েল)

নিয়মিত ব্যায়াম করুন, পর্যাপ্ত পানি পান করুন এবং প্রয়োজনে শরীরের ওজন ৫–১০% কমানোর চেষ্টা করুন।এই পরিবর্তনগুলোই ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কানিজ আলম
নিউট্রিশন&ডায়েট কনসালটেন্ট
বি.এস.সি(অনার্স), এম.এস.সি ( খাদ্য ও পুষ্টিবিজ্ঞান) ঢাবি,
সিএনডি (বাংলাদেশ মেডিকেল কলেজ&হাসপাতাল),নিউট্রিশনিস্ট (Health Revolution)
আপনার personalised ডায়েট প্ল্যানের জন্য ইনবক্স করুন।
゚

01/10/2026

ডাবের পানির দাম ২০০-২৫০ টাকা!
ডাবের পানিতে Sodium-এর পরিমাণ খুবই কম, অন্যদিকে Potassium থাকে তুলনামূলক বেশি। এক প্যাকেট ORS-এ থাকা Sodium-এর সমপরিমাণ পেতে প্রায় ৪টি ডাব খেতে হতে পারে। এতে Sodium-এর ঘাটতি পূরণ করতে গিয়ে শরীরে অতিরিক্ত Potassium জমার ঝুঁকি তৈরি হয়, যা বিশেষ করে কিডনি ও হৃদ্‌রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে। তাছাড়া ডাবের পানিতে Sodium ও Potassium-এর মাত্রা নির্দিষ্ট নয়। তাই ডেঙ্গু, অতিরিক্ত ঘাম, বমি বা ডায়রিয়ায় শরীরের পানি ও ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণে ডাবের পানির চেয়ে সঠিক নিয়মে তৈরি ORS অধিক নির্ভরযোগ্য। See less
post collected.

30/09/2026

ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাব্য লক্ষণসমূহ:
• বিশেষ করে পায়ের বুড়ো আঙুলের জয়েন্টে হঠাৎ তীব্র ব্যথা
• জয়েন্টে ফোলা ও লালচে ভাব
• আক্রান্ত জয়েন্টে গরম অনুভূত হওয়া
• হাঁটা বা জয়েন্ট নাড়াচাড়ায় ব্যথা বেড়ে যাওয়া
• বারবার জয়েন্টে ব্যথা ও প্রদাহ হওয়া
• রাতে হঠাৎ তীব্র জয়েন্টের ব্যথা শুরু হওয়া
• দীর্ঘদিনের ক্ষেত্রে জয়েন্টের আশেপাশে ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল জমে ছোট ছোট গুটি (Tophi) তৈরি হওয়া

তবে মনে রাখবেন,ইউরিক অ্যাসিড বেড়ে গেলেই সবার ক্ষেত্রে এসব লক্ষণ দেখা যায় না।অনেকের ক্ষেত্রে কোনো উপসর্গ ছাড়াই ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকতে পারে।

তাই শুধু লক্ষণের ওপর নির্ভর না করে প্রয়োজনে রক্ত পরীক্ষার মাধ্যমে ইউরিক অ্যাসিডের মাত্রা পরীক্ষা করা গুরুত্বপূর্ণ।
Dt. Kaniz Alam
নিউট্রিশন&ডায়েট কনসালটেন্ট
বি.এস.সি(অনার্স), এম.এস.সি ( খাদ্য ও পুষ্টিবিজ্ঞান) ঢাবি,
সিএনডি (বাংলাদেশ মেডিকেল কলেজ&হাসপাতাল),নিউট্রিশনিস্ট (Health Revolution)
゚

25/09/2026

PCOS মানে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো । তোমাকে ভালো খাবার খেতে হবে , but insulin resistance এর জন্য হাত পা কাঁপতে শুরু করবে । সুস্থ মানুষ ঘুমাবা উঠে suddenly মনে হবে কেউ ইচ্ছা মত মারছে, তুমি ডায়েট করবা , exercise করবা কিন্তু ওজন কমবে না কারন combo তে হাইপার থাইরয়েড ফ্রি। যেকোনো ভাবে অসুস্থ হলে সহজে সুস্থ হবা না কারন immune system low. Maximum time প্রচুর ঘুম পাবে , নিজের লক্ষ্য ফুলফিল করতে পারবা না, লেবার দিতে পারবা না।
মেজাজ খিটখিটে থাকবে। Period থাকবে irregular বা overflow , পেটে ব্যথা এমন থাকবে যে দম বন্ধ হয়ে যাবে।ফার্টিলিটি rate কমতে থাকবে, And এর কোন permanent solution ও থাকবে না। উপরন্তু হরমোনাল imbalance , অ্যাজমা তো আছেই। তাইলে তুমি বেঁচে থেকে করবা টা কি? মিডিয়োকোর লেভেলে থেকে গার্ডিয়ান , surroundings এর expectation বাড়িয়ে?

(C)

কেউ আমাকে কখনো বলেনি, থাইরয়েড শুধু এনার্জির ওপরই প্রভাব ফেলে না।কেউ বলেনি, এটা হার্টের রিদমকেও প্রভাবিত করে—তাই ভোর ৪টা...
24/09/2026

কেউ আমাকে কখনো বলেনি, থাইরয়েড শুধু এনার্জির ওপরই প্রভাব ফেলে না।

কেউ বলেনি, এটা হার্টের রিদমকেও প্রভাবিত করে—তাই ভোর ৪টায় কোনো কারণ ছাড়াই বুক ধড়ফড় করতে পারে।

কেউ বলেনি, এটা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে—তাই সবাই স্বাভাবিক থাকলেও আমার ঠান্ডায় কাঁপতে হয়।

কেউ বলেনি, এটা নার্ভের কাজকে প্রভাবিত করে—তাই হাত অবশ হয়ে যায়, জিনিসপত্র হাত থেকে পড়ে যায়।

কেউ বলেনি, এটা জয়েন্টের প্রদাহকে প্রভাবিত করতে পারে—তাই কোনো কোনো দিন নিজের শরীরটাকেই ৮০ বছরের মতো মনে হয়।

কেউ বলেনি, এটা মাসিকের সাইকেলকে প্রভাবিত করে—তাই হঠাৎ করে পিরিয়ড কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে।

কেউ বলেনি, এটা ত্বকের কোষের renewal-এ প্রভাব ফেলে—তাই ত্বক শুষ্ক, ফেটে যাওয়া আর ব্যথাযুক্ত হয়ে যেতে পারে।

কেউ বলেনি, এটা চুলের growth cycle-কে প্রভাবিত করে—তাই চুল মুঠো মুঠো করে ঝরে পড়তে পারে।

কেউ বলেনি, এটা serotonin আর dopamine-এর ওপরও প্রভাব ফেলে—তাই কখনো কখনো মনে হয়, নিজের personality-টাই যেন হারিয়ে ফেলেছি।

কেউ বলেনি, এটা gut motility-তেও প্রভাব ফেলে—তাই bloating আর constipation যেন প্রতিদিনের একটা যুদ্ধ হয়ে দাঁড়ায়।

১০টা সিস্টেম!!!
একটা ছোট্ট gland...
゚

23/09/2026

ফেইসবুক বলছে ভিডিও না দিলে পেজ ঠিক করবেনা🙂এখন থেকে ভিডিও কনটেন্ট পাবা আপুরা।
゚

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Kaniz Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share