29/12/2018
মানসিক রোগের মধ্যে ব্যক্তিকে অক্ষম করে তোলা রোগের মধ্যে সিজোফ্রেনিয়া অন্যতম। সিজোফ্রেনিয়ার লক্ষণগুলোর সাথে আমরা এখনো তেমন পরিচিত নই, আর তাই সিজোফ্রেনিয়ার রোগীদের পাগল বলে তুচ্ছতাচ্ছিল্য, অবজ্ঞা, অপমান করাসহ চিকিৎসাবঞ্চিত রাখা হয়। কোনো পরিবারে একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তি থাকলে সেই পরিবার যেন হয়ে ওঠে ‘কলঙ্কিত’ পরিবার। পরিবারের কেউ মানসিক সমস্যায় আক্রান্ত হলে চিকিৎসা করানোর আগে সমস্যা লুকোতেই ব্যস্ত হয়ে পড়েন অন্যান্যরা। অনেক সময় দেখা যায় সুচিকিৎসার বদলে ওঝা বা কবিরাজের কাছে যান যার ফল হয় উল্টো।
তাই সিজোফ্রেনিয়া সম্পর্কে জানুন, সিজোফ্রেনিয়া কেন হয় এবং লক্ষণ কি তা বুঝুন এবং সিজোফ্রেনিয়ার সঠিক চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানুন।
✅✅ মনে রাখবেন, সিজোফ্রেনিয়া একটি রোগ। আপনার পরিবারে তেমন কেউ থাকলে এর জন্য লজ্জিত বা অস্বস্তি বোধ করার কারণ নেই। তাই আপনার পরিবারের কেউ অস্বাভাবিক আচরণ করলে তাকে ঘরে আটকে না রেখে সুচিকিৎসার ব্যবস্থা করুন।
✅✅ মানসিক রোগী বা সিজফ্রেনিকদের জন্য অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্র ঢাকা লাইফ কেয়ার হাসপাতাল। এখানে মানসিক রোগ বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ কাউন্সেলর রয়েছেন যারা মানসিকভাবে অসুস্থদের পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা করেন। ঠিকানাঃ 123/7, Tejkuni Para, Bijoy Sharani Link Road, Tejgaon Dhaka, Bangladesh 1215। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01766-675434 এ
✅✅ সিজোফ্রেনিয়ার জন্য নিজেকে বা পরিবারের সদস্যকে অপরাধী ভাববেন না। এটি কারও ভুলের জন্য নয় বরং এটি ব্যক্তির মানসিক সমস্যার ফল। শরীরের অন্যান্য রোগের মতই একেও স্বাভাবিকভাবে মেনে নিন।
✅✅ সিজোফ্রেনিয়ার লক্ষণগুলো জানুন। পুনরায় আক্রমণের প্রাথমিক লক্ষণ হলো আগে ধরতে পারলে পুনরায় আক্রমণ ঠেকাতে পারবেন। যেমন, ঘুমের ধরনে পরিবর্তন, অস্বাভাবিক আচরণ, সামাজিকভাবে নিজেকে গুটিয়ে নেওয়া ইত্যাদি।
✅✅ সিজফ্রেনিক রোগীকে বুঝতে দিন তিনি একাই এই রোগ মোকাবিলা করছেন না বরং আপনারাও তাঁর পাশে রয়েছেন। তাকে পর্যাপ্ত সময় দিন, গল্প করুন, ছোটখাটো বিষয়গুলো শেয়ার করুন, উৎফুল্ল রাখার চেষ্টা করুন যাতে রোগী কখনোই নিজেকে একা মনে না করে।
✅✅ রোগীর সামনে প্রকাশ্যে উদ্বেগ, উৎকণ্ঠা প্রকাশ করবেন না। আবার সরাসরি ও নির্দয় সমালোচনাও করবেন না। নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারলে প্রশংসা করুন। মনে রাখবেন, এঁদের যত্ন নেওয়া আবেগগতভাবে ও শারীরিকভাবে ক্লান্তিকর। নিজের জন্য সময় নিন।