29/04/2026
**কিডনির যত্ন নেন** ডায়ালাইসিসের খরচ কতো জানেন? এক বার করলে এভারকেয়ার / ইউনাইটেডে মাত্র ৮ হাজার টাকা, অনেক জায়গায় আড়াই থেকে চার হাজার। শুধু গণস্বাস্থ্যে আট শত টাকা।
*কম না অনেক?
*সপ্তাহে ৩ বার করে লাগে।
কিডনি নিজে ব্লাড ফিল্টার করতে না পারলে তখন ডায়ালাইসিস করতে হয়।
মানে ৫ বছরে ৬০ লাখ থেকে দেড় কোটি টাকার মতো লাগে। এর ফলে আপনি ভালো হবেন না, জাস্ট বেচে থাকবেন। আসল খরচ তো রোগীর সামর্থ্য অনুযায়ী।
**রাত জাগতে** ভালো লাগে? পানি কম খান? হিসু চেপে রাখেন? ডায়াবেটিস নিয়ে চিন্তা নাই? হাই ব্লাডপ্রেশার পাত্তা দেন না?
* হাবিজাবি খাইতে ভাল্লাগে? ফাস্ট ফুড?
* দোকানের ফ্রিজে রাখা বার্গারের পেটির ডীপ ফ্রাই বা মেয়নেস ভর্তি পিজ্জা?
*আইসক্রিম? ভাজা পোড়া? হাবিজাবি? সফট আর হার্ড ড্রিংক্স?ওজন কমানোরর জন্য বিভিন্ন ধরনের ট্যাবলেট? ব্যথানাশক ওষুধ খান?