10/10/2026
আমরা কি করে আমাদেরকে রক্ষা করবো, কি করে আমাদের ফুসফুস কে রক্ষা করবো? এমনই প্রশ্ন ছিল ছাত্রদের আজকের সেমিনারে। আমরা আমাদের বাতাস কে, পানি কে, খাদ্য কে অর্থাৎ পরিবেশ কে সর্বোপরি নিজেদেরকে দুষিত করে ফেলেছি। বাচার উপায় কি? আজ বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস উপলক্ষে সচেতনতা মুলক এই সেমিনারে প্রায় দু'ঘন্টা আলোচনা হলো। বীকনের সৌজন্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এই সেমিনারে বাংলাদেশ ক্যান্সার সোসাইটির পক্ষ থেকে সভাপতি ফারুক স্যার এবং আমি ছিলাম মূখ্য আলোচক। স্যার তামাক নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করেন। আমার জন্য ছিল তামাক জনিত ক্যান্সার নিয়ে, প্রধানত ফুসফুস ক্যান্সার নিয়ে। আমরা বসুন্ধরা এলাকার ভিতরে একজন মেয়েকে দেখলাম ধুমপান করতে করতে রিক্সায় যাচ্ছেন। হ্যাঁ এটাই বাস্তব, ইউরোপ আমেরিকায় যখন ছেলেদের চেয়ে মেয়েদের ধূমপান বাড়ছে, তখন আমাদের মেয়েরাও পাল্লা দিয়ে এগিয়ে চলেছে। সিগারেটের পাশাপাশি অনেকে ই সিগারেট খাচ্ছেন যা সমান ক্ষতিকারক। ই সিগারেটে এক্রোলিন নামের একটা রাসায়নিক পদার্থ থাকে যা আগাছা নাশক হিসেবে ব্যবহৃত হয়, যা কার্সিনোজেনিক। একটা সিগারেটে অনেক রাসায়নিক পদার্থ থাকে যার মধ্যে ৭০ টা সরাসরি ক্যান্সারের জন্য দায়ী। অতএব ধুমপান বর্জন করাটাই ফুসফুস ক্যান্সার এবং মুখ থেকে মুত্রথলি পর্যন্ত অনেকগুলো ক্যান্সার থেকে রক্ষা পাওয়ার একটা প্রধান উপায়। পরিবেশ রক্ষা করা, কর্মক্ষেত্রে ভালো পরিবেশের ব্যবস্থা রাখার পাশাপাশি স্বাস্থ্যকর খাবার, ওজন নিয়ন্ত্রণ, ব্যায়াম করা এসব আমাদের প্র্যাত্যহিক শারিরীক ক্ষয় থেকে রক্ষা করতে পারে। আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধ করার ব্যবস্থা রয়েছে, সেটিকে সুস্থ রাখতে হবে। ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতার সাথে সামাজিক আন্দোলনের মাধ্যমে মানুষকে সচেতন করলে সরকার ২০৪০ সালের মধ্যে ধুমপান মুক্ত বাংলাদেশ গড়ার অংগীকার বাস্তবায়ন করবেন। ইতিমধ্যে ধুমপান নিয়ন্ত্রনে বেশ কিছু আইন করেছেন। এর পরের ধাপে সমগ্র বিশ্বকে ধুমপান মুক্ত করতে আন্তর্জাতিক চুক্তি এবং তার বাস্তবায়ন করতে হবে। অনেক দেশ এ ব্যাপারে এগিয়ে গেছে। আশাকরা যায় সচেতন মানুষ একদিন মানব জাতিকে একদিন ধুমপান মুক্ত পরিবেশ উপহার দেবেন। ছাত্র ছাত্রী দের আগ্রহ আমাদেরকে আশান্বিত করে তোলে।।