19/09/2026
🌱 “আমার সন্তান কি ঠিকমতো বেড়ে উঠছে?” — এই প্রশ্নটি কখনোই অবহেলা করবেন না।
২০ সেপ্টেম্বর | International Children’s Growth Awareness Day
শিশুর উচ্চতা শুধু একটি সংখ্যা নয়—এটি তার স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ সংকেত।
কখনো কখনো বয়স অনুযায়ী শিশুর উচ্চতা না বাড়া, ওজনের অস্বাভাবিক পরিবর্তন বা বৃদ্ধির গতি কমে যাওয়া কোনো অন্তর্নিহিত সমস্যার প্রাথমিক ইঙ্গিত হতে পারে।
⚠️ যেমন—
• বয়স অনুযায়ী খুব কম উচ্চতা
• সমবয়সী শিশুদের তুলনায় ক্রমশ পিছিয়ে পড়া
• দীর্ঘদিন উচ্চতা না বাড়া
• অস্বাভাবিক দ্রুত বৃদ্ধি
• খুব কম বা অতিরিক্ত ওজনের সঙ্গে growth problem
• বয়ঃসন্ধি খুব আগে বা দেরিতে শুরু হওয়া
🩺 শুধু একবার উচ্চতা মাপলেই যথেষ্ট নয়।
শিশুর উচ্চতা ও ওজন নিয়মিত মেপে Growth Chart-এ Plot করে সময়ের সঙ্গে বৃদ্ধির ধারা দেখা গুরুত্বপূর্ণ।
কারণ—
“Height is not just height—Growth can be a window to a child’s health.” 🌱
👉 আপনার সন্তানের বয়স অনুযায়ী উচ্চতা ও ওজন কি ঠিক আছে?
👉 গত ১ বছরে সে কতটা বেড়েছে—আপনি কি জানেন?
আজই শিশুর Height, Weight ও Growth Pattern-এর দিকে নজর দিন।
প্রয়োজনে শিশু বিশেষজ্ঞ/এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিন।
💚 সময়মতো শনাক্তকরণ অনেক শিশুর জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।
ডা: মুহা: তানভীর ফয়সল
কনসালট্যান্ট - মেডিসিন, ডায়াবেটিস ও হরমোন
#শিশুরবৃদ্ধি
#শিশুরস্বাস্থ্য