04/10/2017
সোস্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যেগে লাইফসাইকেলবিডির স্বেচ্ছায় রক্তদান ও ফ্রী ব্লাড গ্রুপিং
মানারাত ইউনিভার্সিটির সোস্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যেগে ৩রা অক্টোবর ২০১৭ইং রোজ মংগলবার দিনব্যাপী লাইফসাইকেলবিডির স্বেচ্ছায় রক্তদান, ফ্রী ব্লাড গ্রুপিং ও রক্তদাতাদের ডেটাবেস সংরক্ষণ কর্মসূচী পালন করা হয়। মানারাত ইউনিভার্সিটির ট্রেজারার হাফিজুল ইসলাম মিয়া এ কর্মসূচীর উদ্বোধন করেন। দেশের অন্যতম অনলাইন ব্লাড ব্যাংক লাইফসাইকেলবিডি, রিদম ব্লাড ব্যাংক ও হ্যাপি ক্লাবের সহযোহিতায় এ কর্মসূচী পালিত হয়।
উদ্বোধনী বক্তব্যে হাফিজুল ইসলাম মিয়া বলেন, “স্বেচ্ছায় রক্তদান ও ফ্রী ব্লাড গ্রুপিং কর্মসূচী একটি মহৎ উদ্যেগ। এ কর্মসূচীর মাধ্যমে সমাজের মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে শিক্ষার্থীরা সক্রিয় ভূমিকা রাখবে। এ উদ্যেগের মাধ্যমে গরীব ও দরিদ্র মানুষেরা যেনো বিনামূল্য রক্ত পায় সেই দিকে সবাইকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান। তিনি লাইফসাইকেলবিডি অনলাইন রক্তদাতার কার্যক্রমকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য সকল শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।”
রক্ত মানবদেহের গুরুত্বপূর্ণ উপাদান। মানবজীবনে এর গুরুত্ব অপরিসীম। বিশেষ করে মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় তখন এর প্রয়োজনীয়তা উপলব্ধি করা যায়। তাই মানারাত সোস্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যেগে লাইফসাইকেলবিডি, রিদম ব্লাড ব্যাংক ও হ্যাপি ক্লাবের সহযোগিতায় এই ক্যাম্পইনের আয়োজন করা হয়।
“রক্তকনিকা ধবংস না করে দিবো রক্ত ঝণ, সংকট মুহুর্তে ফিরত পাবো নইকো আশাহীন।” লাইফসাইকেলবিডির এই শ্লোগানকে সামনে স্বেচ্ছায় রক্তদানের ব্যাপারে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ কর্মসূচীতে সোস্যাল ওয়েলফেয়ার ক্লাব, হ্যাপি ক্লাব ও ইউনিভার্সিটির অন্যান্য ক্লাবের সদস্যবৃন্দ ও সাধারন শিক্ষার্থীবৃন্দ স্বস্তফুর্তভাবে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানারাত সোস্যাল ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক নুরুল হুদা রাজীব, লাইফসাইকেলবিডি অনলাইন ব্লাড ব্যাংকের এডমিন নাজমুল হক সুমন, তৌহিদুল ইসলাম রিয়াজ, ইউসুফ প্রধান,রিদম ব্লাড ব্যাংকের ডাঃ মতিউর।
এছাড়াও উপস্থিত ছিলেন, সোস্যাল ওয়েলফেয়ার ক্লাবের প্রেসিডেন্ট মোঃ আফজাল হোসাইন, হ্যাপি ক্লাবের উপদেষ্টা রায়হান রাসেল, আলআমিন খান ও হ্যাপি ক্লাবের সভাপতি রাইয়ান সাদাত, রেডডট এর আল আমিন মোল্লা।