19/09/2026
আমাদের মস্তিষ্কের প্রি ফ্রন্টাল কর্টেক্স ২৫ বছরের দিকে পুরোপুরি ডেভেলপ হয়।
মস্তিষ্কের এই অংশ আমাদের ইমোশন রেগুলেশন এর পাশাপাশি আমাদের কে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
বাংলাদেশে ২৫ বছর বয়সে মানুষ মাত্র মাস্টার্স শেষ করে।
অর্থাৎ সমাজ ১৮ বছর বয়সে একজনকে adult ঘোষণা করে দিলেও প্রকৃতপক্ষে সে তখনও অপরিপক্ক ব্রেন নিয়ে ঘোরাফেরা করে আরও ৭ বছর।
এই বয়সেই সাধারণত মানুষ impulsive ডিসিশন নেয়।
হিসাব অনুযায়ী ১৭-১৮ বছর বয়স পর্যন্ত সাধারণত ছেলে মেয়েরা বাবা মায়ের কাছাকাছি ই থাকে। পরিবারের খুব কম হলেও ধারণা থাকে তারা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কি করছে।
এরপরে যে যেখানে ইউনিভার্সিটি তে ভর্তি হতে পারে সেখানে চলে যায়।
এই যে একটা অপরিণত চিন্তাশক্তি নিয়ে হুট করে পাওয়া স্বাধীনতার কম্বিনেশন, এটা কতটা মারাত্মক হতে পারে তার সব থেকে ভাল উদাহরণ পাবলিক ইউনিভার্সিটির ছেলেদের হল এবং গ্রুপ চ্যাট গুলো।
পরিবার থেকে দূরে আসা - আপাতদৃষ্টিতে adult এই মানুষগুলোর দ্বারা ঘটে যাওয়া অঘটনগুলোর জন্য দ্বায়ী কে?
পরিবার? ইনস্টিটিউশন? নাকি আমাদের পরিবেশ?
শুধরাতে এগিয়ে আসবে কে?