Hand Surgeon Dr Sk Murad Ahmed

Hand Surgeon Dr Sk Murad Ahmed Hand Surgery is a newer subject in our country.We'll help you to solve your hand problem.

দেশের বাইরে কোথাও ট্রেনিং বা কনফারেন্স এ গেলে হ্যান্ড সার্জারীর বই এবং যন্ত্রপাতি কেনা আমার রেগুলার অভ্যাস।এসব কনফারেন্স...
08/06/2026

দেশের বাইরে কোথাও ট্রেনিং বা কনফারেন্স এ গেলে হ্যান্ড সার্জারীর বই এবং যন্ত্রপাতি কেনা আমার রেগুলার অভ্যাস।এসব কনফারেন্স এর বইগুলো সব অরিজিনাল, এবং অনেক বইয়ের ডিজিটাল ভার্সন ও থাকে,যার কারণে এসব বই খুব দামী হয়ে থাকে।তারপরেও আমি কিনি কারণ আমার জ্ঞানের খুধা এবং কথায় বলে শখের দাম লাখ টাকা, কেননা আমার সখ ই যে এটা।

FESSH conference
৪ জুন,২০২৬
বাসেল,সুইজারল্যান্ড

The Hagia Sophia Grand Mosque,Istanbul,Turkey - আজকের জুম-আর নামাজ আদায় করতে পেরেছি ,আলহামদুলিল্লাহ।ইউরোপ থেকে ফেরার পথে...
05/06/2026

The Hagia Sophia Grand Mosque,Istanbul,Turkey - আজকের জুম-আর নামাজ আদায় করতে পেরেছি ,আলহামদুলিল্লাহ।ইউরোপ থেকে ফেরার পথে ইস্তানবুলে যাত্রাবিরতি।আর যেহেতু আজ শুক্রবার, ইস্তানবুলের ঐতিহাসিক বিখ্যাত মসজিদটিতে জুম-আর নামাজ পড়ার সুযোগ মিস করলাম না।তবে মসজিদের মেইন গম্বুজটাতে কিছু কাজ চলছে বিধায় ভিতর থেকে বড়বড় চারটি পিলারের উপর অস্থায়ীভাবে একটা ষ্টীলের গম্বুজ দিয়ে মসজিদের ব্যবহার চালু রেখেছে।

(The Hagia Sophia Grand Mosque (তুর্কিতে Ayasofya) বিশ্বের অন্যতম বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা এবং ইস্তাম্বুলের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর একটি।

সংক্ষিপ্ত ইতিহাস

* ৫৩৭ খ্রিস্টাব্দে Justinian I-এর আমলে এটি একটি বিশাল খ্রিস্টান ক্যাথেড্রাল হিসেবে নির্মিত হয়।
* প্রায় ১,০০০ বছর এটি বিশ্বের বৃহত্তম গির্জাগুলোর একটি ছিল।
* ১৪৫৩ সালে Mehmed II কনস্টান্টিনোপল (বর্তমান ইস্তাম্বুল) জয় করার পর এটিকে মসজিদে রূপান্তরিত করেন।
* ১৯৩৫ সালে Mustafa Kemal Atatürk-এর সময় এটি জাদুঘরে পরিণত হয়।
* ২০২০ সালে পুনরায় মসজিদ হিসেবে ব্যবহৃত হতে শুরু করে।

স্থাপত্যের বিশেষত্ব

* এর বিশাল গম্বুজ (Dome) মধ্যযুগের প্রকৌশলের এক বিস্ময়।
* ভেতরে খ্রিস্টীয় মোজাইক ও ইসলামিক ক্যালিগ্রাফি একই স্থানে দেখা যায়।
* বাইজেন্টাইন ও অটোমান স্থাপত্যশৈলীর অনন্য সমন্বয় এখানে দেখা যায়।

দর্শনার্থীদের জন্য

* নামাজের সময় মুসল্লিদের জন্য উন্মুক্ত।
* পর্যটকরাও নির্দিষ্ট অংশে প্রবেশ করতে পারেন।
* শালীন পোশাক পরিধান করতে হয়; মহিলাদের মাথা ঢেকে প্রবেশ করতে হয়।
* প্রবেশের নিয়ম ও সময়সূচি মৌসুমভেদে পরিবর্তিত হতে পারে।

মজার তথ্য

অনেক ইতিহাসবিদ Hagia Sophia Grand Mosque-কে বিশ্বের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ধর্মীয় স্থাপনাগুলোর একটি বলে মনে করেন, কারণ এটি একই ভবনে বাইজেন্টাইন খ্রিস্টীয় ও অটোমান ইসলামী ঐতিহ্যের সাক্ষ্য বহন করে।

তথ্যসূত্র: chat GPT)

Annual Conference of Federation of European societies for Surgery of the Hand(FESSH), Basel ,Switzerland.FESSH হল ইউরোপে...
05/06/2026

Annual Conference of Federation of European societies for Surgery of the Hand(FESSH), Basel ,Switzerland.

FESSH হল ইউরোপে যতগুলো দেশ আছে সেগুলোর সব হ্যান্ড সার্জনদের দিনে সোসাইটি, যেমনটা এশিয়া ও অষ্ট্রেলিয়া মহাদেশ এর সকল হ্যান্ড সার্জনদের নিয়ে আছে APFSSH. প্রতিবছর FESSH তাদের Anual conference আয়োজন করে থাকে,মুলত ইউরোপের দেশগুলোজে নিয়ে আয়োজন হলেও অন্যান্য মহাদেশ থেকেও হ্যান্ড সার্জনরা এ কনফারেন্স এ যোগ দিয়ে থাকে।এবারের অংশগ্রহণকারো ২৭০০ জন এর বেশী।

বাংলাদেশ থেকে আমি একাই এসেছি।একসাথে ১০ টা হলে প্রোগ্রাম চলছে, কনফারেন্স এর বাইরে চলছে Exhibition Fair, যেখানে বিভিন্ন কোম্পানী তাদের প্রোডাক্ট বিক্রি করছে।কেউ সার্জিক্যাল ইন্সট্রুমেন্ট,কেউবা বই,কেউ বা সি- আর্ম/মাইক্রোস্কোপ/ আর্থ্রোস্কোপ/ রোবট নিয়ে আসছে।

অনেক পরিচিত বিখ্যাত হ্যান্ড সার্জনের সাথে দেখা হয়েছে।অনেক কিছু নতুন শিখেছি।আলহামদুলিল্লাহ।

চেক রিপাবলিক ( চেক প্রজাতন্ত্র ) এর রাজধানী প্রাগ এ অবস্থিত চার্লস ইউনিভার্সিটি এর মেডিসিন ফ্যাকাল্টিতে আয়োজিত AO Trauma...
03/06/2026

চেক রিপাবলিক ( চেক প্রজাতন্ত্র ) এর রাজধানী প্রাগ এ অবস্থিত চার্লস ইউনিভার্সিটি এর মেডিসিন ফ্যাকাল্টিতে আয়োজিত AO Trauma Course,
-upper extremity (with human anatomical specimen) এ।

'Ultrasono guided upper limb surgery course'IRCAD, France হল বিশ্বের নাম্বার ওয়ান মিনিম্যাল ইনভেসিভ সার্জারী ট্রেনিং সেন...
01/06/2026

'Ultrasono guided upper limb surgery course'

IRCAD, France হল বিশ্বের নাম্বার ওয়ান মিনিম্যাল ইনভেসিভ সার্জারী ট্রেনিং সেন্টার। সারা বিশ্ব থেকে এখানে সার্জনরা আসেন এখানে ট্রেনিং করার জন্য, ট্রেইনাররাও আসেন বিভিন্ন দেশ থেকে।সারাবছর জুড়ে সার্জারীর মোটামুটি সব বিষয়েই ট্রেনিং হয় এখানে।সব ট্রেনিং এর মূল বিষয়ই হল মিনিম্যাল ইনভেসিভ সার্জারী।

মিনিম্যাল ইনভেসিভ সার্জারী কি?
- এটা হল কোনরকম কাটাছেড়া ছাড়া শুধুমাত্র একটা বা দুইটা ফুটা করে সেখান থেকে মেশিন ঢুকিয়ে অপারেশন করা,যেমনটা করা হয় পিত্তথলি বা কিডনীতে পাথর হলে অথবা হাটুর রগ ছিড়ে গেলে।আগে এসব অপারেশন অনকে বড় করে কেটে করা হত কিন্তু যুগ এবং যন্ত্রয়াতির অ্যাডভান্সমেন্ট এর কারণে এখন এসব মিনিম্যাল ইনভ্যাসিভ সার্জারী করা হয়।

এর সুবিধা কি?
এ ধরনের অপারেশন এর সুবিধা অনেক ,যেমন...
-কাটাছেড়া না হওয়ার কারনে অপারেশন এর ঝুকি অনেক কম।
-রোগীর হাসপাতালে ভর্তি থাকতে হয় না।
- সেলাই লাগে না, ফলে অপারেশন পরবর্তী ড্রেসিং ও সেলাই কাটার ব্যাপারটা নেই।
- অপারেশন এর দাগ থাকে না বা থাকলেও খুব সামান্য যেটা পরে মিশে যায়।
- খুব কম সময় অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে( বিদেশে একেবারেই দেয় না)
- দ্রুত স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারেন।

এর অসুবিধা কি?
- এ পদ্ধতিতে সব ধরনের অপারেশন করা যায় না, শুধুমাত্র নির্দিষ্ট কিছু অপারেশন করা যায়।
- খরচ তুলনামূলকভাবে একটু বেশি হয়।

হাতের কি কি রোগের অপারেশন Ultrasono guided and endoscopy guided করা যায়...

- Carpal Tunnel Syndrome
-Guyon's canal compression
- de Quervain tenosynivitis
- Trigger thumb ( adult )
- Trigger finger
- Cubital Tunnel Syndrome
- Radial Tunnel Syndrome
- Tennis elbow
-Golfer's elbow
-Lacertus syndrome
-Dorsal capsulodesis for TFCC injury

হ্যান্ড সার্জারী প্রাকটিস করছি প্রায় দশ বছর হল।আমাদের দেশে মিনিম্যাল ইনভেসিভ হ্যান্ড সার্জারী হত না, ২০২৪ সালে প্রথমে সিংগাপুর এবং পরে ফ্রান্সে এসে আমি আর্থ্রোস্কোপিক হ্যান্ড সার্জারীর উপর ট্রেনিং নিয়ে গিয়ে দেশে ফিরে আর্থ্রোস্কোপিক হ্যান্ড সার্জারী শুরু করি( পরে চায়না এবং হংকং এ ও ট্রেনিং নিয়েছিলাম)।

এ বছর মার্চে আমি হংকং এ Ultrasono guided এবং Endoscopy guided hand surgery এর উপর ট্রেনিং করি এবং এখন ট্রেনিং করলাম ফ্রান্স এ। আশা করছি মিনিম্যাল ইনভেসিভ হ্যান্ড সার্জারী এর এ দুটো বিষয় ও এখন শুরু করতে পারবো।সকলের দোয়াপ্রার্থী।

Europe calling........হ্যান্ড সার্জারীর নিত্য নতুন বিষয়ের উপর জ্ঞান আহরণ করতে আবারো ইউরোপের পথে.......এবারের গন্তব্য...ফ...
27/05/2026

Europe calling........

হ্যান্ড সার্জারীর নিত্য নতুন বিষয়ের উপর জ্ঞান আহরণ করতে আবারো ইউরোপের পথে.......
এবারের গন্তব্য...
ফ্রান্স- চেক রিপাবলিক - সুইজারল্যান্ড - তুরস্ক

Strasbourg ( France) - Training on ultrasono guided and endoscopic hand surgery

Prague( Czech Republic )-AO Advanced training with anatomical specimen ( upper limb)

Basel ( Switzerland) - Federation of European Society for Surgery of the Hand Conference

Istanbul (Turkey) - ফেরার পথে সামান্য ঘোরাঘুরি

২০২৪ ফ্রান্স এবং সুইজারল্যান্ড এ ট্রেনিং এ গিয়েছিলাম।চেক এবং তুরস্ক এবারই প্রথম।

Strasbourg এ রয়েছে বিশ্বের নাম্বার ওয়ান মিনিম্যাল ইনভ্যাসিভ সার্জারী ট্রেনিং সেন্টার, IRCAD France. এখানে প্রায় সব বিষয়ের উপর মিনিম্যাল ইনভ্যাসিভ সার্জারীর উপর ট্রেনিং হয়। সারাবিশ্ব থেকে ডাক্তাররা আসেন এখানে ট্রেনিং এর জন্য। ২০২৪ সালে আমার ট্রেনিংটা ছিল আর্থ্রোস্কোপিক হ্যান্ড সার্জারীর উপর। দেশে ফিরে আমিই সর্বপ্রথম আর্থ্রোস্কোপিক হ্যান্ড সার্জারী শুরু করি।

এবারের ট্রেনিংটা হবে মূলত আল্ট্রাসনো গাইডেড এবং এন্ডোস্কোপিক হ্যান্ড সার্জারীর উপর।কিছুদিন আগে এ বিষয়ের উপর হংকং এ ট্রেনিং করেছি ,আরো ভালো কিছু শেখার প্রত্যাশায় এবারের যাত্রা।আশা করি আবারো নতুন কিছু শুরু করতে পারবো ইনশা আল্লাহ।

সকলের দোয়াপ্রার্থী।

"ঈদ মোবারক"

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের অন্তর,শান্তিতে ভরে উঠুক জীবন।আপনাকে এবং আপনার পরিবারকে জানাই ঈদ উল আযহার আন্তরিক শুভে...
27/05/2026

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের অন্তর,
শান্তিতে ভরে উঠুক জীবন।
আপনাকে এবং আপনার পরিবারকে জানাই ঈদ উল আযহার আন্তরিক শুভেচ্ছা।ঈদ মোবারক।

Beauty of Brachial Plexus Surgery……..তাসনিম, ১৯ বছর বয়স।ঠিক এক বছর আগে তিনি তার বাম কাধের উপরে ব্যথা পান, এবং খেয়াল করেন...
08/05/2026

Beauty of Brachial Plexus Surgery……..

তাসনিম, ১৯ বছর বয়স।ঠিক এক বছর আগে তিনি তার বাম কাধের উপরে ব্যথা পান, এবং খেয়াল করেন যে তিনিন তার বাম হাত উচু করতে পারছেন না।ব্যথা আস্তে আস্তে কমে গেলেঅ হাত উপরে উঠানোর শক্তি তিনি পাচ্ছেন না।বেশ কয়েক জায়গায় চিকিৎসা নিলেও তার অবস্থার তেমন কোন পরিবর্তন হচ্ছিল না।একজন ডাক্তার এর রেফারেন্স এ তিনি আমাদের কাছে আসেন প্রায় তিন মাস পরে।

আমরা পরীক্ষা নিরিক্ষা করে দেখতে পাই তার হাতের পাঁচটি রগ এর মধ্যে উপরের দুইটা রগ ক্ষতিগ্রস্ত হয়েছিল বিধায় আর কাজ করছে না।আমাদের ঘাড় থেকে মোট ৫ টা রগ হাতে যায়,এদেরকে ব্র‍্যাকিয়াল প্লেক্সাস বলে, এদের প্রত্যেকটা রগের কাজ ভিন্ন। সাধারনত উপরের দিকের রগ কাজ না করলে শোল্ডার জয়েন্ট এর ফাংশন ক্ষতিগ্রস্ত হয়।সেক্ষত্রে দ্রুত অপারেশন করতে পারলে বেশ ভালো রেজাল্ট আশা করা যায়।একটাই সমস্যা, সেটা হল সময়, অপারেশন এর পরে অনেক সময় লাগে রেজাল্ট আসতে।সেটা ইনজুরির ধরন বুঝে ৯ মাস থেকে ২ বছর ও লেগে যায় কার ও কার ও।এ সময়টা ধৈর্য্য ধারন করে রেগুলার সার্জনের পরামর্শ মেনে চলতে হবে।ভালো অপারেশন এবং ভালো অপারেশন পরবর্তী ফলো-আপ/ ফিজিওথেরাপী হলে হাতের ফাংশন প্রায় পুরোপুরিই ফিরে আসে।
তাসনিম অপারেশন পরবর্তী রেগুলার ফলো- আপে আসতেন এবং আমদের নির্দেশমত চলতেন,যার কারনে তিনি এক্সসিলেন্ট রেজাল্ট পেয়েছেন।

সকল প্রশংসা আল্লাহ তায়ালার।

ডা: এস কে মুরাদ আহমেদ
চীফ হ্যান্ড সার্জন
ঢাকা হ্যান্ড সার্জারী সেন্টার
এস আই বি এল ফাউন্ডেশন হাসপাতাল,
পান্থপথ সিগন্যাল, গ্রীনরোড, ঢাকা।
যোগাযোগ : 01793546146

বিদেশে হ্যান্ড সার্জারীর উপ কোন ট্রেনিং বা কনফারেন্স এ গেলে সেটার পাশাপাশি সব সময় আরেকটা কাজ করে থাকি,আর সেটা হল হ্যান্ড...
10/04/2026

বিদেশে হ্যান্ড সার্জারীর উপ কোন ট্রেনিং বা কনফারেন্স এ গেলে সেটার পাশাপাশি সব সময় আরেকটা কাজ করে থাকি,আর সেটা হল হ্যান্ড সার্জারী করার জন্য অত্যাধুনিক কিছু যন্ত্রপাতি এবং বই সংগ্রহ করে থাকি, যেগুলো আমার কাছে নেই।যন্ত্রপাতি কেনার সময় আমি সবসময় চেষ্টা করি দামের দিকে না তাকিয়ে সবচেয়ে ভালোটা কেনার। তাই দেশের বাইরে গেলে সবসময় যন্ত্রপাতি কেনার জন্য আমার একটা আলাদা বাজেট থাকে।
ফেব্রুয়ারিতে গেছিলাম ইন্ডিয়া এবং মার্চে হংকং, ওখান থেকে বেশ কিছু যন্ত্রপাতি এবং সরঞ্জাম সংগ্রহ করেছি যা করেছে আমার সংগ্রহশালাকে আরো সমৃদ্ধ, আমার কাজকে করে তুলবে আরো সহজ এবং আমার রোগীরা হবেন আরো বেশি উপকৃত। মানুষজন দেশের বাইরে গেলে শখের বশে নতুন ড্রেস,ফোন,ল্যাপটপ বা গোল্ড কিনে থাকে কিন্তু আমি শখের বশে কিনি যন্ত্রপাতি! কি আর করবো,এটাই যে আমার শখ!

May this Eid brings a lot of fun and happiness to you and your family..... "Eid Mubarak"
21/03/2026

May this Eid brings a lot of fun and happiness to you and your family.....
"Eid Mubarak"

Address

SIBL Foundation Hospital, Panthapath Signal, 70Green Road
Dhaka

Opening Hours

Monday 17:00 - 21:00
Wednesday 17:00 - 21:00
Saturday 17:00 - 21:00

Telephone

+8801717454232

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hand Surgeon Dr Sk Murad Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hand Surgeon Dr Sk Murad Ahmed:

Shortcuts

Share

Category