01/10/2017
চোখে ছানি পড়া (Cataract)
""""""""'''''’'''''''''''''''''''''"""""""""""""""""""""""
কোন কারনে যদি চোখের লেন্স অথবা এর অাবরণ অস্বচ্ছ বা ঘোলা হয়ে যায় তাহলে তাকে Cataract বা চোখে ছানি পড়া বলা হয়।
কারন ( Cause) :-
® জন্মগত (গর্ভাবস্থায় মায়ের কোন মারাত্নক ব্যধির ফলে বাচ্চার চোখে ছানি পড়তে পারে)।
® বার্ধক্য-জনিত ( বয়স ৫০ বা ৬০ এর পরে) ।
®চোখে অাঘাত জনিত কারনে ।
® চোখের অন্য রোগের ফলে ।
® শরীরে অন্য রোগের ফলে চোখে ছানি পড়তে পারে।যেমন:- ডায়াবেটিস, টিটানী,ক্রিটিনিজম ইত্যাদি।
লক্ষন ও উপসর্গ ( Symptom & Sign) :-
® রোগী অাস্তে অাস্তে কম দেখে।
® cataract যত Mature হবে ততো খারাপ দেখবে।
® চোখের মনি ( Pupil) স্বচ্ছ বা ঘোলা দেখাবে।
চিকিৎসা ( Treatment ) :-
চোখে ছানি পড়ার চিকিৎসা হচ্ছে চোখে অস্ত্রোপচার। সুতরাং রোগীকে হাসপাতালে বা চক্ষু বিশেষজ্ঞের কাছে পাঠাতে হবে। অথবা এলাকায় "চক্ষু শিবির" হলে সেখানে রোগীকে পাঠাতে হবে।।
ধন্যবাদ।
মো: মনসুর হেলাল রনী