Midwife Abada sultana

Midwife Abada sultana Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Midwife Abada sultana, Medical and health, Dinajpur.
(6)

আমি রেজিস্ট্রার মিডওয়াইফ আবেদা সুলতানা
🤰🏼 প্রিগর্ভধারণ থেকে শুরু করে,গর্ভকালীন, প্রসবকালীন, প্রসব পরবর্তী সেবা দিয়ে থাকি মা ও শিশুকে।
🤰🏼গর্ভবতী মা, নরমাল ডেলিভারি এবং শিশু সম্পর্কে, নির্ভরযোগ্য,বিশ্বস্ত সকল স্বাস্থ্যমূলক তথ্য পেতে সাথে থাকুন।

🤰এক গর্ভবতী আপু ১৮ঘন্টা জার্নি করবে তাই জানতে চেয়েছেন কিসে জার্নি করলে ভালো হবে ট্রেন, নাকি বাস। আসলে গর্ভবতী মায়েদের ...
10/08/2026

🤰এক গর্ভবতী আপু ১৮ঘন্টা জার্নি করবে তাই জানতে চেয়েছেন কিসে জার্নি করলে ভালো হবে ট্রেন, নাকি বাস। আসলে গর্ভবতী মায়েদের জন্য নিরাপদ জার্নি হচ্ছে ট্রেন। তবে যদি গর্ভবতী মায়েদেরকে দূরের জার্নি করতেই হয় তাহলে ৪-৬ মাসের মধ্যে জার্নি করা নিরাপদ।
প্রথম তিন মাস এবং শেষের তিন মাস জার্নি করা থেকে বিরত থাকা উচিৎ। কিন্তু যদি কারো ইমার্জেন্সিভাবে জার্নি করা লাগে তাহলে ট্রেন জার্নি করবেন।

10/08/2026

গর্ভাবস্থায় কৃমির ওষুধ খাওয়া যায়, দ্বিতীয় এবং তৃতীয় ট্রাইমিস্টার থেকে। তবে নিজে থেকে খাবেন না, যদি কৃমির সমস্যা হয় তাহলে অবশ্যই ডাক্তার দেখিয়ে লিখে নিয়ে তারপর খাবেন।

🤰সিজারের মায়েদের বুকে শাল দুধ দেরিতে আসে অনেকের ধারণা? কিন্তু এটি ভুল সিজারের মায়েদের বুকেও ডেলিভারির পর শাল দুধ চলে আ...
09/08/2026

🤰সিজারের মায়েদের বুকে শাল দুধ দেরিতে আসে অনেকের ধারণা? কিন্তু এটি ভুল সিজারের মায়েদের বুকেও ডেলিভারির পর শাল দুধ চলে আসে। কারণ শাল দুধ মায়ের বুকে তৈরি হয় গর্ভবতী থাকা অবস্থায়। তাই সিজারের পরেও ৩০-৬০ মিনিট এর মধ্যে বুকের দুধ দিতে হবে বাচ্চাকে।
মা নিজে সে সময় খাওয়াতে পারবেনা হয় কেউ বাচ্চাকে ধরে খাওয়াবেন নাহলে চাপ দিয়ে বের করে খাওয়াবেন। চাপ দিলে শুধু কষ বের হয় সেই কষটুকুই খাওয়াবেন কারণ শাল দুধের পরিমাণ কম আল্লাহ কম করেই তৈরি করছে। একজন সদ্য জন্ম হ, ওয়া বাচ্চার খাদ্য থলি সরিষা দানার মত, মার্বেলের মত তাহলে হিসাব করেণ সেই মার্বেল ভর্তি হতে কতটুকু দুধের প্রয়োজন। শাষ দুধ যদি বেশি পরিমানে আসত বাচ্চা টান দেওয়ার সাথে সাথে বেশি যেত তখন খাদ্য থলীতে যায়গা হতোনা পেটে গ্যাস হত, আবার টান দেওয়ার সময় ফ্লো বেশির কারণে শ্বাসনালীতে চলে যেত।
আল্লাহ আসলে বান্দার জন্য সবসময় উত্তম পরিকল্পনা করে যা আমরা বুঝিনা।

🤰বাচ্চা নরমাল হোক বা সিজার হোক অবশ্যই যততাড়াতাড়ি সম্ভব বুকের শাল দুধ দিতে হবে, সর্বোচ্চ ৩০-৬০ মিনিট এর মধ্যে। এই দুধে এতোই পুষ্টি উপাদান আছে যাকে বাচ্চার প্রথম টিকার সাথে তুলনা করা হয় বুঝতেছেন এর গুরুত্ব কত। দয়া করে কেউ মধু, চিনি, পানি দিবেন না।

২৬ সপ্তাহের বাচ্চাটা দেখতে গিয়ে দেখি ২৮ সপ্তাহের এক কেজি ওজন বাচ্চাকে সিজার করছে, প্রাইভেট ক্লিনিকে, কারণ পানি ছিলোনা আ...
09/08/2026

২৬ সপ্তাহের বাচ্চাটা দেখতে গিয়ে দেখি ২৮ সপ্তাহের এক কেজি ওজন বাচ্চাকে সিজার করছে, প্রাইভেট ক্লিনিকে, কারণ পানি ছিলোনা আর আগের বাচ্চা সিজার। আমার শুনেই কষ্ট লাগলো। 😔১২ দিন থেকে এখন NICU তে ভর্তি আছে।

গর্ভবতী মায়েরা প্রতিদিন সকালে কুসুম গরম পানি খাবেন সাথে খেজুর এবং কিসমিস তবে ডায়াবেটিস থাকলে তারা তাদের ডায়েট চার্ট অ...
09/08/2026

গর্ভবতী মায়েরা প্রতিদিন সকালে কুসুম গরম পানি খাবেন সাথে খেজুর এবং কিসমিস তবে ডায়াবেটিস থাকলে তারা তাদের ডায়েট চার্ট অনুযায়ী খাবেন।
গর্ভবতী মায়েদের খেজুর খেতে বলেছিলাম বলে কিছু মানুষ বলছেন খেজুরের দাম জানেন??
হুম খেজুর আমিও খায় দাম ও জানি যদি কারো সামর্থ না থাকে কেনার তাকে তো জোর করে খেতে বলিনি। আর খেজুর বাধ্যতামূলক খেতেই হবে এমন না।
সামর্থ্য থাকলে খাবেন না থাকলে নাই। তবে কুসুম গরম পানিতো খেতে পারবেন।

ফটোথেরাপি দেওয়ার জন্য চোখ ঢেকে দেয়। কারণ এই আলো সরাসরি বাচ্চার চোখে পড়লে বাচ্চার রেটিনার সমস্যা হবে।
09/08/2026

ফটোথেরাপি দেওয়ার জন্য চোখ ঢেকে দেয়। কারণ এই আলো সরাসরি বাচ্চার চোখে পড়লে বাচ্চার রেটিনার সমস্যা হবে।

🤰২৬ সপ্তাহে হওয়া বাচ্চাটার ওজন কত অনেকেই জানতে চেয়েছেন??বাচ্চার ওজন ১.৩ কেজি হয়েছে, এটি ছিলো গর্ভবতী মায়ের প্রথম বাচ...
09/08/2026

🤰২৬ সপ্তাহে হওয়া বাচ্চাটার ওজন কত অনেকেই জানতে চেয়েছেন??
বাচ্চার ওজন ১.৩ কেজি হয়েছে, এটি ছিলো গর্ভবতী মায়ের প্রথম বাচ্চা। বাচ্চার চোখ ফুটেছে কিনা অনেকেই জিজ্ঞাসা করতেছেন?
হওয়ার পরে তাকায়নি কিন্তু তার হার্টবিট এবং শ্বাসপ্রশ্বাস অনেক ভালো ছিলো।
এখন কেমন আছে?? আসলে সুস্থ নাই কিন্তু জীবিত আছে ভর্তি আছে।

09/08/2026

গর্ভবতী মায়ের গর্ভে বাচ্চা মারা যায় কেন

09/08/2026

ডেলিভারির পর মায়েরা পদ্ধতি নিতে পারবে, মিনিপিল, ইমপ্লান্ট, আইইউডি, আর ইনজেকশনও নিতে পারবে তবে সাথে সাথে না নেওয়া ভালো।

অনেকেই বলতেছেন আমি বাড়িতে গিয়ে নরমাল ডেলিভারি করি কিনা?? না আমি বাড়িতে গিয়ে ডেলিভারি করিনা। যারা নরমাল ডেলিভারি করতে...
09/08/2026

অনেকেই বলতেছেন আমি বাড়িতে গিয়ে নরমাল ডেলিভারি করি কিনা?? না আমি বাড়িতে গিয়ে ডেলিভারি করিনা। যারা নরমাল ডেলিভারি করতে চান আমি বলবো নিজ নিজ নিকটস্থ সরকারি হাসপাতালে খোঁজ নিবেন সেখানে ডাক্তার, মিডওয়াইফদের সাথে পরিচিত হবেন, আগে থেকেই গর্ভকালীন চেকাপ করবেন।

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Midwife Abada sultana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share