ডাঃ ডি. সি. রায়

ডাঃ ডি. সি. রায় Doctor of Diabetes

নব্বই দশকের শেষ (২০০১) দিকেক্লাসমেট সাথে স্টাডি ট্যুরের সময়ে শিলিগুড়িতে তোলা ছবি ☺️
10/09/2026

নব্বই দশকের শেষ (২০০১) দিকে
ক্লাসমেট সাথে স্টাডি ট্যুরের সময়ে শিলিগুড়িতে তোলা ছবি ☺️

হাইলাইটস ফ্রম আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন॥
09/09/2026

হাইলাইটস ফ্রম আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন॥

সময়ের সবচেয়ে বড় বিচারক—সময় নিজেই ☺️☺️
08/09/2026

সময়ের সবচেয়ে বড় বিচারক—সময় নিজেই ☺️☺️

06/09/2026

জন্মাষ্টমীর আরতি 🙏🙏

04/09/2026

শুভ জন্মাষ্টমী 🙏🦚

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় থেকে আমার কিছু কথা🥲🥲গত দুই দিন ধরে আমি প্রচণ্ড মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে সময় পার করছি। একজ...
03/09/2026

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় থেকে আমার কিছু কথা🥲🥲

গত দুই দিন ধরে আমি প্রচণ্ড মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে সময় পার করছি। একজন মানুষ হিসেবে যে কষ্ট, অসহায়ত্ব ও মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছি, তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ কয়েকটি ভিডিওতে আমার সম্পর্কে এমন কিছু কথা বলা হয়েছে, যা শুধু বিভ্রান্তিকর নয়, সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

বলা হচ্ছে, আমি নাকি আমার পরিবারের সদস্যদের নিয়ে নৌকায় নৌবিহারে ছিলাম, আমার কাছে লাইফ জ্যাকেট ছিল, প্রয়াত ব্যক্তি আমার কাছে লাইফ জ্যাকেট চেয়েছিলেন কিন্তু আমি তাঁকে তা দিইনি। এমনকি তাঁকে নাকি আমি নৌকা থেকে নামিয়ে দিয়েছি—এমন মিথ্যা কথাও প্রচার করা হচ্ছে।

আমি অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে পরিষ্কার করে বলতে চাই—এসব কথার একটিও সত্য নয়।

গত চার থেকে পাঁচ বছর ধরে নৌবিহারের সময় আমি কখনোই নৌকায় করে নৌবিহারে আসিনি। সংশ্লিষ্ট দিনেও আমি নৌকায় ছিলাম না। নৌকা বিদায় দেওয়ার পর আমি আমার পেশাগত দায়িত্ব পালনের জন্য চেম্বারের চলে যাই।

পেশাগত ব্যস্ততার কারণে এবারের নৌবিহারে লাইফ জ্যাকেট নির্বাচন-বিতরণ, নৌকা সিলেকশনের মতো সংশ্লিষ্ট কার্যক্রমে আমার কোনো প্রত্যক্ষ সম্পৃক্ততাই ছিল না। তাই নৌকায় লাইফ জ্যাকেট বিতরণ, কোনো ব্যক্তির লাইফ জ্যাকেট চাওয়া কিংবা তাঁকে নৌকা থেকে নামিয়ে দেওয়ার যে কথা বলা হচ্ছে, তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই।

আমি জানি না কে বা কারা কী উদ্দেশ্যে এমন একটি মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছেন। তবে বিনীতভাবে বলছি, দয়া করে যাচাই না করে কোনো তথ্য প্রচার করবেন না।

একজন মানুষের সম্পর্কে একটি মিথ্যা কথা মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যেতে পারে। কিন্তু সেই মিথ্যা কথার ভার যে মানুষটির ওপর পড়ে, তার মানসিক যন্ত্রণাটা কেউ দেখতে পায় না।

দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের ট্রাস্টিবোর্ডের আমি একজন অতি সাধারণ সদস্য মাত্র। সম্মানিত সভাপতি, জেলা প্রশাসক(ডি.সি.স‍্যার) মহোদয় এবং এজেন্ট শ্রদ্ধেয় রঞ্জিত কুমার সিংহ সহ ট্রাস্টিবোর্ডের অন্যান্য সম্মানিত সদস্যগণ বিষয়টি সম্পর্কে অবগত আছেন। ট্রাস্টিবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ীই সকল কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে, এখানে ব্যক্তি সিদ্ধান্তের কোন সুযোগ নাই।

আমি কারও বিরুদ্ধে কোনো বিদ্বেষপূর্ণ বক্তব্য দিতে চাই না। কারও প্রতি আমার কোনো অভিযোগও নেই। শুধু আমার সম্পর্কে প্রচারিত এই অসত্য ও বিভ্রান্তিকর তথ্যগুলো যেন আর ছড়ানো না হয়, সেই বিষয়ে মানবিক অনুরোধটুকু করছি।

আমি অতি সামান্য একজন চিকিৎসক। মানুষের সেবা করাই আমার পেশা ও জীবনের অন্যতম প্রধান অঙ্গীকার। তাই কোনো মানুষের দুঃখ, মৃত্যু বা বিপদের ঘটনাকে কেন্দ্র করে আমার নাম জড়িয়ে এমন একটি মিথ্যা ও গুরুতর অভিযোগ ছড়িয়ে পড়া আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক।

গত দুই দিন ধরে যে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি, দয়া করে সেই যন্ত্রণাকে আর বাড়িয়ে তুলবেন না।

আমার কোনো অনিচ্ছাকৃত ভুল বা ত্রুটি হয়ে থাকলে, সবাই আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। রাজ দেবোত্তর এস্টেটের পরিচালনা কমিটি তে থাকার জন‍্য আমার কারনে যদি কারও ক্ষতি হয় তাহলে কমিটি থেকে পদত্যাগ করতে আমার এতটুকুও দ্বিধা নেই।

পরিশেষে, প্রয়াত স্বাক্ষর কুণ্ডু-র বিদেহী আত্মার শান্তি কামনা করছি🙏। পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তাঁর আত্মা যেন মোক্ষলাভ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রদান করেন।

সকলের প্রতি আমার বিনীত প্রণাম। 🙏🙏

ডা. ডি. সি. রায়
০৪/০৯/২০২৬

02/09/2026

নৌবিহার ২০২৬

02/09/2026

সম্মানিত গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, অপরিসীম ধন্যবাদ এবং প্রাণঢালা অভিনন্দন👏

02/09/2026

সমবেত প্রার্থনা 🙏🙏

01/09/2026

নৌবিহার ২০২৬
আগামীকাল সকাল ৭ ঘটিকায়

Address

বড়বন্দর, নতুনপাড়া Barabandar, Natunpara, Kotwali
Dinajpur
5200

Opening Hours

Monday 08:00 - 13:00
17:00 - 20:00
Wednesday 08:00 - 13:00
17:00 - 20:00
Thursday 08:00 - 13:00
17:00 - 20:00
Friday 08:00 - 13:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 13:00
17:00 - 20:00

Telephone

+8801718169999

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ ডি. সি. রায় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডাঃ ডি. সি. রায়:

Shortcuts

Share

Category