কুশাখালী ব্লাড ব্যাংক

কুশাখালী ব্লাড ব্যাংক একটি অরাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।

⚽ আজকের ম্যাচে হার, তবুও গর্ব আমাদের দলের জন্য! ❤️“খেলাধুলা বাড়ায় বল,মাদক ছেড়ে খেলতে চল”এই স্লোগানকে সামনে রেখে আজকের খে...
04/09/2026

⚽ আজকের ম্যাচে হার, তবুও গর্ব আমাদের দলের জন্য! ❤️
“খেলাধুলা বাড়ায় বল,
মাদক ছেড়ে খেলতে চল”
এই স্লোগানকে সামনে রেখে আজকের খেলায় আমরা অংশগ্রহণ করি।
আজকের ম্যাচে আমরা হেরেছি🥲।
ফলাফল আমাদের পক্ষে না গেলেও মাঠে আমাদের খেলোয়াড়দের চেষ্টা ও লড়াই ছিল প্রশংসনীয়।
জয়-পরাজয় খেলারই অংশ। আজকের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আগামী ম্যাচে আরও শক্তভাবে ফিরে আসব, ইনশাআল্লাহ।🙂
ইনশাআল্লাহ, আমরা আবারও Comeback করবো। 💪🔥
আজকের খেলায় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াদ হোসেন।
আরও উপস্থিত ছিলেন ৯ নং কুশাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনির পাপ্পু এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাজু হোসেন।
মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে তাঁদের গুরুত্বপূর্ণ আলোচনার জন্য জানাই বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ❤️🤝
বিশেষ ধন্যবাদ জানাচ্ছি শাওন আহমেদ প্রিন্স কে আজকের ম্যাচে সুন্দর করে রেফারির দায়িত্ব পালন করার জন্য। আরো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিনোধ ধর্মপুর ব্লাড ডোনেট ক্লাবের সভাপতি মোঃ সোহাগ ভাই এবং মোঃ রাকিব হুসাইন ভাইকে ওনাদের সুন্দর নেতৃত্বের মাধ্যমে ওনাদের দলের পক্ষ থেকে সুন্দর এবং ভ্রাতৃত্ববোধ সম্পূর্ণ খেলা উপহার দেওয়ার জন্য।
সর্বোপরি, ধন্যবাদ উভয় দলের সকল খেলোয়াড় বৃন্দদের এতো সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য।
সবার ভালোবাসা ও সমর্থনে মানবিক কাজের মধ্যে দিয়ে আবারও দুর্বার গতিতে এগিয়ে যাক প্রিয় সংগঠন কুশাখালী ব্লাড ব্যাংক।
⚽ খেলাধুলা বাড়ায় বল,
মাদক ছেড়ে খেলতে চল।

ফুটবল প্রেমী ভক্ত বৃন্দুগণ আগামীকাল রোজ শুক্রবার  আপনাদের সকলের আমন্ত্রণ রইল।স্থানঃ কুশাখালি এ্যানী চৌধুরী উচ্চ বিদ্যালয...
03/09/2026

ফুটবল প্রেমী ভক্ত বৃন্দুগণ আগামীকাল রোজ শুক্রবার আপনাদের সকলের আমন্ত্রণ রইল।

স্থানঃ কুশাখালি এ্যানী চৌধুরী উচ্চ বিদ্যালয় এর মাঠ প্রাঙ্গণ।
সময় বিকালঃ ৪ টা।

28/07/2026

--------বিশেষ হারানো বিজ্ঞপ্তি-------
৯নং কুশাখালী ইউনিয়নের সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,- কুশাখালী ব্লাড ব্যাংকের একটি অক্সিজেন সিলেন্ডার ২০২৪ইং এর বন্যার আগে, কোন এক ব্যক্তি ইমারজেন্সি লাগবে বলে একটি অক্সিজেন সিলেন্ডার নিয়ে যায়। বন্যার আসার কারণে আমাদের সংগঠনের সকলে সদস্য ব্যস্ত হয়ে পড়ে, পরবর্তীতে আমরাও ভুলে যাই কে বা কাহারা নিয়েছেন! পরবর্তীতে আর ঐ সিলেন্ডারটির খোঁজ এ পর্যন্ত পাওয়া যায়নি! "এটি আপনাদের সম্পদ" কুশাখালী ইউনিয়নের সম্পদ, অনেক মানুষের জীবনের সেবা দিয়েছে এ সিলেন্ডারগুলো, এখনো বাকি সিলেন্ডারগুলো সেবায় বিদ্যমান। যেই সিলিন্ডারটি নিয়েছেন দয়াকরে কুশাখালী ব্লাড ব্যাংক কতৃপক্ষের নিকট হস্তান্তর করার জন্য অনুরোধ জানাচ্ছি।
অনুগ্রহ করে সকলে পোস্টটি শেয়ার করেন, যদি আপনার নজরে আসে বা আপনার পরিচিতি কেউ নিয়ে থাকে -
নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করবেন।
ধন্যবাদ সবাইকে।

প্রতিষ্ঠাতা, পরিচালক
কুশাখালী ব্লাড ব্যাংক।
০১৮১৮৫৪১৮৫৬ (রিফাত হোসেন)
০১৮৭৫৯৫৪০৬১ (রুবেল হাওলাদার)

"শুভ ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী"সপ্তম বছর অতিক্রম করে অষ্টম বছরে পদাপর্ণ করলো আপনারদের মানবিক সংগঠন কুশাখালী ব্লাড ব্যাংক।আজকে...
23/05/2026

"শুভ ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী"
সপ্তম বছর অতিক্রম করে অষ্টম বছরে পদাপর্ণ করলো আপনারদের মানবিক সংগঠন কুশাখালী ব্লাড ব্যাংক।
আজকের এই দিনে স্মরণ করছি কুশাখালী ব্লাড ব্যাংকের সাথে অতীতে ও বর্তমানে সম্পৃক্ত থাকা সকল মানবিক ব্যক্তি, সদস্য, উপদেষ্টা, শুভাকাঙ্খীসহ যাদের অক্লান্ত পরিশ্রম ও মেধায় আজকের এই পর্যন্ত আসা। ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে আশারাখি। কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল রক্তযোদ্ধা, স্বেচ্ছাসেবীদের।
জয় হোক মানবতার।

16/04/2026

১৮নং কুশাখালী ইউনিয়নের বর্তমান ০৩,০৪ ও ০৫ নং ওয়ার্ডে নিম্নে উল্লেখিত তারিখে উল্লিখিত কেন্দ্র সমূহে হামের টিকা প্রদান করা হবে:--
ক/১-পুকুর দিয়া কমিউনিটি ক্লিনিক _২০/৪/২৬ ইং সোমবা
ক/২-মদনা সরঃপ্রাঃ বিদ্যালয় -- ২১/৪/২৬ ইং মঙ্গলবার
খ/১-খোকন মুহুরী বাড়ি -২৩/৪/২৬ ইং বৃহস্পতিবার
খ/২-ফয়েজ মেম্বার বাড়ি -২৫/৪/২৬ ইং শনিবার
গ/১-মানিক চেয়ারম্যান বাড়ি-২৭/৪/২৬ ইং সোমবার
গ/২-মনু পাটওয়ারী বাড়ি-২৮/৪/২৬ ইং মঙ্গলবার
ঘ/১-মেহদী মিয়ার বাড়ি-৩০/৪/২৬ ইং বৃহস্পতিবার
ঘ/২-চরমটুয়া সরঃ প্রাঃ বিদ্যালয়-২/৫/২৬ ইং শনিবার

উক্ত তারিখ সমুহে সকলে ০৬ মাস হইতে ৪বছর ১১মাস ২৯ দিন বয়সের সকল শিশুদের কে হামের টিকা দেওয়ার জন্য কাছের কেন্দ্রে নিয়ে আসবেন।

26/03/2026

গতকালকের মর্মান্তিক দুর্ঘটনায় "কুশাখালী ব্লাড ব্যাংক" পরিবার গভীরভাবে মর্মাহত।
নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা।

নিখোঁজদের দ্রুত সন্ধান ও উদ্ধার হোক, এই প্রার্থনা রইল।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।

শোক সংবাদ‘লব্ধ’-এর সভাপতি ও সিসিএস লক্ষ্মীপুর জেলা কোঅর্ডিনেটরজনাব Abul Hasan Sohel ভাইয়ের রত্নগর্ভা মা ইন্তেকাল করেছেন(...
01/02/2026

শোক সংবাদ

‘লব্ধ’-এর সভাপতি ও সিসিএস লক্ষ্মীপুর জেলা কোঅর্ডিনেটর
জনাব Abul Hasan Sohel ভাইয়ের রত্নগর্ভা মা ইন্তেকাল করেছেন
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমার ইন্তেকালে কুশাখালী ব্লাড ব্যাংক পরিবার গভীর শোক প্রকাশ করছে। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য দান করার তৌফিক দান করুন।
—আমিন।

সম্মানিত উপদেষ্টা Eusuf Mohammad এর অকাল মৃত্যুতে আমরা কুশাখালী ব্লাড ব্যাংক পরিবার গভীরভাবে শোকাহত।
19/01/2026

সম্মানিত উপদেষ্টা Eusuf Mohammad এর অকাল মৃত্যুতে আমরা কুশাখালী ব্লাড ব্যাংক পরিবার গভীরভাবে শোকাহত।

সাবেক প্রধানমন্ত্রী ও দেশের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া আজ ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাই...
30/12/2025

সাবেক প্রধানমন্ত্রী ও দেশের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া আজ ইন্তেকাল করেছেন
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কুশাখালী ব্লাড ব্যাংক পরিবারের পক্ষ থেকে
মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

কুশাখালী ব্লাড ব্যাংক পরিবারের পক্ষ থেকে- সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।💐
16/12/2025

কুশাখালী ব্লাড ব্যাংক পরিবারের পক্ষ থেকে-
সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।💐

Address

East Lakshmipur
3705

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুশাখালী ব্লাড ব্যাংক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category