Dr. Mridha Md Shahinuzzaman, MD

Dr. Mridha Md Shahinuzzaman, MD Medicine Specialist

20/08/2026

Topic: আমার গ্রামের ঐতিহ্যবাহী শতবর্ষী স্কুল আরপাড়া উচ্চ বিদ্যালয়, যে বিদ্যালয়ে পড়েছেন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ I সেই স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠানে আজ গিয়েছিলাম I উদ্দেশ্য ছিল তাদেরকে স্বপ্ন দেখানো, স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা I

Topic:             একটি অন্যরকম গল্পছবিতে যে দুজনকে দেখছেন তারা আপন দুই ভাই I বড় জনের (টুপি পরিহিত) বয়স ৮০ বছর I অন্যজ...
19/08/2026

Topic: একটি অন্যরকম গল্প

ছবিতে যে দুজনকে দেখছেন তারা আপন দুই ভাই I বড় জনের (টুপি পরিহিত) বয়স ৮০ বছর I অন্যজন তার চেয়ে ৪ বছরের ছোট I তাদের আরো একটা ভাই আছে I সে সবার ছোট I সবাই আমার রোগী I মাঝে মাঝে চেম্বারে আসেন I বড় ভাই, ভাবি যখন ভাঙ্গা থেকে ফরিদপুর এসে আমাকে দেখাতে আসেন অধিকাংশ সময় দ্বিতীয় জন যিনি ফরিদপুরে থাকেন , তার সঙ্গে আসেন I অনেক সময় বড় ভাই ভাবি আমাকে দেখিয়ে চলে যান তো উনি পরবর্তীতে রিপোর্ট দেখাতে আসেন I বড় জন যে শারীরিকভাবে দুর্বল তা নয় I দায়িত্ববোধের জায়গা থেকে, ভালো লাগার জায়গা থেকে তিনি বড় ভাই ভাবির সাথে আসেন I বড় ভাইয়ের স্ত্রীকে রোগী হিসেবে দেখার সময় দুই ভাইয়ের দিকে মনের অজান্তেই মনোযোগ চলে যায় I তাদের দুজনের পাশাপাশি বসা , গল্প করা, অভিব্যক্তি আমাকে মুগ্ধ করে I রোগী দেখার পাশাপাশি ব্যক্তিগত আলাপচারিতা , তাদের দুজনের পারস্পরিক সম্পর্ক, তাদের ছেলেমেয়েদের গল্প , তাদের পারিবারিক বন্ধন নিয়ে আলোচনা হয় I যতই তাদের দুজনের সাথে গল্প করি , ততই মুগ্ধ হই, তাদের প্রতি শ্রদ্ধা বেড়ে যায় I ৮০ বছর বয়সে এসেও যে ভাই ভাই সম্পর্ক উপভোগ করা যায় , পারিবারিক সম্পর্ক উপভোগ করা যায় , তার উজ্জ্বল দৃষ্টান্ত তারা দুজন I তাদের দুজনের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি I

বিশেষ দ্রষ্টব্য : আমি সাধারণত আমার রোগী বা রোগীর স্বজনদের ছবি সামাজিক মাধ্যমে দেই না I এই ছবিটি দিয়েছি তাদের দুজনের অনুমতিক্রমে I

16/08/2026

Topic: পুরাতন আমাশয়, রোগটি কি ? চিকিৎসাই বা কি ?

Topic: ।             ছুটির দিনের স্বাস্থ্য বার্তা আজকের বিষয় : বয়স্ক রোগীদেরকে কেন রেজিস্টার্ড ডাক্তার বা বিশেষজ্ঞ ডাক...
14/08/2026

Topic: । ছুটির দিনের স্বাস্থ্য বার্তা

আজকের বিষয় : বয়স্ক রোগীদেরকে কেন রেজিস্টার্ড ডাক্তার বা বিশেষজ্ঞ ডাক্তার দেখানো জরুরী ?

বয়স্ক রোগীদেরকে সবসময়ই একজন রেজিস্টার্ড অথবা বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে চেষ্টা করবেন I কেন করবেন সেরকম কয়েকটি কারণ নিচে তুলে ধরার চেষ্টা করছি-

১ । বয়স্ক রোগীদের আংশিকভাবে কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ার কারণে ওষুধ শরীর থেকে ধীরে বের হয়।
যে ওষুধগুলো কিডনি দিয়ে শরীর থেকে বের হয়ে যায় সেইসব ওষুধ লেখার ব্যাপারে সতর্ক থাকতে হয়, যা একজন রেজিস্টার্ড ডাক্তার ছাড়া জানার কথা নয়

২। ওষুধের প্রভাবের প্রতি সংবেদনশীলতা বেড়ে যায়।
বিশেষ করে মস্তিষ্কে ওষুধের প্রভাব বেশি হয়, ফলে ঘুমঘুম ভাব (sedation) বা delirium হতে পারে। বিভিন্ন সহ-রোগের কারণেও এই সংবেদনশীলতা বাড়ে। কোন কোন ওষুধের মস্তিষ্কের উপর প্রভাব আছে সেটা কেবলমাত্র একজন বিশেষজ্ঞ ডাক্তার বা রেজিস্টার্ড ডাক্তারই ভালো করে জানেন।

৩। ওষুধের পারস্পরিক ক্রিয়া বেশি হয়
প্রধানত একসঙ্গে অনেকগুলো ওষুধ ব্যবহারের (polypharmacy) কারণে। তাই যথা সম্ভব কম ঔষধ দিয়ে চিকিৎসা করতে হবে যা একজন ভালো,দক্ষ, বিশেষজ্ঞ বা রেজিস্টার্ড চিকিৎসকের পক্ষেই সম্ভব
৪। সাধারণত কম ডোজ দিয়ে শুরু করতে হয় এবং ধীরে ধীরে ডোজ বাড়াতে হয়। ওষুধের প্রভাব ও পার্শ্বপ্রতিক্রিয়া সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। কোন ওষুধের কি কার্যকারিতা ?কোন ওষুধের কি কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে তা কেবলমাত্র একজন বিশেষজ্ঞ ডাক্তার , রেজিস্টার্ড ডাক্তারই ভালো জানেন।

তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে পরিবারের বয়স্ক সদস্যদের কে কখনোই অবলা করবেন না I অবশ্যই একজন ভালো রেজিস্টার্ড ডাক্তার অথবা সম্ভব হলে বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানোর চেষ্টা করবেন I সবাই সুস্থ থাকুন ,ভালো থাকুন এই প্রত্যাশা রইল I

13/08/2026

Topic: শারীরিক দুর্বলতায় ক্যালসিয়ামের কার্যকারিতা কতটুকু ?

12/08/2026

Topic: Tryptin বা Amilin ওষুধ খেলে অনেক ঘুম হয় এক্ষেত্রে করণীয় কি ?

Topic: Primordial Prevention বা মৌলিক প্রতিরোধ ব্যবস্থাশুভ সকাল I আজকে আপনাদের সঙ্গে একটা নতুন ধারণা নিয়ে আলোচনা করব I ...
11/08/2026

Topic: Primordial Prevention বা মৌলিক প্রতিরোধ ব্যবস্থা

শুভ সকাল I আজকে আপনাদের সঙ্গে একটা নতুন ধারণা নিয়ে আলোচনা করব I যদিও ধারণাটা একেবারেই নতুন না I এটি প্রথম সামনে এসেছিল ১৯৭৯ সালে I তবে এখন নতুন করে বেশ আলোচিত হচ্ছে I
ধরুন আমি বা আপনি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে আক্রান্ত I আমরা তখন কি করি ? ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখায় চেষ্টা করি যাতে হার্ট অ্যাটাক বা স্ট্রোক না হয় I কিন্তু কল্পনা করুন তো আপনার ডায়াবেটিস বা রক্ত রক্তচাপ হলোই না I এটার জন্য আপনার করণীয় কি ?

* স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শারীরিক কর্মকাণ্ড করা।
* ধূমপানমুক্ত থাকা
* হাঁটা ও সাইকেল চালানো
অর্থাৎ স্বাস্থ্যকর পরিবেশে, স্বাস্থ্যসম্মত জীবনযাত্রা করে Risk factor বা রোগের ঝুঁকির কারণ তৈরি হওয়ার আগেই প্রতিরোধ ব্যবস্থাকেই Primordial Prevention বা মৌলিক প্রতিরোধ ব্যবস্থা বোঝায় I এটার প্রয়োজনীয়তা এ কারণেই যে, একজন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের রোগীর ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলেও যার ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ নেই তার চেয়ে অনেক বেশি ঝুঁকি থাকে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের I তাই চলুন স্বাস্থ্যকর জীবন যাপন করি I রোগের ঝুঁকির কারণ তৈরি হওয়ার আগেই তাকে প্রতিরোধ করি I

08/08/2026

Topic: Tufnil ঔষধটি কখন খাবেন এবং কখন খাওয়া উচিত হবে না ?

Topic :                   স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাস এবং খাদ্যের গঠন সম্পর্কে আপাতদৃষ্টিতে অসামঞ্জস্যপূর্ণ বিভি...
07/08/2026

Topic : স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস

খাদ্যাভ্যাস এবং খাদ্যের গঠন সম্পর্কে আপাতদৃষ্টিতে অসামঞ্জস্যপূর্ণ বিভিন্ন পরামর্শ থাকলেও, পুষ্টিবিদদের মধ্যে এ বিষয়ে যথেষ্ট ঐকমত্য রয়েছে যে সাধারণ মানুষের জন্য একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত। এর উদ্দেশ্য হলো পুষ্টির ঘাটতি (যেমন: ভিটামিনের অভাব) এবং অতিরিক্ততা (যেমন: অতিরিক্ত ক্যালোরি গ্রহণ) এড়ানো এবং সর্বোচ্চ স্বাস্থ্যগত উপকারিতা নিশ্চিত করা I

সর্বোত্তম খাদ্যাভ্যাসে থাকবে —

* সম্পূর্ণ ফল ও শাকসবজি,
* পূর্ণ শস্য (Whole grains),
* চর্বিহীন প্রোটিন (Lean proteins),
* স্বাস্থ্যকর তেল,
* এবং চর্বিমুক্ত বা কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার।

যে ধরনের খাদ্যাভ্যাস সাধারণত পরিহার করতে হবে —

* পরিশোধিত চিনি ও স্টার্চসমৃদ্ধ খাবারের ঘন ঘন গ্রহণ,
* স্যাচুরেটেড ফ্যাট,
* এবং অতিরিক্ত সোডিয়ামযুক্ত খাবার।

যেহেতু প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবারে সাধারণত সোডিয়াম, পরিশোধিত চিনি ও স্টার্চ বেশি থাকে, তাই একটি সহজ নিয়ম হলো—নিজের অধিকাংশ খাবার ঘরেই প্রস্তুত করা এবং সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য (Whole foods), বিশেষ করে ফল ও শাকসবজিকে গুরুত্ব দেওয়া।

একইভাবে, বাড়ির বাইরে প্রস্তুত খাবারে সাধারণত চর্বি ও সোডিয়ামের পরিমাণ বেশি থাকে। তাই বাইরে খাওয়ার সময় ফল, শাকসবজি, চর্বিহীন প্রোটিন এবং পূর্ণ শস্যভিত্তিক খাবার নির্বাচন করা এবং সস ও ড্রেসিং কম খাওয়া অধিকাংশ মানুষের জন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণে সহায়ক হতে পারে।

সব ক্ষেত্রেই চিনি-মিশ্রিত পানীয় (Sugar-sweetened beverages) এবং পুষ্টিহীন হালকা খাবার (Junk snacks) যতটা সম্ভব কম খাওয়া উচিত। নাস্তা খাওয়ার সময় অল্প পরিমাণ স্বাস্থ্যকর বাদাম ও বীজ (Nuts and seeds) অথবা ফল ও শাকসবজি খেতে পারেন I

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অন্যান্য বিপাকীয় (Metabolic) রোগ, অ্যালার্জি এবং পরিপাকতন্ত্রের বিভিন্ন রোগের মতো নির্দিষ্ট স্বাস্থ্যসমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য খাদ্য পরিকল্পনা রোগভেদে আলাদাভাবে নির্ধারণ করতে হবে I

06/08/2026

Topic: জ্বর হলে মাথায় পানি ঢাললে লাভ না ক্ষতি ?

Address

Faridpur Apollo Specialized Hospital
Faridpur

Opening Hours

Monday 15:00 - 20:00
Tuesday 15:00 - 20:00
Wednesday 15:00 - 20:00
Thursday 15:00 - 20:00
Friday 09:00 - 12:00
Saturday 15:00 - 20:00
Sunday 15:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mridha Md Shahinuzzaman, MD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Mridha Md Shahinuzzaman, MD:

Shortcuts

Share

Category