ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল

  • Home
  • Bangladesh
  • Faridpur
  • ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল

ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল, Hospital, Shaheed Sufi Road, Faridpur.

01/09/2026
সুখবর !                                সুখবর !!                               সুখবর !!!শিশু নিউনেটোলজি বিশেষজ্ঞ এখন থেকে...
05/07/2026

সুখবর ! সুখবর !! সুখবর !!!

শিশু নিউনেটোলজি বিশেষজ্ঞ এখন থেকে আমাদের হাসপাতালেই।

আর নয় ঢাকা যাওয়ার চিন্তা, ঢাকা যাওয়ার পেরেশানি, দুশ্চিন্তা।

🛑 শিশু নিউনেটোলজি বিশেষজ্ঞ ডাক্তার এখন আপনার সবথেকে কাছে, নির্ভরযোগ্য ও আপনাদের বিশ্বস্ত ভরসার প্রতিষ্ঠানে 🛑

একজন নিওনেটোলজিস্ট (Neonatologist) মূলত জন্মের পর থেকে ২৮ দিন বয়স পর্যন্ত নবজাতকের জটিল ও বিশেষায়িত চিকিৎসা দিয়ে থাকেন।

যে সকল সমস্যায় নিওনেটোলজিস্টের পরামর্শ নেবেন:

✅ সময়ের আগে (প্রিম্যাচিউর) জন্ম নেওয়া শিশু
✅ জন্মের সময় কম ওজনের শিশু
✅ জন্মের পর শ্বাসকষ্ট বা দ্রুত শ্বাস নেওয়া
✅ নবজাতকের জন্ডিস
✅ বুকের দুধ খেতে না পারা বা খাওয়াতে সমস্যা
✅ বারবার বমি করা বা দুধ খেলেই বমি হওয়া
✅ জ্বর বা শরীরের তাপমাত্রা অস্বাভাবিক কমে যাওয়া
✅ অতিরিক্ত ঝিমুনি, দুর্বলতা বা অস্বাভাবিক কান্না
✅ খিঁচুনি বা হাত-পা কাঁপা
✅ নাভিতে সংক্রমণ, পুঁজ বা রক্তপাত
✅ জন্মগত কোনো ত্রুটি বা জন্মগত হৃদরোগের সন্দেহ
✅ রক্তে শর্করা (সুগার) কমে যাওয়া বা ক্যালসিয়ামের সমস্যা
✅ শরীর নীলচে হয়ে যাওয়া বা অক্সিজেনের ঘাটতি
✅ প্রস্রাব বা পায়খানা করতে সমস্যা
✅ জন্মের পর প্রথম ২৪ ঘণ্টার মধ্যে প্রস্রাব বা মল না হওয়া
✅ জন্মের পর ওজন না বাড়া বা ওজন কমে যাওয়া
✅ রক্তের সংক্রমণ (Sepsis) বা নিউমোনিয়ার সন্দেহ
✅ মায়ের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা সংক্রমণ থাকলে নবজাতকের মূল্যায়ন
✅ যমজ বা একাধিক শিশু জন্মের পর বিশেষ পর্যবেক্ষণ
✅ এনআইসিইউ (NICU) থেকে ছাড়পত্র পাওয়ার পর নিয়মিত ফলো-আপ
✅ জন্মের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা অক্সিজেনের অভাব (Birth Asphyxia)

জরুরি যেসব লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত
নিওনেটোলজিস্টের শরণাপন্ন হবেন:

✅ শিশুর শ্বাস নিতে কষ্ট হওয়া
✅ খাওয়া একেবারে বন্ধ করে দেওয়া
✅ শরীর নীলচে হয়ে যাওয়া
✅ বারবার খিঁচুনি হওয়া
✅ খুব বেশি ঝিমিয়ে থাকা বা জাগানো না যাওয়া
✅ তীব্র জন্ডিস বা জ্বর
--------------------------------------------------------------------------
এছাড়াও নবজাতক শিশু কিশোরদের যে কোনো সমস্যার জন্য ও দেখাতে পারেন নিশ্চিন্তে নি:সন্দেহে।

আপনার নবজাতকের সর্বোচ্চ যত্ন ও সুস্থতার কথা বিবেচনায় অবশ্যই নিওনেটোলজিস্ট থেকে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করুন।

সিরিয়ালের জন্য কার্ডে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।

-------------------------------------------------------------------------

হাসপাতালের যে কোন জরুরী তথ্য বা সেবা সম্পর্কে জানতে নিম্ন বর্ণিত নম্বরে ফোন করুন।
ফোন নং:
+৮৮-০২৪৭৮৮০ ১৪৬৪,
+৮৮-০২৪৭৮৮০ ৩১২৮

হাম এর টিকাদান কর্মসূচী-২০২৬০৫ এপ্রিল ২০২৬ রবিবার থেকে প্রতিদিন চলবে। স্থান: ডা: জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল।সময়: সকাল...
04/04/2026

হাম এর টিকাদান কর্মসূচী-২০২৬

০৫ এপ্রিল ২০২৬ রবিবার থেকে প্রতিদিন চলবে।

স্থান: ডা: জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল।

সময়: সকাল ১০.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত।

যে কোন জরুরী তথ্য বা সেবা সম্পর্কে জানতে
নিম্ন বর্ণিত নম্বরে ফোন করুন।

ফোন নং: +৮৮-০২৪৭৮৮০ ১৪৬৪, +৮৮-০২৪৭৮৮০ ৩১২৮

বিভ্রান্তি ও অপপ্রচার সম্পর্কিত বিশেষ সতর্কবার্তা:সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,  ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেস...
13/10/2025

বিভ্রান্তি ও অপপ্রচার সম্পর্কিত বিশেষ সতর্কবার্তা:

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একদল অসাধু ও প্রতারক শ্রেণি ডা: জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের নামে ভিত্তিহীন ও ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সকল সাধারণ ব্যক্তি ও চাকুরী প্রার্থীদেরকে মারাত্মকভাবে বিভ্রান্ত করছে ও প্রতারিত করে আসছে।

বিশেষভাবে উল্লেখ্য যে, হাসপাতালে বর্তমানে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় নি এবং নিয়োগ কার্যক্রম ও চলমান নেই এবং আরো উল্লেখ থাকে যে, যে কোনো প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি বা নোটিশ হাসপাতালের নিজস্ব অফিসিয়াল এই পেইজ থেকে সব সময় আপডেট দেওয়া হয় এবং প্রকাশ করা হয় এবং বিশেষ প্রয়োজনে স্থানীয় দৈনিক পত্রিকাগুলোতেও প্রকাশ করা হয়।

সুতরাং, ভুয়া বিজ্ঞপ্তি ও পোস্ট দেখে কেউ প্রতারিত হবেন না বা ঐ বিজ্ঞপ্তির বিপরীতে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

ভুয়া ও অসত্য বিজ্ঞাপন থেকে কেউ কোনো প্রকার প্রতারিত হলে হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না।

যে কোন জরুরী তথ্য বা সেবা সম্পর্কে জানতে নিম্ন বর্ণিত নম্বরে ফোন করুন।
ফোন নং: +৮৮-০২৪৭৮৮০ ১৪৬৪, +৮৮-০২৪৭৮৮০ ৩১২৮

ডাঃ  মোহাম্মদ জাহেদ এর ৩৫ তম মৃত্যুবার্ষিকী-২০২৫ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল এর প্রতিষ্ঠাতা ফরিদপুরের কৃতি সন্তান ...
02/09/2025

ডাঃ মোহাম্মদ জাহেদ এর ৩৫ তম মৃত্যুবার্ষিকী-২০২৫

ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল এর প্রতিষ্ঠাতা ফরিদপুরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক এবং চিকিৎসক জনাব ডাঃ মোহাম্মদ জাহেদ এর ৩৫ তম মৃত্যুবার্ষিকীতে ডা: জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি।

ডাঃ মোহাম্মদ জাহেদের জন্ম ১ লা মার্চ ১৯২৮ সালে ফরিদপুর শহরতলীর ঢোল সমুদ্র পাড়ে আলিয়াবাদ ইউনিয়নের বিলমামুদপুর গ্রামে। পিতা মোহাম্মদ ইছহাক ডাক বিভাগের পোষ্ট মাষ্টার ছিলেন। মাতা হুরমতুন নেসা গৃহিনী ছিলেন। নিজগ্রাম আলিয়াবাদে প্রাথমিক শিক্ষা শেষ করে ডাঃ মোহাম্মদ জাহেদ ১৯৪৪ সালে ফরিদপুর হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। তিনি ১৯৪৭ সালে রাজেন্দ্র কলেজ থেকে আইএসসি পাশ করেন। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন ১৯৪৮ সালে । ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর দেখলেন যে সেখানে বাংলা নাটক নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। তিনি ছাত্র-ছাত্রীদের নিয়ে আন্দোলনে নামলেন এবং তাদের তীব্র আন্দোলনের ফলে ঢাকা মেডিকেল কলেজে প্রথম বাংলা নাটক মঞ্চস্থ করা শুরু হলো। আর এই আন্দোলনের মাধ্যমেই তিনি বাংলা ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন । আর তখন থেকেই ১৯৫২ সালের ভাষা আন্দোলনের নেতৃত্ব দেন। তিনি ছিলেন ভাষা আন্দোলনের একজন অগ্রসৈনিক । ১৯৫২-৫৩ সালে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র/ছাত্রী সংসদের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন। ১৯৫৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। চিকিৎসা পেশার পাশাপাশি মওলানা ভাসানীর অনুপ্রেরণায় দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন। ১৯৫৮ সালে চুয়াডাঙ্গা মহকুমা মেডিকেল অফিসার পদে সরকারি চাকুরিতে যোগদান করেন। ১৯৬০ সালে সরকারি চাকুরী ইস্তফা দিয়ে নিজ জেলা ফরিদপুরে ফিরে আসেন। ফরিদপুর শহরের চকবাজার স্ট্যান্ডার্ড ফার্মেসীতে, পরে আলীপুর ভাড়া বাসায় অতঃপর হরি গোবিন্দ সাহার টিনের ঘরে এবং সবশেষে আলীপুর বাসায় চেম্বার চেম্বার করে প্রাকটিস করেন। ডাক্তারী পেশার সাথে ব্যক্তিগত পর্যায়ে গরীব রোগীদের বিনামূল্যে ফ্রি স্যাম্পল প্রদানের কাজ চালিয়ে যান।

১৯৮০ সালে হাসান নামের এক চার বছরের শিশু কৃমির ঔষুধের অভাবে অন্ধ হয়ে যায়। বিষয়টি তাকে ভীষন বেদনা দেয়। এরপর তিনি ডাঃ ননী গোপাল সাহা, ডাঃ আব্দুর রাজ্জাক, ডাঃ আবদুস সালাম চৌধুরী, রকিব উদ্দীন আহমেদ, অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক রবীন্দ্রনাথ সাহা, কামরুজ্জামান খান জাসু প্রমূখ ব্যক্তিদের সাথে নিয়ে এই বছরের ২রা মার্চ সানডে ফ্রি ক্লিনিক নামে একটি দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলেন যা বর্তমানে একটি পূর্নাঙ্গ ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে । ১৯৮০ সালের ২১ অক্টোবর বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি ফরিদপুর জেলা শাখা প্রতিষ্ঠা করেন।

রেডক্রস সানডে ক্লিনিক প্রতিষ্ঠা করার পর ১৯৮১ সালের ৮ সেপ্টেম্বর শিশু চিকিৎসা কেন্দ্রের নিজস্ব ভবন শিশু ভবন এর ভিত্তি স্থাপন করেন। এরপর ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর এই শিশু ভবনটি উদ্ধোধন করে তৎকালীন সামরিক শাসক লেফটেন্যান্ট জেনারেল এইচ এম এরশাদ।
এরপর তিনি ১৯৮৩ সালের ২৫ নভেম্বর বাংলাদেশ ডায়বেটিক সমিতি এর ফরিদপুর জেলা শাখা প্রতিষ্ঠা করেন।

১৯৮৮ সালে বাংলাদেশ সরকার তার সমাজ কর্মের স্বীকৃতি স্বরুপ তাঁকে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ পুরস্কার-১৯৮৮ প্রদান করে। এরপর ১৯৯৬ সালে জসীম ফাউন্ডেশন স্বর্ণপদক(মরণোত্তর) লাভ করেন। ১৯৯৯ সালে বিএমএ ফরিদপুর শাখা তাঁকে মরণোত্তর সম্মাননা প্রদান করে।

ফরিদপুরে সমাজসেবায় তাঁর রয়েছে বিশাল অবদান। তিনি মৃত্যুর আগ পর্যন্ত চিকিৎসা পেশায় ও সমাজসেবায় নিবেদিত প্রাণ ছিলেন। ফরিদপুরে স্বাস্থ্য ও সমাজ সেবায় বিশেষ ভূমিকা পালন করায় ফরিদপুর বাসী তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।

21/08/2025

যে কোন জরুরী তথ্য বা সেবা সম্পর্কে জানতে নিম্ন বর্ণিত নম্বরে ফোন করুন।
ফোন নং:
+৮৮-০২৪৭৮৮০ ১৪৬৪, +৮৮-০২৪৭৮৮০ ৩১২৮

21/04/2024

যে কোন জরুরী তথ্য বা সেবা সম্পর্কে জানতে নিম্ন বর্ণিত নম্বরে ফোন করুন।
ফোন নং:
+৮৮-০২৪৭৮৮০ ১৪৬৪, +৮৮-০২৪৭৮৮০ ৩১২৮

Address

Shaheed Sufi Road
Faridpur
7800

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল:

Shortcuts

Share

Category