অনার্স ক্লাব ব্লাড ব্যাংক

অনার্স ক্লাব ব্লাড ব্যাংক পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের উদ্য?
(2)

”মানবতার জয়গানে, এগিয়ে আসুন রক্তদানে” স্লোগানকে সামনে রেখে পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের উদ্যোগে গঠিত ”অনার্স ক্লাব ব্লাড ব্যাংক” পরিবারে আপনাকে স্বাগত।
★যাত্রা শুরুঃ ৪ আগস্ট ২০২১ খ্রি.
★লক্ষ্য ও উদ্দেশ্যঃ
সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা মানুষের সেবা করতে চাই।
★ আমাদের কার্যক্রম সমূহ:
� বিনামূল্যে রক্তদান।
� অনলাইনের মাধ্যমে রক্তদাতা সংগ্রহ।
� ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন।
� রক্তদান সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা।

আপনারা যারা স্বেচ্ছায় রক্ত দিতে চান , তারা রক্তের গ্রুপ (মোবাইল নাম্বার সহ) লিখতে পারেন অথবা ইনবক্সে করতে পারেন । মনে রাখবেন, একদিন আপনারও রক্তের প্রয়োজন হতে পারে।

পুরাপাড়া ইউনিয়নের সকলের সমন্বয়ে গড়ে উঠা আমাদের এই প্লাটফর্ম। ইউনিয়নের বাহিরেও আমাদের পরিধী বৃদ্ধি করতে আপনার সহযোগিতা প্রয়োজন। তাই আপনি বা আপনার পরিচিত যদি কেউ মানবতার সেবায় কাজ করতে চায় তাকেও আমরা আমাদের এই প্লাটফর্মে স্বাগত জানান।
আমরা চাই একই প্লাটফর্মে আসুক পুরাপাড়া ইউনিয়েনর সকল রক্তযোদ্ধারা।
যোগাযোগ:
রাজিব ইসলাম : ০১৭৩৮-০৪৬২০১
মোঃ জাকারিয়া : ০১৭১৭৮৬০৫৮০
জুয়েল মল্লিক : ০১৭১৪-৯৩৩৭২৫
নুরআলম হোসেন : ০১৭৩০-৬৯৩৮০০
আজাদ খান : ০১৬৪৬-৮৪৮৫২৮
এবং আরো তথ্য পেতে "পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার" এ রক্ষিত আমাদের নোটিশ বোর্ড দেখুন।
এছাড়াও এস.এস.ইউসুফ,মোঃ গিয়াস উদ্দীন,মোঃ ওসমান মোল্যাসহ পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের অন্যান্য সকল সদস্যদের সাথে যোগাযোগ করুন।
আমাদের ওয়েবসাইট: www.blood.puhclub.org
E-mail: [email protected] এবং [email protected]
বাংলাদেশের যে কেউ অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের সদস্য হতে পারবে। রক্তদাতা এবং রক্তদান কাজের সম্বনয়কারীদের তথ্য সংগ্রহ ফরম পূরণ করতে নিচের গুগল ফরমটি পূরণ করুন।
লিংক: https://forms.gle/NVBRD8AxGzc2kAWB7

29/08/2026

১ ব্যাগ ব্লাড ৪ জনের জীবন বাচাতে পারে।

ব্লাডে মূলত
১. পিউর রেড সেল (PRBC/RCC/Packed cell),
২. প্লেটলেট,
৩. প্লাজমা (ক্লটিং ফ্যাক্টরস, প্রোটিন/আলবুমিন) থাকে।

ডোনারের লিউকোসাইট গ্রহিতার/রোগীর জন্য ক্ষতিকর।

ব্লাডের সিবিসি তে হিমোগ্লোবিন, প্লেটলেট এবং পিটি, এপিটিটি, ফাইব্রোনোজেন দেখে সিদ্ধান্ত নিতে হয় ব্লাডের কোন অংশ কার জন্য প্রযোজ্য।

১। যার হিমোগ্লোবিন কম, তার জন্য PRBC/RCC/Packed cell

২। যার প্লেটলেট কাউন্ট কম, তার জন্য এফেরেটিক প্লেটলেট (Single Donor platelet)/Pooled platelet (random donor platelet)

৩। যার PT/APTT বেশি, Fibrinogen কম তার জন্য Fresh Frozen Plasma.

৪। এক্সিডেন্ট, বাচ্চা ডেলিভারিতে অনেক রক্তক্ষরণ, এক্সচেঞ্জ ট্রান্সফিউশনসহ কিছু কারণে Whole blood transfusion করা যেতে পারে।

ব্লাডের অপচয় রোধ এবং বিভিন্ন জটিলতার ঝুঁকি এড়াতে, যার ব্লাডের যে উপাদান লাগবে, তার সেটিই নেওয়া/দেওয়া বাঞ্চনীয়।

রক্তের সমস্যা নিয়ে সচেতনতা তৈরিতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকুন।

রক্তের সমস্যায় রক্তরোগ বিশেষজ্ঞ
ডা: মো: কামরুজ্জামান
এমবিবিএস; এফসিপিএস
ক্লিনিক্যাল হেমাটোলজিষ্ট

Kamruzzaman Haematologist
Dr. Kamruzzaman Hematologist রক্তরোগ মেডিসিন ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ



21/08/2026

ব্লাড ব‌্যাংক প‌রিচালনায় কাজ কর‌তে আগ্রহীগণ দ্রুত যোগা‌যোগ করুন।

14/08/2026

স্মৃতির পাতায় অনার্স ক্লাবের প্রথম সংবর্ধনা অনুষ্ঠান

২৬ সেপ্টেম্বর ২০২০

পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের পথচলার এক স্মরণীয় দিন। এই দিনেই আয়োজিত হয়েছিল অনার্স ক্লাবের প্রথম কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান, যেখানে ১২ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়।

সেদিনের সেই ছোট্ট আয়োজনই ছিল একটি বড় স্বপ্নের সূচনা। মেধাবীদের উৎসাহিত করা, শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং তরুণ প্রজন্মের পাশে থাকার যে প্রত্যয় নিয়ে অনার্স ক্লাবের যাত্রা, আজও সেই স্বপ্ন এগিয়ে চলছে।

আজকের দিনে ফিরে দেখি, সেই প্রথম আয়োজনের প্রতিটি মুহূর্ত ছিল আমাদের জন্য একেকটি অনুপ্রেরণার গল্প। ❤️

#অনার্স_ক্লাব #কৃতি_শিক্ষার্থী_সংবর্ধনা #পুরাপাড়া_ইউনিয়ন_অনার্স_ক্লাব

14/08/2026
দ্রুততম সময়ে ৭ বার রক্তদান ❤️🩸মানবতার টানে দ্রুততম সময়ে ৭ বার স্বেচ্ছায় রক্তদান।ধন্যবাদ Mehedi Hasan,  এই মহৎ উদ্যোগ ও ম...
13/08/2026

দ্রুততম সময়ে ৭ বার রক্তদান ❤️🩸
মানবতার টানে দ্রুততম সময়ে ৭ বার স্বেচ্ছায় রক্তদান।
ধন্যবাদ Mehedi Hasan, এই মহৎ উদ্যোগ ও মানবিকতায়। ❤️
রক্তদানের এই পথচলা আরও দীর্ঘ হোক, আরও অনেক প্রাণ বাঁচুক। 🩸🤲

অনার্স ক্লাবের ১৩৫তম রক্তদান সম্পন্ন হয়েছে। 🩸 💗

স্বেচ্ছায় ৭ম বারের মতো রক্তদান করায় মেহেদি হাসানকে অনার্স ক্লাব পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

মানবতার এই মহৎ কাজে তাঁর এমন উদ্যোগ অন্যদেরও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করবে, এই প্রত্যাশা রইল।

মানবতার জয়গানে,
এগিয়ে আসুন রক্তদানে 💗 🩸

#অনার্স_ক্লাব_ব্লাড_ব্যাংক #১৩৫

🩸 অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ১৩৪তম ব্যাগ রক্তদান 🩸অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের অন্যতম সক্রিয় সদস্য মো. রাকিবুল ইসলাম রাক...
12/08/2026

🩸 অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ১৩৪তম ব্যাগ রক্তদান 🩸
অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের অন্যতম সক্রিয় সদস্য মো. রাকিবুল ইসলাম রাকিব আজ ৬ষ্ঠবারের মতো স্বেচ্ছায় রক্তদান করেছেন।
🌟 তার এই ৬ষ্ঠ রক্তদানের মাধ্যমে অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের রক্তদান কার্যক্রম পৌঁছে গেল ১৩৪তম ব্যাগে।
রাকিবের মতো নিয়মিত রক্তদাতাদের আন্তরিকতা, মানবিকতা ও স্বেচ্ছাসেবী মানসিকতাই আমাদের পথচলার সবচেয়ে বড় শক্তি। তার এই মহৎ উদ্যোগ আমাদের সবার জন্য অনুপ্রেরণার।
চলুন, আমরাও এগিয়ে আসি।
এক ব্যাগ রক্ত, একটি জীবন বাঁচানোর সুযোগ। ❤️
🩸 মানবতার জয়গানে, এগিয়ে আসুন রক্তদানে।
-----------অনার্স ক্লাব ব্লাড ব্যাংক

❤️ আমাদের অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের অন্যতম সক্রিয়  সদস্য  মো:রাকিবুল ইসলাম রাকিব, আজ তার ৬ষ্ঠ তম রক্তদান।।মানবতার প্রত...
12/08/2026

❤️ আমাদের অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের অন্যতম সক্রিয় সদস্য মো:রাকিবুল ইসলাম রাকিব, আজ তার ৬ষ্ঠ তম রক্তদান।।

মানবতার প্রতি তার এই আন্তরিকতা ও নিয়মিত রক্তদানের অভ্যাস আমাদের সবার জন্য অনুপ্রেরণার। চলুন, আমরা সবাই তার মতো এগিয়ে আসি মানবতার এই মহান কাজে।

🩸 মানবতার জয়গানে, এগিয়ে আসুন রক্তদানে।
— অনার্স ক্লাব ব্লাড ব্যাংক

islam

🩸 ৫ বছরের মানবতার পথচলা...❤️ ১৩৩ ব্যাগ রক্তদান সম্পন্ন🩸 প্রায় ৮,০০০ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে ডাটাবেজ তৈরি করা হয়ে...
04/08/2026

🩸 ৫ বছরের মানবতার পথচলা...

❤️ ১৩৩ ব্যাগ রক্তদান সম্পন্ন
🩸 প্রায় ৮,০০০ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে ডাটাবেজ তৈরি করা হয়েছে।

সবার ভালোবাসা ও সহযোগিতায় আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক। 🤝💝

্রতিষ্ঠাবার্ষিকী #রক্তদিন_জীবনবাঁচান #মানবতার_জয়গানে

12/07/2026

🩸 জরুরি রক্তের তথ্য

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে ১১ জুলাই ২০২৬ তারিখে দান করা ১ ব্যাগ B+ (বি পজিটিভ) রক্ত সংরক্ষিত রয়েছে।

যাদের জরুরি প্রয়োজন, তারা প্রয়োজনীয় নিয়ম অনুসরণ করে ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করতে পারেন।

📞 প্রয়োজনে এই তথ্যটি অন্যদের সঙ্গে শেয়ার করুন। আপনার একটি শেয়ারই কারও জীবন বাঁচাতে সহায়ক হতে পারে।

Address

Purapara Bangabandhu Public Library, Purapara Bazar, Nagarkanda
Faridpur
7840

Alerts

Be the first to know and let us send you an email when অনার্স ক্লাব ব্লাড ব্যাংক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to অনার্স ক্লাব ব্লাড ব্যাংক:

Shortcuts

Share

Category