Dr. Ashim Kumar Das Maxillofacial Surgeon

Dr. Ashim Kumar Das Maxillofacial Surgeon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Ashim Kumar Das Maxillofacial Surgeon, Doctor, JR2H+46R, Dhaka/Faridpur Highway, Faridpur.

ফরিদপুরের একমাত্র মুখ ও চোয়ালের টিউমার, ক্যান্সার এবং ভাঙাচোয়াল চিকিৎসায় বিশেষায়িত Maxillofacial Surgery Specialist। আধুনিক সার্জারী, অভিজ্ঞতা ও মানবিক যত্নে প্রতিটি রোগীর পাশে নির্ভরতার প্রতিশ্রুতি—আবার হাসুক প্রতিটি জীবন, প্রতিটি মানুষ, প্রতিটি পরিবার….

মুখের ভিতরের ছোট্ট ঘা’টা কি সত্যি ছোট?নাকি চুপচাপ বড় হয়ে ভয়ংকর কিছুর দিকে যাচ্ছে?দুই সপ্তাহ ধরে একই জায়গায় ঘা আছে?ঝ...
04/05/2026

মুখের ভিতরের ছোট্ট ঘা’টা কি সত্যি ছোট?
নাকি চুপচাপ বড় হয়ে ভয়ংকর কিছুর দিকে যাচ্ছে?
দুই সপ্তাহ ধরে একই জায়গায় ঘা আছে?
ঝাল বা গরম কিছু খেলেই জ্বালা করে?
ভাত গিলতে ব্যথা, কথা বললেও লাগে – তাই এখন আর ঠিকমতো খাওয়া–দাওয়াই হচ্ছে না?
মনে মনে ভাবছেন, “নিজে নিজে ঠিক হয়ে যাবে…” – আর এভাবেই দিন কেটে যাচ্ছে।
কিন্তু সাবধান –
যে ঘা বারবার একই জায়গায় হয়
আকার ধীরে ধীরে বাড়ে
রঙ বদলে সাদা/লাল/ফুলকপির মতো হয়
১৪ দিনের পরেও পুরো ভালো হয় না
ওগুলোকে আর সাধারণ “মাউথ আলসার” ভেবে এড়িয়ে যাওয়া নিরাপদ না।
অনেক মুখের ক্যান্সার ঠিক এমন ছোট ঘা থেকেই শুরু হয়।
আমরা সাধারণত তিনটা ভুল করি:
পাশের ফার্মেসি থেকে ব্যথার ওষুধ, জেল এনে মাসের পর মাস লাগাই
কাজের ব্যস্ততায় ডাক্তারের কাছে যাওয়া পিছিয়ে দিই
সিগারেট/জর্দা/পান চালিয়ে যাই – মানে আগুনের ভেতরেই ঘি ঢালি
ভালো খবর হলো –
ঘা বা ক্যান্সার শুরুর দিকে ধরা পড়লে
অনেক সময় সামান্য কাটা-ছেঁড়া বা ছোট অপারেশনেই সমাধান সম্ভব,
চেহারাও বাঁচে, খাওয়া–দাওয়া ও কথা বলাও স্বাভাবিক থাকে।
এখন ফরিদপুরেই
ডাঃ অসীম কুমার দাস, ম্যাক্সিলোফেসিয়াল সার্জন
মুখের ঘা, মুখের ক্যান্সার ও সন্দেহজনক ক্ষতের বিশেষায়িত চিকিৎসা করছেন।
আর ঢাকা ছুটতে হবে না ।

এখনই #যোগাযোগ করুন
📍 প্রাইম ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সেন্টার
রুপালী ম্যানশন (২য় তলা), ভাঙ্গা রাস্তার মোড়, ফরিদপুর
ডাঃ অসীম কুমার দাস
ম্যাক্সিলোফেসিয়াল সার্জন
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল।
#চেম্বারের সময়: শনি – বৃহস্পতিবার | বিকাল ৪টা – রাত ৮টা
অ্যাপয়েন্টমেন্ট: 01760-476849

মনে রাখবেন –
মুখের ক্যান্সারের ক্ষেত্রে কয়েকদিনের দেরিও
অনেক সময় হতে পারে পুরো জীবনের আফসোস।
-Dr. Ashim

দুর্ঘটনার পর আপনার মুখ কি আর আগের মতো নেই? -রাস্তায় একটু অসাবধান হয়েছিলেন। হয়তো মোটরসাইকেল, হয়তো রিকশা — মাত্র কয়েক...
12/04/2026

দুর্ঘটনার পর আপনার মুখ কি আর আগের মতো নেই? -রাস্তায় একটু অসাবধান হয়েছিলেন। হয়তো মোটরসাইকেল, হয়তো রিকশা — মাত্র কয়েক সেকেন্ডের ঘটনা।

কিন্তু সেই কয়েক সেকেন্ড আপনার জীবন বদলে দিয়েছে।
চোয়ালে তীব্র ব্যথা।পুরো মুখ ফুলে আছে। মুখ হা করতে কষ্ট হচ্ছে। খাবার চিবাতে পারছেন না। কথা বলতে গেলে ব্যথা লাগে। হাসলে মুখের একপাশ বেঁকে যায় — আর আয়নার সামনে দাঁড়াতে ইচ্ছে করে না।
পরিবার জিজ্ঞেস করছে, পরিচিতরা তাকাচ্ছে। আর আপনি মনে মনে শুধু একটাই প্রশ্ন করছেন —
"আমার মুখ কি আর কোনোদিন আগের মতো হবে?"

এই কষ্টটা আপনি একা বহন করছেন না-
''ফরিদপুর ও আশেপাশের'' হাজারো মানুষ প্রতিদিন দুর্ঘটনাজনিত মুখমণ্ডল ও চোয়ালের আঘাতে ভুগছেন। কিন্তু বেশিরভাগই জানেন না — এই সমস্যা সারানো সম্ভব। এবং সেটা এখন ফরিদপুরেই।

যে সমস্যাগুলো আপনি প্রতিদিন ফেস করছেন
দৈনন্দিন জীবনের কষ্ট:
চোয়ালে তীব্র ব্যথা ও ফোলা — ভাত, রুটি কিছুই চিবানো যাচ্ছে না
মুখ বেঁকে যাওয়া — হাসলে একপাশ ঝুলে পড়ে, লজ্জায় মাথা নিচু হয়
কথা বলা কঠিন — শব্দ ঠিকমতো উচ্চারণ হচ্ছে না
দাঁতের অবস্থান নষ্ট — দুই পাটি দাঁত মেলাতে পারছেন না

দেরি করলে যা হতে পারে:
হাড় জোড়া না লাগলে চিরকালের জন্য চেহারা বদলে যাবে
সংক্রমণ ছড়িয়ে পড়লে ফোলা, পুঁজ এমনকি পচন ধরতে পারে
আঘাতের কারণে চোখ ও নাকের স্বাভাবিক গঠন নষ্ট হয়ে যেতে পারে
সময়মতো চিকিৎসা না নিলে স্বাভাবিক খাওয়া-দাওয়া ও কথা বলায় স্থায়ী সমস্যা হবে

তাহলে কী করবেন?
অনেকে ভাবেন — "ঢাকা যেতে হবে, অনেক খরচ হবে, সময় নেই।"
কিন্তু সুখবর হলো — এখন আর ঢাকা যেতে হবে না।
ফরিদপুরেই আছে বিশেষায়িত ম্যাক্সিলোফেসিয়াল চিকিৎসা। দুর্ঘটনাজনিত মুখমণ্ডল ও চোয়ালের হাড় ভাঙার আধুনিক চিকিৎসা এখন আপনার নিজের শহরেই সম্ভব।

সবচেয়ে #জরুরি কথা-
আঘাতের পর প্রথম কয়েক ঘণ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এই সময়ের মধ্যে বিশেষজ্ঞ দেখালে সেরা ফল পাওয়া যায়।
দেরি যত বেশি — জটিলতা তত বাড়ে।

এখনই #যোগাযোগ করুন
📍 প্রাইম ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সেন্টার
রুপালী ম্যানশন (২য় তলা), ভাঙ্গা রাস্তার মোড়, ফরিদপুর

ডাঃ অসীম কুমার দাস
ম্যাক্সিলোফেসিয়াল সার্জন
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল।

#চেম্বারের সময়: শনি – বৃহস্পতিবার | বিকাল ৪টা – রাত ৮টা
অ্যাপয়েন্টমেন্ট: 01760-476849

-Dr. Ashim
মুখের আঘাত লুকাবেন না — $ফরিদপুরেই ফিরে পান আপনার স্বাভাবিক হাসি।

——————————————————————————
#ডাঃঅসীমকুমারদাস #প্রাইমডেন্টালফরিদপুর #ম্যাক্সিলোফেসিয়ালসার্জারি #মুখওচোয়ালেরচিকিৎসা #চোয়ালেরচিকিৎসা #মুখমণ্ডলেরচিকিৎসা #ডেন্টালইমপ্ল্যান্ট #মুখেরক্যান্সার #চোয়ালেরজয়েন্টসমস্যা #আক্কেলদাঁতেরঅপারেশন #মুখেরটিউমার #দুর্ঘটনাজনিতচিকিৎসা #ফরিদপুর #ফরিদপুরেরডাক্তার

ঈদের আনন্দ, বন্ধুদের আড্ডা আর পরিবারের হাসি—সবকিছুই কত দ্রুত বদলে যেতে পারে একটি দুর্ঘটনায়…ঈদের ছুটিতে বাড়িতে এসে বন্ধ...
01/04/2026

ঈদের আনন্দ, বন্ধুদের আড্ডা আর পরিবারের হাসি—সবকিছুই কত দ্রুত বদলে যেতে পারে একটি দুর্ঘটনায়…

ঈদের ছুটিতে বাড়িতে এসে বন্ধুদের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া রাকিব হাসান। ঈদের দ্বিতীয় দিন বন্ধুদের সঙ্গে #বাইক চালাতে বের হয় সে। কিন্তু আনন্দের সেই মুহূর্তেই ঘটে যায় ভয়াবহ #দুর্ঘটনা। বাইক দুর্ঘটনায় গুরুতর আঘাত লাগে তার মাথা ও মুখমণ্ডলে। ভেঙে যায় উপরের #চোয়াল, চোখের নিচের হাড় (অরবিটাল বোন) এবং নিচের চোয়াল।

অন্যদিকে আমার আরেকজন রোগী, মাত্র ছয় বছরের ছোট্ট সায়মা খেলছিল —হঠাৎ রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় পড়ে যায়। কোমল শিশুটি দাঁত দিয়ে ঠিকমতো কামড় দিতেও পারছিল না, কারণ তার নিচের চোয়ালের হাড় #ভেঙে গিয়েছিল।

মুখমণ্ডল ও চোয়ালের হাড় ভাঙা শুধু শারীরিক আঘাত নয়—এটি খাওয়া, কথা বলা, হাসা, এমনকি আত্মবিশ্বাসের উপরও গভীর প্রভাব ফেলে। তাই এ ধরনের #দুর্ঘটনায় দ্রুত এবং আধুনিক চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি।

মুখমণ্ডল ও চোয়াল ভাঙলে আধুনিক চিকিৎসায় করণীয়:

🔹 দ্রুত বিশেষজ্ঞ ম্যাক্সিলোফেসিয়াল সার্জনের শরণাপন্ন হওয়া
🔹 আধুনিক মিনিমালি ইনভেসিভ সার্জারি—মুখের বাহিরে ছোট ছিদ্র করে প্লেট ও স্ক্রু ব্যবহার করে হাড় সঠিকভাবে স্থাপন
🔹 সর্বাধুনিক টাইটানিয়াম প্লেট প্রযুক্তি—দীর্ঘস্থায়ী ও নিরাপদ সমাধান
🔹 শিশুদের ক্ষেত্রে বিশেষ কম্প্রেশন প্লেট ব্যবহার—যাতে তাদের স্বাভাবিক হাড়ের বৃদ্ধি ব্যাহত না হয়
🔹 অপারেশন পরবর্তী রিহ্যাবিলিটেশন—খাওয়া, কথা বলা ও স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে মুখমণ্ডল ও চোয়ালের জটিল ভাঙনও সম্পূর্ণভাবে ঠিক করা সম্ভব। দুর্ঘটনা এড়ানো না গেলেও সচেতনতা ও দ্রুত চিকিৎসাই পারে জীবনকে আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে।

আপনি কি এ বিষয়ে সচেতন?

ডাঃ অসীম কুমার দাস
ম্যাক্সিলোফেসিয়াল সার্জন
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল।

⚠️ #মনে রাখুন:
ছোট লক্ষণ অবহেলা করতে করতে অনেক সময় বড় জটিলতা তৈরি হয়।
সমস্যা যত দ্রুত ধরা পড়বে, চিকিৎসা তত সহজ, নিরাপদ ও কার্যকর হবে।

━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
📍 #চেম্বারের ঠিকানা:
🏥 প্রাইম ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সেন্টার, রুপালী ম্যানশন (২য় তলা) ভাংগা রাস্তার মোড়, ফরিদপুর।
🕒 #চেম্বারের সময়সূচি:
🗓 শনি থেকে বৃহস্পতিবার
⏰ বিকাল ৪টা – রাত ৮টা
📞 : 01760-476849

#ম্যাক্সিলোফেসিয়াল #ম্যাক্সিলোফেসিয়ালসার্জারি #মুখওচোয়ালেরচিকিৎসা #মুখেরক্যান্সার #মুখেরটিউমার #চোয়ালেরব্যথা #আক্কেলদাঁতেরঅপারেশন #ডেন্টালইমপ্ল্যান্ট #ফরিদপুর #ডাঃঅসীমকুমারদাস

থামুন❗ - মুখের ভেতরের ছোট  #ঘা, অস্বাভাবিক  #ফোলা বা চোয়ালের ব্যথা—এগুলো কি সত্যিই সামান্য, নাকি বড় বিপদের আগাম সংকেত❓আম...
20/03/2026

থামুন❗ - মুখের ভেতরের ছোট #ঘা, অস্বাভাবিক #ফোলা বা চোয়ালের ব্যথা—এগুলো কি সত্যিই সামান্য, নাকি বড় বিপদের আগাম সংকেত❓

আমরা অনেক সময় মুখের সমস্যা অবহেলা করি। ভাবি, কয়েকদিনে ঠিক হয়ে যাবে। কিন্তু দুর্ঘটনা-জনিত আঘাত, #ক্যান্সার ও #টিউমার, চোয়াল, মুখগহ্বর বা মুখমণ্ডলের কিছু সমস্যা শুরুতে ছোট মনে হলেও পরে তা (টিউমার, ক্যান্সার, সিস্ট) জটিল সংক্রমণ বা হাড়ের সমস্যায় পরিণত হতে পারে।

#ম্যাক্সিলোফেসিয়াল #সার্জারি কী?
মুখ, চোয়াল, মুখগহ্বর ও মুখমণ্ডলের জটিল রোগ, দুর্ঘটনা-জনিত আঘাত, ক্যান্সার ও টিউমার এবং সার্জারি-সংক্রান্ত বিশেষায়িত চিকিৎসা।

যেসব সমস্যার জন্য বিশেষজ্ঞ মূল্যায়ন ও দক্ষ সার্জিক্যাল চিকিৎসা প্রয়োজন, সেগুলোর সমাধানই এই শাখার মূল কাজ।

যেসব সমস্যায় বিশেষজ্ঞের পরামর্শ জরুরি:
✔ দুর্ঘটনাজনিত মুখমন্ডল ও চোয়ালের হাড় ভাঙ্গা
✔ মুখ ও চোয়ালের #টিউমার ও সিস্ট
✔ মুখ গহ্বর ও জিহ্বার ক্যান্সার
✔ মুখের দীর্ঘদিনের ঘা
✔ মুখের ভিতর তালুর টিউমার
✔ কানের সামনের চোয়ালের জয়েন্ট-(TM Joint) এর সমস্যা
✔ ডেন্টাল ইমপ্লান্ট
✔ আক্কেল দাঁতের অপারেশন

#ফরিদপুরে বিশেষায়িত সেবায়-
ডাঃ অসীম কুমার দাস
Maxillofacial Surgeon
BDS, BCS (Health)
MS (Oral & Maxillofacial Surgery)
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর।


মুখ ও চোয়ালের টিউমার, ক্যান্সার, সিস্ট, দুর্ঘটনাজনিত আঘাত, TM Joint সমস্যা, আক্কেল দাঁতের অপারেশন ও ডেন্টাল ইমপ্ল্যান্টসহ বিভিন্ন জটিল সমস্যার বিশেষায়িত চিকিৎসা প্রদান করছেন।


⚠️ #মনে রাখুন:
ছোট লক্ষণ অবহেলা করতে করতে অনেক সময় বড় জটিলতা তৈরি হয়।
সমস্যা যত দ্রুত ধরা পড়বে, চিকিৎসা তত সহজ, নিরাপদ ও কার্যকর হবে।

-Dr. Ashim Kumas Das

━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

📍 #চেম্বারের ঠিকানা:
🏥 প্রাইম ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সেন্টার, রুপালী ম্যানশন (২য় তলা) ভাংগা রাস্তার মোড়, ফরিদপুর।

🕒 #চেম্বারের সময়সূচি:
🗓 শনি থেকে বৃহস্পতিবার
⏰ বিকাল ৪টা – রাত ৮টা

📞 : 01760-476849
Google Map: https://maps.app.goo.gl/82zboSpbJMNbxX4J8

#ম্যাক্সিলোফেসিয়াল #ম্যাক্সিলোফেসিয়ালসার্জারি #মুখওচোয়ালেরচিকিৎসা #মুখেরক্যান্সার #মুখেরটিউমার #চোয়ালেরব্যথা #আক্কেলদাঁতেরঅপারেশন #ডেন্টালইমপ্ল্যান্ট #ফরিদপুর #ডাঃঅসীমকুমারদাস

মুখের ভেতরের ছোট্ট  #ফোলা সবসময়ই সাধারণ কিছু নয়-৮ বছরের ছোট্ট ''ইয়ামিন'' এসেছিল তার মায়ের হাত ধরে। ডান পাশের  #মাড়িতে এক...
16/03/2026

মুখের ভেতরের ছোট্ট #ফোলা সবসময়ই সাধারণ কিছু নয়-
৮ বছরের ছোট্ট ''ইয়ামিন'' এসেছিল তার মায়ের হাত ধরে। ডান পাশের #মাড়িতে একটি ফোলা ধীরে ধীরে বড় হচ্ছিল। খেতে কষ্ট হতো, ব্যথা ছিল, মাঝে মাঝে রক্তও পড়ত। অন্যদিকে, ৬২ বছর বয়সী কৃষিজীবী ''অমল সিকদারও'' এসেছিলেন মুখের ভেতরে #দীর্ঘদিনের একটি #ফোলা নিয়ে, যা ক্রমশ বড় হচ্ছিল এবং খাওয়া-দাওয়া ও স্বাভাবিক জীবন ব্যাহত করছিল। পরীক্ষা করে দেখা গেল—দু’জনেরই সমস্যা ছিল মুখ ও চোয়ালের #টিউমার, যা সময়মতো শনাক্ত হওয়ায় চিকিৎসা সম্ভব হয়েছে সফলভাবে।

#মুখ, #মাড়ি, #চোয়াল, #জিহ্বা, #ঠোঁট কিংবা #মুখগহ্বরের যেকোনো অস্বাভাবিক ফোলা, যা ধীরে ধীরে বড় হয়, ব্যথা করে, রক্ত পড়ে বা খেতে অসুবিধা তৈরি করে—তা অবহেলা করা উচিত নয়। সময়মতো চিকিৎসা না নিলে functional problem-এর পাশাপাশি সৌন্দর্য, কথা বলা, মুখ খোলা এবং স্বাভাবিক খাবার গ্রহণেও জটিলতা তৈরি হতে পারে।

#সচেতন হোন—দেরি নয়, সময়মতো সঠিক চিকিৎসাই নিরাপত্তা।
মুখ ও চোয়ালের #টিউমার, #সিস্ট, অস্বাভাবিক ফোলা বা যেকোনো #ওরাল #সার্জিক্যাল সমস্যায় দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন-

-ডঃ অসীম কুমার দাস
ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জন
বিডিএস (ঢাকা ডেন্টাল কলেজ) বিসিএস (স্বাস্থ্য)
এমএস (ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী)
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর।

🕒 #চেম্বারের সময়সূচি:
🗓 শনি থেকে বৃহস্পতিবার
⏰ বিকাল ৪টা – রাত ৮টা
━━━━━━━━━━━━━━━━━━━━━━━

📍 #চেম্বারের ঠিকানা:
🏥 প্রাইম ডেন্টাল এন্ড #ম্যাক্সিলোফেসিয়াল সেন্টার, রুপালী ম্যানশন (২য় তলা) ভাংগা রাস্তার মোড়, ফরিদপুর।

📞 : 01760-476849

Google Map: https://maps.app.goo.gl/82zboSpbJMNbxX4J8

#মুখওচোয়ালেরচিকিৎসা #মুখেরটিউমার #মুখেরস্বাস্থ্য #চোয়ালেরঅপারেশন #দাঁতওমুখেরচিকিৎসা

 #ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি কী❓কেন এই চিকিৎসা জরুরি❓ফরিদপুরের  #একমাত্র Maxillofacial Surgery Specialist Dr. Ashim Kum...
07/03/2026

#ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি কী❓কেন এই চিকিৎসা জরুরি❓
ফরিদপুরের #একমাত্র Maxillofacial Surgery Specialist Dr. Ashim Kumar Das Maxillofacial Surgeon

বাংলাদেশে এখনো অনেক মানুষ মুখ ও চোয়ালের জটিল রোগ সম্পর্কে সচেতন নয়। অনেকেই ভাবেন দাঁতের ব্যথা মানেই সাধারণ ডেন্টিস্ট দেখালেই হবে। কিন্তু বাস্তবে মুখ, চোয়াল, মুখমণ্ডল এবং মুখের ভেতরের অনেক জটিল রোগ রয়েছে যেগুলো #বিশেষজ্ঞ Maxillofacial surgeon ছাড়া চিকিৎসা সম্ভব নয়।

#ফরিদপুরসহ আশেপাশের অঞ্চলের মানুষের জন্য সুখবর হলো—
এখানেই এখন পাওয়া যাচ্ছে মুখ ও চোয়ালের টিউমার, ক্যান্সার, দুর্ঘটনাজনিত ভাঙা হাড় এবং জটিল সার্জারির বিশেষজ্ঞ চিকিৎসা।

ফরিদপুরের একমাত্র এই #বিশেষজ্ঞ হলেন-
ডা. অসীম কুমার দাস
Maxillofacial Surgery Specialist

Maxillofacial Surgery কী❓
Maxillofacial Surgery হলো এমন একটি বিশেষ চিকিৎসা শাখা যেখানে মুখ, চোয়াল, মুখমণ্ডল এবং মুখের ভেতরের জটিল রোগ ও আঘাতের চিকিৎসা ও অপারেশন করা হয়।

এই চিকিৎসা ক্ষেত্রটি মূলত কাজ করে:
✔ মুখ ও চোয়ালের হাড়
✔ দাঁতের নিচের ও উপরের চোয়াল
✔ মুখের টিউমার
✔ মুখের ক্যান্সার
✔ দুর্ঘটনাজনিত মুখমন্ডলের ভাঙা হাড়
✔ মুখের ভেতরের বিভিন্ন রোগ
✔ (কানের সামনের চোয়ালের জয়েন্ট) TM Joint সমস্যা
✔ আক্কেল দাঁতের জটিল অপারেশন

এই ধরনের চিকিৎসা সাধারণ ডেন্টাল চিকিৎসা নয়।
এটি বিশেষায়িত সার্জারি।

চিকিৎসা কখন দরকার?
অনেক সময় আমরা ছোট সমস্যা ভেবে চিকিৎসা দেরি করি। কিন্তু কিছু লক্ষণ দেখা দিলে দ্রুত Maxillofacial surgeon দেখানো জরুরি।

যেমন:
✔ মুখ বা চোয়ালে অস্বাভাবিক ফোলা
✔ মুখের ভেতরে দীর্ঘদিনের ঘা
✔ মুখে টিউমার বা সিস্ট
✔ দুর্ঘটনায় মুখ বা চোয়ালের হাড় ভেঙে যাওয়া
✔ মুখ খুলতে কষ্ট হওয়া
✔ TM Joint সমস্যা
✔ আক্কেল দাঁতের জটিল সমস্যা
✔ মুখের ভেতর থেকে রক্ত আসা বা খাবার খাওয়ার সময় ঝাল লাগা।

এই ধরনের সমস্যাগুলো সঠিক সময়ে চিকিৎসা না করলে গুরুতর জটিলতা তৈরি হতে পারে।

চিকিৎসা না করলে কী ধরনের ক্ষতি হতে পারে?
অনেক মানুষ ভয় বা ভুল ধারণার কারণে চিকিৎসা নিতে দেরি করেন। এতে বড় ধরনের ক্ষতি হতে পারে।

যেমন:
⚠ মুখের টিউমার বড় হয়ে যেতে পারে
⚠ মুখের ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে
⚠ মুখের হাড় বিকৃত হয়ে যেতে পারে
⚠ চোয়ালের স্থায়ী ক্ষতি হতে পারে
⚠ খাবার খাওয়া বা কথা বলায় সমস্যা হতে পারে
⚠ মুখের সৌন্দর্য নষ্ট হতে পারে

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—
মুখের অনেক রোগ শুরুতে ধরা পড়লে সহজে চিকিৎসা সম্ভব।

#ফরিদপুরেই কেন এই চিকিৎসা করা সম্ভব❓
অনেক মানুষ মনে করেন এই ধরনের জটিল সার্জারি শুধুমাত্র ঢাকায় করা যায়।

#সুসংবাদ হলো -এখন ফরিদপুরেই রয়েছে এই চিকিৎসার সুবর্ণ সুযোগ।

ফরিদপুরের একমাত্র মুখ ও চোয়ালের জটিল সার্জারির জন্য বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা দিচ্ছেন:

#ডা. অসীম কুমার দাস
তিনি Maxillofacial Surgery-তে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে মুখ ও চোয়ালের বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দিয়ে আসছেন।

ফরিদপুরের মানুষের জন্য বড় সুবিধা-
আগে এই ধরনের সমস্যার জন্য রোগীদের ঢাকায় যেতে হতো। এতে সময়, খরচ এবং কষ্ট অনেক বেশি ছিল।

কিন্তু এখন #ফরিদপুরেই পাওয়া যাচ্ছে:

✔ মুখ ও চোয়ালের টিউমারের চিকিৎসা
✔ মুখের ক্যান্সারের চিকিৎসা
✔ দুর্ঘটনাজনিত চোয়ালের হাড় ভাঙার চিকিৎসা
✔ TM Joint সমস্যা
✔ মুখের দীর্ঘদিনের ঘা
✔ মুখের ভিতরের তালুর টিউমার
✔ কন্ট্রাকচার সমস্যা
✔ আক্কেল দাঁতের জটিল অপারেশন

এতে ফরিদপুর ও আশেপাশের জেলার রোগীরা সহজেই উন্নত চিকিৎসা পাচ্ছেন।

❓ কেন ডা. অসীম কুমার দাস ফরিদপুরে বিশেষভাবে পরিচিত- কারণ তার হাত ধরেই ফরিদপুরে মুখ ও চোয়ালের বিশেষায়িত চিকিৎসা ম্যাক্সিলোফেসিয়াল সার্জারীর যাত্রা শুরু।
তার চিকিৎসার মূল লক্ষ্য:
✔ রোগের সঠিক নির্ণয়
✔ আধুনিক চিকিৎসা পদ্ধতি
✔ রোগীর নিরাপদ সার্জারি
✔ দ্রুত সুস্থতা
✔ মানবিক ও সহানুভূতিশীল আচরন
✔ Evidence-based Treatment
✔ আধুনিক ও নিরাপদ Surgical Facility
✔ রোগীর প্রতি সর্বোচ্চ যত্ন এবং অপারেশনের পর Follow-up

#ফরিদপুরের অনেক রোগী ইতোমধ্যে তার চিকিৎসায় উপকৃত হয়েছেন।

কোথায় চিকিৎসা নেওয়া যাবে?
📍 প্রাইম ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সেন্টার
রুপালী ম্যানশন (২য় তলা)
ভাঙা রাস্তার মোড়
ফরিদপুর।

#সিরিয়াল ও যোগাযোগ:
📞 01760-476849

#চেম্বারের সময়:
শনিবার থেকে বৃহস্পতিবার
বিকাল ৪টা – রাত ৮টা

শেষ কথা-
মুখ ও চোয়ালের অনেক রোগ আমরা প্রথমে গুরুত্ব দিই না। কিন্তু এই ধরনের সমস্যা অনেক সময় বড় জটিলতার কারণ হতে পারে। তাই যদি মুখ, চোয়াল বা মুখের ভেতরে কোনো অস্বাভাবিক সমস্যা দেখা যায়, দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

#ফরিদপুরের মানুষের জন্য এখনই রয়েছে উন্নত Maxillofacial চিকিৎসা।
সঠিক সময়ে চিকিৎসা নিলে সুস্থ জীবন ফিরে পাওয়া সম্ভব।

আবার হাসুক প্রতিটি জীবন, প্রতিটি মানুষ, প্রতিটি পরিবার…

- . Ashim Kumar Das


ফরিদপুরের একমাত্র Maxillofacial Surgeon   ⭐️⭐️⭐️⭐️⭐️মুখ ও চোয়ালের টিউমার, ক্যান্সার এবং দুর্ঘটনাজনিত মুখমণ্ডল ও চোয়ালে...
02/03/2026

ফরিদপুরের একমাত্র Maxillofacial Surgeon ⭐️⭐️⭐️⭐️⭐️

মুখ ও চোয়ালের টিউমার, ক্যান্সার এবং দুর্ঘটনাজনিত মুখমণ্ডল ও চোয়ালের ভাঙাচোরা চিকিৎসা-

মুখ আমাদের পরিচয়, আত্মবিশ্বাস এবং সুস্থ জীবনের প্রতীক। কিন্তু দুর্ঘটনা, টিউমার, ক্যান্সার, সংক্রমণ বা জন্মগত ত্রুটির কারণে মুখ ও চোয়ালের জটিল সমস্যা তৈরি হতে পারে। এসব ক্ষেত্রে প্রয়োজন একজন দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত Oral & Maxillofacial Surgeon।

#ফরিদপুরেই এখন আধুনিক ও নিরাপদ #ম্যাক্সিলোফেসিয়াল #সার্জিক্যাল চিকিৎসা দিচ্ছেন-

👨‍⚕️ Dr. Ashim Kumar Das Maxillofacial Surgeon
BDS, BCS (Health)
MS (Oral & Maxillofacial Surgery)
Maxillofacial Surgeon
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল

মানবিক আচরণ, নিখুঁত সার্জিক্যাল দক্ষতা এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির সমন্বয়ে তিনি দীর্ঘদিন ধরে রোগীদের সেবা দিয়ে আসছেন।

━━━━━━━━━━━━━━━━━━━━━━━

🔬 আমাদের বিশেষায়িত #চিকিৎসাসমূহ (Our Core Services):

🦴 Facial Trauma & Fracture Management
দুর্ঘটনাজনিত মুখমণ্ডল ও চোয়ালের হাড় ভাঙার আধুনিক সার্জিক্যাল চিকিৎসা।

🧬 Maxillofacial Tumor Surgery
মুখ ও চোয়ালের টিউমার ও সিস্ট অপসারণ এবং প্রয়োজনে Reconstruction Surgery।

🎗 Oral Cancer Management
মুখগহ্বর ও জিহ্বার ক্যান্সারের প্রাথমিক নির্ণয় (Biopsy) এবং সার্জিক্যাল চিকিৎসা (Resection & Reconstruction)।

🔎 Oral Biopsy & Diagnosis
মুখের দীর্ঘদিনের ঘা, ফোলা বা সন্দেহজনক Lesion পরীক্ষা ও সঠিক Diagnosis।

🦷 Impacted Wisdom Tooth Surgery
জটিলভাবে আটকে থাকা আক্কেল দাঁতের নিরাপদ অপারেশন।

🧩 Oral Cyst & Lesion Removal
মুখের ভিতরের বিভিন্ন সিস্ট ও টিউমার অপসারণ।

🔄 Jaw Reconstruction Surgery
দুর্ঘটনা বা টিউমারের পর চোয়ালের গঠন পুনর্গঠন।

⚙ TMJ Disorder Treatment
কানের সামনের চোয়ালের জয়েন্ট (TMJ) ব্যথা, লকিং, শব্দ বা অসুবিধা (Joint Pain, Limited Movement, Locking) এর আধুনিক চিকিৎসা।

✨ Dental Implant Surgery
হারানো দাঁতের স্থায়ী সমাধান হিসেবে উন্নতমানের Dental Implant।

━━━━━━━━━━━━━━━━━━━━━━━

📌 যেসব রোগ ও সমস্যা নিয়ে আমরা কাজ করি:

✔ দুর্ঘটনাজনিত মুখমণ্ডল ও চোয়ালের হাড় ভাঙা
✔ মুখ ও চোয়ালের টিউমার
✔ মুখগহ্বর ও জিহ্বার ক্যান্সার
✔ দীর্ঘদিনের মুখের ঘা
✔ মুখের ভিতরের অস্বাভাবিক ফোলা
✔ TMJ সমস্যা
✔ আক্কেল দাঁতের জটিলতা
✔ মুখের সিস্ট
✔ দাঁত হারানো ও ইমপ্ল্যান্ট প্রয়োজন
✔ সংক্রমণজনিত ব্যথা ও ফোলা

━━━━━━━━━━━━━━━━━━━━━━━

⚠ কেন দেরি করা #বিপজ্জনক?

অনেকেই মুখের ঘা, ফোলা বা ব্যথাকে সাধারণ সমস্যা মনে করে অবহেলা করেন। কিন্তু এগুলোর পেছনে ক্যান্সারসহ গুরুতর কারণ থাকতে পারে। Early Diagnosis ও Timely Surgical Management জীবন রক্ষা করতে পারে।

━━━━━━━━━━━━━━━━━━━━━━━

🤝 আমাদের #অঙ্গীকার:

✔ মানবিক ও সহানুভূতিশীল আচরন
✔ Evidence-based Treatment
✔ আধুনিক ও নিরাপদ Surgical Facility
✔ পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ
✔ রোগীর প্রতি সর্বোচ্চ যত্ন এবং অপারেশনের পর Follow-up

━━━━━━━━━━━━━━━━━━━━━━━

🕒 #চেম্বারের সময়সূচি:

🗓 শনি থেকে বৃহস্পতিবার
⏰ বিকাল ৪টা – রাত ৮টা

━━━━━━━━━━━━━━━━━━━━━━━

📍 #চেম্বারের ঠিকানা:

🏥 প্রাইম ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সেন্টার, রুপালী ম্যানশন (২য় তলা) ভাংগা রাস্তার মোড়, ফরিদপুর।

📞 : 01760-476849

Google Map: https://maps.app.goo.gl/82zboSpbJMNbxX4J8

━━━━━━━━━━━━━━━━━━━━━━━

মুখ, চোয়াল বা দাঁতের যেকোনো জটিল সমস্যা অবহেলা করবেন না।
ফরিদপুরেই নিন উন্নত, নিরাপদ ও বিশ্বমানের Maxillofacial চিকিৎসা Dr. Ashim Kumar Das এর মাধ্যমে ।

আবার হাসুক প্রতিটি জীবন, প্রতিটি মানুষ, প্রতিটি পরিবার….

-Dr. Ashim Kumas Das

━━━━━━━━━━━━━━━━━━━━━━━

ফরিদপুরের একমাত্র ম্যাক্সিলোফেসিয়াল সার্জন,ডাঃ অসীম কুমার দাস ( Dr. Ashim Kumar Das Maxillofacial Surgeon )মুখ শুধু সৌন...
20/02/2026

ফরিদপুরের একমাত্র ম্যাক্সিলোফেসিয়াল সার্জন,
ডাঃ অসীম কুমার দাস ( Dr. Ashim Kumar Das Maxillofacial Surgeon )

মুখ শুধু সৌন্দর্যের নয়—এটি আমাদের পরিচয়, আত্মবিশ্বাস এবং স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু দুর্ঘটনা, সংক্রমণ, টিউমার, জন্মগত ত্রুটি কিংবা দীর্ঘদিনের অবহেলায় মুখ ও চোয়ালের জটিল সমস্যা দেখা দিতে পারে। সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পেলে তা হয়ে উঠতে পারে শারীরিক ও মানসিক কষ্টের কারণ।

ফরিদপুরে এখন রয়েছে আধুনিক ও বিশেষায়িত ম্যাক্সিলোফেসিয়াল চিকিৎসা সেবা।

🔎 যেসব সমস্যার বিশেষায়িত চিকিৎসা দেওয়া হয়ঃ

🔹 দুর্ঘটনাজনিত মুখমণ্ডল ও চোয়ালের হাড় ভাঙা
🔹 মুখ ও চোয়ালের টিউমার ও সিস্ট
🔹 মুখগহ্বর ও জিহ্বার ক্যান্সার
🔹 দীর্ঘদিনের মুখের ঘা বা ইনফেকশন
🔹 মুখের ভিতরের বিভিন্ন টিউমার
🔹 কানের সামনের চোয়ালের জয়েন্ট (TMJ) সমস্যা
🔹 ডেন্টাল ইমপ্ল্যান্ট
🔹 আক্কেল দাঁতের জটিল অপারেশন

🦷 কেন #ম্যাক্সিলোফেসিয়াল সার্জন গুরুত্বপূর্ণ?
মুখ, চোয়াল ও ফেসিয়াল বোনের জটিল গঠন নিয়ে কাজ করেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সার্জনরা। দুর্ঘটনার পর মুখের বিকৃতি ঠিক করা থেকে শুরু করে ক্যান্সার সার্জারি, ইমপ্ল্যান্ট—সবকিছুই অত্যন্ত দক্ষতা ও নিখুঁত পরিকল্পনার মাধ্যমে সম্পন্ন হয়।

⚠️ অনেকেই মুখের দীর্ঘদিনের ঘা, ফোলা বা ব্যথাকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা করেন। কিন্তু এগুলোর পেছনে গুরুতর কারণও থাকতে পারে। তাই দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।

🏥 এখন আর দূরে যাওয়ার প্রয়োজন নেই।
ফরিদপুরেই পাওয়া যাচ্ছে উন্নত, নিরাপদ ও আধুনিক সার্জিক্যাল সেবা।

মানবিক, বিনয়ী ও যত্নশীল চিকিৎসা—এটাই আমাদের অঙ্গীকার।

📍 প্রাইম ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সেন্টার
ভাঙ্গা রাস্তার মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, ফরিদপুর

📞 #সিরিয়ালের জন্য: 01760-476849

আপনার বা আপনার পরিবারের কারও যদি মুখ, চোয়াল বা দাঁতের জটিল সমস্যা থাকে—অবহেলা নয়, সচেতন হোন।

ফরিদপুরেই থাকুন, সঠিক চিকিৎসা নিন।
বিশেষজ্ঞের সেবা এখন আপনার হাতের কাছেই।

- ডাঃ অসীম কুমার দাস
বিডিএস,বিসিএস( স্বাস্থ্য)
এমএস (ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী)
ম্যাক্সিলোফেসিয়াল সার্জন
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল।

#ডাঅসীমকুমারদাস








Address

JR2H+46R, Dhaka/Faridpur Highway
Faridpur
7800

Opening Hours

Monday 16:00 - 20:00
Tuesday 16:00 - 20:00
Wednesday 16:00 - 20:00
Thursday 16:00 - 20:00
Saturday 16:00 - 20:00
Sunday 16:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Ashim Kumar Das Maxillofacial Surgeon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category