21/08/2026
জলাতঙ্ক (Rabies): ❌ লক্ষণ শুরু হলে মৃত্যুর জন্য অপেক্ষা ছাড়া আর কিছুই করার থাকেনা, কারণ এই রোগের কোনো চিকিৎসা নেই। তাই এ বিষয়ে সকলের জানা জরুরি।
🔴 রোগ কী?
জলাতঙ্ক হলো ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ, যা সংক্রামিত প্রাণীর কামড় বা আঁচড়ের মাধ্যমে ছড়ায়।
🐕 যেসব প্রাণী জলাতঙ্ক ছড়ায়:
✅ পাগলা কুকুর
✅ বিড়াল
✅ বাদুড়
✅ শিয়াল
✅ বেজি
⚠️ রোগের প্রধান লক্ষণ:
✅ জ্বর, মাথাব্যথা
✅ কামড়ের জায়গায় জ্বালা বা ঝিনঝিনি
✅ পানি বা আলো দেখলে ভয় (Hydrophobia)
✅ অস্বাভাবিক আচরণ
✅ অতিরিক্ত লালা ঝরা
✅ খিঁচুনি ও অজ্ঞান হওয়া
🛡️ কী করলে বাঁচা যায়?
👉 কামড় বা আঁচড় লাগার সঙ্গে সঙ্গেই:
🔹 জায়গাটি কাপড় কাচা সাবান ও পরিষ্কার পানি দিয়ে ১৫-২০ মিনিট ধুয়ে ফেলুন
🔹 দ্রুত নিকটস্থ হাসপাতালে যান
🔹 জলাতঙ্কের টিকা (Rabies Vaccine) ও প্রয়োজনে ইমিউনোগ্লোবুলিন নিন
📅 টিকা গ্রহণের সময়সূচি (PEP):
০ দিন, ৩ দিন, ৭ দিন, ১৪ দিন, ২৮ দিন
(মোট ৫ ডোজ)
🚨 সতর্কতা ও সচেতনতা জরুরি!
🔸 কুকুর-বিড়ালের কামড়/আঁচড়কে অবহেলা নয়
🔸 শিশুকে সাবধান করুন
🔸 পাগলা প্রাণী দেখলে দূরে থাকুন।
👉নিজে জানুন অন্যকে জানান 👈
ডাঃ গিয়াস উদ্দিন আজাদ
এম,পি,এইচ; বি, ইউ, এম, এস
এএমসি কনসালট্যান্ট ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ
সিনিঃ মেডিকেল অফিসার (এক্স:)
সেসাইটি ফর জেনারেল মেডিকেল ফিজিশিয়ান অব বাংলাদেশ।