Dr. Amir Khasru Tareq, MBBS, BCS

Dr. Amir Khasru Tareq, MBBS, BCS এমবিবিএস (সি.ও.মে.ক), বিসিএস (স্বাস্থ্য)
এমআরসিপি (p-1,মেডিসিন, লন্ডন), সিসিডি (বারডেম)

  /হাম Outbreak ও সচেতনতামূলক কিছু কথা ★Measles (মিজেলস) কী?এটি একটি ভাইরাসজনিত অত্যন্ত সংক্রামক রোগ, যা measles virus‑এ...
30/03/2026

/হাম Outbreak ও সচেতনতামূলক কিছু কথা

★Measles (মিজেলস) কী?

এটি একটি ভাইরাসজনিত অত্যন্ত সংক্রামক রোগ, যা measles virus‑এর মাধ্যমে ছড়ায়। এটি প্রধানত শিশুদের মধ্যে বেশি হয়, যদিও বয়স্করাও আক্রান্ত হতে পারে।

★ কিভাবে ছড়ায়?

আক্রান্ত ব্যক্তি যখন কাশি বা হাঁচি দেয়, ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে; সুস্থ মানুষ এটি শ্বাসের মাধ্যমে নিলেই সংক্রমিত হতে পারে।

ভাইরাস সংক্রমিত ব্যক্তির শ্বাস‑প্রশ্বাস বা থুতুর ফোঁটা দুই ঘন্টা পর্যন্ত বাতাস/পৃষ্ঠে জীবিত থাকতে পারে।

একই ঘরে থাকলে প্রায় ৯০% অকার্যকরী টিকা‑নেওয়া বা ইমিউনিটি নেই/ কম এমন মানুষ সংক্রমিত হবে।

সংক্রমণ ক্ষমতা খুব বেশি, আক্রান্ত ব্যক্তি একাই প্রায় ১০–১৮ জনকে সংক্রমিত করতে পারে যদি ভ্যাকসিন না নেয়।

★ উপসর্গ (Symptoms)

সাধারণত সংক্রমণের ৭–১৪ দিনের মধ্যে শুরু হয়।

১) জ্বর
২) কাশি এবং শ্বাসকষ্ট
৩) নাক দিয়ে পানি বের হওয়া
৪) চোখ লাল হওয়া ও চোখ দিয়ে পানি পড়া (conjunctivitis)
৫) মুখের ভিতরে ছোট ছোট সাদা দাগ (Koplik spots)
— এগুলি র‌্যাশ হওয়ার আগেই দেখা যায়।

র‌্যাশ — প্রথমে মুখ/ঘাড় থেকে শুরু হয়ে শরীরের ওপর থেকে নিচে ছড়িয়ে পড়ে।

** র‌্যাশ হওয়ার ৪ দিন আগে থেকেই এবং র‌্যাশের ৪ দিন পরে পর্যন্ত সংক্রমিত করতে পারে।

★ ঝুঁকিপূর্ণ গ্রুপ

১) টিকা না নেওয়া শিশু
২) শিশুদের মধ্যে ০–৫ বছর
৩) অপুষ্ট শিশু
৪) রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন দুর্বল ব্যক্তি
৫) গর্ভবতী নারী
এরা কম‑বেশি জটিলতায় পড়তে পারে।

★ জটিলতা

১) ফুসফুসের সংক্রমণ (Pneumonia)
২) কানের সংক্রমণ
৩) মস্তিষ্কে প্রদাহ (Encephalitis)
৪) দীর্ঘমেয়াদে পুষ্টির অভাব/ইমিউন সিস্টেমে ক্ষতি
৫) খুব বিরল ক্ষেত্রে Subacute Sclerosing Panencephalitis (SSPE) – কয়েক বছর পরে মস্তিষ্কের জটিল রোগ ঘটায়।

★করণীয়

Measles (হাম) হলে বেশিরভাগ ক্ষেত্রে রোগীকে বাসায় রেখে সঠিক যত্ন নিলে ভালো হয়ে যায়।তবে সতর্কতা খুব জরুরি, কারণ এটি অত্যন্ত সংক্রামক এবং জটিলতা হতে পারে।

১)আলাদা /Isolate রাখুন
২)জ্বর নিয়ন্ত্রণ করুন- প্যারাসিটামল দিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী
৩)পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার দিন(পানি, স্যালাইন,সহজপাচ্য খাবার- খিচুড়ি, স্যুপ,ফল হিসেবে কলা, ভাতের সাথে ১ পিস লেবু, পরিচ্ছন্নতা নিশ্চিত হলে ডাবের পানি)
৪) Vitamin A ক্যাপসুল Measles চলাকালীন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন।
*** ৫ বছর পর্যন্ত Measles উপসর্গ না থাকলেও যে সকল শিশু ৬ মাসের মধ্যে ভিটামিন-এ ক্যাপসুল খায় নি তাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা করুন।
৫)বিপজ্জনক লক্ষণ দেখলে হাসপাতালে নিয়ে যান, যেমন :
শ্বাসকষ্ট
খিঁচুনি
খুব বেশি দুর্বল হয়ে যাওয়া
খাওয়া বা পানি পান বন্ধ
কান ব্যথা বা কানে পুঁজ
জ্বর ৪–৫ দিনের বেশি থাকলে

★ প্রতিরোধ
টিকা হলো প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

১) Measles, Mumps & Rubella (MMR) ভ্যাকসিন দেওয়া যায়।

২) বাংলাদেশে জাতীয় সম্প্রসারিত ভ্যাকসিনেশন কর্মসূচি অনুযায়ী- MR (Measles, Rubella) vaccine দেওয়া হয়।

সাধারণত
১) প্রথম ডোজ: ৯ মাস বয়সে
২) দ্বিতীয় ডোজ: ১৫ মাস বয়সে

★ বিশেষ পরিস্থিতি

***Outbreak এর সময় ৬ মাসের শিশুরাও টিকা পেতে পারে (বুস্টার হিসেবে)।

*****CATCH UP vaccination- যারা পূর্বে বিভিন্ন কারণে টিকা নিতে পারেন নি- তারা অতিসত্ত্বর ২ ডোজ টিকা ৪ সপ্তাহ ব্যবধানে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।

★ সতর্কতা জনসাধারণের জন্য :

১) রোগীর কাছ থেকে দূরে থাকা
২) হাত ধোয়া, নাক ও মুখ ঢেকে রাখা- মাস্ক ব্যবহার করুন
৩) ভ্যাকসিন না নেওয়া শিশুদেরকে জনগণের সংস্পর্শ থেকে বিরত থাকা।

C

18/01/2026
29/09/2025

"The Eyes cannot see what the mind doesn’t know"

17/09/2025

সঠিক রোগ নির্ণয় রোগ মুক্তির পূর্বশর্ত🙂

16/03/2025

প্রতিদিন মেডিসিন ডাক্তারের চেম্বার ⚕️
ফেনী এভারকেয়ার ডায়াগনষ্টিক সেন্টারে।

🩺 এপয়েন্টমেন্ট ও পরামর্শে কল করুন:
✆ 01874-352536, 01619-528826
অনলাইনে সিরিয়াল নিতে ম্যাসেজ করুন।
FENI EVERCARE DIAGNOSTIC CENTER

Fact : Russell’s Viper ⛔️⚠️সর্পদংশন আমাদের দেশের বিশেষ করে গ্রামীণ জনপদের একটি মারাত্মক কিন্তু অবহেলিত সমস্যা। সাপ নিয়ে ...
24/06/2024

Fact : Russell’s Viper ⛔️⚠️

সর্পদংশন আমাদের দেশের বিশেষ করে গ্রামীণ জনপদের একটি মারাত্মক কিন্তু অবহেলিত সমস্যা। সাপ নিয়ে আমাদের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে যার মধ্যে নতুন করে যুক্ত হয়েছে রাসেল ভাইপার
(Russell's Viper)।
রাসেল ভাইপার নিয়ে যে প্রচারনা চলছে বাস্তবতা কিন্তু একটু ভিন্ন। এটি নিসন্ধেহে খুবই বিষাক্ত কিন্তু এর প্রতুলতা অনেক কম।
বরং Cobra ( গোখরো ), Krait ( কেউটে/ আলদ) আমাদের অঞ্চলের খুবই পরিচিত সাপ যা আমাদের গ্রামগঞ্জে বিষাক্ত সর্পদংশনের অন‍্যতম কারন। এসব বিষাক্ত সর্প দংশনের রোগী আমরা প্রায়শই সদর হাসপাতাল / মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করে থাকি। প্রত‍্যেকটি বিষাক্ত সাপেরই Anti Venom/ অন‍্যান‍্য চিকিৎসা আমাদের সকল স্তরের সরকারি হাসপাতাল বিশেষ করে মেডিকেল কলেজ হাসপাতালে সম্ভব। এরজন‍্য প্রয়োজন দ্রুততম সময়ে চিকিৎসা সেবা নেয়া। কোনোভাবেই ওঝা, কবিরাজ বা অন‍্যান‍্য চিকিৎসায় সময় নষ্ট করা যাবে না। মনে রাখতে হবে Anti Venom প্রশিক্ষিত চিকিৎসকের মাধ্যমে হাসপাতালেই প্রয়োগ করতে হবে।
বাংলাদেশের বিষাক্ত সাপ:

Be Safe..
21/04/2024

Be Safe..

Address

Shanti Company Road
Feni
3900

Opening Hours

14:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Amir Khasru Tareq, MBBS, BCS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Amir Khasru Tareq, MBBS, BCS:

Shortcuts

Share

Category