Cosmopolitan Hospital Pvt. Ltd. Feni

Cosmopolitan Hospital Pvt. Ltd. Feni এটি ফেণীর একটি ঐতিহ্যবাহী সেবামূলক প?

পুরুষরা অন্যান্য ক্যানসারের তুলনায় এই প্রোস্টেট ক্যানসারে বেশি আক্রান্ত হন৷ তবে, চিকিৎসকদের মতে প্রতিদিনের...মরণ ব্যাধি ...
29/10/2017

পুরুষরা অন্যান্য ক্যানসারের তুলনায় এই প্রোস্টেট ক্যানসারে বেশি আক্রান্ত হন৷ তবে, চিকিৎসকদের মতে প্রতিদিনের...
মরণ ব্যাধি প্রোস্টেট ক্যানসার রুখতে যা করবেন

ক্যানসার একটি মরণ ব্যাধি। বর্তমানে পুরুষ মহিলা সকলেই এ মরণ রোগের শিকার হচ্ছে৷ পুরুষদের ক্ষেত্রে ফুসফুস, ব্রেনের পাশাপাশি মারাত্মক আকারে দেখা দিচ্ছে প্রোস্টেট ক্যানসার৷ পরিসংখ্যান অনুযায়ী, পুরুষরা অন্যান্য ক্যানসারের তুলনায় এই প্রোস্টেট ক্যানসারে বেশি আক্রান্ত হন৷ তবে, চিকিৎসকদের মতে প্রতিদিনের খাদ্যাভ্যাস ও জীবনযাপনের ধারা পরিবর্তন করলে এই রোগের হাত থেকে রেহাই পাওয়া যেতে পারে৷ তাই এই মরণ ব্যাধির হাত থেকে বাঁচতে কিছু বিশেষ তথ্য নিচে আলোচনা করা হলো৷
১. অতিরিক্ত রেড মিট খাওয়ার অভ্যাস অবিলম্বে ত্যাগ করুন৷ প্রোস্টেট ক্যানসার মূলত হরমোনের উপর নির্ভর করে৷ অতিরিক্ত রেড মিট শরীরে হরমোন ক্ষয়কারি রাসায়নিকের মাত্রা বাড়িয়ে দেয়৷ তাই রেড মিটের থেকে মুরগির মাংস খাওয়া অভ্যাস করুন এবং সপ্তাহে ৩ দিনের বেশি মাংস খাবেন না৷ রেড মিট খেলেও চর্বি বাদ দিয়ে খাবেন, এছাড়া মাছও খাওয়া যেতে পারে৷
২. দৈনিক শরীরচর্চার অভ্যাস প্রোস্টেট ক্যানসারের ঝুঁকিয়ে প্রায় ৪১ শতাংশ কমিয়ে দেয়৷ কারণ নিয়মিত শরীরচর্চটা করলে শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায়৷যারা এই রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রেও এক্সারসাইজের পথ্য অতি আবশ্যক৷ যারা নিয়মিত দৌড়ানো, সাঁতার কাটা কিংবা বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত থাকেন তাদের মৃত্যু ঝুঁকি অনেকটাই কম থাকে৷
৩. প্রতিদিন বিভিন্ন ধরণের শাকসবজি ও ফল খাওয়ার চেষ্টা করুন৷ প্রতিদিন খাদ্য তালিকায় সোয়া জাতীয় খাবার যেমন সোয়া মিল্ক, তোফু ইত্যাদি রাখা চেষ্টা করুন৷ এই জাতীয় খাবারগুলি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যা কোষকে ক্ষয়ের হাত থেকে বাঁচায় ও ক্যানসার প্রতিরোধ করে৷
৫. বাড়ি এবং কর্মক্ষেত্রে স্ট্রেসের পরিমাণ কম করলে আয়ু বাড়ে অনেকটাই৷ এছাড়াও ধুমপান ও মদ্যপানের নেশা অবিলম্বে ত্যাগ করুন৷ মানসিক অবসাদ. রক্তচাপ, কোলেস্টেরল ইত্যাদি সমস্যা থাকলে তার চিকিৎসা করুন, প্রোস্টেট ক্যানসারের হাত থেকে বাঁচুন৷

27/10/2017

®®কোষ্ঠকাঠিন্য দূর করবে যে তিনটি খাবার®®
কোষ্ঠকাঠিন্য অস্বস্তিকর একটি সমস্যা। পেট ফোলাভাব, বমি বমি ভাব, বাথরুম করতে অসুবিধা ইত্যাদি সমস্যা হয় এ সময়। সমস্যা হলে তো চিকিৎসকের কাছে যাবেনই, তবে ঘরে তৈরি একটি পানীয় খেয়ে দেখতে পারেন। কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এই পানীয়। জেনে নিন ৩টি আয়ুর্বেদিক উপায়, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে অব্যর্থ।
প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার এক ঘণ্টা আগে একটি খোসাসহ পুরো আপেল খাবেন। এছাড়া রাতে ঘুমাতে যাবার আগে এক কাপ কুসুম গরম পানি পান করতে হবে। এটা হজমে সহায়তা করবে এবং কোষ্ঠবদ্ধতা দূর করবে।
এই পানীয় তৈরি করতে লাগবে তিনটি উপাদান অ্যাপেল সিডার ভিনেগার, মধু ও পানি। অ্যাপেল সিডার ভিনেগারে রয়েছে অ্যাসিটোব্যাকটার নামের একটি ভালো ব্যাকটেরিয়া। এটি খাবারকে ভাঙতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমতে সহায়ক হয়। তবে এর জন্য কাঁচা ও অপরিশোধিত অ্যাপেল সিডার ভিনেগার প্রয়োজন। কাঁচা মধুর মধ্যে থাকা উপাদান ইউজেনল কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কাজ করে। এই পানীয় বানানোর জন্য এক গ্লাস গরম পানি নিতে হবে। এর মধ্যে দুই টেবিল চামচ কাঁচা অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে। এর মধ্যে দুই টেবিল চামচ কাঁচা মধু দিতে হবে। একে ভালো নাড়তে হবে। মধুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে সকালে বা দিনের যেকোনো সময় এটি পান করতে হবে।
সারা রাত বড় ১টি সাদা এলাচ এক কাপ গরম দুধে ভিজিয়ে রাখতে হবে । সকালবেলা এই এলাচটি থেঁতো করে দুধসহ খেতে হবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যাটি যদি ভয়াবহ রকমের বেশি হয় তাহলে সকাল ও রাতে একইভাবে দুধসহ এলাচ খেতে হবে।

নবজাতকের চুল কি থাকবেদুষ্টু দুষ্টু চোখে নবজাতক যদি আপনার দিকে তাকায়, সে অনুভূতি ভোলার নয়। তার যত্নেরও রয়েছে নানা দিক। ...
21/10/2017

নবজাতকের চুল কি থাকবে
দুষ্টু দুষ্টু চোখে নবজাতক যদি আপনার দিকে তাকায়, সে অনুভূতি ভোলার নয়। তার যত্নেরও রয়েছে নানা দিক। কোনটা তার শরীরের জন্য ভালো আর কোনটা ক্ষতিকর, এটা আপনাকে বুঝতে হবে।
নবজাতকের চুল রাখবেন কি না-এ নিয়েও চিন্তায় পড়েন মা-বাবা। বাড়ির গুরুজনেরা তো বলেই থাকেন, বাচ্চার জন্মের সাত দিনের মধ্যে চুল ফেলতে হয়। আবার অনেকে এও বলেন, বাচ্চার চুল ফেলে দিলে তার মাথার স্মায়ুগুলোর ক্ষতি হবে। কী করা উচিত?
এ ব্যাপারে কথা বললেন নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা: মাহবুব মোতানাব্বি।

♣♣নবজাতকের চুল কাটা♣♣

ডা: মাহবুব মোতানাব্বি জানান, বাচ্চা বা নবজাতকের চুল কাটার ব্যাপারে সে রকম কোনো বাধ্যবাধকতা নেই। তবে চুল ফেলতে হবে। আবার চুল ফেললে স্মায়ুর ক্ষতি হবে, এ রকম কোনো কথাই সত্য নয়। যদি নবজাতক গরমে জ্নে তো চুল কেটে ফেলা ভালো। আবার শীতে ব্যাপারটা ঠিক উল্টো হবে। শীতে নবজাতককে ঠান্ডার হাত থেকে চুল অনেকখানিই বাঁচাবে।
এ সময় বাচ্চার চুল বা মাথার বাড়তি কোনো যত্নের দরকার পড়ে না। তবে অনেক সময়ই নবজাতকের মাথার চামড়া উঠে যেতে পারে। এটিও নানা কারণে হয়। ফাঙ্গাসের আক্রমণে, অ্যালার্জির প্রভাবে বা অন্য কোনো ব্যাকটেরিয়ার আক্রমণে এ ধরনের রোগ হয়। চামড়া ওঠা রোগ দেখা দেওয়ামাত্র চিকিৎসকের পরামর্শমতো চিকিৎসা নেওয়া উচিত। সরিষার তেল বাচ্চার মাথায় লাগানো উচিত নয়, তবে বাচ্চাদের ব্যবহারোপযোগী অন্য যে তেলগুলো বাজারে পাওয়া যায়, সেগুলো লাগানো যেতে পারে। সপ্তাহে এক দিন বাচ্চাকে বেবি শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করা যেতে পারে।
জন্মের পর থেকে তিন-চার মাস এভাবেই বাচ্চার পরিচর্যা করা উচিত।
লক্ষ রাখুন
— নবজাতককে কখনোই ঠান্ডা লাগতে দেবেন না।
— নবজাতককে তেল বা শ্যাম্পু ব্যবহারের আগে চিকিৎসকের সঙ্গে কথা বলে নিতে পারেন।
— তেল বা শ্যাম্পুতে সমস্যা হলে এগুলোর ব্যবহার বন্ধ করে দিতে হবে।
— সন্তানের ভালো-মন্দ চিকিৎসকের বিবেচনার ওপর ছেড়ে দিন। গুরুজনের মতাদর্শে বিশ্বাসী হবেন না।

সুখবর! সুখবর! সুখবর!এখন থেকে  শিশু বিশেষজ্ঞ ডা: মাহবুব মোতানাব্বি স্যার ফেণীর রোগীদের সুবিধার্থে সপ্তাহে দুই দিন রোগী দে...
20/10/2017

সুখবর! সুখবর! সুখবর!
এখন থেকে শিশু বিশেষজ্ঞ ডা: মাহবুব মোতানাব্বি স্যার ফেণীর রোগীদের সুবিধার্থে সপ্তাহে দুই দিন রোগী দেখবেন।
চেম্বারের সময় সূচি: ১. বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
২. শুক্রবার সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত।
স্থান: কসমোপলিটন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, হাজী আব্দুল লতিফ টাওয়ার, কুমিল্লা বাস স্ট্যান্ড, ফেণী।
সিরিয়াল: 01865-057034

19/07/2017
পাইলস কী ? কেন হয় এবং হলে করনীয়……..পাইলস কী?পাইলস বা হেমোরয়েড (বাংলায় অর্শ্ব বা গেজ)- এর নামকরন নিয়ে নানা ধরনের জটিলতা র...
09/03/2017

পাইলস কী ? কেন হয় এবং হলে করনীয়……..
পাইলস কী?
পাইলস বা হেমোরয়েড (বাংলায় অর্শ্ব বা গেজ)- এর নামকরন নিয়ে নানা ধরনের জটিলতা রয়েছে। তবে নাম যাই হোক না কেন, পাইলস হচ্ছে মলদ্বারের ভেতরের আবরনী, তার রক্ত নালী ও অন্যান্য মাংশ পেশীর সমন্বয়ে গঠিত একটি কুশন বা গদির ন্যায় তুলতুলে নরম অংশ। এটি মলদ্বারের ভেতরেই থাকে। কিন্তু যখন রোগ হিসাবে প্রকাশ পায় তখন ঝুলে বাইরে বের হয়ে আসতে পারে।
কেন হয়ঃ
বহুবিধ কারনে পাইলস এর লক্ষণ প্রকাশ পেতে পারে।
০১. দীর্ঘ সময় টয়লেট এ বসে থাকা এবং চাপ প্রয়োগ করে টয়লেট করা, বিশেষ করে দীর্ঘমেয়াদী কোষ্টকাঠিন্য।
০২. প্যান এ টয়লেট করা।
০৩. বংশানুক্রমিক ভাবেও এ রোগ ছড়ায়।
০৪. ঘন ঘন পতলা পায়খানা হওয়া।
০৫. রক্ত নালীর মধ্যে কপাটিকা (ভাল্ব) না থাকা।
০৬. গর্ভকালীন অবস্থা।
লক্ষণ সমূহ:
০১. টয়লেটে তাজা রক্ত যাওয়া।
০২. মলত্যাগের সময় নরম আবরনী ঝুলে বাইরে চলে আসা।
০৩. ব্যাথা- সাধারণত বাইরে এসে আটকে গেলে অথবা ভেতরে রক্তক্ষরণ হলে।
০৪. চুলকানি হওয়া।
০৫. আম (মিউকাস) জাতীয় নিঃসরন।
করনীয়ঃ
পাইলস এর হাতুরে চিকিৎসার ফলে মলদ্বারের স্থায়ী ক্ষতি হতে পারে, এমনকি মলদ্বার বন্ধও হয়ে যেতে পারে। তাই পাইলস এর লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথে এর চিকিৎসা নেওয়া উচিৎ। শুরুতেই চিকিৎসা নিলে জটিলতা কম হয় এবং ভাল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এজন্য প্রথমেই একজন বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক রোগ নির্নয় করানো উচিৎ। সঠিক রোগ নির্নয় সঠিক চিকিৎসার পূর্বশর্ত।
চিকিৎসাঃ
পাইলস এর পর্যায় এর উপর এর চিকিৎসা নির্ভর করে।
০১ম পর্যায়ঃ সাধারণত ঔষধ অথবা
থাদ্যাভাস পরিবর্তনের মাধ্যমেই ভালো খাকা যায়।
০২য় পর্যায়ঃ রিং লাইগেশন, ইনজেকশন, সার্জারী।
৩য় ও ৪র্থ পর্যায়ঃ সার্জারী।
সার্জারীঃ
সার্জারীর মাধ্যমে এর স্থায়ী চিকিৎসা সম্ভব।
এর জন্য ফেণীতে যে কয়জন ডাক্তার এর ভাল সার্জারি করে এর মধ্যে জাতীয় ক্যন্সার গবেষণা ইনস্টিটিউট এর প্রফেসর ডাঃ এ এফ এম আনোয়ার হোসেন ( Professor Dr. A F M Anwar Hossain ) অন্যতম।
চেম্বার: কসমোপলিটন হাসপাতাল (প্রা:) (লি:)
কুমিল্লা বাস স্ট্যান্ড, ফেনী।
মোবাইল: 01865-057034

Address

হাজী লতিফ টাওয়ার ২য় তলা, কুমিল্লা বাস স্ট্যান্ড, ফেণী
Feni
3900

Telephone

+8801673969039

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cosmopolitan Hospital Pvt. Ltd. Feni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category