মায়েদের সুস্থতা By Dr.Minura

মায়েদের সুস্থতা By Dr.Minura Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মায়েদের সুস্থতা By Dr.Minura, Obstetrician-gynaecologist, Feni.
(1)

Dr.Minura Matin
M.B.B.S(DU)D.G.O(CMH)
M.C.P.S(Obs&Gynae)
FCPS(||) Reproductive endocrinology & infertility (REI)
Special Training in infertility &Hysteroscopy
Assistant Professor (Obs&Gynae)
Brahmanbaria Medical College Hospital(Painless Delivery Expert) আসসালামু আলাইকুম। আশাকরি ভালো আছেন। আমি ডাঃ মিনুরা মতিন। এমবিবিএস (ঢাবি); ডিজিও (সিএমএইচ); এমসিপিএস (গাইনী এন্ড অবস্‌) ঢাকা মেডিকেল কলেজ। স্পেশাল ট্রেনিং ইন রিপ্রোডাক্টিভ মেডিসিন এন্ড ইনফাটিলিটি ইন্ডিয়া। কনসালটেন্ট – গাইনী এন্ড অবস্‌।
নরমাল ডেলিভারিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। বিএমডিসি রেজিঃনং এ-৭৭১৯১
,
আমি যেসব বিষয়ে চিকিতসা সেবা দিয়ে থাকি।
১।গর্ভ পূর্ববর্তী , গর্ভকালীন এবং গর্ভ পরবর্তী চিকিতসা।
২।গর্ভকালীন বিভিন্ন জটিলতা যেমন- প্রেসার,ডায়াবেটিস, থাইরয়েড সহ বিভিন্ন রোগের চিকিতসা।
৩।নরমাল ডেলিভারী বিষয়ক পরামর্শ ও চিকিতসা।
৪।যত্নসহকারে ব্যাথামুক্ত নরমাল ডেলিভারীর ব্যবস্থা।
৫।বার বার গর্ভ পাতের চিকিতসা।
৬।মহিলাদের রক্তক্ষরণ জনিত চিকিতসা।
৭।বন্ধ্যাত্ব চিকিতসা।
৮।প্রসূতিবিদ্যা।
৯।স্ত্রীরোগ চিকিতসা।
১০।ব্যাথামুক্ত নিরাপদ নরমাল ডেলিভারিতে দক্ষ।
১১। সকল প্রকার প্রয়োজনীয় গাইনী অপারেশন সিজার ও ডিএনসিতে দক্ষতা।
,
,

আমি দীর্ঘদিন যাবত ফেনীতে একজন গাইনী ডাক্তার হিসেবে সেবা প্রদান করে আসতেছি। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুনামের সহিত প্রসূতি মায়েদের নরমাল ডেলিভারিতে একজন সুপ্রসিদ্ধ ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি, যা আপনারা আমার এই পেইজে সেবা গ্রহীদের এক্টিভিটি দেখলে বুঝতে পারবেন।
,

এবার আসি আমার এই পেইজের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে। কয়েকটি উদ্দেশ্যে আমি এই পেইজটি চালু করছি। প্রথমতঃ আমাদের দেশের অধিকাংশ নারীরা তাদের মাতৃত্বকালীন দায়িত্ব সম্পর্কে সচেতন না। একজন মায়ের এই মাতৃত্বকালীন সময়ে তার এবং অনাগত সন্তানের পিতার কিছু দায়িত্ব থাকে। যেগুলো পালনের মাধ্যমে নিজে সুস্থ থেকে এবং একজন নবজাতককে সুস্থ রূপে পৃথিবীর আলো দেখাতে সমর্থ হন। যথাযথ দায়িত্ব পালনের আমরা আমাদের চেষ্টা করে যাবো, ফলাফল দেওয়ার মালিক সৃষ্টিকর্তা। এই দায়িত্ব গুলো সম্পর্কে ফেইসবুকের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দেয়া। দ্বিতীয়তঃ বর্তমানে আমি শুধু ফেনী ও দাগনভূইয়াতে রোগী দেখে থাকি। এর বাহিরে গিয়ে রোগী ভিজিট করা আমার ও রোগীদের সম্ভব হয়না। তাই এই পেইজের মাধ্যমে অনলাইনে সরাসরি যুক্ত হয়ে যথাসাধ্য সেবা প্রদান করা। (একান্ত প্রয়োজন হলে স্বসরীরে এসে দেখা করা ) তৃতীয়তঃ আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগের সার্থে একটা প্লাটপফর্মে যুক্ত থাকার মাধ্যমে সবসময় রোগীদের তার সচতেনতা বৃদ্ধি করা।
,,

এছাড়া রোগীরা তাতক্ষনিক কোনো সমস্যায় পড়লে তা থেকে উত্তরনের জন্য পেইজে মেসেজের মাধ্যমে উপস্থিত সমাধান নিশ্চিত করা।


#নরমাল_ডেলিভারি #ফেনী #গাইনী #বিশেষজ্ঞ_ডাক্তার #মিনুরা_মতিন

 #খারাপ_ব্যবহার কেউ যখন আমার সাথে খারাপ ব্যবহার করে, রাগারাগি করে, কটু কথা বলে কিংবা অকারণে আমাকে কষ্ট দেয়—সত্যি বলতে, আ...
24/09/2026

#খারাপ_ব্যবহার
কেউ যখন আমার সাথে খারাপ ব্যবহার করে, রাগারাগি করে, কটু কথা বলে কিংবা অকারণে আমাকে কষ্ট দেয়—সত্যি বলতে, আমি অনেক সময় তার ওপর রাগ করতে পারি না। বরং তাদের দেখলে আমার মায়া লাগে।

জানেন কেন?

আমার মনে হয়, মানুষ যখন ভেতর থেকে ভালো থাকে, মানসিকভাবে শান্তিতে থাকে, তখন অন্যকে অকারণে কষ্ট দেওয়ার প্রয়োজন বোধ করে না।

তাই কেউ খারাপ ব্যবহার করলে আমি ভাবি—হয়তো মানুষটা কোনো পারিবারিক চাপের মধ্যে আছে। হয়তো জীবনে অনেক কষ্ট যাচ্ছে। হয়তো মানসিকভাবে বিপর্যস্ত। হয়তো সঠিক শিক্ষা বা সুন্দর পরিবেশ পায়নি।
আর শিক্ষার অভাব শুধু বই-পুস্তকের অভাব নয়; কখনো কখনো সেটা আচরণ, বিবেচনা আর মানুষকে সম্মান করার শিক্ষারও অভাব।

অবশ্যই খারাপ ব্যবহারের কোনো কারণই অন্যকে কষ্ট দেওয়ার অজুহাত হতে পারে না। কিন্তু কারণটা বুঝতে পারলে আমার নিজের রাগটা অনেকটাই কমে যায়।

আমার মনে হয়—এই মানুষটার হয়তো রাগের চেয়ে বেশি দরকার একটু বোঝাপড়া।
হয়তো তার দরকার সাহায্য।
হয়তো তার জীবনে একটু ভালোবাসা, একটু সহানুভূতি, একটু সুন্দর আচরণ দরকার।

তাই কেউ আমার সাথে খারাপ আচরণ করলেও আমি চেষ্টা করি তার সাথে খারাপ আচরণ না করতে। সবসময় পারি না, আমিও মানুষ। তবুও চেষ্টা করি।

কারণ অন্যের খারাপ আচরণ যেন আমার ভেতরের ভালো মানুষটাকে বদলে না দেয়।

দিন শেষে আমি বিশ্বাস করি—
খারাপের জবাব খারাপ দিয়ে দিলে খারাপটাই বাড়ে। ভালো দিয়ে জবাব দিতে পারলে অন্তত আমার দিকটা পরিষ্কার থাকে।

আর শেষ পর্যন্ত,
ভালো থাকুক সবাই। ভালোবাসা আর ভালো ব্যবহারেরই জয় হোক। ❤️

 #আমার_চাওয়া সামনে আর খুব বেশি কিছু চাই না…আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক কিছুই দিয়েছেন। ❤️এখন আল্লাহর কাছে শুধু দুটো...
24/09/2026

#আমার_চাওয়া
সামনে আর খুব বেশি কিছু চাই না…
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক কিছুই দিয়েছেন। ❤️
এখন আল্লাহর কাছে শুধু দুটো জিনিস চাই—
আমার পরিবারকে ভালো রাখুন,
আর আমাকে ও আমার সন্তানদের সুস্থ রাখুন।
আর একটি চাওয়া আছে…
আল্লাহ যেন আমার জন্য এমন একটি জায়গা নির্ধারণ করে দেন,
যেখানে আমি আজীবন থেকে মানুষের সেবা করে যেতে পারি।
একটা স্থির ঠিকানা…
যেখানে ধীরে ধীরে মানুষের সঙ্গে পরিচয় হবে,
ভালোবাসার সম্পর্ক তৈরি হবে,
মানুষের প্রত্যাশাগুলো জানতে পারব
এবং সেই প্রত্যাশাগুলো পূরণ করার সুযোগ পাব।
কারণ একজন চিকিৎসক যখন কোনো জায়গায় দীর্ঘদিন থাকেন,
সেখানকার মানুষও ধীরে ধীরে তাকে নিজের মানুষ ভাবতে শুরু করেন।
তাদের অনেক প্রত্যাশা তৈরি হয়।
অনেক রোগী মনে করেন—
“আপনি তো আছেন, আপনিই দেখবেন।”
কিন্তু বাস্তবতা সবসময় এত সহজ নয়।
আমি ফেনীতে প্রায় দেড় বছর চেম্বার করেছি।
আলহামদুলিল্লাহ, অনেক রোগী পেয়েছি,
অনেক মানুষের ভালোবাসা পেয়েছি,
মানুষকে সেবা করার সুযোগ পেয়েছি।
কিন্তু সেই জায়গায় স্থায়ীভাবে কাজ চালিয়ে যাওয়া আমার জন্য সম্ভব হয়নি।
কারণ আমি সেখানকার স্থানীয় ছিলাম না।
আমার কোনো স্থানীয় প্রভাব বা শক্ত ভিত্তি ছিল না,
রাজনৈতিক কোনো শক্ত ব্যাকগ্রাউন্ডও ছিল না,
আর্থিকভাবেও এমন কোনো শক্ত অবস্থান ছিল না যে সবকিছু নিজের মতো করে ধরে রাখতে পারব।
এরপর ব্রাহ্মণবাড়িয়ায় এলাম।
এখানেও আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা পেয়েছি,
অনেক মানুষের পাশে থাকার সুযোগ হয়েছে।
কিন্তু দিনশেষে এটাও আমার স্থায়ী ঠিকানা হয়ে উঠছে না।
একজন নারীর জীবনে শুধু তার পেশাগত দায়িত্বই থাকে না।
তার সঙ্গে থাকে পরিবার, সন্তান, সংসার—
সবকিছুর প্রতি দায়িত্ব।
বিশেষ করে একজন মা হিসেবে আমি এখন বুঝি,
শুধু নিজের ক্যারিয়ার নিয়ে ভাবলেই হয় না।
এমন একটি জায়গাও প্রয়োজন,
যেখানে কাজের পাশাপাশি সন্তানদের সময় দেওয়া যায়,
তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়,
পরিবারের মানুষগুলোকেও কাছে রাখা যায়।
আমি এমন কোনো জায়গা চাই না যেখানে শুধু অনেক রোগী পাব।
আমি এমন একটি জায়গা চাই যেখানে মানুষকে দীর্ঘদিন ধরে নিজের মানুষ হিসেবে পাশে পেতে পারব।
যেখানে আমার সন্তানরা নিরাপদে বড় হবে,
আমার পরিবার নিশ্চিন্ত থাকবে,
আর আমি মন দিয়ে আমার রোগীদের সেবা করতে পারব।
আমি চাই না বারবার নতুন করে শুরু করতে।
বারবার পরিচিত হতে।
বারবার মানুষের বিশ্বাস অর্জন করতে।
বারবার নিজের জায়গা খুঁজতে।
আমি শুধু চাই—
আল্লাহ আমার জন্য একটি জায়গা ঠিক করে দিন।
যেখানে আমার একটি স্থায়ী পরিচয় হবে,
একটি স্থায়ী ঠিকানা হবে,
মানুষ আমাকে আপন করে নেবে,
আর আমিও সেই মানুষগুলোর সুখ-দুঃখের পাশে থেকে
জীবনের শেষ পর্যন্ত সেবা করে যেতে পারব।
হয়তো মানুষের পরিকল্পনায় অনেক কিছুই থাকে,
কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর পরিকল্পনাই সবচেয়ে সুন্দর।
তাই এখন আর খুব বেশি কিছু চাই না…
হে আল্লাহ,
আমার জন্য এমন একটি স্থান নির্ধারণ করে দিন,
যেখানে আমার পরিবার নিরাপদ থাকবে,
আমার সন্তানরা ভালো থাকবে,
আমার মন শান্ত থাকবে
এবং আমি মানুষের কল্যাণে সারাজীবন কাজ করে যেতে পারব।
আমার জন্য এমন একটি ঠিকানা লিখে দিন,
যেখানে সংসার আর সেবা—দুটোকে একসাথে সুন্দরভাবে সামলাতে পারি।
আমিন। 🤲🏻❤️

24/09/2026

অনেকেই হয়তো ভাবতে পারেন—
“ডাক্তারএকদিন থাকেন?
অন্যদিন কী করব?”
“নরমাল ডেলিভারি তো ডাক্তারকে নিজে করতেই হয় না, নার্স বা মিডওয়াইফ করলেই তো হয়!”
হ্যাঁ, নরমাল ডেলিভারির শেষ মুহূর্তে ডাক্তারকে প্রতিটি মিনিট রোগীর পাশে দাঁড়িয়ে থাকতে হয়—এমন নয়। দক্ষ নার্স বা মিডওয়াইফও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
কিন্তু সেই পর্যন্ত কীভাবে নিরাপদে পৌঁছাবেন—সেটা জানাও তো খুব জরুরি।
কতক্ষণ অপেক্ষা করবেন?
কখন আবার হাসপাতালে আসবেন?
ব্যথার ধরন কেমন হলে বুঝবেন প্রসবের সময় এগিয়ে আসছে?
কোন পরিস্থিতিতে অপেক্ষা করা যাবে, আর কখন আর অপেক্ষা করা ঠিক হবে না?
আপনার বর্তমান অবস্থা নরমাল ডেলিভারির জন্য উপযোগী আছে কি না—এই আশ্বস্ত হওয়াটাও তো জরুরি।
আমার রোগীদের আমি অনেক সময় নিজে শুইয়ে পরীক্ষা করি, জরায়ুমুখের অবস্থা দেখি। কারণ শুধু রিপোর্ট দেখে সবকিছু বোঝা যায় না। রোগীর শরীরের অবস্থা, মানসিক প্রস্তুতি, আগের ইতিহাস—অনেক কিছু মিলিয়ে সিদ্ধান্ত নিতে হয়।
আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ—মানসিক প্রস্তুতি।
প্রসবের সময় কী কী হতে পারে, কতটা ব্যথা হতে পারে, কোন পরিস্থিতিতে অপেক্ষা করতে হবে, কখন প্রসবের ব্যথা বাড়ানোর প্রয়োজন হতে পারে, আর কোন পরিস্থিতিতে নরমাল ডেলিভারির চেষ্টা না করে সিজারিয়ান বিবেচনা করা নিরাপদ—এসব বিষয় আগে থেকেই জানা থাকলে রোগীও মানসিকভাবে প্রস্তুত থাকতে পারেন।
কালই এমন একজন রোগী চেকআপে এসেছিলেন। পরীক্ষা করার পর তার খিঁচুনি হয়।
তিনি যদি চেকআপে না আসতেন, তাহলে হয়তো আমরা জানতেই পারতাম না যে তিনি কোনো ধরনের স্ট্রেসও ভালোভাবে সহ্য করতে পারছেন না।
এ কারণেই আমি মনে করি, রোগীকে সময় নিয়ে দেখা খুব গুরুত্বপূর্ণ।
একজন রোগীকে শুধু রিপোর্ট দেখে বা কয়েক মিনিটের কথায় সবসময় পুরোপুরি বোঝা যায় না।
রোগীর সঙ্গে কথা বলতে হয়, পরীক্ষা করতে হয়, তার ভয়-দুশ্চিন্তা শুনতে হয়, তার শরীর ও মনের অবস্থাটা বুঝতে হয়।
কারণ নরমাল ডেলিভারি শুধু “নরমাল হবে কি হবে না”—এই একটি প্রশ্নের উত্তর নয়।
এর আগে অনেকগুলো প্রশ্নের উত্তর জানা দরকার।
আর একজন চিকিৎসক হিসেবে আমার দায়িত্ব শুধু ডেলিভারি করানো নয়—
রোগীকে নিরাপদভাবে সেই মুহূর্ত পর্যন্ত পৌঁছাতে সাহায্য করা। 🤍

আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ—প্রবল প্রশংসা একমাত্র আল্লাহর। ❤️আপনারা আমাকে যেভাবে ভালোবাসেন, যেভাবে প্রশংসা করেন—সত্যি বলত...
24/09/2026

আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ—প্রবল প্রশংসা একমাত্র আল্লাহর। ❤️
আপনারা আমাকে যেভাবে ভালোবাসেন, যেভাবে প্রশংসা করেন—সত্যি বলতে, মাঝে মাঝে মনে হয়, আমি হয়তো এত বড় প্রশংসার অধিকারী নই।

আপনাদের ভালোবাসার প্রতিটি কথা আমাকে ছুঁয়ে যায়। মনে হয়, মানুষ হিসেবে আমার পাওয়া সবচেয়ে সুন্দর অর্জনগুলোর একটি হলো—কিছু মানুষের মনে ভালোবাসা আর বিশ্বাসের জায়গা তৈরি করতে পেরেছি।

আপনারা আমাকে এত সুন্দর করে দেখেন, এত সুন্দর কথা বলেন—এটা আমার জন্য সত্যিই অনেক বড় পাওয়া।

সব প্রশংসা আল্লাহর। আর আপনাদের এই ভালোবাসার জন্য হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা।
আল্লাহ যেন আমাকে আপনাদের এই ভালোবাসার মর্যাদা রাখার তৌফিক দেন। আমিন।

আলহামদুলিল্লাহ… 🕊️🌿অনেক দিন ধরেই আমার বারান্দায় পাখিদের জন্য নিয়ম করে খাবার দিয়ে রাখতাম। প্রায়ই দেখতাম, খাবার শেষ হয়ে যা...
24/09/2026

আলহামদুলিল্লাহ… 🕊️🌿
অনেক দিন ধরেই আমার বারান্দায় পাখিদের জন্য নিয়ম করে খাবার দিয়ে রাখতাম। প্রায়ই দেখতাম, খাবার শেষ হয়ে যাচ্ছে—কিন্তু পাখিদের দেখা মিলছে না। মনে হতো, হয়তো ওরা এসে খাবার খেয়ে চলে যায়, আমি শুধু দেখতে পাই না।
আজ আলহামদুলিল্লাহ, অবশেষে নিজের চোখে পাখিগুলোকে দেখতে পেলাম। ❤️
সকালের এই ছোট্ট দৃশ্যটা আমার কাছে কী যে শান্তির, তা ভাষায় বোঝানো কঠিন। মনে হলো, আমার রাখা সামান্য খাবার হয়তো আল্লাহর কোনো ছোট্ট সৃষ্টির রিজিকের কারণ হয়েছে।
পাখিদের খেতে দেখে মনে হলো—আমার ছোট্ট সবুজ বারান্দাটাও যেন আজ একটু প্রাণ ফিরে পেল। 🌿🕊️
আল্লাহর সৃষ্টির জন্য সামান্য কিছু করতে পারার মধ্যেও যে এত শান্তি আছে, আজ আবার সেটা অনুভব করলাম।
আলহামদুলিল্লাহ।
সব প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি তাঁর প্রতিটি সৃষ্টির রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। 🤍

আলহামদুলিল্লাহ রোগীর ভালোবাসা।এইবার আমি কোন আচার বানাইনি। আমার রোগী তাসলিমা আমের সময় আমের আচার দিয়েছিলেন।আজ ও চালতা সহ অ...
23/09/2026

আলহামদুলিল্লাহ
রোগীর ভালোবাসা।
এইবার আমি কোন আচার বানাইনি। আমার রোগী তাসলিমা আমের সময় আমের আচার দিয়েছিলেন।
আজ ও চালতা সহ অন্য আচার ও এই ফলগুলো পাঠিয়েছেন, উনার বাচ্চা অসুস্থ বলে উনার আম্মুকে দিয়ে পাঠিয়েছেন।।।।আল্লাহ উনার বাচ্চার সুস্থতা দান করুক।

23/09/2026
আলহামদুলিল্লাহ ❤️❤️❤️
23/09/2026

আলহামদুলিল্লাহ ❤️❤️❤️

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when মায়েদের সুস্থতা By Dr.Minura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share