18/11/2024
জীবনের প্রতি আকর্ষণ ফুরিয়ে গেলে মানুষ মৃত্যুকে আহব্বান করে। সুস্থভাবে বেঁচে থাকার জন্য অর্থহীন হলেও কিছু ভালো লাগার মুহূর্ত প্রয়োজন। বিশ্বস্ত একজন মানুষ থাকা চাই, যার সাথে নির্দ্বিধায় একান্ত গোপন কথাগুলো শেয়ার করা যায়।
দিনের নিদৃষ্ট একটা সময় একা থাকা প্রয়োজন। যে সময়টা কেবলই আপনার।নিজের ব্রেইন বুদ্ধি আর শরীর রেস্ট নিবে, কেবল হৃদয় কথা বলবে। কেবলই নিজের ভালো লাগা নিয়ে ভাবুন, নিজের সুখের স্মৃতি রোমন্থন করুন। দেখবেন আপনার জীবনে পাওয়ার শেষ নেই।
বেশী সময় ধরে দুঃখ কিংবা কষ্টের স্মৃতি বহন করলে মানুষ ক্লান্ত হয়ে পরে, মানসিক অবসাদগ্রস্থতা এসে ভর করে। মানুষ ঠকানোর চিন্তা আপনার জীবনী শক্তি কেড়ে নেয়। অতিরিক্ত হিংসা, লোভ, ক্রোধ আর আহংকার আপনাকে বিন্দু মাত্র শান্তিতে থাকতে দেয় না।
কিছু কিছু বেঁচে থাকা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। মহান আল্লাহ্পাক তাঁদের কষ্ট কমিয়ে দিন।
প্রায় প্রতিটি মানুষের জীবনে সুখ-অ' সুখ, পাওয়া-না পাওয়া থাকে। কে কিভাবে গ্রহণ করছেন সেটাই আসল।
কোন কোন মানুষ অল্পতেই খুশী হয় , অতিরিক্ত দম্ভ বা অহংকারে কেউ আবার খুশী হওয়ার ক্ষমতাটাই হারিয়ে ফেলে।
জীবন এক সদা চলমান প্রক্রিয়া। আনন্দ-বেদনা, সুখ-দুঃখ, ক্ষমতা কোন কিছুই এখানে চিরস্থায়ী নয়। কোন কিছু নিয়ে অহংকার করার যেমন কিছু নেই তেমনি দুঃখ করারও কিছু নেই। আজ যা জয় দুদিন পর সময়ের ফেরে তাই হয়তো পরাজয়।
জীবনের পথ কখনো সরল কখনো বন্ধুর। সবাই ভিন্ন ভাবে মূলত একই পথ পাড়ি দেয় । কারো কারো কষ্ট আমরা দেখি কারোটা দেখি না।
সত্য যত কঠিনই হোক সহজে মেনে নিতে পারার ক্ষমতা থাকা চাই। সন্তান মানুষ হওয়া মানে কেবল ভালো ছাত্র হওয়া কিংবা বিনয়ী হওয়া নয়, বরং বিরুদ্ধ পরিবেশে কিভাবে টিকে থেকে অন্যদের রক্ষা করতে পারবে তা বুঝায়।
জীবনে বৈচিত্র্য না থাকলে এক ঘেয়েমি বাসা বাঁধে। প্রাত্তাহিক খাওয়া, পোশাকের রঙ, ঘর সাজানো বড় কিছু না হলেও ছোট ছোট বিষয়ে বৈচিত্র্য আনার চেষ্টা করুন । সবচেয়ে ভালো হয় পজেটিভ কোন মানুষের সাথে আড্ডা বা সময় কাটাতে পারলে। যান জটের এ শহরে কিছুটা সময় পার্কে গাছ পালার সাথে সময় কাটান ।
অবসাদ গ্রস্থ মানুষের জন্য ছোট্ট শিশুর কোন বিকল্প নেই। নিষ্পাপ শিশুর মাঝে এমন এক ক্ষমতা থাকে তাঁর চারিপাশের সবাই সুখ পায়।
বিদেশে একাকীত্ব ঘুচানোর জন্য তাঁরা কুকুর, বিড়াল পোষে। বারান্দা কিংবা মাঠে পাখীর খাবার রাখে।
অনেক মানুষ দিনের বেশীরভাগ সময় নষ্ট করে পর চর্চায়। পারলে নিছক গীবত বা নিন্দা করা ছেড়ে দিন, এতে কেবলই সময়ের অপচয় কারণ এতে করে তাঁর কোন অনিষ্ঠ বা অপকার হয় না । বরং নিজেকে নিয়ে ভাবুন, উক্ত সময়টাকে নিজের কাজে লাগান।
পারলে প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার চেষ্টা করুন যা আপনাকে আনন্দ দিবে আত্মবিশ্বাস বাড়াবে।
শুভ সকাল,
আজকের দিনটি আপনাদের আনন্দে কাটুক।