Current world - কারেন্ট ওয়ার্ল্ড

Directions

Current world - কারেন্ট ওয়ার্ল্ড সীতাকুণ্ড সকল ডাক্তার সিরিয়াল নিয়ে যোগাযোগ করেন আমাদের সাথে।

📢 গুরুত্বপূর্ণ গণবিজ্ঞপ্তি | সমাজসেবা অধিদপ্তরসরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও অনুদানের জন্য অন...
03/08/2026

📢 গুরুত্বপূর্ণ গণবিজ্ঞপ্তি | সমাজসেবা অধিদপ্তর

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও অনুদানের জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে।

📌 যেসব কর্মসূচিতে আবেদন করা যাবে:

👴 বয়স্ক ভাতা

👩‍🦳 বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা

♿ প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি

🧑‍🤝‍🧑 অসচ্ছল জনগোষ্ঠীর ভাতা ও উপবৃত্তি

🦿 প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ক্যাপিটেশন গ্রান্ট

🗓️ আবেদনের সময়সীমা:
০১ আগস্ট ২০২৬ থেকে ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত।

যারা যোগ্য, তারা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করুন। আপনার পরিচিত যোগ্য ব্যক্তি বা পরিবারের সদস্যদেরও বিষয়টি জানিয়ে দিন, যাতে কেউ সরকারি এই গুরুত্বপূর্ণ সুযোগ থেকে বঞ্চিত না হন।

🔗 আবেদন করুন: dss.bhata.gov.bd/online-application

#সমাজসেবা_অধিদপ্তর #সামাজিক_নিরাপত্তা #বয়স্ক_ভাতা #বিধবা_ভাতা #প্রতিবন্ধী_ভাতা #শিক্ষা_উপবৃত্তি #বাংলাদেশ

অবশেষে গ্রে'ফ'তা'র দা'লা'ল মঞ্জু।
02/08/2026

অবশেষে গ্রে'ফ'তা'র দা'লা'ল মঞ্জু।

শিশুদের অ্যালার্জি সর্দি, খড় জ্বর অ্যালার্জিক রাইনাইটিস, ত্বকে চুলকানি, আমবাত ও ত্বকের লালচে ভাব দূর করতে সাহায্য করে।সর...
31/07/2026

শিশুদের অ্যালার্জি সর্দি, খড় জ্বর অ্যালার্জিক রাইনাইটিস, ত্বকে চুলকানি, আমবাত ও ত্বকের লালচে ভাব দূর করতে সাহায্য করে।সর্দি ও কাশি ঠান্ডা লাগার ফলে হওয়া হাঁচি, নাক বন্ধ থাকা বা নাক দিয়ে পানি পড়ার সমস্যা সমাধানে কার্যকর ভুমিকা রাখে।

আগস্ট মাসব্যাপী বিশেষ ফ্রি স্বাস্থ্যসেবা মেরি ক্লিনিক সীতাকুণ্ডে মেরি ক্লিনিক, সীতাকুণ্ড-এর পক্ষ থেকে জনসাধারণের জন্য সী...
31/07/2026

আগস্ট মাসব্যাপী বিশেষ ফ্রি স্বাস্থ্যসেবা মেরি ক্লিনিক সীতাকুণ্ডে
মেরি ক্লিনিক, সীতাকুণ্ড-এর পক্ষ থেকে জনসাধারণের জন্য সীমিত সময়ের বিশেষ অফার

📅 অফারের সময়:১ আগস্ট থেকে ১০ আগস্ট (সীমিত সময়)

আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে মেরি ক্লিনিক, সীতাকুণ্ড নিয়ে এসেছে একগুচ্ছ বিশেষ স্বাস্থ্যসেবা, মূল্যছাড় এবং সম্পূর্ণ বিনামূল্যের চিকিৎসা সুবিধা।

🤰 গর্ভবতী মা, শিশু ও পরিবার পরিকল্পনা সেবা — ডাক্তারের ভিজিট সম্পূর্ণ ফ্রি
এই ক্যাম্পেইন চলাকালীন গর্ভবতী মা, শিশু এবং পরিবার পরিকল্পনা সংক্রান্ত চিকিৎসা পরামর্শের জন্য কোনো ডাক্তারি ফি নেওয়া হবে না।

👂 নাক ও কান পরীক্ষা — সম্পূর্ণ বিনামূল্যে । নাক ও কান সংক্রান্ত প্রাথমিক পরীক্ষা সম্পূর্ণ ফ্রি করা হবে।

🎗️ জরায়ুমুখ ক্যান্সার (VIA) পরীক্ষা — মাত্র ৩০০ টাকা
জরায়ুমুখ ক্যান্সার নারীদের অন্যতম নীরব ঘাতক। কিন্তু সুখবর হলো, সময়মতো VIA পরীক্ষা করলে প্রাথমিক অবস্থায় এটি শনাক্ত করা সম্ভব, ফলে চিকিৎসাও অনেক সহজ ও সফল হয়।
নিজের সুস্থতা এবং পরিবারের নিরাপত্তার কথা ভেবে নিয়মিত এই পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
💚 বিশেষ মূল্যছাড়ে মাত্র ৩০০ টাকায় VIA টেস্ট করার সুযোগ।
আজকের সামান্য সচেতনতাই আগামী দিনের সুস্থ জীবনের নিশ্চয়তা।

💳 প্রিমিয়াম সদস্য কার্ড — মাত্র ৩০০ টাকা
✅ মেয়াদ: ১ বছর
এই কার্ডধারীরা মেরি ক্লিনিকের ** সব ধরনের স্বাস্থ্যসেবায় ২০% পর্যন্ত বিশেষ ছাড়** উপভোগ করবেন।
যদি আপনার বা পরিবারের নিয়মিত চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে এই কার্ডটি আপনার চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে। একবার কার্ড করুন, পুরো বছর সাশ্রয় করুন।

🩺 সাধারণ সদস্য কার্ড — মাত্র ১০০ টাকা
মাত্র ১০০ টাকায় সদস্য হয়ে মেরি ক্লিনিকের বিভিন্ন স্বাস্থ্যসেবা সুবিধা গ্রহণ করুন।
এছাড়াও, সরকারিভাবে যেসব চিকিৎসা ও স্বাস্থ্যসেবা বিনামূল্যে প্রদান করা হয়, সেগুলো গ্রহণে প্রয়োজনীয় সহযোগিতা ও সুবিধা পাওয়ার সুযোগ থাকবে।
অল্প খরচে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে আজই সদস্য হোন।
🖥️ আল্ট্রাসনোগ্রাফি — মাত্র ৫০০ টাকা
📅 শুধুমাত্র ১ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত।

❤️ দরিদ্র ও প্রতিবন্ধী রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা
মেরি ক্লিনিক সবসময় মানবিক সেবায় বিশ্বাসী।
দরিদ্র ও প্রতিবন্ধী রোগীদের জন্য রয়েছে বিশেষ সহযোগিতা ও অগ্রাধিকারভিত্তিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা।

📞 অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ফ্রি সেবা প্রদান করা হবে না
যেহেতু রোগীদের ভোগান্তি কমানো এবং নির্ধারিত সময়ে সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য, তাই ফ্রি সেবা গ্রহণের জন্য অবশ্যই আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে।
📲 অ্যাপয়েন্টমেন্ট ও তথ্যের জন্য: 01855 252553
কল অথবা মেসেজ করে সহজেই আপনার সিরিয়াল নিশ্চিত করুন।
✅ অ্যাপয়েন্টমেন্ট বুক করতে কোনো টাকা-পয়সা লাগে না।
এটি শুধুমাত্র একটি সিরিয়াল ব্যবস্থা, যাতে রোগীরা দীর্ঘ সময় অপেক্ষা না করে নির্ধারিত সময়ে সহজে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন।

🌿 মেরি ক্লিনিক, সীতাকুণ্ড
আপনার সুস্বাস্থ্য, আমাদের অঙ্গীকার।
⏳ মনে রাখবেন: এই সকল বিশেষ অফার শুধুমাত্র ১ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত সীমিত সময়ের জন্য প্রযোজ্য।
আজই যোগাযোগ করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন এবং সুস্থ জীবনের পথে এক ধাপ এগিয়ে যান।

অতিরিক্ত ভয়, মানসিক চাপ ও দুশ্চিন্তা দূর করে।অবসাদ দূরীকরণ দীর্ঘমেয়াদী মন খারাপ, উদাসীনতা ও ক্লান্তি দূর করে কাজে স্পৃহা...
30/07/2026

অতিরিক্ত ভয়, মানসিক চাপ ও দুশ্চিন্তা দূর করে।অবসাদ দূরীকরণ দীর্ঘমেয়াদী মন খারাপ, উদাসীনতা ও ক্লান্তি দূর করে কাজে স্পৃহা ফিরিয়ে আনে।এটি মস্তিষ্কের রাসায়নিক উপাদান ঠিক রেখে মন শান্ত করে।

💊 সাধারণ ব্যথানাশক (Painkiller) ওষুধ ও সঠিক ব্যবহার নির্দেশিকা​শারীরিক যেকোনো ব্যথায় আমরা অনেকেই দ্রুত উপশমের জন্য ব্যথা...
30/07/2026

💊 সাধারণ ব্যথানাশক (Painkiller) ওষুধ ও সঠিক ব্যবহার নির্দেশিকা

​শারীরিক যেকোনো ব্যথায় আমরা অনেকেই দ্রুত উপশমের জন্য ব্যথানাশক ওষুধ খেয়ে থাকি। তবে সব ব্যথানাশক সব ধরনের ব্যথার জন্য উপযোগী নয়। জেনে নিন কোন ওষুধ সাধারণত কিসে ব্যবহৃত হয়:

​🔹 প্যারাসিটামল (Paracetamol): জ্বর কমানো, সাধারণ মাথা ও হালকা থেকে মাঝারি ব্যথায়।

🔹 আইবুপ্রোফেন (Ibuprofen): পেশির ব্যথা, ফোলাভাব ও হালকা-মাঝারি প্রদাহে।

🔹 ডাইক্লোফেনাক (Diclofenac): জয়েন্ট বা অস্থিসন্ধির তীব্র ব্যথা ও বাতের ব্যথায়।

🔹 অ্যাসপিরিন (Aspirin): মাথাব্যথা ও হালকা ব্যথায় (সবার জন্য উপযুক্ত নয়)।

🔹 মেফেনামিক অ্যাসিড (Mefenamic Acid): মাসিকের (পিরিয়ড) সময়ের তীব্র পেটের ব্যথায়।

🔹 ন্যাপ্রোক্সেন (Naproxen): কোমর, পিঠের ব্যথা ও মেরুদণ্ডের প্রদাহে।

🔹 কেটোপ্রোফেন (Ketoprofen): পা মচকানো (Sprain) ও আঘাতজনিত ব্যথায়।

🔹 পিরক্সিক্যাম (Piroxicam): আর্থ্রাইটিস বা ক্রনিক বাতের ব্যথায়।

​⚠️ জরুরি স্বাস্থ্য সতর্কতা:
১. ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যথানাশক সেবন করা থেকে বিরত থাকুন।
২. কখনোই নির্ধারিত মাত্রার বেশি ওষুধ খাবেন না।
৩. Ibuprofen, Diclofenac, Naproxen ইত্যাদি NSAID শ্রেণির ওষুধ অতিরিক্ত খেলে পাকস্থলীতে আলসার, কিডনির ক্ষতি ও রক্তচাপ বৃদ্ধি পেতে পারে।
৪. কিডনি রোগ, গর্ভাবস্থা বা গ্যাস্ট্রিক আলসারের সমস্যা থাকলে ডাক্তারের অনুমতি ছাড়া এগুলো খাওয়া যাবে না।

​💡 মনে রাখুন: নিজে নিজে ফার্মেসি থেকে ব্যথানাশক কিনে খাওয়া স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। সবসময় চিকিৎসকের পরামর্শ নিন।
​ #জরুরীচিকিৎসাসেবা

চলেন আবার আমরা কয়লা আর নিমের দাতনের যুগে চলে যায়।মাইক্রোপ্লাস্টিক পাওয়া ২৬টি টুথপেস্ট ও কণার পরিমাণের (প্রতি ১০০ গ্রামে)...
26/07/2026

চলেন আবার আমরা কয়লা আর নিমের দাতনের যুগে চলে যায়।

মাইক্রোপ্লাস্টিক পাওয়া ২৬টি টুথপেস্ট ও কণার পরিমাণের (প্রতি ১০০ গ্রামে) তালিকা:

১. মেডিপ্লাস ফ্লুরিড জেল: ৩২০টি কণা

২. ক্লোজ আপ রেড হট: ১৬০টি কণা

৩. ক্লোজআপ মেন্থল ফ্রেশ: ১৬০টি কণা

৪. কুডুমু আল্ট্রা শিল্ড ফর্মুলা-স্ট্রবেরি: ১৪০টি কণা

৫. সিগন্যাল গ্রিন টি: ১২০টি কণা

৬. পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট: ১০০টি কণা

৭. হিমালয়া কমপ্লিট কেয়ার: ১০০টি কণা

৮. সেনসোডাইন ফ্রেশ মিন্ট: ৮০টি কণা

৯. পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট: ৬০টি কণা

১০. হোয়াইট প্লাস রেড: ৬০টি কণা

১১. হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ জেল: ৬০টি কণা

১২. মেরিল বেবি-স্ট্রবেরি: ৬০টি কণা

১৩. সিগন্যাল হোয়াইটেনিং: ৬০টি কণা

১৪. মেডিপ্লাস টিজিপি ফর্মুলা টুথপেস্ট: ৬০টি কণা

১৫. এএম.পিএম. হার্বাল টুথপেস্ট: ৪০টি কণা

১৬. মেডিপ্লাস ডিএস: ৪০টি কণা

১৭. পেপসোডেন্ট জার্মিচেক+: ৪০টি কণা

১৮. মেরিল বেবি-অরেঞ্জ: ৪০টি কণা

১৯. ম্যাজিক হার্বাল: ৪০টি কণা

২০. মেসবাক: ৪০টি কণা

২১. ক্লোজআপ মেন্থল ফ্রেশ স্যাশে: ৪০টি কণা

২২. ডেন্টিন জেল টুথপেস্ট: ২০টি কণা

২৩. পেপসোডেন্ট কিডস-অরেঞ্জ: ২০টি কণা

২৪. ক্লোজ আপ লেমন সি সল্ট: ২০টি কণা

২৫. ব্রাশ আপ হোয়াইটেনিং জেল: ২০টি কণা

২৬. হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ: ২০টি কণা

প্র*স্রা*বে জ্বালা*পোড়া, বারবার প্র*স্রা*বের চাপ বা মূ*ত্র*নালীর সং*ক্রম*ণের মতো সমস্যা অনেকেরই হতে পারে। এসব সমস্যায় ...
25/07/2026

প্র*স্রা*বে জ্বালা*পোড়া, বারবার প্র*স্রা*বের চাপ বা মূ*ত্র*নালীর সং*ক্রম*ণের মতো সমস্যা অনেকেরই হতে পারে। এসব সমস্যায় কোন ঔষধ কী কাজে ব্যবহৃত হয় এবং কীভাবে ব্যবহার করতে হয়, সে সম্পর্কে সঠিক ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ।

আজকে জানবো Nintoin SR Capsule সম্পর্কে। এর Brand Name: Nintoin SR, Generic Name / Active Ingredient: Nitrofurantoin, Manufacturer: Incepta Pharmaceuticals Ltd., Strength: 100 mg এবং এটি Systemic Urinary Anti-infective শ্রেণীর একটি ওষুধ।

Nintoin SR মূলত নির্দিষ্ট কিছু ব্যাক*টেরি*য়ার কারণে হওয়া Urinary Tract Infection (UTI) বা মূ*ত্র*না*লীর সং*ক্র*মণের চিকিৎসা এবং কিছু ক্ষেত্রে সং*ক্র*মণ প্রতিরোধের জন্য ব্যবহৃত হয়। তাই এই ওষুধটি কখন এবং কী উদ্দেশ্যে ব্যবহার করা হয়, সে সম্পর্কে ধারণা থাকলে সচেতনভাবে চিকিৎসা গ্রহণ করা সহজ হয়।

এই ওষুধটি Escherichia coli, Enterococci, Staphylococcus aureus, Staphylococcus saprophyticus এবং Klebsiella ও Enterobacter-এর নির্দিষ্ট সংবেদনশীল স্ট্রেইনের কারণে হওয়া মূ*ত্র*না*লীর সং*ক্র*ম*ণের চিকিৎসা ও প্রতিরোধে ব্যবহৃত হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজন হলে এই ওষুধ ব্যবহার করা হয়।

Nitrofurantoin একটি নির্দিষ্ট ধরনের Antibacterial ওষুধ, যা মূ*ত্র*না*লীর সং*ক্রম*ণের জন্য ব্যবহৃত হয়। এটি ব্যা*কটে*রিয়ার রাই*বো*সো*মাল প্রোটিন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাক্রো*মলি*কিউলকে নিষ্ক্রিয় বা পরিবর্তন করে ব্যা*ক*টেরিয়ার কার্যক্রম ব্যাহত করতে সাহায্য করে। এই ওষুধ মূত্রে অত্যন্ত দ্রবণীয় এবং সেবনের সময় কখনও কখনও প্র*স্রা*বের রঙ বাদামী হতে পারে।

Nintoin SR 100 mg Capsule প্রাপ্তবয়স্ক এবং ১২ বছরের বেশি বয়সী ক্ষেত্রে সাধারণভাবে ৭ দিন ধরে প্রতি ১২ ঘণ্টা অন্তর ১টি ক্যাপসুল ব্যবহার করা হয়। জ*ন*না*ঙ্গ ও মূ*ত্রনা*লীর অ*স্ত্রো*প*চার*জনিত সং*ক্র*মণ প্রতিরোধে অস্ত্রো*পচারের দিন এবং পরবর্তী ৩ দিন দিনে ২ বার ১টি করে ক্যাপসুল ব্যবহার করা হয়। তবে সঠিক ডোজ ও ব্যবহারের সময়কাল রোগীর অবস্থা অনুযায়ী পরিবর্তিত হতে পারে। তাই অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করুন এবং নিজের ইচ্ছায় ওষুধ শুরু, বন্ধ বা ডোজ পরিবর্তন করবেন না।

এই ওষুধ ব্যবহারের সময় যদি তীব্র, উপ-তীব্র বা দীর্ঘস্থায়ী ফুসফুসজনিত কোনো প্রতিক্রিয়া দেখা দেয়, তাহলে ওষুধ গ্রহণ বন্ধ করতে হবে। এছাড়া Nintoin SR সেবনের সময় Magnesium Trisilicate-যুক্ত Antacid একসাথে গ্রহণ করা উচিত নয়।

এই ওষুধ ব্যবহারের সময় কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এর মধ্যে বমি বমি ভাব, মাথাব্যথা এবং পেট ফাঁপা তুলনামূলকভাবে বেশি দেখা যায়। এছাড়া ডায়রিয়া, বদহজম, পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, বমি, মাথা ঘোরা এবং তন্দ্রাচ্ছন্নতার মতো পার্শ্বপ্রতিক্রিয়াও হতে পারে। এ ধরনের কোনো সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।

ওষুধ সম্পর্কে সচেতন থাকুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করুন। এমন আরও নির্ভরযোগ্য Medicine Information জানতে আমাদের Follow করুন।

ফুল করই খাট বিক্রয় করা হবে লম্বা-৭.৫" ইঞ্চি প্রস্থ-৬'ফুট৩ মাস ব্যবহার করা হয়েছে কেউ নিতে চাইলে ইনবক্স করুনযোগাযোগ : +880...
25/07/2026

ফুল করই খাট বিক্রয় করা হবে
লম্বা-৭.৫" ইঞ্চি
প্রস্থ-৬'ফুট
৩ মাস ব্যবহার করা হয়েছে
কেউ নিতে চাইলে ইনবক্স করুন
যোগাযোগ : +8801816-300802

Address

Sitakundu
Fulbaria
4310

Website

Alerts

Be the first to know and let us send you an email when Current world - কারেন্ট ওয়ার্ল্ড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share