Alishanbazar.com

Alishanbazar.com ‘আলিশান বাজার’ মানেই প্রয়োজনীয় সবকিছ

|| নবিজির নিশিভোরের নিদ্রা||রাত বাকি যখন আর সামান্য কিছু, ছয় ভাগের এক ভাগ, তখন আবার শুতে আসতেন বিছানায়। ফজরের সালাত আর ন...
29/11/2022

|| নবিজির নিশিভোরের নিদ্রা||
রাত বাকি যখন আর সামান্য কিছু, ছয় ভাগের এক ভাগ, তখন আবার শুতে আসতেন বিছানায়। ফজরের সালাত আর নতুন ভোরের ব্যস্ততার আগে একটু খানি জিরিয়ে নিতেন। সুবহে সাদিকের এই সময়টায় তিনি তখন ঘুমন্ত। বিশ্বাসীদের জননী আয়েশা রা. বলেছেন, "রাতে যেদিন তিনি আমার সাথে থাকতেন, নিশিভোরের সময়টাতে ঘুমিয়ে থাকতেন।"
নিশিভোরের প্রথম সাদা রেখা যখন দিগন্তে উঁকি দিত, যখন অন্ধকারের মৌনতা ভেঙেচুড়ে যেত বিলাল রা.-এর আজানধ্বনিতে, জেগে উঠত নবিনগরী মদীনা। আজানের লহরিতে নবিত্ব ভেজা বাতাসের কল্যাণসিক্ত নতুন উষসীর শুরুতে জেগে উঠতেন নবিজি সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম।
বই: এক দিঘল দিনে নবিজি ﷺ
লেখক: আব্দুল ওয়াহহাব ইবনে নাসির আত-তুরাইরী
প্রকাশনী: ওয়াফি পাবলিকেশন

বিয়ে ও পাত্র নির্বাচনলেখক : মোঃ মতিউর রহমানপ্রকাশনী : মিফতাহ প্রকাশনীবিষয় : বিয়েআইএসবিএন : 9789849669333, ভাষা : বাংলাব...
28/11/2022

বিয়ে ও পাত্র নির্বাচন
লেখক : মোঃ মতিউর রহমান
প্রকাশনী : মিফতাহ প্রকাশনী
বিষয় : বিয়ে

আইএসবিএন : 9789849669333, ভাষা : বাংলা
বিলম্বে বিবাহ একটি সামাজিক ব্যাধি। ছেলে মেয়েরা প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেও বিভিন্ন অজুহাতে তাদেরকে সময়মতো বিয়ে দেওয়া হচ্ছেনা। অভিভাবকদের অসচেতনতা‚ সামাজিকতা‚ লৌকিকতাই আজকাল বিয়ের পথে সবচেয়ে বড় বাধা। এর ফলে সন্তানরা ব্যক্তিগতভাবে যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছে‚ তেমনি ক্ষতিগ্রস্থ হচ্ছে সমাজ। অশ্লীলতা‚ যিনা ব্যভিচার ছড়িয়ে পড়ছে সর্বত্র। আর এই সমস্যা এখন গ্রাম ও শহরে সমানে সমান।
বর্তমান সময়ের প্রতিটা মূহুর্তে তরুণ তরুণীদের ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে। হারাম রিলেশনশীপ‚ ম্যাসেঞ্জার, ইউটিউবের অশ্লীলতা ইত্যাদির মাধ্যমে তরুণরা বিপথগামী হচ্ছে। এর থেকে মুক্তির একটি অন্যতম উপায় হচ্ছে বিয়ে। বিয়ে করলে জীবন সুশৃঙ্খল হয়, জীবন অর্থপূর্ণ হয়। বিয়ে না করলে জীবনের অর্থ বোঝা যায়না‚ জীবন হয় অর্থহীন।
আল্লাহ তা’আলার দেওয়া যৌবনকে উপভোগ করতে হবে। অনেকেই এ যৌবনকে বৈধভাবে উপভোগ করছে‚ আবার অনেক অবৈধভাবে। যারা বিবাহ করছেনা তারা স্থায়ী বা বৈধ উপভোগকে ত্যাগ করে অনেক সময় অবৈধ উপভোগ‚ ক্ষণস্থায়ী উপভোগ অথবা নিজের জীবন যৌবনের চাহিদাকে অর্থহীনভাবে প্রবাহিত করছে। এভাবে এক পর্যায়ে যৌবন শেষ হয়ে যাচ্ছে কিন্তু জীবনটা থেকে যাচ্ছে। সবশেষে ওই জীবনটা হয়ে যাচ্ছে দুর্বিষহ।
বর্তমান সমাজে অসুস্থ, নোংরা আর অবৈধ কার্যক্রমের দরজাকে বিস্তীর্ণভাবে খুলে দেওয়া হয়েছে। হালাল পথকে কঠিন করা হয়েছে এবং হারামকে করা হয়েছে অত্যন্ত সহজ। তাই আপনাকে স্বাভাবিক নিয়মের বাহিরে গিয়ে হালালকে সহজ করে নিতে হবে। আপনাকে সময়মতো বিয়ে করতে হবে।
ইসলাম বিয়েকে সহজ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ নিজেদের জীবনে বিয়েকে সহজভাবে প্রতিষ্ঠিত করে গেছেন। তাঁদের জীবনে বিবাহ ছিল অন্যতম আনন্দময় ঘটনা। অথচ সেই বিবাহই আজ কঠিন হয়ে গেছে। আবার কিছু ক্ষেত্রে বিবাহ পরবর্তী জীবন আরও কঠিন হয়ে গেছে। কারণ যুবক যুবতীরা তাদের জন্য যুতসই লাইফ পার্টনার নির্বাচন করতে পারছে না।
এই বই লেখার উদ্দেশ্যই হচ্ছে হালাল পথ তরুণ- তরুণীদের মাঝে সহজ করা, বিয়েকে উৎসাহিত করা। একইসাথে তরুণ – তরুণীদের উপযুক্ত ও যুতসই জীবনসঙ্গী পেতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া।

ইস্তিগফার : মুমিন জীবনের পাথেয়লেখক : শাইখ আহমাদ মুসা জিবরিল, শাইখ নাসির আল-ফাহাদপ্রকাশনী : ইহসান পাবলিকেশনবিষয় : আত্মশু...
27/11/2022

ইস্তিগফার : মুমিন জীবনের পাথেয়
লেখক : শাইখ আহমাদ মুসা জিবরিল, শাইখ নাসির আল-ফাহাদ
প্রকাশনী : ইহসান পাবলিকেশন
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা

ইস্তিগফার এমন এক অসাধারণ আমল–যার ফলাফল আখিরাতে তো আছেই, দুনিয়াতেও খুব দ্রুত পাওয়া যায়!আপনার হতাশা, মানসিক যন্ত্রণা, রিজিক নিয়ে পেরেশানি, স্বামী-স্ত্রী, সন্তান-সন্ততির সমস্যা দূর করতে অসাধারণভাবে কাজ করবে ‘ইস্তিগফার’। ইস্তিগফার আপনার জীবনে নিয়ে আসে সুখ-সমৃদ্ধি, নিরাপত্তা ও নিশ্চিন্ততা।গুনাহ করে যখন আমরা আল্লাহকে অসন্তুষ্ট করি, আমাদের কলবকে ময়লা করি, তখন আল্লাহর অসন্তোষ ও কলবের দুর্বলতা আমাদের দুনিয়া ও আখিরাতে বরবাদ করে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে। আল্লাহর ক্রোধ ও অসন্তোষ থেকে বাঁচতে, কলবকে গুনাহের ময়লা থেকে পাক-সাফ করতে ইস্তিগফারের ভূমিকা অসামান্য।তবে আর দেরি কেন? রবের নাফরমানির জীবন থেকে বেরিয়ে আসুন এখনই। তাওবা ও ইস্তিগফারের মাধ্যমে নতুন এক জীবনে পদার্পণ করুন। ইস্তিগফারময় শুভ্র সুন্দর জীবনে আপনাকে জানাচ্ছি স্বাগতম।

টাইম ম্যানেজমেন্টলেখক : Ismail Kamdarপ্রকাশনী : সিয়ান পাবলিকেশনবিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা, প্রোডাক্টিভিটিইমাম আবু হ...
21/11/2022

টাইম ম্যানেজমেন্ট
লেখক : Ismail Kamdar
প্রকাশনী : সিয়ান পাবলিকেশন
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা, প্রোডাক্টিভিটি

ইমাম আবু হানিফা রহ.-এর রেশমি কাপড়ের কাজ করার একটি বড় ঘর ছিল। তাঁর কাছে অনেক পোশাক শ্রমিক ও কারিগর থাকত। অর্থাৎ তিনিও প্রায় ব্যস্ত ছিলেন। ইবনুল মুবারক রহ.-ও একজন ব্যবসায়ী ছিলেন। আবার তিনি ফিকহ, হাদীস ও জুহদের ইমামও ছিলেন।হামজা ইবনে হাবিব আজ-জাইয়্যাত রহ. । তিনি সাত কারিদের একজন ছিলেন। তিনি কুফা থেকে হালওয়ানে তেল আমদানি করতেন। ইমাম নববি রহ. তাঁর বাবাকে দোকানের কাজে সহায়তা করতেন। এই কাজ তাঁকে সে অল্প বয়সেও পবিত্র কুরআন হিফয করায় বাধা দিতে পারেনি।ওপরে যাদের উদ্বৃতি দেয়া হয়েছে, তাঁরা সবাই মানুষ ছিলেন, যান্ত্রিক রোবট নয়। তাদের পরিবার ছিল, সন্ন্যাসীর জীবন নয়। দুনিয়াবি প্রয়োজন ছিল, পেটের ক্ষুধা ছিল, পরিবারের চাহিদা ছিল। সব-ই তারা সাধ্য মতো পূরণ করতেন। তথাপি প্রায় সকলেই হয়েছেন যুগশ্রেষ্ঠ আলিম। কেউ বলতে পারে, ‘ভাই এগুলো এ্যাক্সেপশনাল কেইস।’ কিন্তু ইসলামের ইতিহাস বলে, মুসলিমরা এরকমই কর্মমুখোর ছিল। তারা সময়ের কদর করতেন, তাই সময় তাদের নিকট কল্যাণের অজস্র বারিধারা সহ হাজির হয়েছে। তাঁরা সত্যিকারের ইলমপিয়াসু ছিলেন, ইলমের ওপর আমল করতেন, তাই ইলম তাদের উভয় জাহানে করেছে সম্মানিত।সময় ব্যবস্থাপনা স্রেফ অমুসলিমদের জন্যই না, বরং আমাদের নেককার পূর্বপুরুষদেরও জীবনের একটি অংশ ছিল। তারা সময় ব্যবস্থাপনা শিখতেন, এবং সেখাতেন। সেই লক্ষ্য থেকেই ইসমাইল কামদার কুরআন সুন্নাহর আলোকে অসাধারণ এই বইটি বই রচনা করেছেন। এতে তিনি সময় ব্যবস্থাপনা নিয়ে কার্যকরী নানান কৌশল আলোচনা করেছেন এবং রকমারি রুটিন তৈরির দ্বারা পাঠকের জন্য অত্যন্ত সহজ করে দেয়া হয়েছে।

19/11/2022

আপনার পঠিত প্রথম বইটির নাম কি?

ফাহমুস সালাফ : দীন বোঝার কষ্টিপাথরলেখক : ইফতেখার সিফাতপ্রকাশনী : সিজদাহ পাবলিকেশনবিষয় : ইসলামী জ্ঞান চর্চাইসলামকে বিকৃত...
17/11/2022

ফাহমুস সালাফ : দীন বোঝার কষ্টিপাথর
লেখক : ইফতেখার সিফাত
প্রকাশনী : সিজদাহ পাবলিকেশন
বিষয় : ইসলামী জ্ঞান চর্চা

ইসলামকে বিকৃত করে পশ্চিমা সভ্যতা ও মতাদর্শগুলোর সাথে সামঞ্জস্যশীল করার পথে সবচেয়ে বড় বাধা হলো সালাফে সালেহিনের মুতাওয়ারিস ফাহম। এজন্য পশ্চিমের প্রাচ্যবাদী বিভিন্ন সংস্থাও সালাফে সালেহিনের ফাহমের তিরস্কার করেছে। দীনের এই মুতাওয়ারিস ফাহম ও ইলমকে জড়, আবদ্ধ, পুরাতন, কট্টর ইত্যাদি শব্দে আখ্যায়িত করেছে। তা ছাড়া আমরা দেখব, সমস্ত ভ্রান্ত ফিরকাসহ পশ্চিমা সভ্যতা দ্বারা প্রভাবিত মডার্নিস্ট স্কলার ও মুসলিম দীনের মুতাওয়ারিস ফাহম ও মানহাজের তোয়াক্কা করে না; বরং তারা বিভিন্ন স্লোগান ও ভ্রান্ত যুক্তির আড়ালে মুতাওয়ারিস এই ধারাকে প্রশ্নবিদ্ধ ও গুরুত্বহীন করার অপপ্রয়াস চালাচ্ছে। ফলে আধুনিক সময়ে সালাফে সালেহিন থেকে প্রাপ্ত মুতাওয়ারিস ফাহম ও মানহাজের ওপর যত প্রকার আঘাত আসছে এবং বিষয়টি কেন্দ্র করে যত প্রকার নৈরাজ্য চালানো হচ্ছে, সেগুলো দমন করার জন্য বিষয়টি উম্মাহর সামনে সঠিকভাবে উপস্থাপন করা জরুরি। সেই লক্ষ্যেই আমাদের এই পরিবেশনা।

ফিতনার যুগে নববী আদর্শলেখক : সালাহ উদ্দীন খানপ্রকাশনী : হাসানাহ পাবলিকেশনবিষয় : ইসলামী জ্ঞান চর্চাচারদিকে তাকালেই শুধু ...
16/11/2022

ফিতনার যুগে নববী আদর্শ
লেখক : সালাহ উদ্দীন খান
প্রকাশনী : হাসানাহ পাবলিকেশন
বিষয় : ইসলামী জ্ঞান চর্চা

চারদিকে তাকালেই শুধু ফেৎনা।
ফেতনাময় এই সময়। বিশেষত আমাদের যুব সমাজের জন্য এই সময়টি যেন ঈমান বাঁচানোই দায়। এই ঘোর ফেতনার সময়ে আমাদের করণীয় কি?আমাদের এই সময়ের মতই কিছুটা ফেতনাময় সময়ে ছিল হযরত ইউসুফ আঃ। তিনি তখন কিভাবে নিজেকে আত্মরক্ষা করে ছিলেন, কিভাবে ফেতনাকে পাশ কাটিয়ে হয়ে ছিলেন মিশরের বাদশাহ। নিশ্চই আমাদের জন্য রয়েছে নবী ইউসুফ আ: এর মাঝে উত্তম শিক্ষা।এরপর আমাদের মতই একঘোর অন্ধকার সময়ে এসেছিলেন আমাদের নবী মুহাম্মদ সঃ। তিনি এসে এই ধরাকে করে ছিলেন আলোকিত। তিনি রেখে গিয়েছেন তাঁর মায়ার উম্মতের জন্য পথ নির্দেশ। তিনি দেখিয়ে দিয়ে গিয়েছেন কিভাবে ঘোর অমানিশার মতো ফেতনা থেকে নিজেকে মুক্ত রাখা যায়।তাই অবশ্যই নববী শিক্ষাতে আমাদের ফেৎনা থেকে বাঁচার একমাত্র পথ। আর এই দুজন নবীর শিক্ষা দিয়েই সাজানো আমাদের এবারের আয়োজন “ফিতনার যুগে নববী আদর্শ”

রুকইয়াহলেখক : আব্দুল্লাহ আল-মাহমুদপ্রকাশনী : মাকতাবাতুল আসলাফবিষয় : ইসলামী চিকিৎসাযখন দেখতাম জিন শয়তানেরা মানুষকে নিয়...
15/11/2022

রুকইয়াহ
লেখক : আব্দুল্লাহ আল-মাহমুদ
প্রকাশনী : মাকতাবাতুল আসলাফ
বিষয় : ইসলামী চিকিৎসা

যখন দেখতাম জিন শয়তানেরা মানুষকে নিয়ে যেমন ইচ্ছে খেলছে, মানুষ তাদের ভয়ে ফ্যাঁকাসে মুখ নিয়ে রাত কাটাচ্ছে, জীবন থেকে নিরাশ হয়ে যাচ্ছে; অপরদিকে মানুষ শয়তান— কবিরাজ-জাদুকরগুলো আল্লাহর জমিনে ইচ্ছেমত শয়তানি করে যাচ্ছে, এদের জন্য কারও ঘর ভাঙছে, কেউ বছরের পর বছর ধরে অসুস্থ হয়ে থাকছে, কারও বারবার মিসক্যারেজ হচ্ছে, অথবা প্রচণ্ড মেধাবী ছাত্রীর দিনে দিনে সব কিছু শেষ হয়ে যাচ্ছে; এত কিছুর পরেও কবিরাজদের কেউ কিছুই বলছে না। তাদের কুফরী-শিরকী কর্মকান্ডের ব্যাপারে কোনো পদক্ষেপই নিচ্ছে না। সাধারণ মানুষ তো বটেই, সামান্য কিছু হলে মাদরাসাপড়ুয়ারা পর্যন্ত কাফির তান্ত্রিক-কবিরাজের দরজায় ধরণা দিচ্ছে। অবচেতন মনে পুরো সমাজ এই শয়তানগুলোকে বসিয়ে রাখছে রবের আসনে। আল্লাহর পানাহ! তখন এই বিষয়গুলো মেনে নিতে পারতাম না, হিসাব মিলত না, এমন কেন হবে?
আমার কাছে সবচেয়ে বেশী জঘন্য মনে হতো কাউকে নিজের ইচ্ছার বিপরীতে বাধ্য করার বিষয়টা। যেমন ধরুন, একটা মানুষের ওপর জিন ভর করে তার শরীর ব্যবহার করে কথা বলছে, যা খুশি করছে, অথবা কাউকে বশ করে যা ইচ্ছা করানো হচ্ছে, অথবা দুজনের মাঝে বিচ্ছেদ ঘটানো হচ্ছে। আরও খারাপ লাগত যখন দেখতাম মানুষ সেগুলো চেয়ে চেয়ে দেখছে, কিন্তু কিছুই করতে পারছে না। দিনের পর দিন, মাসের পর মাস কবিরাজদের দরজায় ঘুরে ঘুরে দুনিয়া-আখিরাত সব নষ্ট করছে। এগুলো আমার কাছে মনুষ্যত্বের অবমাননা মনে হতো। অনুভব করতাম এখানে অন্য কিছু হওয়া উচিত, যা হচ্ছে না।
যা হোক, আল্লাহর শোকর! দেরিতে হলেও আমাদের দেশে রুকইয়াহ শারইয়াহ নিয়ে ব্যাপকভাবে কাজ শুরু হয়েছে। আস্তে আস্তে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। এখন অনেকেই রুকইয়াহ শারইয়াহ বিষয়ে জানছে। ইসলাম সম্মত স্প্রিচ্যুয়াল হিলিং দিনদিন জনপ্রিয় এবং সহজলভ্য হচ্ছে। তবে এতটুকুতেই সন্তুষ্ট হলে চলবে না, শয়তান বসে নেই, আমাদেরও বসে থাকা যাবে না। সচেতন মানুষের সংখ্যা হাজার থেকে লাখে, লাখ থেকে কোটিতে নিয়ে যেতে হবে।মানুষের মাঝে এমনই কিছু সচেতনতা সৃষ্টির জন্য ‘রুকইয়াহ’ বইটি

যে আফসোস রয়েই যাবেলেখক : শাইখ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহপ্রকাশনী : সত্যায়ন প্রকাশনবিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণাযে...
14/11/2022

যে আফসোস রয়েই যাবে
লেখক : শাইখ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ
প্রকাশনী : সত্যায়ন প্রকাশন
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা

যে আফসোস রয়েই যাবে বইটিতে লেখক কুরআনুল কারীমে বর্ণিত ১৩টি আফসোসের বিষয়ে আলোচনা করেছেন, যে আফসোসগুলো মানুষ শেষ বিচারের দিনে করবে। অথচ তখন আফসোস করেও কোনো লাভ হবে না। এছাড়াও রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর হাদীস হতেও কিছু আফসোসের কারণ নিয়ে আলোচনা করা হয়েছে বইটিতে।আল্লাহ রাব্বুল আলামীন কেন এই আফসোসের কথাগুলো দুনিয়ার মানুষকে আগে থেকেই জানিয়ে দিয়েছেন? এই আফসোসগুলো থেকে মুক্তি লাভের উপায় কী? আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই, কোনো শাস্তির মুখোমুখি না হয়ে সুখ-স্বাচ্ছন্দ্যময় জান্নাতের জীবন লাভ করতে পারি এমন কিছু বিষয় কুরআন-হাদীসের আলোকে তুলে ধরে হয়েছে বইটিতে।

 #বিশ্বাসের_স্বাধীনতা কুরআন-হাদীস থেকে দাজ্জালের কাজের নমুনা যদি আমরা তালাশ করি, তাহলে দেখা যাবে দাজ্জালি ফিতনার প্রকৃত ...
14/11/2022

#বিশ্বাসের_স্বাধীনতা
কুরআন-হাদীস থেকে দাজ্জালের কাজের নমুনা যদি আমরা তালাশ করি, তাহলে দেখা যাবে দাজ্জালি ফিতনার প্রকৃত রূপ হলো—তার নাম ও বাহ্যিক অবয়ব থাকবে অনেক সুন্দর, কিন্তু ভেতরটা থাকবে ভয়ংকর ঈমান বিধ্বংসী। যেমন : মানবতা। নারী অধিকার। ইন্টারফেইথ। বিশ্বাসের স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতা। জাতীয়তাবাদ৷ ধর্মনিরপেক্ষতা। বিজ্ঞানমনস্ক হওয়া। বস্তুবাদ। আধুনিক শিক্ষা ও সংস্কৃতি। আধুনিক রাষ্ট্র ও বিচারব্যবস্থা ইত্যাদি।
ওপরে যেসব আধুনিক রিদ্দাহ ও ভয়াবহ দাজ্জালি ফিতনার কথা উল্লেখ করা হলো, সেগুলোর ব্যাপারে অনেকেই লেখালেখি ও বক্তব্য দেওয়া শুরু করেছেন। কিন্তু কিছু ফিতনা এমনও আছে, যে ব্যাপারে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কোনো লেখালেখি বা বয়ান-বক্তৃতা আমাদের নজরে পড়েনি। এর মধ্যে অন্যতম একটি ফিতনা হলো—‘বিশ্বাসের স্বাধীনতা’।
বই : বিশ্বাসের স্বাধীনতা (প্রকাশিতব্য)
লেখক : মাওলানা মামুনুর রশীদ, মুজাহিদুল ইসলাম
প্রকাশনী : সত্যায়ন প্রকাশন

ঈমানের দুর্বলতা হলো বর্তমানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি রোগ। যার কারণে প্রায়ই মানুষকে নালিশ করতে শোনা যায় 'আমার অন্তর কঠি...
13/11/2022

ঈমানের দুর্বলতা হলো বর্তমানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি রোগ। যার কারণে প্রায়ই মানুষকে নালিশ করতে শোনা যায় 'আমার অন্তর কঠিন হয়ে গেছে,' 'আমি ইবাদতে কোনো প্রশান্তি পাই না,' 'আমার ঈমান যেন তলানিতে গিয়ে ঠেকেছে,' 'কুরআন তিলাওয়াত আমার অন্তর বিগলিত করে না,', 'আমি সহজেই গুনাহে জড়িয়ে পড়ি' ইত্যাদি।
অন্তর বা হৃদয়কে আরবিতে বলা হয় ক্বল্ব্। তাক্বাল্লুব অর্থ হলো পরিবর্তন, বৈচিত্র্য, ওঠানামা। তাক্বাল্লুব থেকেই কলব নামটি এসেছে। রাসূলুল্লাহ ﷺ বলেন, "কলব হলো গাছের গোড়ায় পড়ে থাকা পাতার মতো, যা বাতাসে বারবার ওলটপালট হয়।" (আহমাদ ৪/৪০৮)
আপনি কি কখনো দেখেছেন, চুলোয় বসানো পানি একটি সময় কীভাবে ফুটে উঠে?
রসূল ﷺ বলেন, 'আদম সন্তানের অন্তঃকরণ ফুটন্ত পাতিলের চেয়েও দ্রুত পরিবর্তনশীল' (আহমাদ ৬/৪)
দুর্বল ঈমানদার তার অন্তরের কাঠিন্যের বিষয়টা অনুভব করতে পারে। আল্লাহ বলেন, "অতঃপর এ ঘটনার পরে তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে। তা পাথরের মত অথবা তদপেক্ষাও কঠিন..." (সূরা বাক্বারাহ ২:৭৪) কঠিন অন্তরের ব্যক্তিকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিলে বা সে কোনো মৃত ব্যক্তি দেখলে তার কোনো ভাবান্তর হয় না। এমনকি নিজে লাশ কাঁধে বহন করে নিয়ে তাতে মাটি দিলেও নির্লিপ্ত থাকে। কবরস্থানের নিকটে হাঁটার সময় তার কাছে মনে হয় সাধারণ কিছু পাথরের পাশ দিয়ে যাচ্ছে।
ঈমান দুর্বল হলে ইবাদাতে মনোযোগ থাকে না. সালাত, তিলাওয়াত, দু'আ যদি নিয়মিত করেও, সেগুলো একঘেয়ে রুটিনের মত করে। কী আওড়াচ্ছে তার অর্থের দিকে কোনো খেয়াল থাকে না। আল্লাহ "সে ব্যক্তির দুআ কবুল করেন না যার অন্তর তাঁর প্রতি গাফেল।" (তিরমিযি, ৩৪৭৯)
তাই ঘুমিয়ে পড়া ঈমানকে জাগিয়ে তুলতে হয়, পরিচর্যা দ্বারা এর অসুস্থতা কাটিয়ে উঠাতে হয়।
ঈমানের যাবতীয় দুর্বলতা এবং এসবের চিকিৎসা নিয়ে শায়খ সালেহ আল মুনাজ্জিদের বই "ঈমানের দুর্বলতা" বেশ ফলদায়ক।

Address

Gandaria

Alerts

Be the first to know and let us send you an email when Alishanbazar.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Alishanbazar.com:

Shortcuts

Share