10/02/2026
(অধিকাংশ হার্টের রোগী যাদের সার্জারি লাগবে তারা বা তাদের অভিভাবক নিজেদের সমস্যা সম্পর্কে খুব কম জানেন। কিভাবে কি করবে সেটা ভেবেই দিশেহারা হন। সেজন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষেই আমার এই প্রচেষ্টা। তাই শেয়ার করার অনুরোধ রইলো)
আপনার হার্টে সার্জারি করাবেন?
সবচেয়ে নিরাপদ পদ্ধতি এমআইসিএস (MICS) বেছে নিন। MICS হলো হার্ট অপারেশনের সর্বাধুনিক পদ্ধতি। কনভেনশনাল পদ্ধতিতে বুকের দিকের হাড়(ব্রেস্ট বোন ) লম্বালম্বি ভাবে পুরো দুই ভাগ করে ফেলা হয়, কিন্তু এম আই সি এস করলে বুকের ডান পাশে বগলের নিচে দেড়-দুই ইঞ্চি সাইজের ছোট্ট একটা ছিদ্র করে হার্ট অপারেশন করা হয়।এক্ষেত্রে রোগীর মৃত্যুর ঝুঁকি নাই বললেই চলে, জটিলতা কম হয়, অপারেশনের পরে মাত্র ৩-৪ দিনের মধ্যেই রোগী সুস্থ হয়ে বাড়ি যেতে পারে।কসমেটিক্যালি এমআইসিএস খুবই আকর্ষণীয়- এখানে দৃশ্যমান কোন দাগ থাকে না। MICS করালে রোগির কোয়ালিটি অব লাইফও প্রচলিত পদ্ধতির তুলনায় অনেক ভালো থাকে।