পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্র

  • Home
  • Bangladesh
  • Gazipur
  • পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্র

পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্র দেশের স্বাস্থ্যের জন্যে গণস্বাস্থ্য কেন্দ্র।
একটি সেবামূলক প্রতিষ্ঠান।
Mother Accounts Profile
https://www.facebook.com/gksavar/

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, গাজীপুর। জনাব সালেহুর রহমান স্যারের অক্লান্ত পরিশ্রম ও তার সর্বোচ্চ মেধায় ইংরেজ...
07/08/2026

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, গাজীপুর। জনাব সালেহুর রহমান স্যারের অক্লান্ত পরিশ্রম ও তার সর্বোচ্চ মেধায় ইংরেজি শেখার (Word Power) বই 🛂 এলো!!

ইংরেজি Vocabulary শেখার নতুন যুগের সূচনা!
দীর্ঘ ১২ বছরের গবেষণা, অধ্যবসায় এবং শিক্ষাদান অভিজ্ঞতার সমন্বয়ে অবশেষে প্রকাশিত হয়েছে বহুল প্রতীক্ষিত Word Power বইটি।

এই বইয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এতে ব্যবহৃত হয়েছে উদ্ভাবিত MRPGE Method, যা কঠিন ইংরেজি শব্দকে সহজে বুঝতে, দীর্ঘদিন মনে রাখতে এবং পরীক্ষায় কার্যকরভাবে প্রয়োগ করতে সহায়তা করবে।

বইটিতে আরও সংযোজিত হয়েছে অধ্যায়ভিত্তিক BCS Preliminary, BCS Written, Bangladesh Bank, সরকারি ও বেসরকারি ব্যাংক, IBA (BBA/MBA), DU (A/B/C/D Unit), GRE (ETS)-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও বিস্তারিত ব্যাখ্যা।

🔥 MRPGE Method কী?
🔹 M = Mnemonics
সহজ স্মৃতিবর্ধক কৌশল ও সূত্রের মাধ্যমে Vocabulary মনে রাখার কার্যকর পদ্ধতি।
🔹 R = Root Analysis
Word Root, Prefix ও Suffix বিশ্লেষণের মাধ্যমে মাত্র ৩০০টি Root শিখে ৩,০০০+ শব্দ আয়ত্ত করার বৈজ্ঞানিক উপায়।
🔹 P = Pictorial View
ছবি ও ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে শব্দকে দীর্ঘদিন স্মৃতিতে ধরে রাখার ব্যবস্থা।
🔹 G = Group Synonyms
সমার্থক শব্দগুলোকে গ্রুপভিত্তিক সাজিয়ে গল্পের মাধ্যমে মনে রাখার অভিনব কৌশল।
🔹 E = Etymological History
শব্দের উৎস ও ইতিহাস জানার মাধ্যমে গভীর ও স্থায়ী Vocabulary Skill গড়ে তোলার সুযোগ।

🎯 যাদের জন্য বইটি অপরিহার্য
✅ BCS Preliminary ও Written
✅ বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য ব্যাংক নিয়োগ পরীক্ষা
✅ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা
✅ IBA Admission (BBA/MBA)
✅ DU Admission
✅ GRE
✅ SAT
✅ IELTS
✅ English Aptitude ও অন্যান্য Competitive Exams

💡 কেন Word Power?
✔️ Root-Based Learning-এর মাধ্যমে হাজারো শব্দ আয়ত্ত করার কৌশল
✔️ পরীক্ষামুখী ও বাস্তবধর্মী উপস্থাপনা
✔️ অধ্যায়ভিত্তিক BCS, ব্যাংক, IBA, DU ও GRE প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা
✔️ গল্পের মাধ্যমে Synonyms মনে রাখার অভিনব পদ্ধতি
✔️ Beginner থেকে Advanced—সবার জন্য উপযোগী
✔️ Pictorial Learning-এর মাধ্যমে দীর্ঘস্থায়ী স্মৃতিধারণ
✔️ Mnemonics-এর সাহায্যে দ্রুত Vocabulary আয়ত্ত করার সুযোগ

🛒 এখনই অর্ডার করুন:
📱 Mamun Books App অথবা ওয়েবসাইট থেকে
🌐 mamunbooks.com
WhatsApp: 01914950420
🚚 সারাদেশে দ্রুত হোম ডেলিভারি সুবিধা

হামের টিকা কেন জরুরি?হাম কেবল সাধারণ জ্বর বা ফুসকুড়ি নয়, অনেক সময় প্রবল জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল ও আলো ...
30/03/2026

হামের টিকা কেন জরুরি?

হাম কেবল সাধারণ জ্বর বা ফুসকুড়ি নয়, অনেক সময় প্রবল জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল ও আলো সহ্য করতে না পারা (চোখ ওঠার) মতো উপসর্গ দেখা দেয়। এটি একটি সংক্রামক ও খুবই ছোঁয়াচে রোগ। এতে আক্রান্ত হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। তখন শিশু নিউমোনিয়া ও মারাত্মক ডায়রিয়ায় আক্রান্ত হতে পারে। আবার এসব হলে পুষ্টিহীনতা দেখা দেয়। সব মিলিয়ে শিশুর জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে হাম বা মিজেলস।

সরকারি ইপিআই কর্মসূচির বাইরেও বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে হামের টিকা পাওয়া যায়। সাধারণত বেসরকারি পর্যায়ে এমএমআর (মিজেলস, মাম্পস, রুবেলা) টিকা দেওয়া হয়, যা হামের পাশাপাশি মাম্পস ও রুবেলা থেকেও সুরক্ষা দেয়।

শিশুদের ক্ষেত্রে সাধারণত দুই ডোজ টিকা দেওয়া হয়। প্রথম ডোজ দেওয়া হয় ৯ মাস পূর্ণ হলে এবং দ্বিতীয় ডোজ ১৫ মাস বয়সে। যারা শৈশবে টিকা নেয়নি, তারা অন্তত ২৮ দিনের ব্যবধানে দুটি ডোেজ নিতে পারে।

শেয়ার করুণ। সবাইকে দেখার সুযোগ করে দিন।

শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করি। ভাবি— আমরা ভাষা ব্যবহার করি পোস্টে, রাজনীতিতে, ভালোবাসায়, ঝগড়ায়— কিন্তু যারা র...
20/02/2026

শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করি। ভাবি— আমরা ভাষা ব্যবহার করি পোস্টে, রাজনীতিতে, ভালোবাসায়, ঝগড়ায়— কিন্তু যারা রক্ত দিল, তারা কোনো স্ট্যাটাস লেখেনি।

এই নীরবতার ভেতরেই কিছু নাম ভেসে ওঠে— আবুল বরকত, রফিকউদ্দিন আহমেদ, আব্দুল জব্বার, শফিউর রহমান। তারা কোনো শব্দ রেখে যায়নি, তারা রেখে গেছে ভাষা; তারা কোনো পোস্ট লেখেনি, তারা লিখে গেছে ইতিহাস।

আমরা আজ ফুল দিই, ছবি তুলি, স্ট্যাটাস লিখি— তবু মনে হয় তাদের ঋণ এখনো বাকি। কারণ বাংলা শুধু মুখের ভাষা না, এটা দাঁড়িয়ে থাকার সাহস; অন্যায়ের সামনে নিজের নাম নিজের ভাষায় বলার অধিকার।

আজকের প্রতিজ্ঞা— ফুলের চেয়ে শব্দকে সৎ রাখব, দিবসের চেয়ে ভাষাকে বাঁচিয়ে রাখব।

গণস্বাস্থ্য কেন্দ্র (GK) পরিবারের পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। মানুষের স্বাস্থ্য, অধিকার ও মর্যাদার সংগ্রামের মতোই ভাষার সংগ্রামও আমাদের চেতনার অংশ।

#গণস্বাস্থ্যকেন্দ্র #আন্তর্জাতিকমাতৃভাষাদিবস #ভাষা_শহীদ #শহীদ_মিনার #বাংলা

20/02/2026

I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

20/02/2026

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

জরুরী নোটিশ আগামী বৃহস্পতিবার (০৮/০১/২০২৬ইং) তারিখে  পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রে টিকার কার্যক্রম অনুষ্ঠিত হবে। সকল টিক...
05/01/2026

জরুরী নোটিশ

আগামী বৃহস্পতিবার (০৮/০১/২০২৬ইং) তারিখে পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রে টিকার কার্যক্রম অনুষ্ঠিত হবে। সকল টিকা গ্রহণকারীদের সকাল ৯টার মধ্যে উপস্থিত থাকার জন্য বলা হলো।

ধন্যবাদ

বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ছোট গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে শোক প...
30/12/2025

বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ছোট গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে শোক প্রকাশ ও তার আত্মার মাগফেরাত কামনা করছি।

মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুক (আমিন)

রেজিষ্ট্রেশন করুণ >>> www.vaxepi.gov.bdযেকোন পরামর্শ পেতে যোগাযোগ করুণ জিনিয়াস ফেরদাউছ জিনিয়াস ফেরদাউছ 01911453072
02/08/2025

রেজিষ্ট্রেশন করুণ >>> www.vaxepi.gov.bd

যেকোন পরামর্শ পেতে যোগাযোগ করুণ জিনিয়াস ফেরদাউছ জিনিয়াস ফেরদাউছ 01911453072

জরুরি নোটিশ! এতদ্বারা গাজীপুর ১নং ওয়ার্ডের বাসিন্দাদের জানানো যাচ্ছে যে- প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার পানিশাইল গণস্বাস্...
30/04/2025

জরুরি নোটিশ!

এতদ্বারা গাজীপুর ১নং ওয়ার্ডের বাসিন্দাদের জানানো যাচ্ছে যে- প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রে সরকারি টিকা কার্যক্রম পরিচালনা করা হয়। কিন্তু আগামীকাল (বৃহস্পতিবার) ১লা মে, ২০২৫ইং তারিখ সরকারি বন্ধ থাকায় প্রোগ্রামটি স্থগিত করা হয়ছে। তাই এই টিকা কার্যক্রম আগামী ০৮/০৫/২৫ইং তারিখ রোজ বৃহস্পতিবার যথা সময়ে অনুষ্ঠিত হইবে। উক্ত তারিখে যথাসময়ে উপস্থিত হয়ে আপনার সন্তানকে ও গর্ভবতী মায়েদের টিকা নিশ্চিত করুণ।

ধন্যবাদান্তে-
মোঃ ফেরদাউছ সিকদার
ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত)
পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্র
দক্ষিণ পানিশাইল, কাশিমপুর
১নং ওয়ার্ড, গাজীপুর।
মোবাইলঃ ০১৯১১৪৫৩০৭২

বিশেষ ঘোষণা! ১৫ মার্চ, ২০২৫ইং শনিবার, সকাল ৮ট থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে আপনার এলাকার নিকটত...
14/03/2025

বিশেষ ঘোষণা!

১৫ মার্চ, ২০২৫ইং শনিবার, সকাল ৮ট থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে আপনার এলাকার নিকটতম স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ান। পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

যোগাযোগ করুন -
জিনিয়াস ফেরদাউছ
মোঃ ফেরদাউছ সিকদার
ম্যানেজার
পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্র
মোবাইল : ০১৯১১৪৫৩০৭২

Address

South Panishail, 1No Word, Kashimpur, Gazipur Sadar, Gazipur
Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্র:

Shortcuts

Share

Category