ফয়সাল হোমিও হল

ফয়সাল হোমিও হল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ফয়সাল হোমিও হল, Doctor, Rp Gate Bazar, Rajendrapur cantonment, Gazipur sadar, Gazipur.
(2)

আপনাদের সবাইকে "ফয়সাল হোমিও হল" পেজে স্বাগতম।
আমাদের পেজ 👍 দিয়ে সাথে থাকুন।

YouTube Channel: https://m.youtube.com/?sub_confirmation=1

15/07/2026

যারা চিন্তা করছেন পলিপাস পোড়ানোর জন্য বা অপারেশন করার জন্য তারা এ ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের চিন্তা পরিবর্তন হবে।

02/07/2026

জটিল কেস: ১০

ভিডিওতে দেখানো রোগী খাগড়াছড়ি থেকে আমাদের কাছে আসেন একজিমার সমস্যা নিয়ে। আমাদের কাছে আসার পূর্বে তিনি একজিমার জন্য অপারেশন করিয়েছিলেন তবে কোনো উন্নতি হয়নি। আমাদের কাছে আসার পর প্রথম তিন মাসের ঔষধ দেওয়া হয় তাকে। তিন মাস ঔষধ খাওয়ার পর বর্তমানে তার অবস্থা অনেক উন্নত।



Our YouTube Channel: https://youtube.com/?sub_confirmation=1

কফ সিরাপ খেয়ে ২ শিশুর মৃত্যু, প্রমাণে গিয়ে অচেতন চিকিৎসকভারতের রাজস্থানে সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে সরবরাহ করা কফ সির...
03/10/2025

কফ সিরাপ খেয়ে ২ শিশুর মৃত্যু, প্রমাণে গিয়ে অচেতন চিকিৎসক

ভারতের রাজস্থানে সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে সরবরাহ করা কফ সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে এবং এই সিরাপের কারণে অন্তত আরও ১০ জন অসুস্থ হয়েছেন। সিরাপটির নিরাপত্তা নিয়ে বিতর্কের জেরে এক চিকিৎসক ও একজন অ্যাম্বুলেন্স চালক সেটি খেয়ে অচেতন হয়ে পড়েন।

রাজ্যের সিকার জেলায় ৫ বছর বয়সী নিখিল এবং ভরতপুরে ২ বছর বয়সী সম্রাট কাশির জন্য এই সিরাপ খাওয়ার পর মারা যায়। নিখিল রাতে সিরাপ খাওয়ার পর আর ঘুম থেকে ওঠেনি।

সম্রাটের সঙ্গে একই ওষুধ খাওয়া আরও দুই শিশু ঘণ্টার পর ঘণ্টা অচেতন ছিল, তবে পরে তারা সুস্থ হয়ে ওঠে। রাজস্থানের বিভিন্ন জেলায় এই একই সিরাপ খেয়ে আরও কয়েকজন শিশু অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

ভরতপুরের বায়ানায় কমিউনিটি হেলথ সেন্টারের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. তরাচাঁদ যোগীর বিরুদ্ধে অভিভাবকদের অভিযোগ ওঠার পর, তিনি ওষুধের নিরাপত্তা প্রমাণ করতে নিজে সিরাপটি খেয়েছিলেন।

সিরাপ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই ডা. তরাচাঁদ যোগী অচেতন হয়ে পড়েন। তাঁর সঙ্গে সিরাপ খাওয়া এক অ্যাম্বুলেন্স চালকও অচেতন হয়ে পড়েন।

চলমান বিতর্কের প্রেক্ষিতে রাজ্য সরকার ২২ ব্যাচের ওষুধটি নিষিদ্ধ ঘোষণা করেছে।

সরকারি তথ্য অনুযায়ী, গত জুলাই মাস থেকে রাজ্যের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এই সিরাপের প্রায় ১ লাখ ৩৩ হাজার বোতল বিতরণ করা হয়েছে।

জয়পুরে মজুত থাকা আরও ৮ হাজার বোতল রোগীদের না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য সরকারের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, ওষুধের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং কেসন ফার্মা নামের সরবরাহকারী কোম্পানির কার্যক্রম আপাতত বন্ধ করা হয়েছে।

#হোমিওপ্যাথি

Our YouTube Channel: https://youtube.com/?sub_confirmation=1

একটি সুস্থ পূর্ণমেয়াদী নবজাতক শিশুকে তার মা আউটপেশেন্ট বিভাগে নিয়ে এলেন। মা চিন্তিত ছিলেন, কারণ শিশুর শরীরে জন্মের প্র...
30/09/2025

একটি সুস্থ পূর্ণমেয়াদী নবজাতক শিশুকে তার মা আউটপেশেন্ট বিভাগে নিয়ে এলেন। মা চিন্তিত ছিলেন, কারণ শিশুর শরীরে জন্মের প্রথম কয়েক দিনে ছোট ছোট হলদেটে, তরল ভরা ফুসকুড়ি দেখা দিয়েছে।

পরীক্ষায় শিশুটি সজাগ, চাঙ্গা, জ্বর নেই এবং দুধও ভালোভাবে খাচ্ছে। ফুসকুড়িগুলো পৃষ্ঠস্থ, কিছু ফেটে গেছে এবং ফেটে যাওয়ার পরে কালচে দাগ রেখে গেছে। এগুলো নিওনেটাল পুস্টুলার মেলানোসিস নামে পরিচিত
এক ধরনের স্বাভাবিক, ক্ষতিকারক নয় এমন ত্বকের অবস্থা, যা প্রায়শই সুস্থ, পূর্ণমেয়াদী নবজাতকের মধ্যে দেখা যায়।

এই অবস্থায় সাধারণত জন্মের পর বা জন্মের কয়েকদিনের মধ্যে ফুসকুড়ি দেখা দেয়। ফুসকুড়িগুলো স্টেরাইল (সংক্রমণ নেই) হয় এবং সহজেই ফেটে যায়। ফেটে যাওয়ার পরে ত্বকে কালচে বা ব্রাউন দাগ থাকতে পারে, যা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসে ধীরে ধীরে ম্লান হতেও পারে আবার নাও হতে পারে। শিশু সাধারণত পুরোপুরি সুস্থ থাকে
জ্বর বা অন্য কোনো অসুস্থতার লক্ষণ দেখা যায় না।

এই ক্ষেত্রে কোনো পরীক্ষার প্রয়োজন নেই,তবে হোমিওপ্যাথি চিকিৎসকের শরনাপন্ন হয়ে চিকিৎসা নিলে খুব দ্রুত ভালো হয়ে যায়। শিশুর স্বাভাবিক বৃদ্ধি, খাওয়া-দাওয়া এবং খেলার মধ্যে কোনো প্রভাব পড়ে না। মা-বাবাকে বলা হয় যে ওষুধের প্রয়োজন নেই এবং শিশুর ত্বকের দাগ সময়ের সঙ্গে সঙ্গে স্বাভাবিক রঙে ফিরে আসবে। এছাড়াও তাদের সতর্কতার লক্ষণ শেখানো হয়
যেমন ফুসকুড়ি দ্রুত বাড়ছে, রক্তপাত হচ্ছে বা শিশুর স্বাভাবিক আচরণে পরিবর্তন, সাধারণ ক্ষেত্রে এগুলো দেখা যায় না।

মায়েরা আতঙ্কিত হবেন না, কারণ নিওনেটাল পুস্টুলার মেলানোসিস একটি স্বাভাবিক, নিজেই চলে যাওয়া শিশুর ত্বকের অবস্থা তবে ১-২ দিনের ভিতর না গেলে অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসক এর শরনাপন্ন হবেন। চিকিৎসা নিলে শিশু দ্রুত সুস্থ হবে, আর দাগগুলো ধীরে ধীরে ম্লান হয়ে যাবে।

শিশুর ত্বকের প্রতি খেয়াল রাখুন, অস্বাভাবিক ফুসকুড়ি বা দাগ লক্ষ্য করলে হোমিওপ্যাথি ডাক্তার দেখান এবং চিকিৎসা নিন।

©️Copy

Our YouTube Channel: https://youtube.com/?sub_confirmation=1

চিকুনগুনিয়া ভাইরাসজনিত রোগ। মশার মাধ্যমে এই ভাইরাস মানুষের মধ্যে ছড়ায়। ১৯৫২ সালে তানজানিয়ার দক্ষিণাঞ্চলে সর্বপ্রথম এই রো...
18/08/2025

চিকুনগুনিয়া ভাইরাসজনিত রোগ। মশার মাধ্যমে এই ভাইরাস মানুষের মধ্যে ছড়ায়। ১৯৫২ সালে তানজানিয়ার দক্ষিণাঞ্চলে সর্বপ্রথম এই রোগ ছড়ানোর কথা জানা যায়। সেখানকার কিমাকোন্ডি ভাষা থেকে চিকুনগুনিয়া নামটি এসেছে। স্থানীয়ভাবে এর অর্থ হলো 'মোচড়ানো'। রোগীর শরীরে প্রচণ্ড ব্যথা হওয়ায় এই রোগের এমন নাম হয়েছে।

উপসর্গ

জীবাণুবাহী মশা কামড়ানোর চার থেকে সাত দিনের মধ্যে দেহে চিকুনগুনিয়ার উপসর্গ দেখা যায়। এটি হলে সাধারণত হঠাৎ করে তীব্র জ্বর (১০৪° ফারেনহাইট) হয়। সেই সঙ্গে শরীরের অস্থি সন্ধিতেও ব্যথা অনুভূত হয়। চিকুনগুনিয়ার আরও যেসব লক্ষণ দেখা যায় তার মধ্যে রয়েছে, মাংস পেশি ও মাথা ব্যথা, বমি বমি ভাব, ক্লান্তি ও চামড়ায় ফুসকুড়ি। অস্থি সন্ধির ব্যথা খুব তীব্র হতে পারে যা কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ, এমনকি কিছু ক্ষেত্রে কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে।

অধিকাংশ চিকুনগুনিয়া রোগীই পুরোপুরি সেরে উঠেন। তবে অস্থি সন্ধিতে দীর্ঘস্থায়ী ব্যথার খবর পাওয়া যায়। কিছু ক্ষেত্রে চোখ, হৃদপিণ্ড, স্নায়ুতন্ত্র ও গ্যাস্ট্রোইন্টেসটাইনাল সমস্যার ঘটনাও ঘটে। চিকুনগুনিয়া জটিল আকার ধারণ করার ঘটনা খুব একটা দেখা যায় না। তবে বৃদ্ধদের ক্ষেত্রে বিরল পরিস্থিতিতে এটি মৃত্যুর কারণও হতে পারে।

সাধারণত দুই থেকে তিন দিনেই রোগী সুস্থ হতে শুরু করে। আক্রান্ত ব্যক্তির দেহে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত চিকুনগুনিয়ার ভাইরাস থাকে। এ সময়ের মধ্যে রোগীকে মশা কামড়ালে সেটিও ভাইরাসে আক্রান্ত হয় ও অন্য মানুষকে কামড়ানোর মাধ্যমে ভাইরাসটি ছড়ায়।

ডেঙ্গুর সঙ্গে চিকুনগুনিয়ার উপসর্গে মিল লক্ষ্য করা যায়। এই কারণে যেসব এলাকায় সচরাচর ডেঙ্গু হানা দেয় সেখানে চিকুনগুনিয়াকে ডেঙ্গু বলে ভুল হতে পারে। রক্তের সিরাম পরীক্ষা করে চিকুনগুনিয়া সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। জীবনে একবার এই রোগ হলে পরবর্তীতে আর হয় না।

যেভাবে চিকুনগুনিয়া ছড়ায়

চিকুনগুনিয়ার ভাইরাসবাহী মেয়ে মশার কামড়ে মানুষের মধ্যে এই রোগটি ছড়ায়। সাধারণত দুই জাতের এডিস মশা চিকুনগুনিয়ার ভাইরাস বহন করে। ডেঙ্গু জ্বরের জন্যও এডিস মশাকে দায়ী করা হয়।

রোগ নির্ণয়

চিকুনগুনিয়া নির্ণয়ের বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। রক্তের সিরামে ইমিউনোগ্লোবিউলিন এম এবং ইমিউনোগ্লোবিউলিন এম অ্যান্টি-চিকুনগুনিয়া অ্যান্টিবডির উপস্থিতিই চিকুনগুনিয়ার প্রমাণ।

চিকিৎসা

চিকুনগুনিয়ার কোন সুনির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ নেই। সাধারণত উপসর্গ দেখে ব্যথা কমানোর জন্য চিকিৎসা দেওয়া হয়। বাণিজ্যিকভাবে চিকুনগুনিয়ার কোন প্রতিষেধক টিকা পাওয়া যায় না।

প্রতিরোধ ও নিয়ন্ত্রণ

চিকুনগুনিয়া প্রতিরোধে এর বাহক মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। জমে থাকা পানিতে মশা বংশ বিস্তার করে। তাই খোলা পাত্রে যেন পানি না জমে থাকে সে ব্যাপারে নজর রাখতে হবে। চিকুনগুনিয়া ছড়িয়ে পড়লে ঘরে মশানাশক ওষুধ ব্যবহার করতে হবে।

এডিস মশা সাধারণত দিনে কামড়ায়। তাই দিনের বেলা শরীর ভালোভাবে ঢেকে রাখে এমন পোশাক পরা উচিত। দিনের বেলা ঘুমালেও মশারি ব্যবহার করতে হবে। মশার কয়েল বা ভ্যাপোরাইজার এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে।



Our YouTube Channel: https://youtube.com/?sub_confirmation=1

ChatGPT ও হোমিওপ্যাথি: সচেতন হোন!আজকের ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্রুত অগ্রসর হচ্ছে। সাম্প্রতিককালে ChatGPT ...
17/08/2025

ChatGPT ও হোমিওপ্যাথি: সচেতন হোন!

আজকের ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্রুত অগ্রসর হচ্ছে। সাম্প্রতিককালে ChatGPT নামের একটি AI টুল চিকিৎসা বিজ্ঞানে আলোচনায় এসেছে। এমনকি এটি মার্কিন যুক্তরাষ্ট্রের মেডিকেল লাইসেন্সিং পরীক্ষায়ও (USMLE) উত্তীর্ণ হয়েছে। ফলে অনেকে ভাবছেন—ChatGPT কি হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচনেও সাহায্য করতে পারবে?

👉 এক কথায় উত্তর হলোঃ না। ChatGPT চিকিৎসকের বিকল্প নয়।

✅ ChatGPT হোমিওপ্যাথিতে যেভাবে সাহায্য করতে পারে???????

🎯মেটেরিয়া মেডিকা থেকে তথ্য সংক্ষেপ করতে

🎯মিল থাকা ওষুধগুলোর তুলনা করতে

🎯রেমেডি সম্পর্ক বা মোডালিটি সাজাতে

🎯শিক্ষার্থীদের জন্য আউটলাইন বা ফ্ল্যাশকার্ড তৈরি করতে

🎯 আর্টিকেল সাজিয়ে দিতে পারে

📖 অর্থাৎ, এটি শিক্ষা ও গবেষণার সহায়ক, কিন্তু চিকিৎসার নয়। (লাইনটি ১০ বার পড়ুন)

❌ ChatGPT যা করতে পারে নাঃ

🥏🥏রোগীর পূর্ণাঙ্গ কেস ইতিহাস নিতে

🥏🥏 একিউট ও ক্রনিক রোগ আলাদা করতে

🥏🥏বিশেষ (peculiar) ও সাধারণ লক্ষণাবলী আলাদা করতে

🥏🥏জীবনযাপন, মনের ধরন প্রকৃতি বৈশিষ্ট্য , পরিবেশগত বিষয় বিবেচনা করতে

🥏🥏সঠিক পোটেন্সি বা ডোজ ঠিক করতে

🥏🥏ভুল তথ্য (হ্যালুসিনেশন) দেওয়া এড়াতে

⚠️⚡ মনে রাখবেন—ChatGPT প্রায়শই এমন তথ্য দেয় যা দেখতে সঠিক মনে হয়, কিন্তু বাস্তবে ভুল বা অসম্পূর্ণ।

🚨 যে বিষয়গুলোতে বিশেষ সতর্কতা প্রয়োজনঃ

নির্দিষ্ট ডোজ/পোটেন্সি পরামর্শ দিলে তা অন্ধভাবে বিশ্বাস করবেন না।

অতিরিক্ত সাধারণীকরণ (যেমন—“এই ওষুধ অনিদ্রার জন্য”) এলোপ্যাথিক ধাঁচের ভুল ধারণা তৈরি করে।

অনেক সময় ভুয়া রেফারেন্স বা অপ্রমাণিত তথ্য দেয়।

গোপনীয়তা রক্ষা হয় না—ব্যক্তিগত কেস হিস্ট্রি AI-তে দেওয়া ঝুঁকিপূর্ণ।

🎯 উপসংহার

AI যেমন ChatGPT আমাদের পড়াশোনা ও গবেষণায় সহায় হতে পারে, তেমনি এটি কখনোই একজন দক্ষ হোমিওপ্যাথ চিকিৎসকের বিকল্প নয়।
সঠিক প্রেসক্রিপশনের জন্য রোগীর ব্যক্তিত্ব, ইতিহাস ও সামগ্রিক চিত্র বোঝা জরুরি—যা কোনো যন্ত্রের পক্ষে সম্ভব নয়।

👉 তাই আসুন, প্রযুক্তি ব্যবহার করি জ্ঞানের সহায়ক হিসেবে, কিন্তু কখনোই মানবিক চিকিৎসা প্রজ্ঞার বিকল্প হিসেবে নয়।

⛩️ অনেকেই বাচবিচার না করে চ্যাটজিপিটি কপি-পেস্ট ভুলে ভরা পোস্ট ফেসবুকে দিয়ে থাকেন, অনেককেই দেখি সসেব পোস্ট আবার পড়েনও, কেউ কেউ আবার বাহবাও দেন, উভয়ই মানসিক প্রতিবন্ধীর পরিচায়ক ; চিকিৎসা ক্ষেত্রে ভুল শেখা চরম ক্ষতিকারক। এগুলো পরিহার করতে হবে। হোমিওপ্যাথিক বইসমূহ থেকে অথেনটিক তথ্য প্রচার করতে হবে, শিখতে হবে।



Our YouTube Channel: https://youtube.com/?sub_confirmation=1

ইহা একটি সতর্কবার্তা পোস্ট ⚠️♦️দয়া করে যাদের ছোট বাচ্চা আছে তারা এই ক্যান্ডি টা কখনোই বাচ্চাকে দিবেন না প্লিজ , এই ক্যা...
13/08/2025

ইহা একটি সতর্কবার্তা পোস্ট ⚠️♦️

দয়া করে যাদের ছোট বাচ্চা আছে তারা এই ক্যান্ডি টা কখনোই বাচ্চাকে দিবেন না প্লিজ , এই ক্যানডিটা খুবই আঠালো।

আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আমার মেয়ে এই ক্যান্ডিটা এনে সে খেয়েছে ,খাওয়ার পর আমি যেটা নোটিশ করছি সেটা হচ্ছে সে কথা বলতেছিল না চুপ করে ছিল অনেকক্ষন এবং এরপর সে প্রচুর ঘামতে ছিল তখন আমি তাকে তখন জিজ্ঞেস করতেছিলাম বাবা তোমার কি হয়েছে, সে কিছু বলতে ছিল না সে হাউমাউ করে কেদে উঠেছে , কাদার কারণ ছিলো যে সে নিঃশ্বাস নিতে পারতেছিল না এবং বারবার বলতেছিল ,তার গলায় কিছু একটা আটকে গেছে হটাৎ 🥲

তখন আমার ছোট ছেলে তো আমার কোলে ছিল ,মানে আমি কি করবো বুঝতে পারতেছিলাম না সে লিটারালি চোখ বড় করে ঘামতে ছিল 😓। তারপর আমি আমার ছেলেকে খাটের উপর রেখে আমার মেয়েকে উঠিয়ে আমার সর্বশেষ শক্তি দিয়ে প্রেস করি। তারপর বলে তার টয়লেটে ধরেছে , টয়লেটে বসে সে ঘামতেছিল এবং আমি ভাইকে আর দেখতে পারবো না তার এই কথা শুনে আমার মানে হাত-পা সব কাপতেছিল 🥲 বুঝতে পারতেছিনা মানে তার কি পরিমাণ খারাপ লাগতেছে আমি তাকে তাড়াতাড়ি করে নিয়ে ,ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হই রাস্তায় আমার পরিচিত
একজনের সাথে দেখা হয়েছে সে আমাকে জিজ্ঞেস করল কি হয়েছে?

আমি তাকে বলার পরে সে বলল যে একটু শান্ত হও তুমি । এখন তুমি ওকে একটা কলা খাওয়াও দেখো খাওয়ার পরেও খেতে পারে কিনা।

তারপর ওকে আমি কলা দিলাম তখন । দেওয়ার পরেও খেতে পারলো তখন জিজ্ঞেস করলাম যে বাবা এখন ভালো লাগতেছে ও বলতেছে যে হ্যাঁ মা তুমি আমাকে প্রেস করেছো তখনই আমার ভালো লাগতেছে।যাইহোক কলাটা খাওয়ার পরে তার আরো ভালো লাগতেছিল মানে তার ওইটা সম্ভবত নেমে গেছে এবং আমি তাকে প্রচুর পরিমাণে পানি খাওয়াই।

এখন কথা হলো ,দয়া করে কেউ কারো বাচ্চাকে এই এই ক্যানডি টা দিবেন না ,জিনিসটা কতটা আঠালো আমার কাছে মনে হয়েছে যে আমার বাচ্চার গলা আটকে গিয়েছিল😔।

যাক আল্লাহ তাকে সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ।
আপনারা সবাই সতর্ক থাকবেন দয়া করে কেউ এই ক্যান্ডি বাচ্চাকে দিবেন না।।

ঘটনা একটা আপুর বাচ্চার সাথে ঘটেছে 🥲 পুরোপুরি তুলে ধরা হলো 👍 এক আপুর পোস্ট উনি এখানে পোস্ট করে দিতে বলল🥲



Our YouTube Channel: https://youtube.com/?sub_confirmation=1

Address

Rp Gate Bazar, Rajendrapur Cantonment, Gazipur Sadar
Gazipur

Opening Hours

Monday 10:00 - 12:30
16:30 - 21:00
Tuesday 10:00 - 12:30
16:30 - 21:00
Wednesday 10:00 - 12:30
16:30 - 21:00
Thursday 10:00 - 12:30
16:30 - 21:00
Friday 10:00 - 12:00
16:30 - 21:00
Saturday 10:00 - 12:30
16:30 - 21:00
Sunday 10:00 - 12:30
16:30 - 21:00

Telephone

+8801814787298

Alerts

Be the first to know and let us send you an email when ফয়সাল হোমিও হল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ফয়সাল হোমিও হল:

Shortcuts

Share

Category