25/08/2026
▪️আমি:আপনি কত মাসের গর্ভবতী?
▪️রোগী :জানি না
▪️আমি:শেষ মাসিকের ডেট মনে নেই?
▪️রোগী:নাহ
👉আল্ট্রা করতে করতে খেয়াল করলাম পেটে সি সেকশনের দাগ
▪️আমি:আগে সিজার করেছিলেন কেন?
▪️রোগী :বাচ্চা পেটে ছিল আগে তাই
▪️আমি:সেটা ত জানিই 😑নরমাল ডেলিভারি হয়নি কেন?কোন কমপ্লিকেশন ছিল?
▪️রোগী:নাহ এমনি ২দিন ডেটওভার হয়ে গেছিল
▪️আমি:🙄শুধু এজন্য সি সেকশন!যাই হোক
এই বাচ্চার সাড়ে ৫মাস চলে।রিপোর্ট বের হলে সব বুঝিয়ে দিচ্ছি।
রিপোর্ট বের হবার আগেই রোগী দেখি চেম্বার থেকে বের হয়ে বাইরে রিসিপশনে বসে আছে🥴
এসিস্ট্যান্ট যেয়ে ধরে নিয়ে আসার পর রিপোর্ট বুঝিয়ে দেয়ার সময় খেয়াল করলাম তেমন কোন আগ্রহ নেই!উনার হাতের নেইলপ্রিন্টের দিকে তাকিয়ে আছে😅
সকাল সকাল এমন উদাসীন রোগী দেখলে আমিও হতাশ হয়ে যাই।এনার্জি পাইনা🥴
Dr.Nakiba Rahman Orthi