Dr Jahir Lalat

Call Directions Contact the practice

Dr Jahir Lalat MBBS(DU)

10/07/2026
10/07/2026

বন্যায় চট্টগ্রামে ভয়াবহ অবস্থা। এই অবস্থায় জুনিয়র ডাক্তারদের জন্যে drowning এর রুগি কিভাবে ম্যানেজ করবেন? - ৭টা পয়েন্ট

আজ, কাল, পর্শু উপজেলা, জেলা লেভেলে যারা ডাক্তারি করছেন আপনাদের উপর এক ঢল রোগি আসবে - ইতিমধ্যে অনেক জায়গায় আসছে। drowning এর রুগি হবে প্রচুর, সাথে আসবে প্রচুর snake-bite এবং আরো কয়েকদিন পর ডায়েরিয়া ও অন্যান্য সমস্যা নিয়ে। ড্রাউনিং এর ম্যানেজমেন্ট নিয়ে ৭টা টিপস দিব আপনাদের

১। ড্রাউনিং এ মৃত্যুর প্রধান কারন হচ্ছে hypoxia, তাই যেই আসবে অক্সিজেন দিতে রেডি থাকবেন। অক্সিজেনেশান কারেক্ট করলে অনেক পেশেন্টকে বাঁচানো যাবে ইন শা আল্লাহ। অন্যান্য অনেক সমস্যা থাকতে পারে - ট্রমা ইত্যাদি, কিন্তু প্রথমে অক্সিজেনের উপর ফোকাস।

২। রোগি আসার সাথে সাথে পালস আর নিশ্বাস চেক করবেন। যদি দুইটার একটাও না থাকে (cardiac arrest) তাহলে ডেথ ডিক্লেয়ার করে দিবেন। রিসাসিটেশান করে পস্ট-রিসাসিটেটিভ কেয়ার দেয়ার মত অবস্থা মেডিকেল কলেজ হাসপাতালে ছাড়া আর কোথাও নাই।

৩। Cardiac arrest এর আগের লক্ষন bradycardia। পালস যদি ৬০ এর কম হয় তাহলে ভয়ে থাকবেন যে এই রোগি যেকোন সময় মারা যেতে পারে। দ্রুত অক্সিজেন দেয়ার ব্যবস্থা করেন, ambu-bag হোক কি cpap কি ভেন্টিলেটার যেভাবে সম্ভব positive pressure ventilation দরকার।

৪। যদি পালস থাকে কিন্তু নিশ্বাস না নেয় (respiratory arrest) তাহলে ambu-bag বা mouth-to-mouth দিয়ে ৫-১০টা ব্রেথ দিয়ে দেখতে পারেন কোন রেস্পন্স হয় কিনা। হলে চালিয়ে যান। এই রোগিদের দরকার প্রচুর অক্সিজেন আর positive pressure ventilation - ambu-bag, CPAP বা সম্ভব হলে ভেন্টিলেটারে দিয়ে ম্যানেজ করতে পারবেন। পজিটিভ প্রেশারে ফুসফুস থেকে পানি সরবে একটা টাইমে।

৫। যদি পালস আছে, নিশ্বাস ও নিচ্ছে অবস্থায় আশে তাহলে দ্রুত অক্সিজেন দিবেন। যদি শ্বাসকষ্ট থাকে তাহলে জানবেন যে এখনো lungs এ প্রচুর পানি। কোভিড আমলের cpap মেশিন থাকলে ব্যবহার করেন বা দ্রুত আইসিইউতে নিয়ে ভেন্টিলেটারে দিন।

৬। ব্রিদিং স্টেবল হলে জানবেন যে অধিকাংশ রোগির থাকবে severe metabolic acidosis প্লাস hypovolaemia - এর ট্রিটমেন্ট ফ্লুইড - নর্মাল স্যালাইন, কলেরা স্যালাইন যেটাই পাবেন দিবেন। পানি অনেক অনেক নোংরা, যারই ড্রাউনিং হয়েছে তাদের এন্টিবায়োটিক দিবেন। সবার তাপমাত্রা অনেক কম থাকবে - রোগির এটেন্ডেন্ট কে বলবেন ভেজা কাপড় খুলে, দ্রুত শুকায় ফেলতে শরীর। তাপমাত্রা কমে গেলেও মৃত্যু হতে পারে

৭। অক্সিজেনেশান একবার হয়ে গেলে চেক করবেন কোন ট্রমা হয়েছে কিনা - বুকে, পেটে, মাথায় কি কোন ইঞ্জুরি আছে? এগুলাতে না থাকলে এর পর দেখবেন কোন হার কি ভেঙ্গেছে? পানিতে ভাসিয়ে নিয়ে যায় বলে অনেক সময় অনেক বড় ইঞ্জুরিও হয়ে যেতে পারব যেগুলা মিস হয়ে যাবে।

আল্লাহ সহায় হোক

Dr. Raiiq Ridwan
Specialty Registrar, Emergency Medicine
Cambridge University Hospitals NHS Foundation Trust

17/06/2026

আগামী বছরের জন্য প্রাকটিস করেন। স্পীকার 🤣🤣

17/06/2026

ইংরেজিতে যেহেতু বলছে, তাইলে ঠিকই বলছে 😆

Address

Kunia , National University
Gazipur

Telephone

+8801976703636

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Jahir Lalat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Jahir Lalat:

Shortcuts

Share

Category