Dr-Ashraf Siddiky

Directions

Dr-Ashraf Siddiky MBBS(Dhaka Medical College)

Plant Visit Organised by Intern Doctors' Society, DMCH Thanks to Square Pharmaceuticals PLC. Bangladesh
04/07/2026

Plant Visit Organised by Intern Doctors' Society, DMCH
Thanks to Square Pharmaceuticals PLC. Bangladesh

24/05/2026

Full Stop.......

When an intern performs his important responsibility
01/04/2026

When an intern performs his important responsibility

26/03/2026

জীবন🥲

#ফেরিঘাট #দৌলতদিয়া #বাসদূর্ঘটনা

ঈদ মোবারক 🌙
20/03/2026

ঈদ মোবারক 🌙

18/03/2026

এক রুগি মারা গেলো ২০ মিনিট হয়ে পারে নাই। রুগির এক ছেলে এসে বলে, "স্যার, ওষুধের কাগজ গুলো আমরা নিয়ে যাবো। ভাইদের মধ্যে ওষুধের দাম ভাগ করতে হবে।"
দুনিয়া🙂

 #আপনার_যাকাতের_টাকার_বিনিময়ে_সুস্থ_হতে_পারে_জীমআমরা মুসলিমরা সাধারণত রোজার সময় বা এই ঈদকে কেন্দ্র করে যাকাত দিয়ে থাকি। ...
13/03/2026

#আপনার_যাকাতের_টাকার_বিনিময়ে_সুস্থ_হতে_পারে_জীম

আমরা মুসলিমরা সাধারণত রোজার সময় বা এই ঈদকে কেন্দ্র করে যাকাত দিয়ে থাকি। সে হিসেবে আপনার যাকাতের টাকা জীমের চিকিৎসার জন্য দিতে পারেন।
ওর নাম জীম। ২৪ বছরের ছেলে। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি, ওর কোনো ভাই নাই, বাবা মারা গেছেন ২০২২ সালে। পরিবারের হাল ধরতে বিদেশে কাজ করতে যেতে চেয়েছিলো, এজন্য ভাষা শিখতেছিলো। শেষ পরীক্ষা দিতে যাচ্ছিলো বাইকে। ইজি বাইকের সাথে এক্সিডেন্ট। থমকে গেলো সবকিছু। পরীক্ষা দেওয়া হলো না। ভিসা হলো না। পাইলো জীবনের সাথে এক বিরাট যুদ্ধ। সেই যুদ্ধে ও আর ওর মা ছাড়া কেউ নেই।
আমি(ডা:আশরাফ) ওর Bed Doctor হিসেবে প্রতিদিন ওর ড্রেসিং করি ও অন্যান্য চিকিৎসা নিশ্চিত করে থাকি। ওর কষ্ট গুলো খুব কাছ থেকে দেখি।

গত পহেলা জানুয়ারি পরীক্ষা দিতে যাওয়ার সময় বাইক এক্সিডেন্ট করেন জিম। এবডোমেনে ব্লান্ট ট্রমা নিয়ে খুলনা মেডিকেলে ভর্তি হন এবং ৩ তারিখ Exploratory laparotomy সার্জারি করা হয়। Massive pleural effusion থাকায় ১১ তারিখ chest tube insertion করা হয়। ২৭ তারিখ ঢাকা মেডিকেল ভর্তি করা হয় এবং ৩১ তারিখ পুনরায় laparotomy সার্জারি করে কিছুদিন ICU তে রাখা হয়। জিমের Pancreatic fistula ও আছে। বর্তমানে ২১৯ নাম্বার ওয়ার্ডে ভর্তি আছেন। প্রতিদিন Kabiven peripheral infusion একটি ও Tazobac এন্টিবায়োটিক চারটি দিতে হয় এবং ২-১ দিন পরপর কোলোস্টোমি ব্যাগ চেঞ্জ করতে হয়। তাছাড়া প্রায়ই রক্ত (FFP) দিতে হয়। সবমিলিয়ে প্রতিদিন গড়ে ৭-৮ হাজার টাকা খরচ হচ্ছে।

জিমের বাবা ২০২২ সালে মারা যান। বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে। মা গৃহিণী। জিম নিজে অনলাইনে আউটসোর্সিং করে মাসে ২-৩ হাজার টাকা ইনকাম করতেন ও তাদের টিনশেড ঘরের এক রুম ভাড়া দিয়ে মাসে ২ হাজার টাকা পেতেন। ঘর ছাড়া তাদের নিজস্ব কোনো জমি নেই। প্রায় আড়াই মাসের চিকিৎসার জন্য ৪ লক্ষাধিক টাকা খরচ হয়েছে যার ৩০ হাজার টাকা সুদে ঋণ নিয়ে, ২১ হাজার টাকা হাসপাতাল থেকে সাহায্য নিয়ে ও বাকিটা আত্মীয়-স্বজন থেকে ধার ও সাহায্য নিয়ে যোগাড় হয়েছে। আরো লম্বা সময় হাসপাতালে ভর্তি থাকতে হবে বলে ডাক্তাররা জানিয়েছেন। প্রতিদিন ৭-৮ হাজার করে খরচ যোগাড় করা সম্ভব হচ্ছেনা জিমের মায়ের পক্ষে।

#জীমের_মায়ের_নাম্বার: 01920432887
#টাকা_পাঠানোর_বিকাশ_নাম্বার: 01909592641 (send money) টাকা পাঠানোর আগে যোগাযোগ করে নিবেন।
জীমের বর্তমান অবস্থা সরাসরি দেখতে আসতে পারেন -
Ward: 219
Bed: 13
Department/Unit: Surgery Unit-3
Hospital: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
Hospital Reg. No.: 260215108

ডা: আশরাফ সিদ্দিকী
ইন্টার্ন চিকিৎসক, ঢামেকহা

16/01/2026

আপাতত ওর নাম বেড নাম্বার ৬, ওকে ওর বাবা-মাও এই নামে চিনে। যখনই মাইকে ঘোষণা দেওয়া হয়,বেড নাম্বার ৬, NICU এর সামনে আসেন, বাবা দৌড়ে চলে আসে। ওকে তখনো ভেন্টিলেটর মেশিনে নেওয়া হয়নি। নিজেই শ্বাস নিচ্ছিলো। আমি ওর কাছে গেছিলাম, ওর অক্সিজেন স্যাচুরেশন আর ব্লাড সুগার দেখতে। গিয়ে দেখি, মেশিনে রিডিং আসে না। বুকের দিকে তাকায় দেখি বুক নড়ে না। সিনিয়র আপুকে ডাক দিলাম। আপু এসে হাত পা ঘষা দিলো, তাও কোনো সাড়া নাই। তারপর স্টেথোস্কোপ দিয়ে বুক দেখলো, হার্টবিট আছে। তাড়াতাড়ি ভেন্টিলেটর মেশিন রেডি করতে বললো। ততখনে আম্বু দিয়ে বাচ্চাকে শ্বাস দিলো। আমি মাইকে ডাকলাম,বেড নাম্বার ৬ এর বাবা দ্রুত NICU এর ভেতরে আসেন। বাবা আসলো, উনাকে বুঝালাম, বাবা,আপনার বাচ্চা নিজে শ্বাস নিতে পারতেছে না। আমরা উনাকে মেশিন দিয়ে শ্বাস নেওয়াবো। বন্ডে একটা সই করেন। সই করে দিলো। ততখনে আপুরা বাচ্চাকে ভেন্টিলেটর মেশিনে নিয়ে ফেলছে। তারপর থেকে এভাবে চলছে ওর মেশিন জীবন। বাবা-মা দুবার ভেতরে আসতে দেওয়া হলো, বাচ্চা দেখতে। তারা দেখে গেলো তাদের বাবু, মেশিনে বেঁচে আছে।

Address

Kaliakoir, Gazipur, Dhaka, Bangladesh
Gazipur
1700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr-Ashraf Siddiky posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category