ADM - Adhunik Medicine Clinic

ADM - Adhunik Medicine Clinic We are going to work for the welfare of People. We've Unani Medicine Specialists and Experiment.
(1)

AdhunikLabLTD's
...

গাইনোকোমাস্টিয়া (Gynecomastia) হলো পুরুষের এক বা উভয় স্তনে গ্রন্থিযুক্ত (glandular) টিস্যু অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়...
30/07/2026

গাইনোকোমাস্টিয়া (Gynecomastia) হলো পুরুষের এক বা উভয় স্তনে গ্রন্থিযুক্ত (glandular) টিস্যু অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া। এটি চর্বি জমার (pseudogynecomastia) থেকে আলাদা।
কারণ
বয়ঃসন্ধিকালে হরমোনের পরিবর্তন (সবচেয়ে সাধারণ)
বার্ধক্য
স্থূলতা
টেস্টোস্টেরন কমে যাওয়া বা ইস্ট্রোজেন বেড়ে যাওয়া
ওষুধ: স্পাইরোনোল্যাকটোন, সিমেটিডিন, ফিনাস্টেরাইড, কিছু অ্যান্টিসাইকোটিক, অ্যানাবলিক স্টেরয়েড ইত্যাদি
লিভার বা কিডনির দীর্ঘমেয়াদি রোগ
থাইরয়েডের অতিসক্রিয়তা
টেস্টিস বা অ্যাড্রিনাল গ্রন্থির টিউমার
লক্ষণ
স্তনের নিচে নরম বা শক্ত গুটি
স্তন বড় হয়ে যাওয়া (একপাশে বা দুইপাশে)
ব্যথা বা স্পর্শে সংবেদনশীলতা
খুব কম ক্ষেত্রে নিপল থেকে রক্ত বা স্রাব (এটি হলে দ্রুত মূল্যায়ন প্রয়োজন)
রোগ নির্ণয়
বিস্তারিত ইতিহাস ও শারীরিক পরীক্ষা
প্রয়োজনে রক্ত পরীক্ষা (টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, LH, FSH, β-hCG, প্রোল্যাকটিন, থাইরয়েড, লিভার ও কিডনি ফাংশন)
প্রয়োজনে স্তনের আল্ট্রাসাউন্ড বা ম্যামোগ্রাফি
টেস্টিসে সন্দেহ থাকলে আল্ট্রাসাউন্ড
চিকিৎসা
কারণভিত্তিক চিকিৎসা
বয়ঃসন্ধিকালের অধিকাংশ ক্ষেত্রে ৬–২৪ মাসের মধ্যে নিজে থেকেই সেরে যেতে পারে
প্রয়োজনে ওষুধ (যেমন ট্যামক্সিফেন) বিশেষজ্ঞের পরামর্শে
দীর্ঘদিনের, বড় আকারের বা কসমেটিক/ব্যথাজনিত সমস্যায় সার্জারি (Subcutaneous mastectomy, প্রয়োজনে liposuction)
যদি গাইনোকোমাস্টিয়া একপাশে হয়, দ্রুত বড় হতে থাকে, শক্ত ও অনিয়মিত গুটি থাকে, বা নিপল থেকে রক্ত/স্রাব বের হয়, তাহলে স্তন ক্যান্সারসহ অন্যান্য গুরুতর কারণ বাদ দিতে দ্রুত সার্জন বা এন্ডোক্রিনোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত।

সকলের সুচিকিৎসা ও সর্বোচ্চ চিকিৎসা কামনায়

🔹 নাকে-মুখে বমি কেন হয়?- নবজাতকের নাক ও গলার পথ খুব কাছাকাছি থাকে। তাই দুধ বা বমি উপরে উঠে এলে তা মুখের পাশাপাশি নাক দিয...
27/07/2026

🔹 নাকে-মুখে বমি কেন হয়?
- নবজাতকের নাক ও গলার পথ খুব কাছাকাছি থাকে। তাই দুধ বা বমি উপরে উঠে এলে তা মুখের পাশাপাশি নাক দিয়েও বের হতে পারে।
- পাকস্থলী ছোট থাকে, তাই বেশি দুধ খেলে কিছুটা উঠে আসতে পারে।
- খাওয়ার সময় বাতাস গিলে ফেললে দুধের সঙ্গে উঠে আসে।
- বার্প না করালে।
- খাওয়ানোর পরপরই শুইয়ে দিলে বা বেশি নাড়াচাড়া করলে।
- বাচ্চার ল্যাচিং ঠিকমতো না হলে। সেক্ষেত্রে এরোফেজিয়া হয়। খাওয়ার সময় বাতাস পেটে যায়। ল্যাচিং ঠিকমতো হলে খাওয়ার সময় বাতাস যাবেনা।
- গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স (GER) নবজাতকদের মধ্যে খুবই সাধারণ। দুধ মুখ দিয়ে উঠে আসতে পারে, কখনও নাক দিয়েও বের হতে পারে, কারণ নাক ও গলার পথ পরস্পরের সঙ্গে যুক্ত। কিন্তু যদি জোরে ফোয়ারার মতো (projectile) বমি হলে, বিশেষ করে বারবার হলে; প্রতিবার খাবার পরেই বমি করলে এবং আবার সাথে সাথেই খেতে চাইলে; প্রস্রাব না হলে, ওজন কমতে থাকলে বা ওজন না বাড়লে সেক্ষেত্রে অবশ্যই চিন্তার বিষয়। বমি করার সময় খেয়াল করুন, বমি ফিনকি দিয়ে ছিটকে দূরে চলে যায় নাকি গলগল করে পড়ে।

🔹 কী করবেন?
- প্রতিবার খাওয়ানোর পর ১৫–২০ মিনিট সোজা করে কোলে রাখুন।
- ভালোভাবে বার্প করান।
- একবারে বেশি না খাইয়ে অল্প অল্প করে বারবার খাওয়ান।
- বমি হলে বাচ্চাকে পাশ ফিরিয়ে ধরুন, যাতে সহজে দুধ বের হয়ে আসে।
- নাক-মুখ পরিষ্কার করে দিন। জোর করে মুখে আঙুল দেবেন না বা ঝাঁকাবেন না।

🌸 গর্ভাবস্থায় মায়ের খাবারের অবহেলা... ক্ষ'তি হতে পারে ছোট্ট শিশুটির!আজ এমন একটি নবজাতকের কথা জানলাম, যার জন্মের সময় ওজন ...
26/07/2026

🌸 গর্ভাবস্থায় মায়ের খাবারের অবহেলা... ক্ষ'তি হতে পারে ছোট্ট শিশুটির!
আজ এমন একটি নবজাতকের কথা জানলাম, যার জন্মের সময় ওজন ছিল মাত্র ১ কেজি। 💔

সব কম ওজনের শিশুর জন্য মায়ের খাবারই দায়ী নয়। তবে গর্ভাবস্থায় দীর্ঘদিন পর্যাপ্ত ও পুষ্টিকর খাবার না খেলে শিশুর ওপর গুরুতর প্রভাব পড়তে পারে।

⚠️ কী কী সমস্যা হতে পারে?
🔸 জন্মের সময় ওজন অনেক কম হওয়া (Low Birth Weight)
🔸 সময়ের আগে জন্ম (Preterm Birth)
🔸 শিশুর বৃদ্ধি ঠিকমতো না হওয়া
🔸 রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়া
🔸 শ্বাসকষ্ট ও নবজাতক জটিলতার ঝুঁকি বেড়ে যাওয়া
🔸 পরবর্তীতে শারীরিক ও মানসিক বিকাশে বিলম্ব হওয়ার সম্ভাবনা

🤰 গর্ভাবস্থায় মায়ের প্রয়োজন—
🥗 পর্যাপ্ত পুষ্টিকর খাবার
🥚 প্রোটিন
🥛 ক্যালসিয়াম
🥬 আয়রন ও ফলিক অ্যাসিড
🍎 বিভিন্ন রঙের ফল ও সবজি
💧 পর্যাপ্ত পানি এবং নিয়মিত চিকিৎসকের ফলো-আপ।

🌼 মনে রাখবেন: গর্ভের শিশুর একমাত্র খাবারের উৎস তার মা। তাই এই সময় নিজের যত্ন নেওয়া মানেই অনাগত সন্তানের সুস্থ ভবিষ্যৎ গড়ে তোলা।

💚 প্রতিটি মা ও প্রতিটি শিশুই ভালোবাসা, যত্ন এবং সঠিক পুষ্টি পাওয়ার অধিকার রাখে।

⚠️অনেক সময় কম ওজনের শিশু জন্মানোর কারণ শুধু খাবারের অভাব নয়; উচ্চ রক্তচাপ, প্রি-এক্ল্যাম্পসিয়া, সংক্রমণ, প্লাসেন্টার সমস্যা, ধূমপান, অকাল প্রসব, একাধিক গর্ভধারণসহ নানা কারণও থাকতে পারে।

#গর্ভাবস্থা #মাতৃপুষ্টি #নবজাতক #সচেতনতা

26/07/2026

টুথপেস্টের জন্য BSTI-এর একটি মান (স্ট্যান্ডার্ড) আছে। স্ট্যান্ডার্ড নম্বর: BDS 1216:2012, তারা সিল দেয় টুথপেষ্টের গায়ে। কিন্তু সেখানে মাইক্রোপ্লাস্টিক এর কোনো কথা নেই। থাকার কথাও নয়।

টুথপেষ্ট খাদ্য দ্রব্য নয়। তাই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আওতাধীন নয় তা'। ভোক্তা অধিকার, ভোক্তার অধিকার লঙ্ঘনের জন্য ব্যবস্থা নিতে পারে, কিন্তু তাদের ল্যাব পরীক্ষার কোনো ব্যবস্থা বা ফান্ড নেই। কাজেই ভোক্তা এক্ষেত্রে অকার্যকর।

আমার ইনবক্স ভরে গেছে। আকাশ থেকে পড়েছেন সবাই!! টুথপেষ্টে মাইক্রোপ্লাস্টিক! এত হতবাক হবার কী আছে!!

এই ESDO আগে চা পাতায় ইউরেনিয়াম রেডিয়াম থোরিয়াম এন্টিমনি পেয়েছিল। হয়েছে কিছু!!

তার আগে ESDO ঢাকা ওয়াসার পানিতে PFAS (ফর এভার কেমিক্যাল) পেয়েছিল। হয়েছে কিছু!!

মাছে এরচেয়ে অনেক বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। অনেক রিসার্চ পেপার আছে। হয়েছে কিছু!!

মুরগিতে মাইক্রোপ্লাস্টিক আছে। রিসার্চ পেপার আছে। হয়েছে কিছু!!

দুধেও মাইক্রোপ্লাস্টিক আছে। রিসার্চ আছে। হয়েছে কিছু!!

শাকসবজিতে মাইক্রোপ্লাস্টিক আছে। শাক পাতায় সবচেয়ে বেশি। রিসার্চ হয়েছে। হয়েছে কিছু!!

টি ব্যাগে মাইক্রোপ্লাস্টিক নেই? পরীক্ষা করে দেখেন। হবে কিছু!!

নিজের দেহ পরীক্ষা করে দেখেন। গোটাটাই মাইক্রোপ্লাস্টিক, হেভিমেটাল, কীটনাশক রেসিডিউ, ইউরেনিয়াম রেডিয়াম থোরিয়াম এর দলা। সাথে এন্টিবায়োটিক ফ্রী। আফলাটক্সিন ফ্রী।

26/07/2026

বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে ভয়াবহ মাইক্রোপ্লাস্টিক
#বিস্তারিত 👇🏻

🍂 ক্যাপসুল মেনরিন  (হাব্বে মুমসিক) ব্যবহৃত হয় নিচের সমস্যাগুলোর ক্ষেত্রে—🍁 শারীরিক ও স্নায়ুবিক দুর্বলতা🍁দ্রুত বী র্য প...
21/07/2026

🍂 ক্যাপসুল মেনরিন (হাব্বে মুমসিক) ব্যবহৃত হয় নিচের সমস্যাগুলোর ক্ষেত্রে—

🍁 শারীরিক ও স্নায়ুবিক দুর্বলতা

🍁দ্রুত বী র্য পা ত (অকাল বী র্য পা ত)

🍁 স্বপ্ন দো ষ বা বী র্য পা ত জনিত সমস্যা

🍁 পক্ষাঘাত

🍁 মুখে পক্ষাঘাত (মুখ বেঁকে যাওয়া)

🍁 শরীরের কোনো অংশে অনুভূতি হারিয়ে যাওয়া ইত্যাদি ।।। 🙂

আগ্রহীগণ যোগাযোগ করুন নিচে দেয়া নাম্বারে 🙂
09/07/2026

আগ্রহীগণ যোগাযোগ করুন নিচে দেয়া নাম্বারে 🙂

08/07/2026

এরকম সময়ে আর এরকম জাতির অংশ হয়ে আমি লজ্জিত ।খেলা নিয়ে তারা এতোই উন্মত্ত আর ইমোশনাল যে কান্না করে, খু-ন করে, ফ্ল্যা-গ লাগাতে গিয়ে মারা যায় ! কতটা গাধা জাতি অচিন্তনীয়! মুসলিম বলে নিজেদের পরিচয় দেয়, অথচ ইসলামের ছিটেফোটা টাও মানে না ।

এসব কারণেই মুসলিম রা আজ লাঞ্চিত হয় । আল্লাহ রাসূলের আদেশ নিষেধের কোন পরওয়া নাই! কাকে আইডল ভাবেন যারা মুসলিম নিধনকারীর সমর্থক তাদের!

এই গাধা জাতি, এই গাধা উম্মতের জন্যই আমাদের নবী কান্না করেছিলেন?? যে জাতি জানেই না কীসের পিছনে ছুটছে, কি করছে, কি ট্রেন্ড ফলো করছে!!

আজকাল এই নামধারী মুসলিম রাই ইসলামের সবথেকে বড় শত্রু! কবে বোধোদয় হবে আর?

মশা নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া না হলে জুলাই মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশে...
02/07/2026

মশা নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া না হলে জুলাই মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার বলেন, আগামী ২ মাসে দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। সবচেয়ে বেশি উদ্বেগ রাজধানীর বাইরের এলাকাগুলো নিয়ে।

গবেষকদের মতে, আগস্টে ব্যাপক আকারে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। বিশেষ করে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা এবং দেশের আরও কয়েকটি অঞ্চলে ডেঙ্গু মারাত্মক রূপ নিতে পারে।

01/07/2026

ডেঙ্গুর 🦟 প্রকোপ আবারও দিন দিন বাড়ছে ; অতএব আমরা সকলেই নিজের ও পরিবারের বিষয়ে সচেতন থাকি

Address

33
Gazipur
1704

Telephone

+8801951412181

Website

Alerts

Be the first to know and let us send you an email when ADM - Adhunik Medicine Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ADM - Adhunik Medicine Clinic:

Shortcuts

Share