উন্নয়ন সমাজসেবা পরিষদ Development Social Service Council

উন্নয়ন সমাজসেবা পরিষদ Development Social Service Council I am Md. Shahin Alam, the founder of উন্নয়ন সমাজসেবা পরিষদ This phase has been opened for the wo

🎉 শুভ জন্মদিন  উন্নয়ন সমাজসেবা পরিষদ  🎉আজ আমাদের সংগঠনের জীবনের এক গর্বের দিন—৭ বছর পূর্ণ হলো মানবতার পথে চলার এই নিরলস...
15/01/2026

🎉 শুভ জন্মদিন
উন্নয়ন সমাজসেবা পরিষদ 🎉

আজ আমাদের সংগঠনের জীবনের এক গর্বের দিন—৭ বছর পূর্ণ হলো মানবতার পথে চলার এই নিরলস যাত্রা।
এই পথ কখনো সহজ ছিল না—কখনো সীমাবদ্ধতা, কখনো কষ্ট, কখনো না বলা ব্যথা নিয়ে এগোতে হয়েছে। তবুও থেমে যাইনি, কারণ আমাদের শক্তি ছিল মানুষের মুখের হাসি আর অসহায়ের চোখে ভরসা। 🤍
এই ৭ বছরে আমরা শুধু সময় দিইনি, দিয়েছি ভালোবাসা, মমতা ও মানবিকতার হাতছানি। যারা নিঃস্ব ছিল, যারা অসহায় ছিল—তাদের পাশে দাঁড়াতে পারাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।
আজকের এই দিনে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই আমাদের সকল স্বেচ্ছাসেবী, দায়িত্বশীল, শুভানুধ্যায়ী ও সহযোগীদের—আপনাদের ত্যাগ, শ্রম ও ভালোবাসা ছাড়া এই পথচলা সম্ভব হতো না।
আগামী দিনগুলোতে নতুন স্বপ্ন, নতুন উদ্যোগ নিয়ে মানুষের সেবায় আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে চাই। আপনাদের আন্তরিক সহযোগিতা ও দোয়া আমাদের প্রেরণা।
🌱 মানবতার আলো জ্বালিয়ে রাখুক উন্নয়ন সমাজসেবা পরিষদ
✊ জয় হোক মানবতার
🤝 জয় হোক ভালোবাসা ও সেবার

🌿 মানবতার বাঁধনে গড়ি ঐক্য 🌿উন্নয়ন সমাজসেবা পরিষদ📍 কার্যালয়: শায়েস্তাগঞ্জ উপজেলাআগামী এক বছরের জন্য (১৩/০১/২০২৬) উন্নয়ন স...
13/01/2026

🌿 মানবতার বাঁধনে গড়ি ঐক্য 🌿
উন্নয়ন সমাজসেবা পরিষদ
📍 কার্যালয়: শায়েস্তাগঞ্জ উপজেলা
আগামী এক বছরের জন্য (১৩/০১/২০২৬) উন্নয়ন সমাজসেবা পরিষদের
🔹 পরিচালনা কমিটি
🔹 উপদেষ্টা কমিটি
🔹 নির্বাহী কমিটি
🔹 মেডিকেল টিম কমিটি
সর্বসম্মতিক্রমে অনুমোদন প্রদান করা হলো।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—আপনাদের সঠিক দায়িত্ববোধ, নিষ্ঠা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এই সংগঠন মানবতার সেবায় আরও অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
এছাড়াও হবিগঞ্জ জেলার সকল স্বেচ্ছাসেবী ভাই-বোনদের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা যেভাবে পূর্বে আমাদের পাশে ছিলেন, ভবিষ্যতেও আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
🤝 আসুন, সবাই মিলে মানবতার কল্যাণে কাজ করি
🌸 একসাথে গড়ি সুন্দর সমাজ
— উন্নয়ন সমাজসেবা পরিষদ

📢 জরুরি নোটিশউন্নয়ন সমাজসেবা পরিষদসংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উন্নয়ন সমাজসেবা পরিষদ-এর ২০২৫ সালের কমিট...
12/01/2026

📢 জরুরি নোটিশ
উন্নয়ন সমাজসেবা পরিষদ
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উন্নয়ন সমাজসেবা পরিষদ-এর ২০২৫ সালের কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হলো।
আগামী ২০২৬ সালের নতুন কমিটি
📅 তারিখ: ১৩ জানুয়ারি
⏰ সময়: দুপুর ৩:০০ টা
📱 ঘোষণা মাধ্যম: সংগঠনের অফিসিয়াল আইডি
এর মাধ্যমে ঘোষণা করা হবে।
এছাড়াও জানানো যাচ্ছে যে, ২০২৫ সালের সকল আইডি কার্ডের মেয়াদ সম্পূর্ণরূপে শেষ হয়েছে। উক্ত আইডি কার্ড আর কেউ ব্যবহার করতে পারবেন না।
যদি কেউ মেয়াদোত্তীর্ণ আইডি কার্ড ব্যবহার করে কোনো অসামাজিক কার্যকলাপ বা দুর্নীতির সাথে জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সকলের সহযোগিতা ও সচেতনতা একান্তভাবে কাম্য।
ধন্যবাদান্তে,
উন্নয়ন সমাজসেবা পরিষদ
✍️ (কর্তৃপক্ষ)

Address

হবিগঞ্জ
Habiganj Sadar

Website

Alerts

Be the first to know and let us send you an email when উন্নয়ন সমাজসেবা পরিষদ Development Social Service Council posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category