Assunnah Ruqyah service

Assunnah Ruqyah service বদনজর, জিনের সমস্যা, জাদু, শারীরিক ও মা?

03/09/2026

দারিদ্রতা বিমোচন ও কঠিন রোগ থেকে বাঁচতে হলে নিয়মিত এই দোয়া পড়তে থাকুন। রাসুল (সা:) এর এক সাহাবী এই দোয়ার উপর আমল করে সুস্থ ও ধনী হয়েছেন।

توكلت على الحي الذي لا يموت، الحمد لله الذي لم يتخذ ولدا

02/09/2026

সারাদিন শয়তান থেকে হেফাজতের দু‘আ

لَا ۤاِلٰهَ اِلَّا اللهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

অর্থ: আল্লাহ তা‘আলা ব্যতীত কোনো মা’বূদ নেই। তিনি একক, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব একমাত্র তাঁরই জন্য। তাঁরই জন্য সকল প্রশংসা। সকল বিষয়ের উপর তিনি ক্ষমতাবান।

ফযীলত: (সকাল বেলা) নামাযের পর যে ব্যক্তি এ দু‘আটি পাঠ করবে তার জন্য একটি গোলাম আযাদ করার সওয়াব হবে, দশটি নেকী লেখা হবে, দশটি গুনাহ মাফ হবে এবং দশটি মর্যাদা বৃদ্ধি হবে। এটি সন্ধ্যা পর্যন্ত তার জন্য শয়তান থেকে রক্ষামূলক ব্যবস্থা হবে। যে ব্যক্তি সন্ধ্যা বেলা দু‘আটি পাঠ করবে সকাল পর্যন্ত সে অনুরূপ সওয়াব পাবে। (সুনানে আবু দাউদ হাদীস: ৫০৭৭)

সহীহ ইবনে হিব্বানের এক বর্ণনায় দশটি গোলাম আযাদ করার সওয়াব অর্জিত হওয়ার কথা উল্লেখ রয়েছে । (হাদীস: ৮৪৯)

01/09/2026

ইমাম ইবনু কুদামা আল-মাকদিসি রাহিমাহুল্লাহ বলেন, যাদুর বাস্তবতা আছে। কিছু যাদু এমন, যেগুলো (যাদুগ্রস্ত ব্যক্তিকে) মেরে ফেলে, কিছু যাদু অসুস্থ বানিয়ে দেয়, আর কিছু যাদু স্বামীকে তার স্ত্রী থেকে দূরে রেখে সহবাসে বাধা সৃষ্টি করে। কিছু যাদু তো দম্পতির মধ্যে বিচ্ছেদ পর্যন্ত ঘটায়।
তিনি আরও বলেন, কেউ বিয়ে করতে গেলে স্ত্রী-সহবাসে প্রতিবন্ধকতা তৈরি করে যাদু করার বিষয়টি তো লোকসমাজে খুবই প্রসিদ্ধ। সুতরাং (এ ধরনের যাদু করা হলে) বিবাহকারী ব্যক্তি স্ত্রী-সহবাসের সক্ষমতা হারিয়ে ফেলে। অতঃপর তার যাদুর গিট খোলা হলে পুনরায় সে সহবাসের সক্ষমতা ফিরে পায়। আর এ ধরনের ঘটনা লোকসমাজে এতটাই প্রসিদ্ধ যে, তা পরস্পরাসূত্রে বর্ণিত, সর্বজনস্বীকৃত এবং অকাট্যভাবে প্রমাণিত, যা অস্বীকার করার কোনো উপায় নেই।

30/08/2026

"আল্লাহর রহমতে, ২য় সেশন রুকইয়াহ করার পর আমাদের তিনজন পেশেন্টের ইতিমধ্যেই বিয়ে হয়ে গেছে। আল্লাহ তাদের দাম্পত্য জীবন সুখে-শান্তিতে ভরিয়ে দিক।

27/08/2026

আবু মুসা রাযিয়াল্লাহু আনহুর হাদিস
আবু মুসা আশআরি রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—
لَا يَدْخُلُ الْجَنَّةَ مُدْمِنُ خَمْرٍ ، وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ ، وَلَا قَاطِعٌ

‘মাদকাসক্ত, জাদুর প্রতি বিশ্বাসী এবং (আত্মীয়তার) সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।’

24/08/2026

আবু হুরাইরা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—
اِجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَمَا هُنَّ ؟ قَالَ: الشِّرْكُ بِاللَّهِ ، وَالسِّحْرُ ، وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ ، وَأَكْلُ الرِّبَا ، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ ، وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ ، وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلَاتِ
‘তোমরা সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে দূরে থেকো। সাহাবিগণ জিজ্ঞেস করলেন— হে আল্লাহর রাসুল, সেগুলো কী? তিনি বললেন—এক. আল্লাহ তাআলার সঙ্গে শরিক করা। দুই. জাদু করা। তিন. মানুষকে শরিয়তসম্মত কারণ ছাড়া অন্যায়ভাবে হত্যা করা। চার. সুদ খাওয়া। পাঁচ. এতিমের সম্পদ গ্রাস করা। ছয়. জিহাদের সময় (রণক্ষেত্র থেকে) পালিয়ে যাওয়া। সাত. সরলা ও সতীসাধ্বী মুমিন নারীদের (ব্যাপারে অন্যায়ভাবে যিনা-ব্যভিচারের) অপবাদ দেওয়া।’[১]

20/08/2026

দুই মাসের ব্যবধানে ২য় বারের মতো,
রুকইয়াহ সেবা নিয়ে মাধবপুরে।

11/08/2026

আপনি কি জানেন জাদু কী, এর লক্ষণগুলো কী কী এবং জাদুগোগ্রস্ত ব্যক্তির কী কী ক্ষতি হয়? জাদু সম্পর্কে নিচে সংক্ষেপে কিছু তথ্য দেওয়া হলো 👇
#জাদুর_সংক্ষিপ্ত_সংজ্ঞা:
এটি কথা, কাজ, আচরণ এমনকি চেহারা ও স্বাস্থ্যের মধ্যে একটি আকস্মিক পরিবর্তন, যার সাথে প্রতিটি বিষয়ে একটি সাধারণ স্থবিরতা বা বাঁধা তৈরি হয় 😓জাদুর সাধারণ লক্ষণসমূহ:---
১. ঘন ঘন মাথাব্যথা এবং চুল পড়া।
২. শরীরে নীল, লাল বা কালো দাগ তৈরি হওয়া, কিংবা আঁচড়, চুলকানি বা খোঁস-পাঁচড়া হওয়া।
৩. তীব্র শারীরিক আকর্ষণ বা কামবাসনা অনুভব করা অথবা তা একেবারে বিলুপ্ত হয়ে যাওয়া।
৪. অনিয়মিত ঋতুস্রাব, পেটে ব্যথা, ঋতুস্রাবের সময় ঘন কালচে ও দুর্গন্ধযুক্ত রক্ত যাওয়া অথবা নারীদের ক্ষেত্রে ঘন ঘন স্রাব হওয়া।
৫. বুকে চাপ অনুভব করা, শ্বাসরোধ হওয়ার মতো লাগা, কান্না আসা এবং একাকীত্ব পছন্দ করা।
৬. পিঠ ও গিঁটে (জয়েন্টে) ব্যথা।
৭. বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলা বা আত্মহত্যার চিন্তা আসা।
৮. অদ্ভুত ও ভয়াবহ স্বপ্ন দেখা।
৯. জীবনের যাবতীয় কাজকর্ম স্থবির হয়ে পড়া।
১০. নিকটতম মানুষদের সাথে অনবরত কোন্দল ও ঝগড়া-বিবাদ।
১১. ইবাদত-বন্দেগি ছেড়ে দেওয়া বা অলসতা করা।
১২. ক্লান্তি ও অলসতা অনুভব করা।
১৩. বাগদান বা বিয়ে সম্পন্ন না হওয়া।
১৪. কোনো কারণ ছাড়াই তালাক বা বিচ্ছেদ হয়ে যাওয়া।
১৫. এমন কিছু রোগে আক্রান্ত হওয়া যার কোনো চিকিৎসা ডাক্তারদের কাছে নেই।
১৬. সন্তান হতে দেরি হওয়া বা সন্তান না হওয়া।
১৭. মনোযোগ দিতে না পারা।
১৮. ভুলে যাওয়া।
১৯. জীবনে কোনো মেলবন্ধন বা বোঝাপড়া না থাকা।
২০. কোনো কিছু হারানোর শোকে ক্রমাগত অনুতপ্ত বা ব্যথিত থাকা।
২১. তীব্র কোষ্ঠকাঠিন্যের সাথে পেটে অনবরত ব্যথা।
২২. পায়ে ব্যথা, সাথে তা অনুভব হওয়া, স্পন্দন এবং অস্বস্তি।
২৩. বুকে, হৃদপিণ্ডে ও শ্বাসে অনবরত চাপ অনুভব করা।
২৪. কুরআন, খুতবা ও দ্বীনি আলোচনা শোনার সময় বিরক্তি লাগা।
২৫. জনসমাগম অপছন্দ করা এবং একাকীত্ব পছন্দ করা।
২৬. শরীরে বারবার স্পন্দন বা রগ লাফানো।
২৭. কোনো কারণ ছাড়াই কান্না ও দমবন্ধ ভাব হওয়া।
২৮. বারবার নানা ধরনের চিকিৎসাগত রোগে আক্রান্ত হওয়া।
২৯. কম ঘুম হওয়া, খুব বেশি ঘুম হওয়া বা একেবারেই ঘুম না হওয়া।
৩০. ঘুমের মধ্যে কথা বলা বা হাঁটা।
#আপনার_মধ্যে_কয়টি_লক্ষণ_আছে ❗
যেসব লক্ষণের মাধ্যমে আপনি জাদুর ধরণ নির্ধারণ করতে পারবেন 👇
#পান করানো জাদু (المشروب):
এর লক্ষণ হলো স্থায়ী মাথাব্যথা, সাথে পেটের সমস্যা এবং মুখ থেকে নিয়ে গোপন অঙ্গ পর্যন্ত জ্বলুনি, সারা শরীরে ও রগে অতিরিক্ত উত্তাপ অনুভব হওয়া (কারণ এটি রক্তে ছড়িয়ে পড়ে), এবং রুকিয়াহ (কুরআনের আয়াত পাঠ)-র সময় বমি হওয়া বা বমির ভাব হওয়া। এর সাথে সাধারণ জাদুর অন্যান্য লক্ষণ যেমন: ভয়াবহ স্বপ্ন, চুল পড়া, শারীরিক ব্যথা এবং জীবনযাত্রার কাজকর্মে অনবরত বাধা তো থাকেই। সাথে বিকালের পর থেকে অস্থিরতা শুরু হয় এবং রাতে তা বৃদ্ধি পায়।
#খাবারের সাথে দেওয়া জাদু (الماكول):
তীব্র কোষ্ঠকাঠিন্য, পেটে বদহজম বা গোলযোগের সাথে বিকালের পর থেকে রাত পর্যন্ত অস্থিরতা বৃদ্ধি পাওয়া, পেটে শক্ত বলের মতো কিছু আছে বলে মনে হওয়া, শরীর থেকে দুর্গন্ধযুক্ত ঘাম বের হওয়া, রুকিয়াহর সময় খুব বেশি ঢেকুর ওঠা, অনবরত অসুস্থতা, স্থায়ী মাথাব্যথা, দাঁতে ব্যথা, পেটে তীব্র গরম অনুভব হওয়া এবং জাদুর আয়াত শোনার সময় পেটে এমন ব্যথা হওয়া যা কান্নার পর্যায়ে নিয়ে যায়। অনেক সময় বমি হতে পারে বা বমির ভাব আসে। স্বপ্নে বারবার কোনো নাপাক বা খারাপ কিছু খাওয়ার দৃশ্য দেখা।
#ছিটিয়ে দেওয়া জাদু (المرشوش):
সাধারণত হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত পায়ে সমস্যা শুরু হয়। কোনো কোনো ক্ষেত্রে পায়ে ফুটন্ত গরমের মতো উত্তাপ অনুভব হওয়া, পায়ে মাংসপেশির টান পড়া, মাথার পেছনে ও চোখের উপরে তীব্র মাথাব্যথা, বাড়িতে দুর্গন্ধ পাওয়া, পরিবারে ঝগড়া-বিবাদ বেড়ে যাওয়া, অদ্ভুত শব্দ শোনা, টাকা-পয়সা ও কাপড়-চোপড় হারিয়ে যাওয়া। স্বপ্নে নিজেকে কাদা মাটিতে হাঁটতে দেখা বা পা বাঁধা অবস্থায় দেখা।
রুকিয়াহর সময় এবং বিশেষ করে জাদুর আয়াত ও এই জাদু বাতিলের দোয়া পড়ার সময় পায়ে ও মাথায় তীব্র ব্যথা হওয়া।
#পুতে রাখা জাদু (المدفون):
স্বপ্নে বা রুকিয়াহর সময় কবরস্থান দেখা, সারা শরীরে মারাত্মক অসুস্থতা, কোনো ফল ছাড়াই বারবার হাসপাতাল ও চিকিৎসকের কাছে যাওয়া, শরীরে সূঁচ ফোটার মতো অনুভূতি হওয়া, রুকিয়াহর সময় পেট ফুলে যাওয়া, ঘাড় ও কাঁধে টান ধরা, পা ভারী হয়ে যাওয়া, শরীরে কিছু হেঁটে বেড়াচ্ছে এমন মনে হওয়া, কবরস্থানকে ভয় পাওয়া এবং মৃতদেহ দেখলে রাতে হৃদপিণ্ড সংকুচিত হয়ে আসা ও অতিরিক্ত ভয় পাওয়া। ঘন ঘন দুঃস্বপ্ন দেখা এবং নিজেকে কবর দেওয়া অবস্থায়, মৃত, হাসপাতালে, গোসল করানো হচ্ছে বা কাফন পরানো হচ্ছে এমন অবস্থায় দেখা।
এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো রুকিয়াহর সময়, বিশেষ করে জাদুর আয়াত ও পুতে রাখা জাদু বাতিলের দোয়া পড়ার সময় পেট ফুলে যাওয়া, সারা শরীরে সূঁচ ফোটার মতো অনুভূতি এবং তীব্র মাথাব্যথা হওয়া।
#গুরুত্বপূর্ণ তথ্য: এসব লক্ষণের কিছু অংশ এমন ব্যক্তি বা কেসের সাথেও মিলতে পারে যে তীব্র নজর লাগার শিকার এবং যার পেছনে শয়তান লেগে আছে
#গ্রহ ও নক্ষত্রভিত্তিক জাদু (الافلاك والكواكب):
রুকিয়াহর সময় তীব্র মাথাব্যথা এবং চন্দ্রমাস বা চান্দ্র দিনগুলোতে (যেমন মাসের শুরুতে বা শেষে) লক্ষণগুলো অনেক বেড়ে যাওয়া। স্বপ্নে বা রুকিয়াহর সময় নক্ষত্র ও গ্রহ দেখতে পাওয়া। এই জাদু অনবরত নবায়ন হতে থাকে, যার অর্থ আপনার কষ্ট বা অসুস্থতা নির্দিষ্ট কিছু দিনে আসে এবং খুব বেশি বেড়ে যায়। এই জাদু অনেক সময় পুতে রাখা জাদুর সাথেও যুক্ত থাকে।
#জিনের জাদু (سحر الجن):
স্বপ্নে জিনদের দেওয়া কোনো কিছু খাওয়ার দৃশ্য দেখা এবং সকালে ঘুম থেকে ওঠার পর গা গোলানো বা ব্যথা অনুভব করা। রুকিয়াহর সময় পেট ফুলে যাওয়া, ঢেকুর ওঠা এবং রুকিয়াহর সময় কিছু জিনিস (যেমন পাথর বা ধাতব টুকরো) বের হওয়া, যেমনটা অনেকের সাথে ঘটেছে। পূর্বে উল্লিখিত সাধারণ লক্ষণগুলোর সাথে কেবল এই একটি লক্ষণই ডায়াগনোসিস বা জাদুর ধরণ চিহ্নিত করার জন্য যথেষ্ট। এটি মূলত মূল জাদুর একটি অংশ (যা সাধারণত খাবারে দেওয়া বা পান করানো জাদু হয়ে থাকে) এবং এর সাথে অন্যান্য জাদুর লক্ষণগুলোও দেখা যায়।
#সর্বশেষ, আপনি জাদুগোগ্রস্ত কি না তা নিশ্চিত হতে চাইলে
আপনার বুকের উপর হাত রাখুন এবং আমার সাথে তিন মিনিট ধরে এটি পুনরাবৃত্তি করুন:
> "বিসমিল্লাহিল ক্বাবীয়্যি ওয়া বিকালিমাতিহিল ক্বাবীয়্যাতি ইউবত্বালু কুল্লু সিহরিন লী"
> (মহান শক্তিশালী আল্লাহর নামে এবং তাঁর শক্তিশালী বাক্যসমূহের ওসিলায় আমার ওপর করা প্রতিটি জাদু বাতিল হয়ে যাক)
> "বিসমিল্লাহ... 🤍 فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَىٰ مَا جِئْتُم بِهِ السِّحْرُ ۖ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ ۖ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِين"
> (অর্থ: তারপর যখন তারা তা নিক্ষেপ করল, মুসা বলল: তোমরা যা নিয়ে এসেছ তা তো জাদু। নিশ্চয়ই আল্লাহ তা বাতিল করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ ফাসাদকারীদের কাজ সফল করেন না।)

আপনার কী কী লক্ষণ দেখা দিল এবং আপনি কী অনুভব করলেন তা আমাকে জানান 💚

09/08/2026

ইস্তিহাজা বা অসুস্থতা কী?
হাদিসে ইস্তিহাজা সম্পর্কে বলা হয়, এটি শয়তানকর্তৃক রগে ঘা দেওয়ার ফলে রক্ত বের হয়। অর্থাৎ সাধারণ অসুস্থতা ছাড়া ইস্তিহাজা হয়। যার দরুন জিনের রোগীদের দেখা যায় প্রায়ই হায়েজ বা পিরিয়ড টাইম পার হয়েও ব্লিডিং হয় বা অনিয়মিত পিরিয়ড দেখা যায়। এখানে কোনটা পিরিয়ড আর কোনটা অসুস্থতা সেটা না বোঝার ফলে অনেকে নামাজ ও আমল বাদ দিয়ে বসে থাকে। এজন্য ইস্তিহাজা সম্পর্কে আমাদের লজ্জা ভুলে স্পষ্ট ধারণা থাকাটা জরুরি।
পিরিয়ড বা হায়েজ সর্বনিম্ন তিন দিন তিন রাত ও সর্বোচ্চ দশ দিন দশ রাত হয়। এর কমবেশি হলে সেটা ইস্তিহাজা। একবার পিরিয়ড শেষ হওয়ার ১৫ দিন আগে আরেকবার পিরিয়ড হলেও সেটা ইস্তিহাজা বলে বিবেচনা করা হয়। এ ছাড়া বাচ্চা প্রসবকালীন শেষ সময়ে যেসব পানি বের হয় সেগুলো ইস্তিহাজা। বাচ্চা প্রসবের পর ৪০ দিন নিফাস শেষ হয়, তারপরও ব্লিডিং হলে সেটা ইস্তিহাজা হিসাবে বিবেচিত হবে। ইস্তিহাজা চলাকালীন সময়ে নামাজ পড়তে হবে এবং কুরআন তিলাওয়াত করতে পারবে। এতে কোনো সমস্যা হবে না। এখানে সংক্ষেপে প্রাথমিক ধারণা দেওয়া হলো। কারও বেশি জটিলতা থাকলে অভিভাবক বা চিঠির মাধ্যমে নির্ভরযোগ্য কোনো মুফতি সাহেব অথবা ইফতা বিভাগ থেকে জেনে নেবেন।

07/08/2026

হাদীসে বর্ণিত দুরূদ শরীফ

১ নং দুরূদ

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدِنِ النَّبِيِّ الْاُمِّيِّ، وَاَزْوَاجِه اُمَّهَاتِ الْمُؤْمِنِيْنَ، وَذُرِّيَّـــتِه وَاَهْلِ بَيْتِه، كَمَا صَلَّيْتَ عَلٰى اٰلِ اِبْرَاهِيْمَ، اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ

অর্থ: হে আল্লাহ! তুমি রহমত নাযিল করো উম্মি নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর স্ত্রীগণের প্রতি যারা মুমিনগণের মা এবং তাঁর বংশধরগণের প্রতি এবং তাঁর পরিবার পরিজনের প্রতি, যেমন রহমত নাযিল করেছিলে ইবরাহীম আলাইহিস সালাম এর পরিবার পরিজনের প্রতি। নিশ্চয় তুমি প্রশংসনীয় ও মর্যাদাবান।

ফযীলত: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে এ বিষয়টি আনন্দিত করে যে, সে আমার পরিবার-পরিজনের প্রতি দুরূদ পাঠ করে পাত্র ভরে সওয়াব নিবে, সে যেন উক্ত দুরূদ পড়ে। (সুনানে আবু দাউদ, হাদীস: ৯৮২)

২ নং দুরূদ

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُوْلِكَ، وَصَلِّ عَلَى الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ، وَالْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمَاتِ

অর্থ: হে আল্লাহ! তুমি রহমত বর্ষণ করো তোমার বান্দা ও রাসূল হযরত মুহম¥াদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এবং মুমিন ও মুসলমান নর-নারীদের উপর। (সহীহ ইবনে হিব্বান, হাদীস: ৯০৩)

৩ নং দুরূদ

(শুক্রবার আসরের নামাযের পর ৮০ বার পড়ার দুরূদ)

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدِنِ النَّبِيِّ الْاُمِّيِّ وَعَلٰى اٰلِه وَسَلِّمْ تَسْلِيْمًا

অর্থ: হে আল্লাহ! তুমি উম্মি নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তাঁর পরিবারবর্গের উপর রহমত ও প্রভূত শান্তি বর্ষণ করো।

ফযীলত: নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুম‘আর দিন আসরের নামাযের পর নিজ স্থানে বসে উক্ত দুরূদ আশি বার পাঠ করবে, তার আশি বছরের গুনাহ মাফ হবে এবং তার আমলনামায় আশি বছরের ইবাদত-বন্দেগীর সওয়াব লেখা হবে। (আল ক্বওলুল বাদী: ৩৯৯; আদদুররুল মানযুদ ফিছ ছলাতি ওয়াস সালামি আলা সাহিবিল মাকামিল মাহমূদ: ১৬০)

৪ নং দুরূদ

صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

অর্থ: প্রিয় নবীর প্রতি রহমত ও শান্তি বর্ষিত হোক।

বি: দ্র: দুরূদে ইবরাহিম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফা‘আত ওয়াজিব হওয়ার বিশেষ দুরূদ ভূমিকায় উল্লেখ করা হয়েছে।

Address

Habiganj Sadar

Telephone

+8801400262945

Website

Alerts

Be the first to know and let us send you an email when Assunnah Ruqyah service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share