25/02/2026
চামড়ায় শুষ্কতা নিয়ন্ত্রন করার জন্য ময়েশ্চারাইজার হিসাবে নারিকেল তেল ব্যবহার করার পরামর্শ আমি বহুদিন ধরেই দিয়ে আসছি। যদিও তুলনামূলক বিবেচনায় দেখা যাবে যে আমাদের দেশে সরিষার তেল ব্যবহারকারীর সংখ্যা বেশি,তবে অনেক পরিবারেই কিন্তু নারিকেল তেল ব্যবহার হয়ে থাকে। ইদানিং কালে অলিভ অয়েল এর ব্যবহার ও বেড়েছে।
সম্প্রতি বিভিন্ন গবেষণায় দেখা গেছে নারিকেল তেল ময়েশ্চারাইজার হিসাবে খুবই কার্যকর। এটা দুইভাবে কাজ করে বিধায় বেশি ফলপ্রশু। তবে যাদের তৈলাক্ত চামড়া, ব্রনের সমস্যা রয়েছে অথবা নারিকেলে এলার্জি আছে তাদের ক্ষেত্রে এই তেল ব্যবহারে কিছুটা সাবধান হওয়া উচিত।