27/06/2026
🟦 আগামীকাল জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬
প্রিয় অভিভাবকবৃন্দ,
আগামীকাল সকাল ৮:০০টা থেকে বিকেল ৪:০০টা পর্যন্ত সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন।
👶 আপনার শিশুর বয়স যদি ৬–৫৯ মাস হয়, তাহলে অবশ্যই নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে বিনামূল্যে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ান।
কারা ভিটামিন 'এ' ক্যাপসুল পাবে?
🔹 ৬–১১ মাস বয়সী শিশু
➡️ ১টি নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল (১,০০,০০০ IU)
🔹 ১২–৫৯ মাস বয়সী শিশু
➡️ ১টি লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল (২,০০,০০০ IU)
ভিটামিন 'এ' কেন জরুরি?
✅ রাতকানা প্রতিরোধে সাহায্য করে।
✅ চোখের সুস্থতা ও দৃষ্টিশক্তি রক্ষায় সহায়ক।
✅ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
✅ হাম, ডায়রিয়া ও অন্যান্য সংক্রমণের জটিলতা কমাতে সহায়তা করে।
✅ শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কোথায় পাবেন?
আপনার নিকটস্থ—
সরকারি ইপিআই (EPI) টিকাদান কেন্দ্র
কমিউনিটি ক্লিনিক
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নির্ধারিত অস্থায়ী ভিটামিন 'এ' ক্যাম্প
কারা ভিটামিন 'এ' ক্যাপসুল খাবে না?
❌ ৬ মাসের কম বয়সী শিশু।
❌ গত ১ মাস (৩০ দিনের মধ্যে) ভিটামিন 'এ' ক্যাপসুল খেয়েছে—এমন শিশু।(তাছাড়া ৪ মাসের মধ্যে খাইয়ে থাকলে না খাওয়ালেও চলবে)
❌ চিকিৎসকের বিশেষ পরামর্শে ভিটামিন 'এ' গ্রহণে নিষেধ আছে—এমন শিশু।
মনে রাখবেন
✔️ জ্বর, সর্দি, কাশি বা হালকা ডায়রিয়া থাকলেও অধিকাংশ শিশু ভিটামিন 'এ' ক্যাপসুল খেতে পারে।
✔️ শিশুকে আগে স্বাভাবিক খাবার খাইয়ে কেন্দ্রে নিয়ে যান।
✔️ স্বাস্থ্যকর্মীর সামনেই ক্যাপসুল খাওয়ান।
✔️ এই ক্যাপসুল কোনো টিকা নয়, এটি শিশুর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি-সম্পূরক।
আপনার একটি ছোট উদ্যোগ আপনার শিশুকে ভিটামিন 'এ'-এর ঘাটতিজনিত জটিলতা থেকে সুরক্ষা দিতে পারে।
নিজের শিশুকে নিয়ে যান, অন্য অভিভাবকদেরও জানিয়ে দিন।
ধন্যবাদ।
প্রচারে:
সহকারী অধ্যাপক (শিশু)
ডা: চৌধুরী মো: নিয়াজুজ্জামান
শিশু বিশেষজ্ঞ
#জাতীয়_ভিটামিন_এ_প্লাস_ক্যাম্পেইন