Mohammad Anwar Hossain

Mohammad Anwar Hossain Dermatology

Scalp psoriasis কেন হয়? সহজভাবে বললে, এটি একটি দীর্ঘমেয়াদি inflammatory/immune-mediated skin condition। শরীরের রোগপ্রত...
30/08/2026

Scalp psoriasis কেন হয়? সহজভাবে বললে, এটি একটি দীর্ঘমেয়াদি inflammatory/immune-mediated skin condition। শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা ত্বকের কোষকে দ্রুত তৈরি হতে উৎসাহিত করে, ফলে মাথার ত্বকে লালভাব, মোটা সাদা বা রূপালি খোসা এবং চুলকানি হতে পারে।

কেন হতে পারে / কী কী trigger করে?

* পারিবারিক বা জেনেটিক প্রবণতা
* Stress
* কোনো infection-এর পর
* ত্বকে আঘাত বা জ্বালা
* কিছু ওষুধ
* আবহাওয়া ও অন্যান্য ব্যক্তিগত trigger

👉 এটি ছোঁয়াচে নয়।

Treatment কী?

সম্পূর্ণ চিকিৎসা রোগের তীব্রতার ওপর নির্ভর করে ।

1. Medicated shampoo – মাথার খোসা ও scaling কমাতে
2. Scale-removing treatment – মোটা খোসা নরম করতে
3. Prescription topical treatment – প্রদাহ ও চুলকানি কমাতে
4. বেশি গুরুতর হলে phototherapy বা systemic medicines

দাদ বা ফাংগাল ইনফেকশন যেসব পরিবেশে জটিল আকার ধারণ করে⁉️দাদ ভালোবাসে ভেজা, গরম, ঘামে ভেজা জায়গা। ওই পরিবেশটা নষ্ট করে দি...
30/08/2026

দাদ বা ফাংগাল ইনফেকশন যেসব পরিবেশে জটিল আকার ধারণ করে⁉️
দাদ ভালোবাসে ভেজা, গরম, ঘামে ভেজা জায়গা। ওই পরিবেশটা নষ্ট করে দিলে ওষুধ অনেক দ্রুত কাজ করে।
• গোসলের পর শরীর ভালো করে মুছে শুকনো করুন, বিশেষ করে কুঁচকি, বগল, আঙুলের ফাঁক
• ঢিলেঢালা সুতির কাপড় পরুন, টাইট জিন্স বা নাইলনের কাপড় নয়
• ঘেমে গেলে জামা বদলে ফেলুন, ভেজা কাপড় দ্বিতীয়বার পরবেন না
• কাপড়, তোয়ালে, বিছানার চাদর গরম পানিতে ধুয়ে কড়া রোদে শুকান
• তোয়ালে, চিরুনি, সাবান কারও সাথে শেয়ার করবেন না
• আক্রান্ত জায়গায় নখ দিয়ে চুলকাবেন না, ওই হাতেই দাদ শরীরের অন্য জায়গায় ছড়ায়
• ঘরে বিড়াল বা গরু-ছাগল থাকলে খেয়াল করুন, তাদের গা থেকেও দাদ ছড়াতে পারে
আর মূল চিকিৎসা?
সঠিক অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা ওষুধ, ডাক্তারের পরামর্শে। সারতে ৪ থেকে ৬ সপ্তাহ লাগে। ৭ দিনে ভালো লাগলেই বন্ধ করলে রোগ আবার ফিরে আসবে, এবং পরেরবার আরও কঠিন হবে।
দাদ লজ্জার রোগ নয়, অবহেলার রোগ।
শেয়ার করে রাখুন, ঘরের কারও না কারও কাজে লাগবেই।
📝💊🩺

ইট্রাকন সুবা (Itracon SUBA) একটি শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল বা ছত্রাকনাশক ওষুধ। এটি মূলত শরীরের বিভিন্ন ধরনের ছত্রাক বা ফ...
17/08/2026

ইট্রাকন সুবা (Itracon SUBA) একটি শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল বা ছত্রাকনাশক ওষুধ। এটি মূলত শরীরের বিভিন্ন ধরনের ছত্রাক বা ফাঙ্গাসের সংক্রমণ দূর করতে এবং তাদের বৃদ্ধি রোধ করতে কাজ করে। এখানে SUBA বলতে 'Super Bio-Available' প্রযুক্তি বোঝায়, যার ফলে সাধারণ ইট্রাকোনাজলের তুলনায় এটি শরীরে আরও ভালোভাবে শোষিত হয়।প্রধান কাজ ও ব্যবহার দাদ ও চুলকানি: ত্বকের দাদ, কুঁচকিতে বা শরীরের অন্যান্য স্থানে হওয়া ফাঙ্গাল ইনফেকশন (যেমন- টিনিয়া করপোরেডিস, টিনিয়া ক্রুরিস) নিরাময় করে।ছুলি: ত্বকের ওপর ছুলি বা পিটাইরিয়াসিস ভার্সিকলারজনিত সাদা বা বাদামী দাগ দূর করে।নখের সংক্রমণ: হাতের বা পায়ের নখের ফাঙ্গাল ইনফেকশন বা অনাইকোমাইকোসিস চিকিৎসায় ব্যবহৃত হয়।মুখ ও গলার ইনফেকশন: মুখ বা গলার ভেতর ফাঙ্গাসের সংক্রমণ (যেমন- ওরোফ্যারিনজিয়াল ক্যানডিডিয়াসিস) দূর করে।অন্যান্য ফাঙ্গাল সমস্যা: ভ্যালভোভাজিনাল ক্যানডিডিয়াসিস (গোপন অঙ্গের ফাঙ্গাল ইনফেকশন) এবং শরীরের ভেতরে ছড়ানো গুরুতর ফাঙ্গাল সংক্রমণেও চিকিৎসকরা এটি দিয়ে থাকেন।

Afun 1% Cream (ক্লোট্রিমাজল বা Clotrimazole জেনেরিক) একটি অ্যান্টিফাঙ্গাল বা ছত্রাকনাশক ক্রিম। এটি ত্বক ও সংবেদনশীল অঙ্গ...
17/08/2026

Afun 1% Cream (ক্লোট্রিমাজল বা Clotrimazole জেনেরিক) একটি অ্যান্টিফাঙ্গাল বা ছত্রাকনাশক ক্রিম। এটি ত্বক ও সংবেদনশীল অঙ্গের বিভিন্ন ছত্রাকজনিত সংক্রমণ ও চুলকানি দূর করতে ব্যবহৃত হয়।প্রধান কাজ ও ব্যবহারদাউদ ও রিংওয়ার্ম: ত্বকে গোল গোল দাউদ বা ফাঙ্গাল ইনফেকশন।অ্যাথলেটস ফুট: পায়ের আঙুলের মাঝখানে ছত্রাকের সংক্রমণ বা ঘা।নারী ও পুরুষের গোপনাঙ্গের ফাঙ্গাল ইনফেকশন, ক্যানডিডা ভালভাইটিস বা ব্যালানিটিস।অন্যান্য ত্বকের রোগ: পিটাইরিয়াসিস ভারসিকালার (ত্বকে সাদা বা বাদামী ছোপ ছোপ দাগ) ও ইরাইত্রাসমা।ব্যবহারের নিয়মআক্রান্ত স্থান সাবান ও পানি দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিন।দিনে ২ থেকে ৩ বার পাতলা স্তরে ক্রিমটি লাগান।সংক্রমণ পুরোপুরি ভালো হওয়ার পরও অন্তত ২ সপ্তাহ পর্যন্ত ব্যবহার চালিয়ে যান।

゚viralシ

Licnil ০.৫% লোশন) হলো একটি কার্যকরী উকুননাশক ওষুধ। এটি মূলত মাথার উকুন ও উকুনের ডিম বা লিকি ধ্বংস করার জন্য ব্যবহার করা ...
13/08/2026

Licnil ০.৫% লোশন) হলো একটি কার্যকরী উকুননাশক ওষুধ। এটি মূলত মাথার উকুন ও উকুনের ডিম বা লিকি ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। ৬ মাস বা তার বেশি বয়সী যে কারো মাথার উকুনের সমস্যা দূর করতে এটি কাজ করে।

ব্যবহারের নিয়ম ও সতর্কতা✅

লোশন ব্যবহারের আগে চুল ও মাথার ত্বক সম্পূর্ণ শুকনো থাকতে হবে।

প্রয়োগ ঃ✅

পুরো মাথার ত্বক ও চুলের গোড়ায় ভালো করে লোশন লাগাতে হবে।

সময় ঃ✅

চুলে দেওয়ার পর ঠিক ১০ মিনিট অপেক্ষা করতে হবে।

ধুয়ে ফেলাঃ✅

১০ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে চুল ভালোভাবে ধুয়ে ফেলতে হবে।

সতর্কতা: ✅এটি শুধু মাথা ও চুলে ব্যবহারের জন্য। চোখ, মুখ বা শরীরের অন্য অংশে এটি লাগাবেন না।


18/05/2026

Human skeletal..

17/02/2026

● ঘাড়ের কালো দাগ (Dark spots on the neck)● বগলের কালো দাগ (Dark spots under the armpits)● এবং হাতের কনুই কালো দাগ দূর ক...
31/01/2026

● ঘাড়ের কালো দাগ (Dark spots on the neck)
● বগলের কালো দাগ (Dark spots under the armpits)
● এবং হাতের কনুই কালো দাগ দূর করে (Removes dark spots on the elbows)
বলতে পারেন ম্যাজিক এর মত কাজ.

🛑দাউদের রোগীর জন্য পরামর্শ ✔️সাধারণত শরীরের ভাজগুলোতে এই রোগ হয় যেখানে ঘাম জমে বেশি।তাই ভাজগুলোতে ঘাম জমতে দেয়া যাবেনা।✔...
31/01/2026

🛑দাউদের রোগীর জন্য পরামর্শ

✔️সাধারণত শরীরের ভাজগুলোতে এই রোগ হয় যেখানে ঘাম জমে বেশি।তাই ভাজগুলোতে ঘাম জমতে দেয়া যাবেনা।
✔️সাধারণ সাবান লাগাবেন না
✔️পরিধেয় জামা কাপড় ডেটল/সেভলন দিয়ে ধুয়ে ফেলবেন।রোদে ভাল করে শুকাবেন।
✔️ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না
✔️ওজন কমাতে হবে
✔️ত্বক শুষ্ক ও পরিষ্কার রাখুন
✔️ঢিলেঢালা,পরিষ্কার,সুতি কাপড় পরিধান করুন
✔️আক্রান্ত স্থানে নখ বা ধারালো কিছু দিয়ে চুলকাবেন না
✔️যে কোন পশুপাখি স্পর্শ করার পর হাত ভাল করে ধুবে
✔️প্রতিদিন আপনার ব্যবহার করা মোজা ও অন্তর্বাস পরিবর্তন ও পরিষ্কার করুন
✔️অন্যের ব্যবহার করা গামছা,জুতা ,চিরুনি ব্যবহার করবেন না
✔️বাথরুম,টয়লেটে খালি পায়ে প্রবেশ করবেন না
✔️গায়ে ডেটল,সেভলন,গরম পানি ব্যবহার করবেন না।

অ্যাজমা (হাঁপানি) নিয়ন্ত্রণে সাহায্য করে।অ্যালার্জিক রাইনাইটিসে হাঁচি, নাক দিয়ে পানি পড়া ও নাক বন্ধ থাকা কমায়।শ্বাসকষ্ট ...
31/01/2026

অ্যাজমা (হাঁপানি) নিয়ন্ত্রণে সাহায্য করে।
অ্যালার্জিক রাইনাইটিসে হাঁচি, নাক দিয়ে পানি পড়া ও নাক বন্ধ থাকা কমায়।
শ্বাসকষ্ট ও বুকে চাপ বা টান কমাতে সহায়তা করে।
রাতে বা ঠান্ডা লাগলে কাশি কমাতে উপকারী।
শরীরে অ্যালার্জির কারণে তৈরি হওয়া লিউকোট্রিন নামের কেমিক্যালের প্রভাব কমায়।

খাওয়ার নিয়ম
সাধারণত দিনে একবার সেবন করা হয়।
বেশিরভাগ সময় রাতে খাওয়া হয়।
খাবার খাওয়ার সাথে বা ছাড়া দুইভাবেই খাওয়া যায়।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত।

Address

Hathazari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Anwar Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share