Dr.Rifat Anwar Shishir, ENT Specialist .

Dr.Rifat Anwar Shishir, ENT Specialist . Dr.Rifat Anwar Shishir,
MBBS (MMCH)
BCS ( Health)
M.S (ENT)
M.C.P.S (ENT)
D.L.O (BSMMU)
National Institute of ENT, Tejgaon, Dhaka.

থাইরয়েড সার্জারী ডায়েরি(Right Hemithyroidectomy)একজন মহিলা রোগীর দীর্ঘদিন ধরে ডান পাশের থাইরয়েড গ্রন্থি অস্বাভাবিকভাবে ...
30/07/2026

থাইরয়েড সার্জারী ডায়েরি
(Right Hemithyroidectomy)
একজন মহিলা রোগীর দীর্ঘদিন ধরে ডান পাশের থাইরয়েড গ্রন্থি অস্বাভাবিকভাবে বড় হয়ে গিয়েছিল। দীর্ঘদিনের এই থাইরয়েড স্ফীতির সাথে তাঁর হাইপারথাইরয়েডিজম-ও ছিল।
প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও অপারেশনের পূর্বপ্রস্তুতি সম্পন্ন করার পর আজ সফলভাবে Right Hemithyroidectomy সম্পন্ন করা হয়েছে। বর্তমানে রোগী সুস্থ আছেন এবং অপারেশন-পরবর্তী পর্যবেক্ষণে রয়েছেন।
থাইরয়েড ফুলে যাওয়া বা হাইপারথাইরয়েডিজমের লক্ষণ দীর্ঘদিন অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। সময়মতো চিকিৎসা জটিলতা কমায় এবং রোগীর জীবনমান উন্নত করে।

Shared for medical education with full respect for patient privacy and confidentiality.

"বিশ্ব হেড নেক ক্যান্সার সচেতনতা সপ্তাহ '২০২৬চলছেবন্ধ করুন  ::পানজর্দ্দাতামাকসিগারেট মদরাতের বেলা অতিরিক্ত মশলাদার খানাপ...
28/07/2026

"বিশ্ব হেড নেক ক্যান্সার সচেতনতা সপ্তাহ '২০২৬
চলছে
বন্ধ করুন ::
পান
জর্দ্দা
তামাক
সিগারেট
মদ
রাতের বেলা অতিরিক্ত মশলাদার খানাপিনা
খাবারে পুরনো সয়াবিন তেল ব্যবহার
হোটেলের সিঙ্গারা, পুড়ি,সামুচা, ছোলাবুট

সচেতন তরুণ, তোমাদের মা খালারা যদি পান জর্দায় আসক্ত থাকে, শক্ত পদক্ষেপ নাও, সম্মানের সহিত কড়া শাসন করো।
ধূমপায়ী বাবা জেঠাদেরকে কঠিন ভাষায় লজ্জা দাও
তোমার অনুজদের কে পুরনো বাসী খাবার বিতরণ করে এমন রেস্তোরাঁ তে নিষেধ করো

Ranula জিহবার নিচে লালা লালা জমে ব্যাথাহীন  তরলপূর্ণ একটি সিস্ট।বর্তমান আধুনিক সচেতন ব্যক্তিদের এই সমস্যা খুব বেশি হয়নাস...
14/07/2026

Ranula
জিহবার নিচে লালা লালা জমে ব্যাথাহীন তরলপূর্ণ একটি সিস্ট।
বর্তমান আধুনিক সচেতন ব্যক্তিদের এই সমস্যা খুব বেশি হয়না
সরকারি হাসপাতালে আজ রোগীকে পেয়ে সর্বোচ্চ আন্তরিকতার সাথে ব্যাথামুক্তভাবে কোন স্পর্শকাতর নার্ভ অক্ষত রেখেই অপারেশন করে।দিতে।পারলাম,আলহামদুলিল্লাহ
ল্যাটিন ranula বলতে ব্যাঙ কে বোঝায়,এই ফোলা দেখতে ব্যাঙের মতো লাগে বলেই নামকরণের স্বার্থকতা।
modified marsupialization with packing to maintain patency with excision of sublingual gland preserving lingual nerve.
Postoperative suture & oral cavity details normal

থাইরয়েড সার্জারী যদিও থাইরয়েড টিউমার মহিলাদের ক্ষেত্রে বেশি হয়কিন্তু পুরুষদের থাইরয়েড টিউমার অত্যন্ত ক্যান্সার ঝুকিপূর্ণ...
12/07/2026

থাইরয়েড সার্জারী
যদিও থাইরয়েড টিউমার মহিলাদের ক্ষেত্রে বেশি হয়
কিন্তু পুরুষদের থাইরয়েড টিউমার অত্যন্ত ক্যান্সার ঝুকিপূর্ণ
অসংখ্য ধন্যবাদ সার্জারি টীমকে,জটিলতর পর্যায়ে পৌছে যাওয়া টিউমারটি রক্তপাতহীন ভাবে অপসারণে সম্ভব করার জন্য
RiZvan Forhad Tarek Hossen Nawshad Mahmud Rana
রোগী: আব্দুল মান্নান,(২৭)
ঠিকানা : সরাইল,ব্রাহ্মণবাড়িয়া।

Functional Endoscopic Sinus Surgery (FESS)বর্তমান আধুনিক চিকিৎসা প্রযুক্তির সৌন্দর্য আর সেটা যদি হয় Endoscopyর সহয়তায় mi...
20/06/2026

Functional Endoscopic Sinus Surgery (FESS)

বর্তমান আধুনিক চিকিৎসা প্রযুক্তির সৌন্দর্য
আর সেটা যদি হয় Endoscopyর সহয়তায় microdebrider / Coblation এর মাধ্যমে
বিশ্বের সর্বাধুনিক Storz এর এন্ডোস্কোপি সিস্টেম এ ওটি করা।
আলহামদুলিল্লাহ
জামালপুরের স্হানীয় আবুল কালাম কাকা
দীর্ঘ ৮ বছর ভুগছিলেন নাক বন্ধ, ঘ্রাণহীনতা, মাথা ব্যাথা,অনাকাঙ্ক্ষিত নাক দিয়ে রক্ত আসা।
আমরা মাত্র একটি গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা সিটি স্ক্যান করিয়ে বুঝে নেই যে এটা
Bilateral Ethmoidal Polyp maxillary mucosal thickness.


নাক দীর্ঘদিন বন্ধ থাকা, ঘ্রাণশক্তি কমে যাওয়া, মাথাব্যথা, নাক দিয়ে পানি পড়া বা মুখে চাপ অনুভব করা—এ ধরনের সমস্যার অন্যতম কারণ হতে পারে Bilateral Ethmoidal Nasal Polyp।

# # # # Ethmoidal Polyp
এটি নাক ও সাইনাসের ভেতরের আবরণী টিস্যু থেকে তৈরি হওয়া নরম, ব্যথাহীন মাংসপিণ্ড, যা সাধারণত উভয় পাশে (bilateral) দেখা যায় এবং শ্বাস-প্রশ্বাসে বাধা সৃষ্টি করতে পারে।

# # # # Functional Endoscopic Sinus Surgery (FESS)
FESS হলো আধুনিক, নিরাপদ ও মিনিমালি ইনভেসিভ (Minimally Invasive) একটি সার্জিক্যাল পদ্ধতি, যেখানে বিশেষ এন্ডোস্কোপ ও সূক্ষ্ম যন্ত্রের সাহায্যে নাকের ভেতর দিয়ে পলিপ অপসারণ করা হয় এবং সাইনাসের স্বাভাবিক বায়ু চলাচল ও নিঃসরণ পুনরুদ্ধার করা হয়।

# # # # FESS-এর সুবিধাসমূহ:
• শরীরে বাহ্যিক কোনো কাটাছেঁড়া লাগে না।
• রক্তক্ষরণ তুলনামূলকভাবে কম হয়।
• দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব।
• নাক বন্ধ থাকা, মাথাব্যথা ও ঘ্রাণশক্তি হ্রাসের মতো উপসর্গের উল্লেখযোগ্য উন্নতি ঘটে।
• সাইনাস সংক্রমণের পুনরাবৃত্তি কমাতে সহায়ক।

🔹 যেসব উপসর্গে চিকিৎসকের পরামর্শ জরুরি:
✔ দীর্ঘদিন নাক বন্ধ থাকা
✔ ঘ্রাণশক্তি কমে যাওয়া
✔ মুখমণ্ডলে চাপ বা ব্যথা অনুভব করা
✔ ঘন ঘন সাইনাস ইনফেকশন হওয়া
✔ নাক দিয়ে অতিরিক্ত পানি পড়া

সময়মতো সঠিক রোগ নির্ণয় ও আধুনিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে নাক ও সাইনাসের দীর্ঘস্থায়ী সমস্যা থেকে মুক্তি সম্ভব।

Thyroglossal cyst থাইরোগ্লসাল সিস্ট হলো গলার মাঝামাঝি অংশে হওয়া জন্মগত (congenital) একটি সিস্ট বা ফোলা। এটি ভ্রূণ অবস্থা...
12/05/2026

Thyroglossal cyst

থাইরোগ্লসাল সিস্ট হলো গলার মাঝামাঝি অংশে হওয়া জন্মগত (congenital) একটি সিস্ট বা ফোলা। এটি ভ্রূণ অবস্থায় থাইরয়েড গ্রন্থি নিচে নামার সময় যে নালি (thyroglossal duct) তৈরি হয়, সেটি পুরোপুরি বন্ধ না হলে পরে সিস্ট তৈরি করে।
শিশুদের মধ্যে বেশি দেখা গেলেও অনেক সময় প্রথমবার প্রাপ্তবয়স্ক (adult) বয়সে ধরা পড়ে।

Adult-এ কেন দুশ্চিন্তার বিষয় ?

Adult বয়সে নতুন করে গলার মাঝখানে ফোলা দেখা গেলে শুধু সাধারণ cyst না ভেবে আরও কিছু বিষয় বিবেচনা করতে হয়, যেমন:
ইনফেকশন
Abscess
Thyroid disease
Rare ক্ষেত্রে cancer
তাই adult thyroglossal cyst সবসময় proper evaluation দরকার

সাধারণ লক্ষণ :
গলার মাঝখানে ছোট/মাঝারি ফোলা
গিললে বা জিহ্বা বের করলে ফোলা উপরে ওঠে
নরম ও movable swelling
ধীরে ধীরে বড় হওয়া
ইনফেকশন হলে:
ব্যথা
লালচে হওয়া
জ্বর
পুঁজ হওয়া
গিলতে কষ্ট

Cancer হওয়ার ঝুঁকি

থাইরোগ্লসাল সিস্টে cancer খুব rare (~1%)।
সবচেয়ে common:
Papillary thyroid carcinoma
সন্দেহ হয় যদি:
শক্ত mass
দ্রুত বড় হয়
lymph node থাকে
বয়স বেশি হয়

Treatment
Definitive treatment = Sistrunk operation

Thanks Dr. RiZvan Forhad, MS(ENT)
Asst. Professor for tremendous support

07/04/2026
ইএনটি স্পেশালাইজড কর্ণার, এভারগ্রীনলাইফ হাসপাতাল, জামালপুর এর পক্ষ থেকে প্রিয় জামালপুর বাসী কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্...
20/03/2026

ইএনটি স্পেশালাইজড কর্ণার, এভারগ্রীনলাইফ হাসপাতাল, জামালপুর এর পক্ষ থেকে

প্রিয় জামালপুর বাসী কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

"ঈদ মুবারক"

বিশ্বের সর্বাধুনিক এন্ডোস্কোপিক, লেজার ও কোবলেশন প্রযুক্তি নিয়ে আপনার সেবায় আমাদের দক্ষ বিশেষজ্ঞ প্যানেল নৈতিকভাবে সদাপ্রস্তুত।

শুভেচ্ছান্তে,

ডা: রিফাত আনোয়ার শিশির

এমএস, ডিএলও, এমসিপিএস (ইএনটি)

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)

নাক- কান-গলা বিভাগ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

শাহবাগ, ঢাকা.

কখন আপনার শিশুর কানের শুনানী পরীক্ষা (Hearing Test) করা দরকার : আপনার শিশু আশে পাশে হঠাৎ বড় শব্দে চমকে না উঠে।যদি এক বছর...
04/03/2026

কখন আপনার শিশুর কানের শুনানী পরীক্ষা (Hearing Test) করা দরকার :

আপনার শিশু আশে পাশে হঠাৎ বড় শব্দে চমকে না উঠে।

যদি এক বছর বয়সেও কোন অর্থপূর্ণ শব্দ না বলে। ১৮ মাস বয়সে অন্তত: ১৮টি দুই বর্ণ বিশিষ্ট শব্দ উচ্চরণ না করে।

যদি শিশু মুখে কথা না বলে আকার ইঙ্গিতে যোগাযোগ করতে চায়।

যদি সমবয়সী অন্যান্য শিশুর সাথে কথা না বলে খেলাধুলা বা ভাব বিনিময় না করে, একাকী থাকতে চায় আনমনে অস্পষ্ট কথা না বলে।

যদি শিশু যে কথা বলে তার মুখের দিকে তাকিয়ে থাকতে চায়।

যদি টেলিভিশন বা রেডিওর শব্দ বড় করে শুনতে চায়।

যদি শিশু বাবা-মা, আত্মীয়-স্বজন বা স্কুলের শিক্ষকদের আদেশ অনুসরন করতে কষ্ট হচ্ছে বলে মনে করে, যদি হঠাৎ ক্লাসে অমনোযোগী হয়।

আপনি যখন শিশুর সাথে কথা বলেন তখন সে কোন উত্তর বা সাড়া না দেয়.

প্রতিরোধে করণীয় ::

উপরোক্ত সমস্যা বা সন্দেহজনক কানে কম শোনে মনে হলে শিশুর বয়স ৬ মাস হতে
বাবা মা পর্যবেক্ষণ করবেন অথবা
শিশু বিশেষজ্ঞ অথবা
নাক কান গলা বিশেষজ্ঞ পরামর্শ নিবেন

বাংলাদেশে সরকারি পর্যায়ে জন্মগত বধির শিশুদের আধুনিক চিকিৎসা রয়েছে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
তেজগাও নাক কান গলা ইনস্টিটিউট
ঢাকা সিএমএইচ
ঢাকা মেডিকেল কলেজ

পরিশেষে : আপনার শিশুকে এনড্রয়েড মোবাইল এবং কার্টুন ছেড়ে খাওয়ানো থেকে বিরত রাখুন।।এর কোন ব্যতিক্রম নেই

প্রসঙ্গ :: থাইরয়েড ক্যান্সার ও পুরুষ রোগীর রিস্কপুরুষদের মধ্যে থাইরয়েড রোগ তুলনামূলকভাবে কম হলেও ক্লিনিক্যালি গুরুত্বপূর...
03/03/2026

প্রসঙ্গ :: থাইরয়েড ক্যান্সার ও পুরুষ রোগীর রিস্ক

পুরুষদের মধ্যে থাইরয়েড রোগ তুলনামূলকভাবে কম হলেও ক্লিনিক্যালি গুরুত্বপূর্ণ—বিশেষ করে malignancy/ ক্যান্সার সন্দেহের ক্ষেত্রে।
🔹 প্রাদুর্ভাব ::
থাইরয়েড রোগ নারীদের তুলনায় পুরুষদের মধ্যে কম
Female : Male ≈ 5mk : 1
তবে:
পুরুষদের মধ্যে thyroid nodule বা ফোলা বা গলগণ্ড হলে malignancy/ক্যান্সার risk বেশি
জামালপুর - গাইবান্ধা জন্ম আর পুরুষ রোগীর থাইরয়েড বা গলগণ্ড - এটা খুবই সিরিয়াস নিতে হবে চিকিৎসক হিসেবে

Hypothyroidism → বেশি middle-aged/elderly
Hyperthyroidism → 20–50 বছর
Iodine deficiency এলাকায় (যেমন কিছু গ্রামীণ বা যমুনা নদী তীরবর্তী অঞ্চল) prevalence বেশি
🔹 কারণ (Causes)
1️⃣ Hypothyroidism (হরমোন কম)

2️⃣ Hyperthyroidism (হরমোন বেশি)

3️⃣ Thyroid nodule / goiter
Iodine deficiency
Colloid nodule / ঘ্যাগ / গলগণ্ড
Cyst
Neoplasm (benign/malignant)

👉 গুরুত্বপূর্ণ:
পুরুষদের ক্ষেত্রে thyroid nodule → malignancy risk তুলনামূলক বেশি
4️⃣ Thyroid cancer
পুরুষদের মধ্যে কম হলেও aggressive হওয়ার সমূহ সম্ভাবনা

Risk factors:
Radiation exposure (childhood)
এক্সরে, সিটি স্ক্যান
Family history
Genetic.
দীর্ঘ মেয়াদি গলগণ্ড

5️⃣ Thyroiditis

🔹 বিশেষ বৈশিষ্ট্য : কেন ক্যান্সার রিস্ক বাড়ে ::

Diagnosis দেরিতে হয়
Malignancy rate বেশি
Prognosis কিছু ক্ষেত্রে খারাপ হতে পারে

তবে,
ক্যান্সার ছড়িয়ে পড়ার পূর্বে অপারেশন ও রেডিওআয়োডিন এব্লেশন নিলে পরবর্তী জীবনে সুস্হ থাকার সম্ভাবনা ১০০% এর কাছাকাছি।

Address

Bangladesh Medical University
Jamalpur Sadar Upazila
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Rifat Anwar Shishir, ENT Specialist . posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Rifat Anwar Shishir, ENT Specialist .:

Shortcuts

Share