Dr.Mahbub Orthopedic Care

Directions Contact the practice

Dr.Mahbub Orthopedic Care Dr.Md.Mahbubur Rahman
MBBS,BCS(Health)
FCPS [Surgery-Final Part(Orthopaedic Surgery)]
MS Resident(Orthopaedic Surgery)-NITOR,Dhaka.

20/08/2026
16/08/2026
31/05/2026

18/05/2026




⛔️অনেক সময় মানুষের উরুর বাইরের দিকে জ্বালাপোড়া, ঝিনঝিন বা অবশভাব হয়।অনেকে মনে করেন এটা মেরুদণ্ডের (spine) সমস্যা। কিন্তু...
11/04/2026

⛔️অনেক সময় মানুষের উরুর বাইরের দিকে জ্বালাপোড়া, ঝিনঝিন বা অবশভাব হয়।
অনেকে মনে করেন এটা মেরুদণ্ডের (spine) সমস্যা। কিন্তু অনেক ক্ষেত্রে মেরুদণ্ড একদম স্বাভাবিক থাকে।

এমন হলে একটি কারণ হতে পারে Meralgia Paresthetica।

👉কী হয় এখানে?

আমাদের কোমরের কাছে একটি ছোট স্নায়ু আছে, নাম Lateral femoral cutaneous nerve।
এই স্নায়ু উরুর বাইরের অংশে অনুভূতি দেয়।

কখনো এই স্নায়ুটি কোমরের কাছে (inguinal ligament-এর নিচে) চাপা পড়ে যায়।
তখন দেখা দেয়—

👉 উরুর বাইরের দিকে জ্বালাপোড়া
👉 ঝিনঝিন অনুভূতি
👉 অবশভাব

🔥কারা বেশি আক্রান্ত হন?

⚡ যারা টাইট জিন্স বা টাইট বেল্ট ব্যবহার করেন
⚡ ওজন বেশি (স্থূলতা)
⚡ গর্ভাবস্থা
⚡ দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা

💔লক্ষণ কীভাবে বাড়ে–কমে?

📌 দাঁড়িয়ে থাকলে বা হাঁটলে ব্যথা বাড়তে পারে
📌 বসে পড়লে কিছুটা আরাম লাগে

এই সমস্যায় সাধারণত—
❌ পায়ে দুর্বলতা হয় না
❌ হাঁটতে সমস্যা হয় না

শুধু উরুর বাইরের অংশে অস্বস্তি বা জ্বালাপোড়া থাকে।

মনে রাখবেন👉
সব উরুর ব্যথা মেরুদণ্ডের সমস্যা নয়।
কখনো কখনো একটি ছোট স্নায়ু চাপা পড়লেই এই সমস্যা হতে পারে।





🩺 কোমর ব্যথা অবহেলা করবেন নাআজকাল অনেকেই কোমর ব্যথাকে ছোট সমস্যা মনে করে চুপচাপ সহ্য করেন।কিন্তু মনে রাখবেন—এটা কখনো কখন...
09/04/2026

🩺 কোমর ব্যথা অবহেলা করবেন না

আজকাল অনেকেই কোমর ব্যথাকে ছোট সমস্যা মনে করে চুপচাপ সহ্য করেন।
কিন্তু মনে রাখবেন—এটা কখনো কখনো মেরুদণ্ডের গুরুতর সমস্যার সংকেত হতে পারে।

⚠️ এই লক্ষণগুলো থাকলে দ্রুত অর্থোপেডিকের ডাক্তার দেখানঃ
• কোমর থেকে পায়ে ব্যথা ছড়িয়ে যাওয়া
• পায়ে ঝিনঝিন বা অবশ ভাব
• হাঁটতে দুর্বল লাগা
• প্রস্রাব বা পায়খানা নিয়ন্ত্রণে সমস্যা
• দুর্ঘটনার পরে কোমর ব্যথা

✅ কোমর ব্যথা প্রতিরোধে করণীয়ঃ
• দীর্ঘ সময় একভাবে বসে থাকবেন না
• ভারী জিনিস তুলতে সতর্ক থাকুন
• নিয়মিত হালকা ব্যায়াম করুন
• সঠিক ভঙ্গিতে বসা ও দাঁড়ানোর অভ্যাস করুন

📢 ব্যথাকে অবহেলা নয়, সচেতনতা জরুরি।




ঈদ সবার জন্য আনন্দের হলেও দুর্ঘটনার কবলে পড়ে অনেকে আনন্দটা উপভোগ করতে পারেনা।আপনার ঈদের আনন্দ হোক উৎসবমুখর এবং চলাচল হো...
28/03/2026

ঈদ সবার জন্য আনন্দের হলেও দুর্ঘটনার কবলে পড়ে অনেকে আনন্দটা উপভোগ করতে পারেনা।

আপনার ঈদের আনন্দ হোক উৎসবমুখর এবং চলাচল হোক সাবধানতার সহিত।

🔥🔥 শরীরের যেকোন হাঁড় ভাঙ্গা অনেক কষ্টের কিন্তু সেই হাঁড় ভাঙ্গাটা যদি সঠিক সময়ে অপারেশন করা যায় তাহলে অপারেশনটা যেমন ...
22/03/2026

🔥🔥 শরীরের যেকোন হাঁড় ভাঙ্গা অনেক কষ্টের কিন্তু সেই হাঁড় ভাঙ্গাটা যদি সঠিক সময়ে অপারেশন করা যায় তাহলে অপারেশনটা যেমন সুন্দর হয়,রেজাল্ট টা হয় আরও সুন্দর!

✅ বাসায় বয়স্ক মানুষ থাকলে তাদের দিকে এক্সট্রা কেয়ার দিন। কোনভাবেই যেনো তারা হোচোট খেয়ে বাথরুম বা বারান্দায় পড়ে না যায় সেটা খেয়াল রাখুন।

👉 আজকে এই মায়ের অপারেশন করলাম যিনি সামান্য ওয়াশরুমে জুতা স্লিপ কেটেই পরে গিয়েছেন ৩ দিন আগে। রোগী এবং তার পরিবারের কেউ জানতো না যে ভেঙ্গে গেছে। বাথ্যার ওষুধ খেয়ে বাথ্যা ৩ দিনে না কমাতে পেরে আমার কাছে নিয়ে আসেন রোগীকে।

💔 বাসার সবচেয়ে আবহেলিত যে জুতা টা সেটা হল ওয়াশরুম বা টয়লেটের জুতা। সময় মত অবশ্যই জুতা পরিবর্তন করা জরুরি।
সবাই নিশ্চয়ই জানি- একটি ভুল সারাজীবনের কান্না।

Address

Jessore, Khulna
Jessore
7432

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Mahbub Orthopedic Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Mahbub Orthopedic Care:

Shortcuts

Share

Category