ডাঃ ফিরোজ মাহমুদ

ডাঃ ফিরোজ মাহমুদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ডাঃ ফিরোজ মাহমুদ, Surgeon, Jessore.

MBBS,MS,FICS,FACS, FMAS,BCS
FCPS (Hepatobiliray surgery Trainee)

এমবিবিএস, এমএস, এফআইসিএস, এফএসিএস
এফসিপিএস (সাবস্পেশালিটি প্রশিক্ষণ)

হেপাটোবিলিয়ারী, কলোরেক্টাল, জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জন

19/08/2026
18/08/2026
12/08/2026

একটি কিশোরীর নীরব কষ্ট—যা শেষ পর্যন্ত ধরা পড়ল চিকিৎসকের কাছে

মাত্র ১৬ বছরের একটি মেয়ে। মাদ্রাসায় পড়াশোনা করে। কিছুদিন ধরে লক্ষ্য করছিল—তার পেট অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছে।

দিন দিন পেটের আকার বাড়তে থাকায় তার মনে তৈরি হয় ভয়, আতঙ্ক ও লজ্জা। বিষয়টি কাউকে বলতে পারছিল না। নিজের মধ্যেই কষ্টটা লুকিয়ে রাখছিল।

অবশেষে তার নানি তাকে চিকিৎসার জন্য আমার কাছে নিয়ে আসেন।

পরীক্ষা-নিরীক্ষার পর আমরা জানতে পারি, পেট বড় হওয়ার পেছনে ছিল একটি বিশাল আকারের পেটের ভেতরের টিউমার।
পরবর্তী চিকিৎসা পরিকল্পনা করা হয় এবং প্রয়োজনীয় অস্ত্রোপচারের মাধ্যমে সমস্যাটির চিকিৎসা করা হয়।

এই ঘটনাটি আমাদের আবারও মনে করিয়ে দেয়—

শিশু বা কিশোর-কিশোরীর শরীরে অস্বাভাবিক কোনো পরিবর্তন দেখা দিলে লজ্জা বা ভয়ের কারণে বিষয়টি গোপন না করে দ্রুত অভিভাবককে জানানো অত্যন্ত জরুরি।

পেট অস্বাভাবিকভাবে বড় হওয়া, দীর্ঘদিন পেটব্যথা, পেটের মধ্যে কোনো চাকা অনুভূত হওয়া, দ্রুত পেটের আকার বৃদ্ধি—এসব উপসর্গকে অবহেলা করা উচিত নয়।

সময়মতো সঠিক পরীক্ষা ও চিকিৎসা অনেক বড় বিপদ থেকে রক্ষা করতে পারে।

🩺 সচেতন হোন, অস্বাভাবিক উপসর্গ গোপন করবেন না।
❤️ শিশুদের কথা শুনুন, তাদের ভয় ও লজ্জাকে গুরুত্ব দিন।

11/08/2026

এই রোগীটা আসে আমাদের কাছে প্রচন্ড পেটে ব্যথা নিয়ে তার পরীক্ষা-নিরীক্ষা করে অগ্নাশয় বা প্যানক্রিয়াসে পাথর ধরা পড়ে পরবর্তীতে সব কিছু প্রিপারেশন নিয়ে আমরা এটার অপারেশন করি অপারেশনের সময় দেখা যায় প্যানক্রিয়াসর লেজের অংশ টিউমারের মত একটা জিনিস আমরা এটা সম্পূর্ণ ফেলেছি ।

🩺 যশোরে চিকিৎসাসেবায় নতুন ইতিহাস! সফলভাবে সম্পন্ন হলো জটিল 'হুইপল'স অপারেশন' (Whipple's Operation).অগ্ন্যাশয় (Pancreas...
26/07/2026

🩺 যশোরে চিকিৎসাসেবায় নতুন ইতিহাস! সফলভাবে সম্পন্ন হলো জটিল 'হুইপল'স অপারেশন' (Whipple's Operation).

অগ্ন্যাশয় (Pancreas) ও পিত্তনালীর জটিল রোগের চিকিৎসায় 'হুইপল'স অপারেশন' অত্যন্ত সংবেদনশীল ও দীর্ঘমেয়াদী একটি অস্ত্রোপচার।

এতদিন এই উন্নত চিকিৎসার জন্য রোগীদের ঢাকা কিংবা বিদেশে যেতে হতো।

কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় হলো, যশোরের ইউনিক হাসপাতালে এই জটিল অপারেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে!
অপারেশন পরবর্তী পর্যবেক্ষণে রোগী বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও শঙ্কামুক্ত আছেন।
কেন এই সফলতা আমাদের গর্বিত করে?
লাখ লাখ টাকার খরচ বা দূরদূরান্তে দৌড়াদৌড়ি না করে, নিজের শহর যশোর থেকেই এখন মিলছে আন্তর্জাতিক মানের বিশ্বস্ত ও সর্বাধুনিক চিকিৎসাসেবা।
সুস্থ থাকুন, নিজের শহরেই সঠিক চিকিৎসাসেবা গ্রহণ করুন।

22/07/2026

🩺 একটি জটিল ও চ্যালেঞ্জিং Hepatobiliary Surgery-এর সফল সমাপ্তি

Choledochal Cyst বা জন্মগতভাবে পিত্তনালীর অস্বাভাবিক প্রসারণ একটি জটিল রোগ, যা দীর্ঘমেয়াদে পিত্তনালীতে বারবার সংক্রমণ, পাথর তৈরি এবং অন্যান্য জটিলতার কারণ হতে পারে। অনেক সময় একবার চিকিৎসা বা অপারেশনের পরও রোগীর পুনরায় পিত্তনালীতে পাথর তৈরি হতে পারে এবং রোগীকে বারবার হাসপাতালে ভর্তি ও অপারেশনের সম্মুখীন হতে হয়।

সম্প্রতি এমনই একজন জটিল রোগীর সফলভাবে অপারেশন সম্পন্ন করা হয়েছে।

রোগী দীর্ঘদিন ধরে Choledochal Cyst-এর জটিলতায় ভুগছিলেন এবং পিত্তনালীতে বারবার পাথর তৈরি হচ্ছিল। রোগীর ইতোমধ্যে ৪ বার অপারেশন হওয়ার পরও পুনরায় পিত্তনালীতে পাথর তৈরি হওয়ায় রোগীর অবস্থা আরও জটিল হয়ে ওঠে।

এ ধরনের রোগীর ক্ষেত্রে পূর্বের একাধিক অপারেশনের কারণে পেটের ভেতরে প্রচুর adhesion, স্বাভাবিক অ্যানাটমির পরিবর্তন এবং পিত্তনালীর জটিলতা থাকায় পুনরায় অপারেশন করা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে ওঠে। প্রতিটি ধাপে অত্যন্ত সতর্কতার সঙ্গে রোগীর অবস্থা মূল্যায়ন করে অপারেশনের পরিকল্পনা করা হয়।

🙏 রোগীর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।

জটিল পিত্তথলি, পিত্তনালী, লিভার ও অগ্ন্যাশয়ের রোগের সঠিক চিকিৎসার জন্য সময়মতো বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ নিন।

👨‍⚕️ ডাঃ ফিরোজ মাহমুদ
Hepatobiliary, Colorectal & Laparoscopic Surgeon

সঠিক রোগ নির্ণয় | সঠিক পরিকল্পনা | দক্ষ সার্জারি | নিরাপদ চিকিৎসা

এই রোগীটা প্রথমে আমাদের কাছে আসছিল পায়ের বেশ কিছু অংশ এক্সিডেন্ট এর পরে পচে গেছিল ।যশোরের থেকে উনাকে ঢাকায় রেফার করা হ...
29/06/2026

এই রোগীটা প্রথমে আমাদের কাছে আসছিল পায়ের বেশ কিছু অংশ এক্সিডেন্ট এর পরে পচে গেছিল ।যশোরের থেকে উনাকে ঢাকায় রেফার করা হয়েছিল কিন্তু পরবর্তীতে আমাদের কাছে আসে আমি রোগীটাকে প্রাথমিক অবস্থায় পচে যাওয়া অংশ অপারেশন করে ফেলে দিয়ে তারপর পরবর্তী দ্বিতীয় অপারেশনের মাধ্যমে চামড়া লাগানো হয়।
এইসব অপারেশনগুলো একটু ঝুঁকিপূর্ণ এবং রোগীর অনেক কষ্টকর সময় পার করতে হয়।
আল্লাহর রহমতে রুগী এখন বেশ ভালো আছে।

১২৭ কেজি ওজনের বৃদ্ধা মহিলা ডায়াবেটিস ,প্রেসার রুগী আমাদের কাছে এসে ছিল প্রচন্ড আকারে পিত্তথলির ইনফেকশন নিয়ে মানে পচে ...
20/06/2026

১২৭ কেজি ওজনের বৃদ্ধা মহিলা ডায়াবেটিস ,প্রেসার রুগী আমাদের কাছে এসে ছিল প্রচন্ড আকারে পিত্তথলির ইনফেকশন নিয়ে মানে পচে যাওয়া যেটাকে বলা হয় Gangrenous cholecystitis .
আল্লাহর রহমতে সফলভাবে ল্যাপরোস্কপির মাধ্যমে অপারেশন করা সম্ভব হয়েছে যদিও রোগীটা অনেক হাই রিস্ক ছিল।
অনেক ধন্যবাদ Anaesthesiologist কে।

পাকস্থলীর ক্যান্সার সাথে লিভারে ছড়িয়ে গিয়েছে যেটাকে  লিভার মেটস বলে। পাকস্থলীর সম্পূর্ণভাবে টিউমার অপসারণ সহ লিভারের ...
05/06/2026

পাকস্থলীর ক্যান্সার সাথে লিভারে ছড়িয়ে গিয়েছে যেটাকে লিভার মেটস বলে। পাকস্থলীর সম্পূর্ণভাবে টিউমার অপসারণ সহ লিভারের যে অংশটি আমরা ধরেছিল সেটা সরানো হয়েছে.....

জটিল পাকস্থলীর ক্যান্সার চিকিৎসায়
Gastroliver Surgeon
ডা ফিরোজ মাহমুদ
১. নেভা মেডিকেল হাসপাতাল।

২. ইউনিক হাসপাতাল।
✅ঠিকানা: সদর, যশোর।
✅রোগী দেখার সময়: বৃহস্পতিবার, বিকাল ৪ থেকে সন্ধ্যা ৯টা পর্যন্ত।
শুক্রবার সকাল ১০ টা থেকে ৬ টা পর্যন্ত।

যোগাযোগ:
অ্যাপয়েন্টমেন্ট বা যেকোনো অনুসন্ধানে
#📞 01717448843

Address

Jessore

Telephone

+8801717448843

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ ফিরোজ মাহমুদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডাঃ ফিরোজ মাহমুদ:

Shortcuts

Share

Category