Pulse Diagnostic & Consultatoin Centre

Pulse Diagnostic & Consultatoin Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pulse Diagnostic & Consultatoin Centre, Doctor, Noapara Hospital Road, Noapara Pourosova, Abhaynagar, Jessore.

18/07/2022

থাইরয়েড হরমোনে মুখের যেসব সমস্যা হয়ে থাকে

থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন উৎপাদন হয় তাতে শরীরে বেশ কিছু পরিবর্তন দেখা দেয়। থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোনগুলোর একটি থাইরক্সিন স্বাভাবিক গঠন ও বৃদ্ধির জন্য প্রয়োজন।

হাইপারথাইরয়ডিজমে ঘুমের সমস্যা, দ্রুত হৃদস্পন্দন হয়ে থাকে। যার কারণে রোগীর মনে দুশ্চিন্তা, বিরক্তিভাব ও অস্থিরতা বিরাজ করে থাকে।

এর ফলে মুখের অভ্যন্তরে ঘা বা ক্ষত দেখা দিতে পারে। থাইরয়েড হরমোনের পরিমাণ বৃদ্ধি পেলে অর্থাৎ হাইপারথাইরয়ডিজমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে এবং পালপিটেসন হতে পারে।

এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডা. মো. ফারুক হোসেন।

হরমোনে দীর্ঘমেয়াদে বার্নিং মাউথ সিনড্রোম বা মুখে জ্বালাপোড়া হতে পারে। কখনও কখনও হাইপারথাইরয়ডিজমে জগ্রেনস সিনড্রোম দেখা দিয়ে থাকে, যার কারণে শুষ্ক মুখের সৃষ্টি হয়। শুষ্ক মুখের প্রভাবে দন্তক্ষয়ের পরিমাণ বৃদ্ধি পায় যেহেতু লালার প্রবাহ স্বাভাবিকের চেয়ে কম থাকে।

হাইপারথাইরয়ডিজমে পেরিওডন্টাল রোগ, ম্যাক্সিলারি বা ম্যান্ডিবুলার অস্টিওপরোসিস এবং দাঁত তাড়াতাড়ি উঠে। এক্সরে করার সময় থাইরয়েড গ্রন্থিকে রক্ষা করার জন্য থাইরয়েড কলার ব্যবহার করা উচিত। থাইরয়েড গ্রন্থি রেডিয়েশনের প্রতি অত্যন্ত সংবেদনশীল।

অতিরিক্ত এক্সরে বা রেডিয়েশন থাইরয়েড গ্রন্থির জন্য একটি রিস্ক ফ্যাক্টর। হাইপারথাইরয়ডিজমের ক্ষেত্রে অতিরিক্ত ঘাম হতে পারে এবং গরম সহ্য করতে সমস্যা হয়। কনজেনিটাল হাইপোথাইরয়ডিজম ক্রেটিনিজম নামে পরিচিত।

এ কারণে ঠোঁট পুরু, ম্যাক্রোগ্লসিয়া বা জিহ্বা বড় হওয়া, ম্যালঅকলুশন অর্থাৎ ওপরের এবং নিচের চোয়ালের কামড় দিলে স্বাভাবিক রিলেশন ব্যাহত হওয়া এবং দেরিতে দাঁত উঠে থাকে। পেরিওডন্টাল অবস্থা ভালো থাকে না।

কোনো ক্ষতস্থান ভালো হতে দেরি হয়। লম্বা সময় ধরে হাইপোথাইরয়ডিজমের প্রতিক্রিয়া স্বরূপ ক্রেনিওফেসিলয়াল গ্রোথ এবং ডেন্টাল ডেভেলপমেন্টের ওপর প্রভাব ফেলতে পারে। ডেন্টাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ম্যান্ডিবুলার বা নিচের চোয়ালের দ্বিতীয় মোলার বা সাত নম্বর দাঁতের ইমপ্যাকশন বা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে।

হাইপোথাইরয়ডিজমের রোগীদের ক্ষত বা ঘা দেরিতে শুকায়, কারণ মেটাবলিজমের কার্যকারিতা কমে যায়। দেরিতে ঘা বা ক্ষত সারার জন্য সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়। তাই দাঁত তোলা বা সার্জারির সময় সতর্কতার সঙ্গে সবকিছু করতে হবে। হাইপোথাইরয়ডিজমের কারণে হার্ট বিট ধীরে ধীরে হতে পারে।

এছাড়া রোগীর কনস্টিপেসন দেখা দিতে পারে। কনস্টিপেসন হলে মুখে আলসার হতে পারে। হাইপোথাইরয়ডিজমের ক্ষেত্রে রোগী প্রায়ই ঠাণ্ডা অনুভব করার কথা বলে থাকেন।

রোগীর ওজন বৃদ্ধি পেতে পারে। হাইপোথাইরয়ডিজম এবং হাইপারথাইরয়ডিজম উভয় ক্ষেত্রেই রোগীর চুল পড়ে যেতে পারে। হাইপোথাইরয়ডিজমের কারণে বিষণ্ণতা, ক্লান্তিভাব এবং অলসতার অনুভূতির মতো লক্ষণসমূহ সৃষ্টি হতে পারে। বিষণ্ণতার কারণে মুখের আলসারসহ নানাবিধ রোগ সৃষ্টি হতে পারে।

মুখের জ্বালাপোড়ার ক্ষেত্রে কোনো কারণ খুঁজে পাওয়া না গেলে তখন অবশ্যই একজন রোগীর সার্বিক শারীরিক ইতিহাস সম্পর্কে জানতে হবে।

থাইরয়েড গ্রন্থির কোনো কিছু সন্দেহজনক হলে অবশ্যই রক্ত পরীক্ষা করে দেখতে হবে থাইরয়েড হরমোনের মাত্রা জানার জন্য। অতএব মুখের যে কোনো রোগের চিকিৎসায় রোগ নির্ণয় করে চিকিৎসা প্রদান করতে হবে।

সুত্রঃ যুগান্তর

18/07/2022

এ সময় ডেঙ্গু থেকে বাঁচতে যা যা করবেন

বর্ষা আসতেই ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বাড়ছে। এরই মধ্যে হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর ভিড়। ডেঙ্গু হলো এডিস মশাবাহিত ভাইরাসজনিত জ্বর।

এ ভাইরাসের চারটি স্ট্রেইন (ডেন-১, ২, ৩ ও ডেন-৪)। এর যে কোনো একটি দিয়ে ডেঙ্গু জ্বর হতে পারে। আর এ ভাইরাস বহন করে এডিস ইজিপ্টি ও এডিস এলবোপিকটাস প্রজাতির মশা।

বর্ষায় চারপাশের জলাবদ্ধ পানিতে এই মশা বংশবিস্তার করে। এডিস ইজিপ্ট মশা ডেঙ্গু বিস্তারে ৯০-৯৫ শতাংশ ভূমিকা রাখে। এ মশার একটি কামড়ই ডেঙ্গু সংক্রমণের জন্য যথেষ্ট। বছরের অন্যান্য সময়ের তুলনায় বর্ষায় ডেঙ্গুর প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করে।

ডেঙ্গুর উপসর্গ হলো- জ্বর, পেশি ব্যথা, শরীর ব্যথা, দুর্বলতা ইত্যাদি। সব মিলিয়ে এ রোগ থেকে মুক্তি পাওয়া সহজ নয়। তাই এ সময় ডেঙ্গু থেকে বাঁচতে সচেতন থাকা জরুরি। যা যা করণীয় জেনে নিন-

>> মশা সাধারণত মানুষের হাত-পায়ে বেশি কামড়ায়। এর কারণ হলো হাত-পা খোলা থাকে সবারই। তই বর্ষার মৌসুমে হাতাওয়ালা পোশাক পরুন। ফুল প্যান্ট, ফুলহাতা শার্ট, জুতা ইত্যাদি দিয়ে শরীর ঢেকে রাখতে হবে।

>> ঘরের ভেতরে বা চাপাশে যেন পানি জমে না থাকে তা নিশ্চিত করুন। মশার বংশবিস্তারের আদর্শ স্থান হলো জমে থাকা পানি। ফুলের টব থেকে শুরু করে ড্রেন ইত্যাদিতে যেন পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখুন।

>> মশা তাড়ানোর একটি কার্যকর এবং স্বাস্থ্যকর উপায় হলো মশা দূরে রাখে এমন গাছ ঘরে রাখা। তুলসি, সিট্রোনেলা, লেমনগ্রাস ইত্যাদি ঘরে মশা আসতে দেয় না।

>> ময়লা রাখার পাত্র পরিষ্কার করুন প্রতিদিন। ব্যবহারের সময় ময়লার পাত্রের মুখ ঢেকে রাখতে হবে।

>> মশা তাড়ানোর স্প্রে, মলম ইত্যাদি ব্যবহারে জোর দিতে হবে। ঘরে কিংবা বাইরে সবখানেই এগুলো ব্যবহার করা উচিত।

>> বর্ষার মৌসুমে দরজা-জানালা বন্ধ রাখতে হবে। আর জানালা খোলা রাখলেও নেট দিয়ে রাখতে ভুলবেন না।

>> এ সময় ডেঙ্গু প্রতিরোধে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে হবে। এজন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলার বিকল্প নেই। কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হলে, সব ধরনের রোগ থেকে নিস্তার পাবেন।

সূত্র: মেক টাইমড

07/09/2021
Stay home &save u &ur family
12/05/2020

Stay home &save u &ur family

12/03/2020

দক্ষিনবঙ্গের শিল্প ও বন্দর নগরী নওয়াপাড়ার হসপিটাল রোডে অবস্থিত পালস ডায়াগনস্টিক এ্যান্ড কনসালটেশন সেন্টারে ডিজিটাল যন্ত্রপাতি ও অভিজ্ঞ ল্যাব ইনচার্য দ্বারা অত্যন্ত সুলভ মূল্যে এবং যত্নসহকারে সকল ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
তাই আপনার স্বাস্থ্য পরীক্ষার জন্য আজই যোগাযোগ করুন আমাদের এই নম্বরে - ০১৭১৮২৮৬৭৬৭।

12/04/2019

For Any Kind Of Information
Please Contact:
☎ 01701411007
☎ 01977286767

Pulse Diagnostic & Consultation Centre এর ভুবনে আপনাদের স্বাগতম............
11/04/2019

Pulse Diagnostic & Consultation Centre এর ভুবনে আপনাদের স্বাগতম............

দক্ষিনবঙ্গের শিল্প ও বন্দর নগরী নওয়াপাড়ার হসপিটাল রোডে অবস্থিত পালস ডায়াগনস্টিক এ্যান্ড কনসালটেশন সেন্টারে ডিজিটাল যন্ত্...
07/04/2019

দক্ষিনবঙ্গের শিল্প ও বন্দর নগরী নওয়াপাড়ার হসপিটাল রোডে অবস্থিত পালস ডায়াগনস্টিক এ্যান্ড কনসালটেশন সেন্টারে ডিজিটাল যন্ত্রপাতি ও অভিজ্ঞ ল্যাব ইনচার্য দ্বারা অত্যন্ত সুলভ মূল্যে এবং যত্নসহকারে সকল ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
তাই আপনার স্বাস্থ্য পরীক্ষার জন্য আজই যোগাযোগ করুন আমাদের এই নম্বরে - ০১৭১৮২৮৬৭৬৭।

Busy Pulse
06/04/2019

Busy Pulse

পালস ডায়াগনস্টিক এ্যান্ড কনসালটেশন সেন্টারে ডিজিটাল যন্ত্রপাতি ও অভিজ্ঞ ল্যাব ইনচার্য দ্বারা অত্যন্ত সুলভ মূল্যে এবং যত্...
13/10/2018

পালস ডায়াগনস্টিক এ্যান্ড কনসালটেশন সেন্টারে ডিজিটাল যন্ত্রপাতি ও অভিজ্ঞ ল্যাব ইনচার্য দ্বারা অত্যন্ত সুলভ মূল্যে এবং যত্নসহকারে সকল ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
তাই আপনার স্বাস্থ্য পরীক্ষার জন্য আজই যোগাযোগ করুন আমাদের এই নম্বরে - ০১৭১৮২৮৬৭৬৭।

Address

Noapara Hospital Road, Noapara Pourosova, Abhaynagar
Jessore
7460

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801718286767

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pulse Diagnostic & Consultatoin Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category