Dr. Asaduzzaman Joha

Dr. Asaduzzaman Joha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Asaduzzaman Joha, Doctor, Upazila: Shailkupa, District: Jhenaidah, Division: Khulna- Bangladesh, Jhaudia.

এমবিবিএস( স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল,ঢাকা)
বিসিএস(স্বাস্থ্য),সিএমইউ(আল্ট্রা)
মেডিকেল অফিসার,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,শৈলকুপা,ঝিনাইদহ।

🩺 ইমপেটিগো (Impetigo): শিশুদের একটি অত্যন্ত সংক্রামক ত্বকের রোগ।শিশুর মুখ, নাকের চারপাশ, হাত বা পায়ে যদি ছোট ছোট ফোস্কা...
06/07/2026

🩺 ইমপেটিগো (Impetigo): শিশুদের একটি অত্যন্ত সংক্রামক ত্বকের রোগ।

শিশুর মুখ, নাকের চারপাশ, হাত বা পায়ে যদি ছোট ছোট ফোস্কা বা ঘা হয়ে পরে তার ওপর মধুর মতো হলুদ-বাদামী খোসা (Honey-colored crust) দেখা যায়, তাহলে এটি ইমপেটিগো হতে পারে।

🔹 লক্ষণ
✔️ মুখ, নাক, হাত বা পায়ে লাল দাগ বা ফোস্কা
✔️ ফোস্কা ফেটে হলুদ-বাদামী খোসা তৈরি হওয়া
✔️ চুলকানি বা হালকা জ্বালাপোড়া
✔️ শিশুদের মধ্যে বেশি দেখা যায়।

🔹 যা করবেন
✅ আক্রান্ত স্থান পরিষ্কার ও শুকনো রাখুন।
✅ নখ ছোট রাখুন এবং চুলকানো থেকে বিরত থাকুন।
✅ তোয়ালে, কাপড় ও বিছানার চাদর আলাদা ব্যবহার করুন।

⚠️ যা করবেন না
❌ নিজে থেকে স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহার করবেন না।
❌ ফোস্কা বা ঘা খোঁচাবেন না

সাবান ও ডিটারজেন্ট ব্যবহারে সমস্যা বেড়ে যায়
05/07/2026

সাবান ও ডিটারজেন্ট ব্যবহারে সমস্যা বেড়ে যায়

কবিরাজের কাছে জন্ডিস ঝাড়তে গিয়ে চোখ লাল করে নিয়ে আসছেন উনি।জন্ডিস "ঝাড়ার" নামে চোখে বিভিন্ন গাছের রস, ভেষজ, তেল বা অজ...
05/07/2026

কবিরাজের কাছে জন্ডিস ঝাড়তে গিয়ে চোখ লাল করে নিয়ে আসছেন উনি।

জন্ডিস "ঝাড়ার" নামে চোখে বিভিন্ন গাছের রস, ভেষজ, তেল বা অজানা তরল ব্যবহারের ফলে চোখ লাল, জ্বালাপোড়া, ব্যথা, পানি পড়া, এমনকি কর্নিয়ায় ক্ষত হতে পারে।

এসব পদার্থ চোখে সংক্রমণ, কর্নিয়ার আলসার, স্থায়ী দৃষ্টিহানি, এমনকি অন্ধত্বের ঝুঁকি বাড়াতে পারে।

জন্ডিস কোন রোগ নয়, এটি রোগের একটি লক্ষণ মাত্র।

বিভিন্ন কারনে জন্ডিস হতে পারে,
যেমন:
~যকৃত/লিভার এর প্রদাহ,
~পিত্তথলি,পিত্তনালী, প্যানক্রিয়াস/অগ্নাশয় এর পাথর অথবা ক্যান্সার.
~অতিরিক্ত রক্তকনিকা ভেঙ্গে যাওয়া।

তাই জন্ডিস দেখা দেয়া মাত্র ঝাড়াঝাড়ির নামে কালক্ষেপন না করে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

খাবারে নিয়মিত সরিষা তেল ব্যবহার করলে রক্তের অনুচক্রিকা ( Platelet) সংখ্যায় কমে যেতে পারে।
29/06/2026

খাবারে নিয়মিত সরিষা তেল ব্যবহার করলে রক্তের অনুচক্রিকা ( Platelet) সংখ্যায় কমে যেতে পারে।

🟥ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬ (২৮ জুন)🔴২৮ জুন ২০২৬, রবিবার সারা দেশে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হ...
27/06/2026

🟥ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬ (২৮ জুন)

🔴২৮ জুন ২০২৬, রবিবার সারা দেশে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ৬–৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাইয়ে ভিটামিন 'এ'-এর ঘাটতি প্রতিরোধ করা এবং শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো।

🔴যাদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে:

৬–১১ মাস বয়সী শিশু: নীল রঙের ক্যাপসুল (১ লক্ষ IU)
১২–৫৯ মাস বয়সী শিশু: লাল রঙের ক্যাপসুল (২ লক্ষ IU)

🔴অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

>আপনার শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্র/স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ান।
>শিশুকে জোর করে নয়, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর মাধ্যমে সঠিকভাবে ক্যাপসুল খাওয়ান।
>শিশু অসুস্থ থাকলেও (যদি গুরুতর অসুস্থ না হয়) অধিকাংশ ক্ষেত্রে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো যায়।
>গত ১ মাসের মধ্যে ভিটামিন 'এ' ক্যাপসুল খেয়ে থাকলে স্বাস্থ্যকর্মীকে অবশ্যই জানান।

🔴কেন ভিটামিন 'এ' জরুরি?

>রাতকানা ও ভিটামিন 'এ' ঘাটতিজনিত চোখের সমস্যা প্রতিরোধ করে।
>রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
>হাম ও ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রমণের জটিলতা ও মৃত্যুঝুঁকি কমাতে সহায়তা করে।
>শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশে ভূমিকা রাখে।

আর্জেন্টিনা VS ব্রাজিল মারামারি।
24/06/2026

আর্জেন্টিনা VS ব্রাজিল মারামারি।

হাড় ভাঙ্গার ১০ দিন পর বিভিন্ন জায়গায় ঘুরে গাছ বেধে, ঝাড়ফুক করে বিভিন্ন কবিরাজ ঘুরে  অতপর ডাক্তারের কাছে আসছেন।
23/06/2026

হাড় ভাঙ্গার ১০ দিন পর বিভিন্ন জায়গায় ঘুরে গাছ বেধে, ঝাড়ফুক করে বিভিন্ন কবিরাজ ঘুরে অতপর ডাক্তারের কাছে আসছেন।

Herpes labialis হলো ঠোঁট ও মুখের চারপাশে দেখা দেওয়া একটি  ভাইরাল সংক্রমণ, যা সাধারণত Herpes Simplex Virus type 1 (HSV-1...
23/06/2026

Herpes labialis হলো ঠোঁট ও মুখের চারপাশে দেখা দেওয়া একটি ভাইরাল সংক্রমণ, যা সাধারণত Herpes Simplex Virus type 1 (HSV-1) দ্বারা হয়।

লক্ষণ:

১.ঠোঁটে জ্বালা বা ঝিনঝিনি অনুভূতি।
২.ছোট ছোট পানি ভরা ফুসকুড়ি।
৩.ফোসকা ফেটে ঘা হওয়া ও ব্যথা।

⚠️ সংক্রমণ যেভাবে ছড়ায়:

১.সরাসরি ত্বক বা লালার সংস্পর্শে।
২.চুম্বন বা ঘনিষ্ঠ সংস্পর্শে।
৩.একই গ্লাস, চামচ বা তোয়ালে ব্যবহার করলে।
৪.ফোসকা থাকা অবস্থায় চোখে/মুখে হাত লাগালে।

প্রতিরোধ:

১.সক্রিয় অবস্থায় চুম্বন ও ঘনিষ্ঠ সংস্পর্শ এড়ানো।
২.ব্যক্তিগত ব্যবহার্য জিনিস আলাদা রাখা
৩.হাত পরিষ্কার রাখা
৪.ট্রিগার (স্ট্রেস, রোদ, জ্বর) এড়ানোর চেষ্টা করা

📌 গুরুত্বপূর্ণ বার্তা
এটি একটি recurrent viral infection—একবার হলে ভাইরাস শরীরে থেকে যেতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে এটি গুরুতর নয় এবং সঠিক সচেতনতা ও যত্নে নিয়ন্ত্রণে রাখা যায়।

খোসপাঁচড়া (Scabies) একটি অত্যন্ত সংক্রামক ত্বকের রোগ। সময়মতো সঠিক চিকিৎসা না নিলে রোগটি দীর্ঘস্থায়ী হয়ে ত্বকে কালো দ...
22/06/2026

খোসপাঁচড়া (Scabies) একটি অত্যন্ত সংক্রামক ত্বকের রোগ। সময়মতো সঠিক চিকিৎসা না নিলে রোগটি দীর্ঘস্থায়ী হয়ে ত্বকে কালো দাগ, শক্ত গুটি (Prurigo nodularis), ক্ষত এবং দ্বিতীয়বার সংক্রমণের কারণ হতে পারে।

⚠️ যে লক্ষণগুলো গুরুত্বসহকারে দেখবেন:

১.রাতে চুলকানি বেড়ে যাওয়া।
২.পরিবারের একাধিক সদস্যের একই সমস্যা।
৩.আঙুলের ফাঁক, কবজি, বগল, কোমর ও যৌনাঙ্গে চুলকানি।
৪.দীর্ঘদিন ধরে চুলকানোর ফলে কালো দাগ ও গুটি তৈরি হওয়া।

অনেকেই শুধুমাত্র চুলকানির ওষুধ খেয়ে বা মলম ব্যবহার করে সাময়িক আরাম পান, কিন্তু মূল রোগের চিকিৎসা না হওয়ায় সমস্যা থেকেই যায়।

✅ প্রতিরোধ ও করণীয়:
১.দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
২.পরিবারের সকল আক্রান্ত সদস্যকে একসাথে চিকিৎসা দিন।
৩.ব্যবহৃত কাপড়, বিছানার চাদর ও তোয়ালে পরিষ্কার করুন।
৪.চিকিৎসা সম্পূর্ণ করুন, মাঝপথে বন্ধ করবেন না।

রিউমাটয়েড আর্থ্রাইটিস (Rheumatoid Arthritis): অবহেলার মূল্য হতে পারে স্থায়ী বিকৃতি।ছবিতে প্রদর্শিত হাতের বিকৃতিটি দীর্...
17/06/2026

রিউমাটয়েড আর্থ্রাইটিস (Rheumatoid Arthritis): অবহেলার মূল্য হতে পারে স্থায়ী বিকৃতি।

ছবিতে প্রদর্শিত হাতের বিকৃতিটি দীর্ঘদিন অনিয়ন্ত্রিত রিউমাটয়েড আর্থ্রাইটিস এর একটি উদাহরণ। উনি ৮-১০ বছর যাবত এ রোগে ভুগতেছেন কিন্তু কার্যকর চিকিৎসা নেননি। এ অবস্থায় রোগীর দৈনন্দিন কাজকর্ম, কর্মক্ষমতা এবং জীবনমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

অনেকেই হাত-পায়ের জয়েন্টে দীর্ঘদিনের ব্যথা, ফোলা বা সকালে জড়তা (morning stiffness) কে সাধারণ ব্যথার সমস্যা মনে করে চিকিৎসা নিতে দেরি করেন। রিউমাটয়েড আর্থ্রাইটিস একটি দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ, এতে সময়মতো চিকিৎসা না নিলে জয়েন্টের স্থায়ী ক্ষতি ও বিকৃতি ঘটাতে পারে।

যদি—
• সকালে ঘুম থেকে উঠে এক ঘণ্টা বা তার বেশি সময় জয়েন্ট শক্ত থাকে,
• হাতের ছোট জয়েন্টগুলোতে ব্যথা ও ফোলা থাকে,
• উভয় হাত বা পায়ের একই ধরনের জয়েন্ট আক্রান্ত হয়,
• উপসর্গগুলো সপ্তাহের পর সপ্তাহ বা মাসের পর মাস স্থায়ী হয়,
তাহলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

বর্তমানে রিউমাটয়েড আর্থ্রাইটিসের কার্যকর চিকিৎসা রয়েছে। রোগের প্রাথমিক পর্যায়ে সঠিক চিকিৎসা শুরু করলে অধিকাংশ ক্ষেত্রেই জয়েন্ট ক্ষয়, বিকৃতি ও অক্ষমতা প্রতিরোধ করা সম্ভব।

Address

Upazila: Shailkupa, District: Jhenaidah, Division: Khulna- Bangladesh
Jhaudia

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Asaduzzaman Joha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category