16/09/2026
🦟 ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও সতর্কতা
ডেঙ্গু প্রতিরোধে চলমান সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ঝিনাইদহের মেডিসিন ওয়ার্ড পরিদর্শন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান।
এ সময় তিনি ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার পাশাপাশি মশারি ব্যবহারের গুরুত্ব সম্পর্কে রোগী ও স্বজনদের সচেতন করেন এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে রোগী, স্বজন ও সাধারণ জনগণকে মশার কামড় থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম হাতিয়ার।
আসুন, নিজে সচেতন হই—অন্যকেও সচেতন করি। 🦟
#ডেঙ্গু_প্রতিরোধ #সচেতনতা #ঝিনাইদহ_জেনারেল_হাসপাতাল #মশারি_ব্যবহার #জনসচেতনতা