11/05/2026
বর্তমান দাজ্জালীয় সভ্যতা অর্থাৎ ইহুদী-খ্রিস্টান সভ্যতার কারণে মানুষের শারীরিক মানসিক বিভিন্ন সমস্যা প্রকাশ পাচ্ছে এবং হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ ওষুধের সাথে তাদের লক্ষণ মিলে যাচ্ছে ফলে তারা যদি হোমিও চিকিৎসা গ্রহণ করে তাহলে তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে উঠবে। কিন্তু চলমান বিদ্যমান মানুষের তৈরি জীবন ব্যবস্থা বাদ দিয়ে যদি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা যেটা শেষ নবীর মাধ্যমে আল্লাহ মানবজাতির জন্য প্রেরণ করেছেন আল-কোরআন সেটা যদি আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক জীবনে অনুসরণ করা যায় তাহলে আমরা শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক ভাবে সুস্থ মানুষ পাবো। ফলে কোনো মানুষ অসুস্থ হবে না। আল্লাহর বিধান প্রতিষ্ঠা হলে জাতির ইমাম মানুষের জন্য যে চিকিৎসা কল্যাণকর সে চিকিৎসা তিনি সমগ্ৰ বিশ্ববাসীর জন্য নির্ধারণ করবেন। আসলে ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা কোনো মানুষ অসুস্থ হবে না। কোনো মানুষ যে অসুস্থ হবে না তার প্রমাণ পাই আমরা ইতিহাসে। একবার এক চিকিৎসক দল তখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ছিল আরবে গমন করে দীর্ঘদিন সেখানে অবস্থান করেও তারা কোনো রোগী পাইনি। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যে ব্যবস্থা মানুষের মৌলিক অধিকারগুলো সমুন্নত রাখবে। কোনো মানুষ খাদ্যের অভাবে কষ্ট পাবে না, বাসস্থানের অভাবে কষ্ট পাবে না, বস্ত্রের অভাবে কষ্ট পাবে না, চিকিৎসার অভাবে কষ্ট পাবে না। প্রত্যেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ পাবে। ইতিহাসে আমরা পাই, আল্লাহর বিধান যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন এমন নিরাপত্তা সৃষ্টি হয়েছিল যে, সুন্দরী যুবতী নারী গায়ে স্বর্ণালংকার পরে মাইলের পর মাইল হেঁটে যেত একমাত্র আল্লাহর ভয় ও বন্য পশুর ভয় ছাড়া কোনো ভয় থাকতো না। আদালতে মাসের পর মাস কোনো অভিযোগ আসতো না, কোনো মামলা আসতো না। অর্থনৈতিকভাবে এতটা সমৃদ্ধ হয়েছিল যে যাকাত দেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না। চলমান বিদ্যমান মানুষের তৈরি ব্যবস্থায় বর্তমানে বাংলাদেশে প্রায় ৫০ লক্ষ মামলা পেন্ডিং অবস্থায় আছে। এই মামলায় যারা ভুক্তভোগী তারা মামলার খরচের টাকা জোগার করতে করতে অসুস্থ হয়ে পড়ছে। এর ফলে স্থায়ীভাবে প্রেসারের রোগী হয়ে যাচ্ছে, মানসিক রোগী হয়ে যাচ্ছে, প্যারালাইসড এর রোগী হয়ে যাচ্ছে, ডায়াবেটিসের রোগী হয়ে যাচ্ছে, আরো জটিল জটিল রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। চলমান বিদ্যমান ব্যবস্থার একটা মাত্র উদাহরণ দিলাম। সবগুলো উদাহরণ দিতে গেলে লেখা অনেক বড় হয়ে যাবে।
অতএব সর্বপ্রথম মানুষের তৈরি জীবন ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর দেওয়া নিখুঁত জীবন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করতে হবে তাহলে শুধু স্বাস্থ্য ক্ষেত্রে নয় প্রত্যেকটা ক্ষেত্রে ন্যায়, সুবিচার প্রতিষ্ঠা হয়ে বিশ্বের সকল মানুষের কাঙ্ক্ষিত, আকাঙ্খিত 'শান্তি' প্রতিষ্ঠা হবে যাকে আরবিতে বলা হয় 'ইসলাম'।