06/07/2026
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাপাসিয়া, গাজীপুরের নিরাপত্তায় সশস্র আনসার মোতায়েন :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী উপজেলা হাসপাতালে মূল্যবান চিকিৎসা যন্ত্রপাতির নিরাপত্তা প্রদান, চিকিৎসক, নার্স ও অন্যান্য হাসপাতাল স্টাফদের নিশ্চিত করা, রোগী ও সেবা গ্রহীতাদের নিরাপদ ও সু-শৃঙ্খল স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে দশ (১০) জন আনসার সদস্য শিফট অনিযায়ী দায়িত্ব পালন করবেন। তারা গত ১ জুলাই ২০২৬ ইং হইতে অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করিতেছেন।
সরকারের এই উদ্যোগের ফলে হাসপাতাল ক্যাম্পসে অনাকাঙ্ক্ষিত প্রবেশ নিয়ন্ত্রণ, স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা, শৃঙ্খলা করন ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরোও বেগবান হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কাপাসিয়া, গাজীপুরের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে হাসপাতাল কমপ্লেক্সের নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে সময়োপযোগী উদ্যোগ গ্রহণ বাস্তবায়নের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
সকলের সহযোগীতায় আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মান উন্নয়নে আরও সফল হবো ইনশা আল্লাহ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাপাসিয়া, গাজীপুর।
সেবা নিন, সুস্থ্য থাকুন।