Professor Dr. Asit Baran Adhikary D.Sc

Professor Dr. Asit Baran Adhikary D.Sc Cardiac Surgeon Prof Dr Asit Baran Adhikary (MBBS, MS(CV&T), PhD, DSc, FICS,FIACS,FRCS(Ed), FRCS(Eng)

22/02/2026
22/02/2026

ডেঙ্গু থেকে সুস্থ হওয়ার পরও থামেনি লড়াই…

দীপক বৈদ্দ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হলেও ধরা পড়ে হৃদযন্ত্রে জটিলতা। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায় তাঁর হার্টের অর্টিক ভালভে গুরুতর সমস্যা। বিভিন্ন স্থানে পরামর্শ নেওয়ার পর শেষ পর্যন্ত তিনি আশ্রয় নেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ Prof. Dr. Asit Baran Adhikary স্যারের কাছে।

স্যার বিস্তারিতভাবে সবকিছু বুঝিয়ে AVR (Aortic Valve Replacement) অপারেশনের পরামর্শ দেন। রোগীর সম্মতিতে Impulse Hospital-এ সফলভাবে সম্পন্ন হয় অপারেশন।

বর্তমানে তিনি সুস্থ আছেন এবং ডাক্তার ও হাসপাতালের সেবায় সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

PROF. DR. ASIT BARAN ADHIKARY
MBBS, MS (CV & T), Ph.D, D.Sc (CTS), FICS, FIACS, FRCS (Ed), FRCS (Eng)
Gold Medalist, Ex-President – Association of Thoracic & Cardiovascular Surgeons of Asia (ATCSA)
President – Bangladesh Association of Cardiac, Vascular & Thoracic Surgeon (BACTVS)
Council Member – ASCVTS
Ex-Chairman & Chief of Special Unit, Cardiac Surgery, BSMMU

🩺 রোগী দেখার সময়:
প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার

📍 ইমপাল্‌স হাসপাতাল, তেজগাঁও, ঢাকা

📞 অ্যাপয়েন্টমেন্ট: ০১৩১৩৪৩৪৪২৫ | ০১৩১৩৪৩৪৪২২
☎ হটলাইন: 10644

সঠিক সময়ে সঠিক চিকিৎসাই ফিরিয়ে দিতে পারে নতুন জীবন। ❤️

হার্টের বাইপাস সার্জারীর (CABG) ২৩ বছর পরে রোগীর ফলো আপ-ভদ্রলোক আমার দেশী মানুষ। সেই ২০০৩ সালে তার হার্ট এ্যাটাক হয়ে পরে...
19/02/2026

হার্টের বাইপাস সার্জারীর (CABG) ২৩ বছর পরে রোগীর ফলো আপ-

ভদ্রলোক আমার দেশী মানুষ। সেই ২০০৩ সালে তার হার্ট এ্যাটাক হয়ে পরে হার্টে ৪ টি রক্তনালীতে ব্লক ধরা পড়ে। পরবর্তীতে আমি উনার বুক (LIMA), বাম হাত (Left Radial Artery) ও বাম দিকের কুঁচকি ( RSVG) থেকে রক্তনালী নিয়ে বাইপাস সার্জারী সম্পন্ন করি।

এরপর উনি মাঝে মাঝ ফলো আপে আসতেন। এবার আসলেন বেশ কয়েক বছর পরে। ভদ্রলোক বেশ ভাল আছেন। উনি আরও অনেক বছর সুস্থ থাকুন সেই কামনা করি।

11/02/2026

হার্টের রক্তনালীতে রিং লাগানোর পরে রক্তনালী ফুটো হয়ে টিউমার (LAD Aneurysm) হওয়া রোগীর সফল অপারেশন-

কিছুদিন আগে এই ভদ্রলোককে আমার কাছে নিয়ে আসেন তার ডাক্তার ছেলে।
প্রায় ১ বছরের বেশি পূর্বে ভদ্রলোকের হার্টে বামদিকের একটি রক্তনালীতে ব্লক ধরা পড়ায় সেখানে রিং পড়ানো হয় কিন্তু অবস্থার তেমন উন্নতি হচ্ছিল না। পরে তাকে বাংলাদেশের অনেক বড় বড় হাসপাতালে অনেক সিনিয়র ডাক্তার দেখানো হয়। কিন্তু কেউই তার শরীরের চলমান ইনফেকশনের(Septicemia) সঠিক চিকিৎসা খুজে বের করতে পারছিলেন না। এর মাঝে উনার শারীরিক অবস্থার অনেক অবনতি হয়।
প্রায় ৩ মাস পূর্বে এনজিওগ্রাম করার পরে ধরা পড়ে উনার হার্টের বামদিকের একটি প্রধান রক্তনালী ফুটো হয়ে হার্টের উপরে একটা বড় আপেল আকৃতির একটা টিউমারের মত Aneurysm তৈরী হয়েছে।
উল্লেখ্য, রোগীর পরিবার বাংলাদেশের সকল বড় হাসপাতাল সহ ইন্ডিয়ার দেবী শেঠীর সেন্টার সহ কয়েকটি সেন্টারে ও ইংল্যান্ডের ২টি সেন্টারে রোগীর সকল কাগজপত্র পাঠিয়ে চিকিৎসার চেষ্টা করে। কিন্তু কোথাও কোন সার্জন এই অপারেশন করতে সম্ময় হননি। সবশেষে রোগী আমার কাছে আসার পরে অনেকদিন রোগীর শারীরিক কন্ডিশন পর্যবেক্ষণ করে রোগীর পরিবারের সাথে কথা বলে এই হাই রিস্ক অপারেশনের সিদ্ধান্ত নেই।
অপারেশনের সময় দেখা যায়, হার্টের উপরে টিউমারটি চারপাশে সবকিছুর সাথে আটকে ছিল। খুব সতর্কতার সাথে টিউমারটি ছাড়িয়ে তার ভিতর থেকে অনেক পূজ, রক্তের বড় বড় চাকা এবং যে রিং এর কারণে এই টিউমারটি হয়েছিল সবকিছু বের করে ফেলা হয়। পরবর্তীতে হার্টের উপরে লেগে থাকা টিউমারের সকল অংশ কেটে সরিয়ে রক্তনালীতে বাইপাস সার্জারী সম্পন্ন করা হয়।

সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সার্জারী সফলভাবে শেষ করি। অপারেশনের পূর্বে রোগীর হার্টের ফাংশন (Ejection Fraction) ছিল ৩১%, যা অপারেশনের ৭ দিন পরে ৪৫% হয়ে গিয়েছে। প্রার্থনা করি সৃষ্টিকর্তা তাকে পরিপূর্ন সুস্থ করে দিন।

হার্টের জটিল জন্মগত ত্রুটি (Tetralogy of Fallot's) এর ২য় বারের মত সফল অপারেশন সম্পন্ন হল -এই রোগী প্রথম আমার কাছে আসে যখ...
09/02/2026

হার্টের জটিল জন্মগত ত্রুটি (Tetralogy of Fallot's) এর ২য় বারের মত সফল অপারেশন সম্পন্ন হল -

এই রোগী প্রথম আমার কাছে আসে যখন তার বয়স মাত্র ১ বছরের মত। সেই সময় তার হার্টে জটিল জন্মগত ত্রুটি ধরা পড়েছে। হার্টে ২টি ছিদ্র, একইসাথে ফুসফুসে রক্ত যাওয়ার প্রধান রক্তনালী এবং অন্যান্য রক্তনালী একদম চিকন হয়ে ছিল। অপারেশন করলে মৃত্যঝুঁকি অনেক ছিল।
সেইসময় বুদ্ধি করে তার ফুসফুসে রক্ত যাওয়ার একটি বাইপাস রাস্তা তৈরী করে দেই (Modified Blalock Taussig Shunt)। পরিকল্পনা করি বাচ্চা বড় হলে, তার রক্তনালী গুলি সাইজে বড় হলে তার পরবর্তী অপারেশন করব।
এরপর তারা প্রায় ১৮ বছর পরে কিছুদিন আগে আবার চেম্বারে আসল। দেখলাম ছেলেটা বড় হয়েছে। শরীর আগের চেয়ে অনেক ভাল। পরীক্ষা নীরিক্ষা করে এবার ২য় বারের মত পরিপূর্ণ অপারেশনের সিদ্ধান্ত নেই। রোগীর পরিবারের সাথে কথা বলে অপারেশন (Total Correction of TOF) সফলভাবে সম্পন্ন করি।
অপারেশনের ৭ দিন পরে রোগীকে ছুটি দেই। সে এখন সম্পূর্ণ সুস্থ। এখন তার আর শ্বাস নিতে সমস্যা হবে না।সে অন্যান্য সবার মতই সবকিছু করতে পারবে। আমি তার দীর্ঘায়ু কামনা করি।

Address

Impulse Hospital, 304/E Tejgaon, Dhaka
Kazipara

Opening Hours

Monday 12:00 - 21:00
Tuesday 12:00 - 21:00
Wednesday 12:00 - 21:00
Thursday 12:00 - 17:00
Saturday 12:00 - 21:00
Sunday 12:00 - 21:00

Telephone

+8801310854424

Alerts

Be the first to know and let us send you an email when Professor Dr. Asit Baran Adhikary D.Sc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Professor Dr. Asit Baran Adhikary D.Sc:

Shortcuts

Share