Edulife Kids - After School Program

Call Directions Website Contact the practice

Edulife Kids - After School Program Edulife IT has started a unique platform called Edulife Kids. Our goal is to make your kids skilled.

22/10/2026

এডুলাইফ কিডস্ প্রোগ্রামের স্পোকেন ইংলিশ ক্লাসের প্র্যাকটিসের কিছু অংশ..

শারদীয় দুর্গোৎসবের শুভ লগ্নে এডুলাইফ পরিবারের পক্ষ থেকে আমাদের সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং সকল শু...
16/10/2026

শারদীয় দুর্গোৎসবের শুভ লগ্নে এডুলাইফ পরিবারের পক্ষ থেকে আমাদের সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং সকল শুভানুধ্যায়ীদের জানাই শারদীয় শুভেচ্ছা 🪔

উৎসবের এই দিনগুলো সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও সমৃদ্ধি। আলো ও সত্যের জয় হোক, দূর হয়ে যাক সকল অন্ধকার ও অশুভ শক্তি।

সবাই নিরাপদে থাকুন, আনন্দে কাটুক উৎসবের প্রতিটি মুহূর্ত।

যেভাবে ‘English for Life’ যেকোনো বয়সের শিক্ষার্থীর ইংরেজির ভিত্তি মজবুত করবেঃইংরেজি কোনো মুখস্থ করার বিষয় নয়—এটি একটি ভা...
01/10/2026

যেভাবে ‘English for Life’ যেকোনো বয়সের শিক্ষার্থীর ইংরেজির ভিত্তি মজবুত করবেঃ

ইংরেজি কোনো মুখস্থ করার বিষয় নয়—এটি একটি ভাষা।
আর যেকোনো ভাষা শেখার শক্ত ভিত্তি তৈরি হয় সঠিক ধ্বনি, উচ্চারণ, Reading এবং Speaking-এর মাধ্যমে।

‘English for Life (Version 01)’ এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে মুখস্থ বিদ্যার চিরাচরিত পদ্ধতির বাইরে গিয়ে Phonics-Based Learning-এর মাধ্যমে যেকোনো বয়সের শিক্ষার্থী ধাপে ধাপে ইংরেজি পড়তে, লিখতে ও বলতে শিখতে পারে।

01 — Phonics Foundation
সঠিক ধ্বনি ও উচ্চারণের মাধ্যমে ইংরেজির শক্ত ভিত্তি তৈরি

02 — Blending & Decoding
মুখস্থ না করে শব্দের গঠন বুঝে বানান ও Reading শেখার কৌশল

03 — Fluency Through Reading
Reading-এর জড়তা কাটিয়ে ধীরে ধীরে সাবলীল পড়ার অভ্যাস তৈরি

04 — Picture-Based Speaking
ছবি দেখে চিন্তা করা এবং ইংরেজিতে কথা বলার অনুশীলন

05 — Practical English for Life
দৈনন্দিন জীবন, কথোপকথন ও বাস্তব পরিস্থিতিতে ইংরেজির ব্যবহার

📚 ‘English for Life (Version 01)’ বইটি এখন আমাদের অফিসে Available। যারা এখনো বইটি সংগ্রহ করেননি, আজই সংগ্রহ করে নিন।

26/09/2026

মাটিরাঙ্গা ক্যাম্পাসের এডুলাইফ কিডস্ প্রোগ্রামের শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ ক্লাসের প্র্যাকটিস সেশনের কিছু মুহূর্ত।

ক্লাসের এই ধরণের নিয়মিত ছোট ছোট কনভারসেশন তাদের মুখের জড়তা দূর করে এবং নিজে থেকে ইংরেজি বাক্য গুছিয়ে বলার আত্মবিশ্বাস বাড়ায়। এভাবে অনুশীলনের মাধ্যমেই তারা ধীরে ধীরে হয়ে উঠছে একেকজন স্মার্ট স্পিকার।

শুভ মধু পূর্ণিমা ❤️
26/09/2026

শুভ মধু পূর্ণিমা ❤️

সবাইকে শুভ মধু পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ❤️

মধু পূর্ণিমার এই মহিমান্বিত ও পবিত্র দিনে সকলের জীবনে বয়ে আসুক শান্তি, সম্প্রীতি, অনাবিল আনন্দ ও শুভ বার্তা। ভগবান বুদ্ধের মৈত্রী, অহিংসা ও করুণার বাণী সমাজে ছড়িয়ে পড়ুক এবং দূর হোক সকল ভেদাভেদ।

এডুলাইফ পরিবারের পক্ষ থেকে আপনার ও আপনার পরিবারের জন্য রইল অনেক অনেক শুভকামনা।

#মধুপূর্ণিমা

25/09/2026

মুখস্থ বিদ্যা নয়, প্র্যাকটিক্যাল চর্চায় তৈরি হচ্ছে গুইমারার একঝাঁক ক্ষুদে স্পিকার 🎙️

ইংরেজি শিখতে হলে বইয়ের পাতার চেয়ে মুখের ভাষাই বেশি প্রয়োজন। গুইমারা ক্যাম্পাসের ‘এডুলাইফ কিডস্ প্রোগ্রাম’-এর ক্লাসে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে ছোট-ছোট বাক্য তৈরি করে কনভারসেশনের মাধ্যমে ভয় ও জড়তা দূর করছে।

এই নিয়মিত রিয়েল-লাইফ কনভারসেশন সেশনগুলো যেভাবে কাজ করছে:
🗣️ জড়তা ও ভয় দূর করে শিশুদের আত্মবিশ্বাসী করে তুলছে।
🧠 চিন্তা করে নিজে নিজে দ্রুত ইংরেজি বাক্য সাজাতে শেখাচ্ছে।
🎤 সহপাঠীদের সাথে স্বতঃস্ফূর্তভাবে কথা বলার পরিবেশ তৈরি করছে।

ছোট বয়সেই আপনার সন্তানকে আধুনিক বিশ্বের উপযোগী ও স্মার্ট বক্তা হিসেবে গড়ে তুলতে আমাদের সাথে যুক্ত থাকুন।

📞 বিস্তারিত জানতে কল করুন: ০১৫১৯৫৭৫২২৬

23/09/2026

এডুলাইফ কিডস্ প্রোগ্রামটি কীভাবে একটি শিক্ষার্থীর মূল একাডেমিক পড়াশোনায় ভূমিকা রাখবে?

অনেকের মনেই প্রশ্ন থাকে, স্কুলের পড়ার বাইরে কম্পিউটার বা স্পোকেন ইংলিশ শিখলে বাচ্চার মূল পড়াশোনায় কেমন প্রভাব পড়ে?

তা নিয়েই বিস্তারিত আলোচনা করা হয়েছে।

21/09/2026

ছুটির দিনগুলোকে আপনার সন্তানের জন্য করে তুলুন আনন্দদায়ক ও প্রোডাক্টিভ।

শুক্রবার ও শনিবার ছুটির দিন পেলেই সাধারণত বাচ্চারা মোবাইল গেইম, টিভি বা আলসেমিতে সময় পার করে। কিন্তু একটু সঠিক দিকনির্দেশনা পেলেই এই অলস সময়গুলোকে তাদের ভবিষ্যৎ গড়ার চমৎকার সুযোগে রূপান্তর করা সম্ভব।

ছুটির দিনগুলোকে কাজে লাগিয়ে আপনার সন্তানের সুপ্ত মেধা ও আধুনিক স্কিল ফুটিয়ে তুলতে আমরা পরিচালনা করছি এডুলাইফ কিডস্ (আফটার স্কুল প্রোগ্রাম)।

সারা সপ্তাহের একঘেয়েমি দূর করে ছুটির দিনেই আপনার সন্তানকে বানিয়ে তুলুন স্মার্ট ও ফিউচার-রেডি।

ভর্তি সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন:
📞 যোগাযোগ: ০১৫১৯৫৭৫২২৬

17/09/2026

শেখার জন্য নির্ধারিত সময়ের কোনো দরকার হয় না, প্রয়োজন শুধু শেখার অদম্য ইচ্ছে। এডুলাইফ কিডস্ প্রোগ্রাম -এর দুই প্রাণবন্ত শিক্ষার্থী স্পর্শ দেবনাথ এবং মোহন দেবনাথ ঠিক সেই প্রমাণটিই দিল।

ক্লাসের বিরতিতে যখন সবাই বিশ্রাম বা গল্পে মেতে থাকে, ঠিক তখনই তারা দুজন নিজেদের মধ্যে চমৎকারভাবে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছিল। একজন প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে, অন্যজন হাসিমুখে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিচ্ছে!

আমাদের শ্রেণীকক্ষে আমরা শিশুদের জন্য এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করেছি, যেখানে ভাষা শেখাটা কোনো ভয় বা চাপের বিষয় নয় বরং এটি একটি দৈনন্দিন অভ্যাস ও আনন্দের অংশ।

Address

Shantinagar Road (adjacent To BRAC Office), Khagrachhari Sadar
Khagrachari
4400

Alerts

Be the first to know and let us send you an email when Edulife Kids - After School Program posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Edulife Kids - After School Program:

Shortcuts

Share