Khagrachari Physiotherapy And Rehabilitation Centre

Khagrachari Physiotherapy And Rehabilitation Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khagrachari Physiotherapy And Rehabilitation Centre, Physical therapist, পানখাইয়া পাড়া, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি, Khagrachari.

খাগড়াছড়ি ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্টদের দ্বারা পরিচালিত একটি পূর্ণাঙ্গ ফিজিওথেরাপি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান, যেখানে স্ট্রোক, প্যারালাইসিস এবং নানা ধরনের মাস্কুলোস্কেলিটাল ব্যথার চিকিৎসা দেওয়া হয়।

03/09/2026

স্ট্রোক রোগী কতদিনে হাঁটতে পারে, জানতে হলে ভিডিও-টি দেখুন

25/08/2026

PLID (পিএলআইডি) রোগী অপারেশনের পরেও ব্যথা এবং পা ঝিন ঝিন সমস্যায় কষ্ট পাচ্ছিলেন । আমাদের ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে উনি এখন মোটামুটি সুস্থ । তাই PLID রোগীর অপারেশনের আগে এবং পরে অবশ্যই একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেওয়া উচিত ।

21/08/2026

ড্রাই নিডলিং , ব্যথার জন্য একটি আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা।

19/08/2026

শুভঙ্কর দেওয়ান, আয়ারল্যান্ডের চার্টার্ড ফিজিওথেরাপিস্ট ।
পার্বত্যবাসিদের সঠিক ও উন্নত মানের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে খাগড়াছড়ি ফিজিওথেরাপি এ্ন্ড রিহেবিলেটেশন সেন্টারের নতুন উদ্যোগ:

আমাদের ক্লিনিকের উপদেষ্টা ফিজিওথেরাপিস্ট শুভংকর দেওয়ান, MISCP, চার্টার্ড ফিজিওথেরাপিস্ট, আয়ারল্যান্ড - প্রতি রবিবার ৫ জন ক্রনিক পেইন ও শারীরিক জটিলতায় আক্রান্ত রোগী আমাদের মাধ্যমে অনলাইনে কনসালটেন্সি সেবা দেওয়ার সম্মতি প্রকাশ করেছেন।

শুভংকর দেওয়ান পার্বত্য চট্টগ্রামের প্রথম স্নাতক ডিগ্রিধারী ফিজিওথেরাপিস্ট, যিনি রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলায় সর্বপ্রথম ফিজিওথেরাপি চিকিৎসা সেবা চালু করেন।

শিক্ষা জীবন - ১৯৯২ সালের এসএসসি ব্যাচ, পড়াশুনা করেন মহালছড়ি ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিদেশি প্রতিবন্ধী সংস্থা সিআরপি হতে ২০০৩ সালে অনার্স সহ বিপিটি ডিগ্ৰি লাভ করেন। তিনি ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ইউকে তে পড়াশুনা করেন এবং রয়েল কলেজ অব সার্জনস, আয়ারল্যান্ড থেকে এ্যডভান্সড মাসকুলোস্কেলেটাল ফিজিওথেরাপি (অর্থোপেডিক) বিষয়ে পোস্ট গ্ৰাজুয়েট ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে তিনি সিআরপি ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, ঢাকাতে ফিজিওথেরাপিস্ট, রিশিল্পি উন্নয়ন সংস্থা , সাতক্ষীরা এবং বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে ফিজিওথেরাপি বিভাগীয় প্রধান হিসেবে কাজ করেন। ২০০৫ হতে ২০০৮ সাল পর্যন্ত তিনি পার্বত্যবাসীদের ফিজিওথেরাপি সেবা প্রদানের জন্য সর্বপ্রথম রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলায় ফিজিওথেরাপি ক্লিনিক চালু করেন এবং অসংখ্য মানুষের কাছে সুনামের সাথে সেবা প্রদান করেন। পরবর্তীতে তিনি লন্ডনসহ ইউরোপের বিভিন্ন দেশে কাজের অভিজ্ঞতা অর্জন করেন।

বর্তমানে তিনি ক্রনিক পেইন ম্যানেজমেন্ট নিয়ে আয়ারল্যান্ডে কমিউনিটি ক্লিনিকে সরকারি চাকুরি করেন।

তিনি বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের একজন প্রতিষ্ঠাতা মেম্বার (রেজিস্ট্রেশন নম্বর ৪০) এবং ইউরোপের লাইসেন্সধারী সিনিয়র ফিজিওথেরাপিস্ট।

আমরা আশাকরি, তিনি আমাদের ক্লিনিকের মাধ্যমে অনলাইনে পার্বত্য চট্টগ্রামের সবার কাছে ইউরোপীয় মানের উন্নত চিকিৎসা প্রদান করবেন।

এ্যপয়েন্টমেন্টের জন্য আমাদের ক্লিনিকের সাথে যোগাযোগ করুন।
যোগাযোগ : 01832346651 , 01515297269 , 01876055993

16/08/2026

খাগড়াছড়ি ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে আজকে থেকে শুরু হলো ড্রাই নিডলিং খুবই জনপ্রিয় এবং ব্যথার জন্য অত্যন্ত কার্যকরী একটি চিকিৎসা পদ্ধতি। যার সাইড ইফেক্ট নাই বললেই চলে।আসা করি খাগড়াছড়িবাসী এখন আরো বেশি উন্নত ফিজিওথেরাপি চিকিৎসা পাবে।

খাগড়াছড়ি ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের উপদেষ্টা শুভংকর দেওয়ান দাদা আয়ারল্যান্ড থেকে অনলাইনের মাধ্যমে প্রতি...
12/08/2026

খাগড়াছড়ি ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের উপদেষ্টা শুভংকর দেওয়ান দাদা আয়ারল্যান্ড থেকে অনলাইনের মাধ্যমে প্রতি শনিবার এবং রবিবার আমাদের ক্লাস নিয়ে থাকেন। এর মাধ্যমে আমরা আমাদের প্রফেশনাল স্কিল আরও বেশি উন্নত করার সুযোগ পাচ্ছি এবং বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারছি।
ধন্যবাদ দাদাকে আমদেরকে এতো ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ার জন্য।

আমাদের সেন্টারের রোগী দেখার কিছু মুহূর্ত
12/08/2026

আমাদের সেন্টারের রোগী দেখার কিছু মুহূর্ত

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (BPA) অনেক দিন ধরে ফিজিওথেরাপি পেশার উন্নতির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের জণ...
09/08/2026

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (BPA) অনেক দিন ধরে ফিজিওথেরাপি পেশার উন্নতির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের জণগণ যাতে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা পায় সেই লক্ষ্যে বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (BPA) সব সময় গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট এবং সাধারণ মানুষের মধ্যে সংযোগ স্থাপনের জন্য কাজ করে থাকে।আমরা গর্বের সাথে বলতে পারি যে খাগড়াছড়ি ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের সকল ফিজিওথেরাপিস্টগণ বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন(BPA) মেম্বার। ধন্যবাদ বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (BPA) কে সব সময় আমাদের পাশে থাকার জন্য।

06/08/2026

আমাদের তিন পার্বত্য জেলার রোগীরা সাধারণত কিছু হলেই চট্টগ্রামে ছুটে চলে যায় । কিন্তু আমাদের এই রোগী চট্টগ্রামে গিয়েও ভুয়া ফিজিওথেরাপিস্টের হাতে পরে প্রতারণার শিকার । তাই আপনারা সবাই সচেতন হবেন, যাতে এই ধরণের পরিস্থিতির সম্মুখীন হতে না হয় । ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার আগে অবশ্যই জেনে নিবেন, আপনার ফিজিওথেরাপিস্ট গ্র্যাজুয়েট কিনা ।

05/08/2026

Meniscus injury rehabilitation 👍👨‍🦼🏃‍♂️


Address

পানখাইয়া পাড়া, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি
Khagrachari
4400

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khagrachari Physiotherapy And Rehabilitation Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share