Shifa Al Quran - شفاء القرآن

  • Home
  • Shifa Al Quran - شفاء القرآن

Shifa Al Quran - شفاء القرآن কুরআনে রয়েছে মানুষের জন্য শিফা, রহমত ও নূর

18/07/2026

যে অদৃশ্য ষড়যন্ত্রে তছনছ হয়ে যেতে পারে আপনার হাসিখুশি পরিবার!

সাজানো পরিবার কিংবা সুখী জীবনটায় অনেক সময় এমন কিছু অদৃশ্য সংকট দেখা দেয়, যা আমরা খুব সাধারণ মনে করে এড়িয়ে যাই। কখনো হুট করে শুরু হওয়া স্বামী-স্ত্রীর তীব্র অমিল, কখনো আদরের সন্তানের হঠাৎ অবাধ্য ও বিপদগামী হয়ে যাওয়া, আবার কখনো বা ঘরের ভেতরের এক দমবন্ধ করা অশান্তি।

আমরা অনেকেই ভাবি এগুলো হয়তো স্বাভাবিক মনমালিন্য কিংবা শাসনের অভাব। কিন্তু মনে রাখবেন, এর পেছনে অনেক সময় লুকিয়ে থাকে তীব্র বদনজর, কুদৃষ্টি, কালো জাদু কিংবা বান-টোনার মতো মারাত্মক ষড়যন্ত্র। পবিত্র কুরআন ও সহীহ হাদিস দ্বারা এই বিষয়গুলো এবং এর ক্ষতিকর প্রভাব সম্পূর্ণ প্রমাণিত সত্য।

রাসূলুল্লাহ (ﷺ) বলেন, "বদনজর লাগা সত্য।" (সহীহ মুসলিম: ২১৮৮)। আর জাদুর ভয়াবহতা থেকেও তিনি নিজে আল্লাহর আশ্রয় চেয়েছেন।

এই ধরনের জটিল পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র নিরাপদ ও স্থায়ী পথ হলো মহান আল্লাহর কালামের ওপর আমল করা। কারণ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, "আমি কুরআনে এমন কিছু নাযিল করি, যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত।" (সূরা আল-ইসরা: ৮২)।

জাদু-টোনা ও বদনজরের এই কালো ছায়া থেকে আপনার পরিবার ও সন্তানকে নিরাপদে রাখতে 'শিফা আল কুরআন' সেন্টারের অভিজ্ঞ রুকইয়াহ বিশেষজ্ঞের মাধ্যমে সম্পূর্ণ কুরআন ও সুন্নাহভিত্তিক রুকইয়াহ সেবা দেওয়া হচ্ছে। সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমেও আপনারা এই সেবা ও সঠিক পরামর্শ পেতে পারেন।

আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে এবং সঠিক রুকইয়াহ পরামর্শ পেতে আজই সরাসরি আমাদের ইনবক্স করুন অথবা নিচের নাম্বারে যোগাযোগ করুন।
#হোয়াটসঅ্যাপ: 01840-601484
#ওয়েবসাইট: https://shifaalquran.com

আজকের একটি অভিজ্ঞতাআজকের কর্মদিবসে আমাদের কাছে আগত একজন রোগীর অভিজ্ঞতা শেয়ার করছি, যা থেকে আমরা আল্লাহর কুদরত ও রুকইয়া...
17/07/2026

আজকের একটি অভিজ্ঞতা
আজকের কর্মদিবসে আমাদের কাছে আগত একজন রোগীর অভিজ্ঞতা শেয়ার করছি, যা থেকে আমরা আল্লাহর কুদরত ও রুকইয়ার বরকত সম্পর্কে শিক্ষা নিতে পারি।
রোগীর পূর্ব থেকেই গ্যাসের সমস্যা ছিল। এর সাথে যুক্ত হয়েছিল রাতের বেলায় দম বন্ধ হয়ে আসার অনুভূতি, বিনা কারণে মন খারাপ হয়ে যাওয়া এবং রিযিকে বারাকাহর অভাব অনুভব করা—যা অনেক সময় রুহানি সমস্যার আলামত হয়ে থাকে।
তিনি জানিয়েছেন, একদিন স্বপ্নে দেখেন তিনি "ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম" নামে জিকির করছেন। এরপর থেকে তিনি নিয়মিত এই জিকির করে আসছেন। কিছুদিন পর স্বপ্নে দেখেন সূরা ফালাক তিলাওয়াত করছেন। এসবের আগে-পরে তিনি স্বপ্নে আরও দেখেন যে, প্রতিবেশীর ঘরের খাটের নিচে একটি পাত্রে দুটি শিং মাছ রাখা—যা তার কাছে জাদু-সংক্রান্ত ইঙ্গিত বলে মনে হয়েছে। উল্লেখ্য, ওই প্রতিবেশীর সাথে তাদের পারিবারিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই ভালো নয়।
তিনি আরও জানান, একসময় তিনি পরিবারের সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। পরিবার তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে এক ফকিরের মাধ্যমে তদবির করিয়েছিল বলে তিনি জানতে পেরেছেন।
রোগীর বর্ণনা অনুযায়ী তাকে রুকইয়াহ পেপার ও নির্দিষ্ট আমল দেওয়া হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন এই পরীক্ষা থেকে সহজে মুক্তি পান এবং তার অন্তরে প্রশান্তি ফিরিয়ে দেন।
এখানে একটি বিষয় স্মরণ করিয়ে দেওয়া জরুরি—স্বপ্নে দেখা বিষয়গুলো নিশ্চিত প্রমাণ নয়; এগুলো কেবল ইঙ্গিত হতে পারে। তাই এর ভিত্তিতে কারও উপর নিশ্চিতভাবে অভিযোগ আরোপ করা বা প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকা উচিত। আমাদের করণীয় হলো আল্লাহর উপর ভরসা রাখা, নিয়মিত কুরআন তিলাওয়াত, জিকির-আজকার ও দোয়ার মাধ্যমে হেফাজত তলব করা, এবং প্রতিবেশীর সাথে সম্পর্কের ক্ষেত্রেও ধৈর্য ও ইনসাফের নীতি বজায় রাখা।
আল্লাহ তা'আলা সকল মুসলমানকে সকল প্রকার অনিষ্ট থেকে হেফাজত করুন এবং রোগীকে দ্রুত সুস্থতা দান করুন। আমীন।

আপনিও আপনার সমস্যার বিষয়ে কুরআন ও সুন্নাহভিত্তিক রুকইয়াহ সাপোর্ট সম্পর্কে জানতে যোগাযোগ করতে পারেন।
রুকিয়া অর্ডার করতেঃ https://shifaalquran.com/
সরাসরি কথা বলতেঃ 880 9639-000999
হোয়াটসএপঃ 01840601484

16/07/2026

আমাদের জীবনে অনেক সময় এমন কিছু অদৃশ্য ঝড় আসে, যার সঠিক কোনো কারণ চিকিৎসাবিজ্ঞানেও খুঁজে পাওয়া যায় না। ব্যবসা, পরিবার কিংবা সুস্বাস্থ্য সবকিছু ভালো চলার মাঝেই হুট করে নেমে আসে চরম অশান্তি ও বরকতহীনতা।

মেডিকেল রিপোর্টের সব ঠিক থাকার পরেও যদি আপনার পরিবারে বা ব্যক্তি জিবনে এমন অস্বাভাবিক বিপর্যয় নেমে আসে, তখন বুঝতে হবে এর পেছনে তীব্র বদনজর ও হাসাদ (হিংসা) কাজ করছে। পবিত্র কুরআন ও সহীহ হাদিস দ্বারা এটি প্রমাণিত সত্য। রাসূলুল্লাহ (ﷺ) স্পষ্টভাবে সতর্ক করে বলেছেন, "বদনজর লাগা সত্য।" (সহীহ মুসলিম: ২১৮৮)।

তবে এই হতাশা ও অন্ধকার থেকে বের হওয়ার একমাত্র উপায় আল্লাহর কালাম। কারণ মহান আল্লাহ বলেন, "আমি কুরআনে এমন কিছু নাযিল করি, যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত।" (সূরা আল-ইসরা: ৮২)।

এই ধরনের আধ্যাত্মিক ও মানসিক সংকট থেকে মুক্তি পেতে আমাদের সেন্টারে আসা অসংখ্য মানুষ সম্পূর্ণ কুরআন ও সুন্নাহভিত্তিক রুকইয়াহ শারইয়াহ সেবার মাধ্যমে আলহামদুলিল্লাহ্‌ এখন সম্পূর্ণ সুস্থ ও শান্তিতে আছেন। আপনার বা আপনার পরিবারের যেকোনো সুন্নাহসম্মত আরোগ্য ও পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন।

#হটলাইন: +880 9639-000999
#হোয়াটসএপঃ 01840-601484
#ওয়েবসাইট: https://shifaalquran.com

আমাদের চারপাশের জীবনে এমন কিছু অদৃশ্য ঝড় আসে, যা মানুষের সাজানো সংসার ও মানসিক শান্তিকে মুহূর্তেই তছনছ করে দেয়। সম্প্রতি...
15/07/2026

আমাদের চারপাশের জীবনে এমন কিছু অদৃশ্য ঝড় আসে, যা মানুষের সাজানো সংসার ও মানসিক শান্তিকে মুহূর্তেই তছনছ করে দেয়। সম্প্রতি আমাদের 'শিফা আল কুরআন' রুকিয়াহ সেন্টারে ৪৩ বছর বয়সী এক ভাই তাঁর জীবনের এমনই এক করুণ অভিজ্ঞতার কথা জানান।
বিয়ের বহু বছর পর মহান আল্লাহ তাঁর কোলজুড়ে একটি ফুটফুটে সন্তান দিয়েছেন। কিন্তু বর্তমানে তাঁর জীবন কাটছে এক চরম দমবন্ধ করা পরিস্থিতিতে।

উনার কথাগুলো হুবহু তুলে ধরা হয়েছে-
"আমার কোনো কাজে কোনো বরকত নেই। মনে সারাক্ষণ এক অজানা অশান্তি। বাচ্চাটার শরীর দুদিন ভালো তো চারদিন খারাপ লেগেই থাকে। কেন জানি মনে হয়, চারপাশের সবাই আমাকে খারাপ চোখে দেখছে। সবচেয়ে কষ্টের বিষয়, আগে যে আমি কখনো নামায কাজা করতাম না, এখন সেই নামাযে একদম মন বসে না, প্রায়ই মিস হয়ে যায়। উপার্জনের টাকা কোথায় শেষ হয়, কোনো হিসেব মেলাতে পারি না।"

ইসলামের দৃষ্টিতে এই সমস্যার গভীরতা:
এই লক্ষণগুলো মূলত বদনজর ও হাসাদ (হিংসা)- এর তীব্র প্রভাবকে নির্দেশ করে, যা পবিত্র কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত সত্য।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন:
"আর কাফেররা যখন কুরআন শোনে, তখন তারা যেন তাদের চোখ দিয়ে আপনাকে আছাড় দিয়ে ফেলে দেবে" (সূরা আল-ক্বলম: ৫১)।
মুফাসসিরিনদের মতে, এটি কাফেরদের তীব্র কুদৃষ্টি বা বদনজরের প্রতি ইঙ্গিত করে।

রাসূলুল্লাহ (ﷺ) স্পষ্টভাবে সতর্ক করে বলেছেন:
"বদনজর লাগা সত্য। যদি ভাগ্যকে অতিক্রম করার মতো কোনো কিছু থাকতো, তবে বদনজরই তাকে অতিক্রম করতো।" (সহীহ মুসলিম: ২১৮৮)। তীব্র কুদৃষ্টি বা বদনজর মানুষের সুস্বাস্থ্য নষ্ট করতে পারে, রিজিকে বরকত কেড়ে নিতে পারে এবং মানুষের মনকে ইবাদত থেকে দূরে সরিয়ে দিতে পারে।

আলহামদুলিল্লাহ্‌, কুরআনেই রয়েছে এর আরোগ্য:
এই দ্বীনি ভাইকে আমাদের অভিজ্ঞ রুকইয়াহ বিশেষজ্ঞের মাধ্যমে গভীর পর্যালোচনা শেষে সম্পূর্ণ কুরআন ও সুন্নাহভিত্তিক যথাযথ চিকিৎসা (রুকইয়াহ শারইয়াহ ও প্রয়োজনীয় আমল) প্রদান করা হয়েছে। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার অসীম রহমতে ও দয়ায় খুব দ্রুতই উনার এই পরিস্থিতি কেটে যাবে এবং জীবনে বরকত ফিরে আসবে।

আপনার জীবনেও কি এমনটি ঘটছে? চিকিৎসকের ওষুধে রোগ সারছে না, সংসারে অনাকাঙ্ক্ষিত অশান্তি কিংবা উপার্জনে বরকত পাচ্ছেন না?
হতাশ হবেন না। কারণ আল্লাহ তাআলা বলেন: "আমি কুরআনে এমন কিছু নাযিল করি, যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত।" (সূরা আল-ইসরা: ৮২)।

আপনার বা আপনার পরিবারের এরকম যেকোনো সমস্যার সঠিক, নিরাপদ ও সুন্নাহসম্মত সমাধানের জন্য আজই আমাদের ইনবক্স করুন।

: 01840-601484
# www.shifaalquran.com

14/07/2026

প্রায় ৭–৮ মাস ধরে রাতে ঠিকমতো ঘুমাতে পারতাম না...

আপনিও আপনার সমস্যার বিষয়ে কুরআন ও সুন্নাহভিত্তিক রুকইয়াহ সাপোর্ট সম্পর্কে জানতে যোগাযোগ করতে পারেন।
রুকিয়া অর্ডার করতেঃ https://shifaalquran.com/
সরাসরি কথা বলতেঃ 880 9639-000999
হোয়াটসএপঃ ০১৮৪০৬০১৪৮৪ See less

বাবা মা হিসেবে আপনি লক্ষ করছেন আপনার সন্তান বিপথে যাচ্ছে, করনীয় কি? আমাদের অনেক মা-বাবা আছেন যারা সন্তানকে নিয়ে গভীর দু...
13/07/2026

বাবা মা হিসেবে আপনি লক্ষ করছেন আপনার সন্তান বিপথে যাচ্ছে, করনীয় কি?

আমাদের অনেক মা-বাবা আছেন যারা সন্তানকে নিয়ে গভীর দুশ্চিন্তায় আছেন। সন্তান একসময় পড়াশোনায় ভালো ছিল কিন্তু হঠাৎ করে সে বদলে গেছে। এখন বই খুললেই মাথাব্যথা করে, স্কুলে যেতে চায় না, পরিবার থেকে দূরে সরে যাচ্ছে, ইত্যাদি। তারপর ডাক্তার দেখিয়েছেন, কিন্তু কোন সমস্যা খুঁজে পাননি। তখন মনে হয় এটা কি শুধুই বয়সের সমস্যা? নাকি অন্য কিছু?

একজন রাক্বি হিসেবে আজকে এই বিষয়টি নিয়ে কোরআন ও হাদীসের আলোকে খোলামেলাভাবে বলতে চাই।

বদনজর ও জাদুর প্রভাব কি সন্তানের উপরে পড়তে পারে?
অনেকে এটাকে কুসংস্কার মনে করেন। কিন্তু আল্লাহ তায়ালা নিজেই পবিত্র কোরআনে এই বিষয়ে স্পষ্ট কথা বলেছেন। সূরা ফালাকের শেষ আয়াতে আল্লাহ বলেন, "এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।" (সূরা ফালাক: ৫) এই আয়াতে আল্লাহ নিজে হাসাদ বা হিংসার ক্ষতির কথা উল্লেখ করেছেন এবং এ থেকে আশ্রয় চাইতে বলেছেন। হাসাদ শুধু বড়দের হয় না বরং যেকোনো মানুষের উপর হতে পারে, শিশু থেকে বৃদ্ধ সবার উপর।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আইন অর্থাৎ বদনজর সত্য। যদি কোনো কিছু তাকদীরকে অতিক্রম করতে পারত, তাহলে বদনজরই পারত।" (সহীহ মুসলিম: ২১৮৮) এই হাদীস থেকে বোঝা যায় বদনজরের ভয়াবহতা কতটা বাস্তব।

শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে সন্তানদের বিষয়ে বলেছেন। ইমাম বুখারি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য এই দু'আ পড়তেন, “আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ।" অর্থাৎ আমি তোমাদের আল্লাহর পরিপূর্ণ কালামের আশ্রয়ে দিচ্ছি, প্রতিটি শয়তান থেকে, ক্ষতিকর প্রাণী থেকে এবং প্রতিটি কুদৃষ্টি থেকে। (সহীহ বুখারি: ৩৩৭১) খোদ নবীজি (সঃ) যখন নিজের নাতিদের জন্য এই দু'আ পড়েন, তখন বোঝাই যাচ্ছে শিশুদের উপর এই প্রভাব কতটা বাস্তব।

সন্তানের মেধা ও চরিত্রের উপর কীভাবে প্রভাব পড়ে?

ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাঁর বিখ্যাত গ্রন্থ "যাদুল মায়াদ"-এ বিস্তারিত আলোচনা করেছেন যে জাদু ও বদনজর মানুষের বিভিন্ন দিকে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে মানুষের চিন্তাশক্তি, স্মরণশক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে।
এই কারণেই দেখা যায়, আক্রান্ত সন্তান পড়তে বসলে কিছুই মনে থাকে না। পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যায় অথচ বাড়িতে পারত। মনোযোগ ধরে রাখতে পারে না। ভালো ছেলেমেয়ের সঙ্গ ছেড়ে বাজে সঙ্গে জড়িয়ে পড়ে। বাবা-মায়ের প্রতি হঠাৎ বিরাগ তৈরি হয়। ইবাদতে মন বসে না। কোরআন খুললে অস্বস্তি লাগে, ইত্যাদি।

কোরআনে আল্লাহ সূরা বাকারাহর ১০২ নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন যে জাদুকররা মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারে। যদি জাদু দিয়ে সম্পর্ক নষ্ট করা সম্ভব হয়, তাহলে একটি শিশুর মন ও মেধাকে প্রভাবিত করা কি অসম্ভব?

কেন সন্তানকে টার্গেট করা হয়?

সাধারণত তিনটি কারণে এটা হয়। ১) পারিবারিক বা প্রতিবেশীদের ঈর্ষা। সন্তান মেধাবী, সুন্দর বা সফল হওয়ায় কেউ সহ্য করতে পারেনি। ২) বাবা-মায়ের সাথে শত্রুতার কারণে সন্তানকে কষ্ট দিয়ে পরিবার ধ্বংস করার চেষ্টা। ৩) অনেক সময় পরিচিত মানুষ অজান্তেই বদনজর দিয়ে দেন, কারণ বদনজর সবসময় ইচ্ছাকৃত হয় না।

কোরআন-হাদীসের আলোকে সমাধানঃ

মহান আল্লাহ বলেছেন, "আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা এবং রহমত।" (সূরা বনি ইসরাইল: ৮২) তার মানে এই সমস্যার সমাধানও কোরআনেই আছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আল্লাহ যে রোগ নাজিল করেছেন তার শিফাও নাজিল করেছেন।" (সহীহ বুখারি: ৫৬৭৮) তার মানে কোনো সমস্যাই সমাধানহীন নয়।

ঘরে বাবা-মা প্রতিরাতে সন্তানের মাথায় হাত রেখে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ফালাক ও সূরা নাস তিনবার করে পড়ে ফুঁ দিন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সুন্নাহ। এছাড়া এক গ্লাস পানিতে এই সূরাগুলো পড়ে ফুঁ দিয়ে সন্তানকে পান করান। ঘরে নিয়মিত সূরা বাকারাহ তেলাওয়াত করুন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায় যেখানে সূরা বাকারাহ পড়া হয়। (সহীহ মুসলিম: ১৮৫৮)

তবে যদি সমস্যা গভীর হয় এবং ঘরোয়া আমলে কাজ না হয়, তাহলে বিশেষজ্ঞ রাকীর কাছে নিয়ে যাওয়া প্রয়োজন। একজন দক্ষ রাকী কোরআনের আয়াত পাঠের মাধ্যমে প্রথমে নির্ণয় করেন কোনো প্রভাব আছে কিনা, তারপর সম্পূর্ণ হালাল ও শিরকমুক্ত পদ্ধতিতে চিকিৎসা করেন।

কেন কবিরাজের কাছে যাবেন নাঃ

অনেকে হতাশ হয়ে কবিরাজ বা তাবিজের কাছে যান। এটা মারাত্মক ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল এবং তার কথা বিশ্বাস করল, সে মুহাম্মদের উপর নাজিলকৃত দ্বীনকে অস্বীকার করল।" (আবু দাউদ: ৩৯০৪) কবিরাজ সমস্যা দূর করতে আরেক শয়তানের সাহায্য নেয়। এতে সাময়িক সুবিধা মিললেও শেষ পরিণতি আরও ভয়াবহ হয়। একমাত্র হালাল সমাধান হলো কোরআন-সুন্নাহ ভিত্তিক রুকইয়াহ।
আপনার সন্তান হয়তো বুঝতেই পারছে না কী হচ্ছে তার সাথে। সে আপনার কাছে সাহায্য চাইতে পারছে না। কিন্তু আপনি পারেন সময় থাকতে তার জন্য কিছু করতে। আজই পদক্ষেপ নিন। দেরি হলে সমস্যা আরও গভীর হয়ে যাবার সম্ভাবনা থাকে।

শিফা আল কোরআন এর Children Solution রুকইয়াহ। সন্তানকে সুপথে ফিরিয়ে আনার কোরআনী সমাধান দিবে, ইন শা আল্লাহ্‌।

আপনার এধরণের সমস্যাসহ যেকোন সমস্যার কথা আমাদের লিখে জানাতে পারেন-
WhatsApp: 01840601484
হটলাইনঃ 880 9639-000999
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.shifaalquran.com
পরিচয় ও কথোপকথন সম্পূর্ণ গোপন রাখা হবে।

12/07/2026

"আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে একটি হলো, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।"
(সূরা আর-রূম, ৩০:২১)

যদি সেই প্রশান্তি ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে, তাহলে একজন মুসলিম হিসেবে নিজের আমল, দোয়া এবং কুরআন সুন্নাহ ভিত্তিক রুকইয়াহ এর দিকে ফিরে আসা প্রয়োজন। একজন বিশ্বস্ত রাক্বি কুরআন ও সুন্নাহর আলোকে আপনাকে দিতে পারেন সর্বোত্তম সমাধান।

আপনিও আপনার সমস্যার বিষয়ে কুরআন ও সুন্নাহভিত্তিক রুকইয়াহ সাপোর্ট সম্পর্কে জানতে যোগাযোগ করতে পারেন।

#রুকইয়াহ অর্ডার করতে: https://shifaalquran.com/
#সরাসরি কথা বলুন: +880 9639-000999
: 01840-601484

রুকইয়াহ কেন একজন মুসলিমের জীবনে গুরুত্বপূর্ণ?
11/07/2026

রুকইয়াহ কেন একজন মুসলিমের জীবনে গুরুত্বপূর্ণ?

10/07/2026

বেশীরভাগ সময় বোনেরা একটি কমন বিষয় নিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করেন, স্বামী অস্বাভাবিক ভাবে বদলে গেছে, খারাপ ব্যবহার করে, অকারণে রেগে যায় ইত্যাদি। অনেক ক্ষেত্রে আবার স্বামীরাও স্ত্রীদের সম্পর্কে একই অভিযোগ করেন।

প্রিয় ভাই ও বোন কখনো কি ভেবে দেখেছেন সুখের সংসারে হঠাত কি এমন হলো যে, অস্বাভাবিক ভাবে দাম্পত্য জীবনে ঝগড়া বিবাদ কলহ শুরু হয়েছে?

এ ক্ষেত্রে প্রত্যেক মানুষের পরিস্থিতি আলাদা হলেও প্রায় সবার সাথে একটি বিষয় মিলে যায়। রুকইয়াহ পরিক্ষা করে আমরা দেখি অধিকাংশ এমন সমস্যা গুলো জাদু বা বদনজর জনিত কারণে হয়ে থাকে যা একমাত্র কুরআন-সুন্নাহভিত্তিক রুকইয়াহ ছাড়া আর কোন ভাবে সমাধান করা যায় না।

রাসূল (স:) বলেছেন, তোমরা বদ নজরের খারাপ প্রভাব থেকে রক্ষার জন্যে আল্লাহ তায়ালার সাহায্য প্রার্থনা কর। কেননা তা সত্য। (ইবনে মাযাহঃ ৩৫০৮) ।

বিস্তারিত জানতে ও রুকিয়াহ অর্ডার করতেঃ https://shifaalquran.com
হোয়াটসএপে আপনার সমস্যার কথা জানাতেঃ 01840601484
সরাসরি কথা বলতে কল করুনঃ 880 9639-000999

হঠাত করে আপনার সংসারে সুখ শান্তি উধাও… ছোট ছোট বিষয় নিয়েও কি প্রতিদিন ঝগড়া হচ্ছে? অসংখ্য দম্পতি প্রতিদিন আমাদের কাছে এই ...
09/07/2026

হঠাত করে আপনার সংসারে সুখ শান্তি উধাও… ছোট ছোট বিষয় নিয়েও কি প্রতিদিন ঝগড়া হচ্ছে? অসংখ্য দম্পতি প্রতিদিন আমাদের কাছে এই ধরনের সমস্যার কথা জানান যা হয়ত আপনার জীবনের সাথেও হুবহু মিলে যায়।

দাম্পত্য জীবনে সুখ শান্তি আল্লাহর দেয়া এক বিশেষ নেয়ামত হওয়া সত্বেও বেশীরভাগ ক্ষেত্রে বদনজর বা আত্মীয়স্বজনের অপচেষ্টায় সাজানো গোছানো সংসারে দানা বাঁধে মনোমালিন্য আর অশান্তি। এমনকি এভাবে একটি সুখের সংসার শেষ হয়ে যায় চিরদিনের জন্য।

অনেকে এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে ভন্ড কবিরাজের কাছে ছুটে গিয়ে জীবনকে আরো দুর্বিষহ করে ফেলেন। অথচ এধরনের সমস্যার পরিপূর্ণ সমাধান হলো আল্লহর কুরআন ও সুন্নাহ ভিত্তিক রুকিয়াহ। শিফা আল কুরআন রুকিয়াহ সেন্টার ইতিমধ্যে দেশের লক্ষ লক্ষ মানুষের কাছে কুরআন সুন্নাহ ভিত্তিক রুকিয়াহ পৌঁছে দিয়েছে, আলহামদুলিল্লাহ।

আপনিও আপনার সমস্যার কথা সপূর্ণ গোপনীয়তার সাথে আমাদের একজন বিশ্বস্ত রাক্বি কে জানাতে পারেন, যিনি আপনার সমস্যা মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনাকে কুরআন সুন্নার আলোকে সবচেয়ে উত্তম সমাধানটি প্রদান করবেন, ইন শা আল্লাহ্‌।

বিস্তারিত জানতে ও রুকিয়াহ অর্ডার করতেঃ https://shifaalquran.com
হোয়াটসএপে আপনার সমস্যার কথা জানাতেঃ 01840601484
সরাসরি কথা বলতে কল করুনঃ 880 9639-000999

Address

Bashabo, Dhaka

1214

Alerts

Be the first to know and let us send you an email when Shifa Al Quran - شفاء القرآن posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shifa Al Quran - شفاء القرآن:

Shortcuts

  • Want your practice to be the top-listed Clinic?

Share