Dr. Sadia Monowara Usha

Call Directions Contact the practice

Dr. Sadia Monowara Usha Health is the Key of Happiness

আজকে ইনবক্স আমার পেজের সকল নারীদের জন্য ওপেন...যেকোনো বয়সী নারী যে কোন সমস্যা নিয়ে আমাকে লিখতে পারেন... আমি যতটুকু পার...
08/03/2023

আজকে ইনবক্স আমার পেজের সকল নারীদের জন্য ওপেন...
যেকোনো বয়সী নারী যে কোন সমস্যা নিয়ে আমাকে লিখতে পারেন... আমি যতটুকু পারি সমস্যার সমাধান করব, যেটা পারবো না যথাযথ জায়গায় রেফার করে দেবার চেষ্টা করব।
শারীরিক মানসিক স্বাস্থ্যগত যে কোন সমস্যা..

এর সাথে কোন আর্থিক যোগাযোগ নেই..
আছে শুধু আপনাদের প্রতি আমার হৃদয়ের টান।

আমি বিশ্বাস করি প্রত্যেকটি নারী অমিত শক্তি ভান্ডার ।নিজের ভেতরের সেই শক্তিটি অনুভব করুন।
আপনি পরিবারের 'মায়া'র অপর নাম। চতুর্দিকে ছড়িয়ে পড়ুক আপনার সঞ্জীবনী মন্ত্র...

পৃথিবীর সকল নারীকে প্রাণঢালা শুভেচ্ছা...


07/03/2023

আজকে যখন দুহাত তুলে দোয়া করবেন তখন সেই হাতে আপনার চোখ থেকে যে এক দুই ফোঁটা পানি পড়বে তাতে যেন দুনিয়ার সকল মানুষের প্রতি ভালবাসার দোয়া থাকে।

কোথাও পড়েছি নবীজি বলেছেন যে দুনিয়ার কিছু আল্লাহতালার কাছে চাইতে তিনি লজ্জাবোধ করেন। আবার কোথাও পড়েছি , মহান আল্লাহতালা বান্দাকে তার কাছে ,কেবল তার কাছেই বারবার চাইতে বলছেন। যে কোন কিছু চাইতে বলছেন।
বলা হয়ে থাকে মানুষের মনের ইচ্ছা আল্লাহতালা অবশ্যই পূরণ করবেন ।একবার যদি কেউ দুহাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে তাহলে অবশ্যই সেটা পূরণ হবে।
হয়তো একটু আগে কিংবা পরে।

তাই আপনি যখন দুহাত তুলে দোয়া করবেন তখন আপনার সেই দোয়াতে শুধু নিজের কথাই যেন না থাকে।
আশেপাশের মানুষগুলো ভালো না থাকলে আপনি একা ভালো থাকতে পারবেন না।
আপনার প্রতিবেশীর জন্য দোয়া করুন ।যে মানুষটাকে রোজ একগাছ চুত্রার পাতার মত আপনার শরীর জ্বালাতে থাকে তার জন্য দোয়া করুন যাতে তিনি ভালো হয়ে যায়। যিনি আপনাকে পৃথিবীতে যন্ত্রণা দিচ্ছেন তার জন্য দোয়া করুন,তাকে মাফ করে দিন । আপনি মাফ করে দেয়া মানে এর হ্যান্ডওভার সরাসরি উপরে চলে গেল। এবং উপরওয়ালার হিসাব খুব সূক্ষ্ম।
যারা আপনার জন্য জান কোরবান করতে রাজি তাদের জন্য দোয়ার সাগর খুলে দিন।

নিজের সমাজ নিজের কওমের মানুষগুলো নিজের দেশ প্রত্যেকের জন্য দোয়া করুন।

বড় বড় দোয়া করুন!!!
আপনি কি চান তার থেকেও আপনার জন্য আল্লাহতালা আরো ভালো কিছু হতে মনোনীত করে রেখেছেন আপনি অল্প চেয়ে সেটাকে সীমিত করে ফেলেন না!!

মন খুলে পৃথিবীর জন্য দোয়া করুন।
পৃথিবীটা যেন জান্নাত হয়ে ওঠে।
পৃথিবী আপনাকে প্রতিনিয়ত শুধুই দিয়ে যাচ্ছে!!
তার জন্য আমরা কবেই বা কি করেছি।
আসুন আজ হৃদয়ের গভীর থেকে ভালোবাসা পবিত্রতা ছড়িয়ে দেই।

একবার দরজা জানালা খুলে বাইরে বেরিয়ে দেখুন ।
যারা বাইরে আছেন তারা চোখ তুলে আকাশের দিকে তাকান।
আকাশের সব দুয়ার খুলে গেছে।
গৃহত্যাগী জোছনা শুরু হয়ে গেছে।
আসমান জমিন সমীরণ
কেবল আপনার দোয়ার প্রতীক্ষায়.....

05/03/2023

PCOS সমস্যায় হতাশ ?
ভাবছেন কি খাবো ?
কি খাবো না ?
———————————-

# # পিসিওএস থাকলে খাওয়া-দাওয়ার দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
ওজন নিয়ন্ত্রণ হলে ঋতুস্রাবও ধীরে ধীরে নিয়মিত হয়ে যাবে এবং এই সমস্যা অনেকটা কমে যাবে।
কোন ধরনের খাবার এড়িয়ে চলা ভাল তাঁর একটা স্পষ্ট ধারণা হয়ে গেলে আপনারই ডায়েট তৈরি করতে সুবিধা হবে।

# # পিসিওএস থাকলে হাই ফাইবার, লো-কার্ব ডায়েট মেনে চলতে হবে।
ভাত-রুটির মতো কার্বোহাইড্রেট কম খেয়ে শাক-সব্জি, ডাল এগুলো বেশি করে খাওয়া প্রয়োজন।
কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যেমন মাটির তলার সব্জি যেমন আলু, শাঁকালু, গাজর, বিট একটু কম খাওয়াই ভাল।
ফলের মধ্যে আম, কলা, লিচু আর আঙুর বাদে যে কোনও ফল ফেতে পারেন।
কিন্তু এই চারটে ফলে কার্বোহাড্রেট বেশি, তাই এড়িয়ে চলাই ভাল।

ভাজাভুজি, জাঙ্ক ফুড, প্রসেস করা খাবার যেমন কেক, পেস্ট্রি, চকোলেট, পাউরুটি, বার্গার, ময়দার জিনিস, সসেজ, সালামির মতো খাবারও ডায়েট থেকে বাদ রাখতে হবে। মিষ্টি, আইসক্রিম, বোতলের ঠান্ডা পানীয় জাতীয় যত কম খাওয়া যায়, তত ভাল।

# # তা হলে কী খাওয়া যাবে ??

রেড মিটের বদলে চিকেন খান।
মাছ খুব ভাল লিন প্রোটিন।
ডিম চলতে পারে।
ডাল খেতে পারেন।
নানা রকম বীজ খাওয়া যেতে পারে যেমন চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ ইত্যাদি।

হাই ফাইবার যুক্ত সব্জি খান যেমন ফুলকপি, ব্রকোলি, লেটুস পাতা, কুমড়ো, বিন ইত্যাদি।

আমন্ড, আখরোট, যে কোনও ধরনের বেরি, শসা, টমেটো, আপেল, নানা রকম লেবু খেতে পারেন।

অলিভ অয়েল বা যে কোনও খাঁটি তেল ব্যবহার করতে পারেন রান্নার জন্য।
চকোলেটের বদলে ডার্ক চকোলেট এক টুকরো করে চলতে পারে মাঝেমাঝে।

দু’বেলা ভাত-রুটি কম করে শব্জি বা স্যালাদ খাওয়াই সবচেয়ে ভাল।

স্যাচুরে়টেড ফ্যাটের বদলে সব সময়ে গুড ফ্যাট বেছে নিন।
যেমন দিনে অল্প করে ঘি খেতে পারেন।
পি-নাট বাটার বা আমন্ড বাটারের মতো বাদাম থেকে তৈরি মাখন ব্যবহার করতে পারেন পাঁউরুটিতে।

# # সচেতন হোন । ভালো থাকুন । হতাশ হবে না ।
বিশেষত কিশোরীরা মনকে শক্ত রেখে আনন্দের সাথে ভালো থাকতে হবে ।পিসিওএস রোগীরা নিজেদের মধ্যে নেটওয়ার্ক রক্ষা করুন , একজন অন্যজনের সাথে শেয়ার করুন - সহায়তা করুন।

Collected

01/03/2023

সরব শহর নীরব মানুষ
ভাবুন সকালে আপনার ঘুম ভাঙলো জানালার পাশে চড়ুই পাখির কিচিরমিচির শব্দে..
ঘুম থেকে উঠে রান্নাঘর থেকে পেলেন প্রেসার কুকারের সিটির শব্দ! খিচুড়ির ঘ্রাণ!
দুপা হেঁটে বারান্দায় গিয়ে দেখলেন একটা সুন্দর সবুজ শহর। দূর থেকে ভেসে আসছে ঝরনার শব্দ নানা পাখির কলতান..
ঘরের বাইরে বের হয়ে দেখলেন রাস্তায় যানবাহনে তীব্র কোন আওয়াজ নেই ।যানবাহনগুলো থেকে সুরেলা আওয়াজ বের হচ্ছে!!!
ইস কি মিষ্টি শহরটা!!
দিনের শুরুটা যদি এমন মিষ্টি হতো
তাহলে কেমন প্রাণচঞ্চল হতো আমাদের দিনগুলো!!

বাস্তবতাটা কি হয়?
সকালে আমরা ঘুম থেকে উঠি প্রচন্ড শব্দের মধ্য দিয়ে। ঘুম থেকে ওঠার এক দুই ঘণ্টার মধ্যে শুরু হয়ে যায় কল কারখানা এবং আমাদের চারপাশে ইনফ্রাস্ট্রাকচারের কর্মীদের কাজ। পার্কে না গেলে পাখির কিচির-নিচের ডাক জানলা দিয়ে শোনা আপনার জন্য খুবই দুরহ। রাস্তায় বের হলেই অজস্র হাইড্রোলিক হর্ন ‌। দোকানে ওয়েডিং এর কাজের চি চি শব্দ! মাইকে ক্রমাগত বিভিন্ন সতর্কবাণী!
আপনি যখন কর্ম ক্ষেত্রে প্রবেশ করেন তার আগেই আপনার কানের পর্দা শব্দ সহনশীলতার মাত্রাকে অতিক্রম করে যায়।
আপনি হয়েছেন অস্থির মেজাজ হয়ে যায় খিটখিটে আপনার মাথায় আসেনা কোন ইনোভেশন …মনে থাকে না শান্তি।
এক শব্দই কতটা ক্ষতিকর প্রভাব ফেলে আমাদের স্বাস্থ্যের উপরে।সাথে মোবাইল ফোনের ringtone vibration তো আছেই …

সাধারণ মানুষ তো বটেই সবচেয়ে বেশি প্রভাব পড়ে ট্রাফিক পুলিশ এবং শিশুদের উপরে। যেখানে ২০ডেসিবল শব্দ হলেই আমরা শুনতে পাই সেখানে আমরা রোজ ৭০-৭৫ ডেসিবলের বেশি শব্দ সহ্য করে থাকি!!ফলে উচ্চ রক্তচাপ উদ্বেগ বধিরতা মেজাজ নিয়ন্ত্রণহীনতা নিদ্রাহীনতা আমাদের নিত্যসঙ্গী!

কয়েকটি গবেষণা:
'অস্ট্রেলিয়ার মেলবোর্নের আরএমআইটি ইউনিভার্সিটির গবেষক জর্ডান ল্যাসি ২০১৬ সালে শব্দ বদলের একটি অভিনব সরঞ্জাম তৈরি করেছেন।তিনি একটি পার্কের পাশের রাস্তার কোলাহল, যানবাহনের তীব্র আওয়াজ মাইক্রোফোনে রেকর্ড করে তার সঙ্গে মিশিয়েছেন সঙ্গীতের মূর্চ্ছনা। তারপর সেই সুরেলা শব্দ তিনি লাউডস্পিকারের মাধ্যমে পার্ক এলাকায় বাজাচ্ছেন।

ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার গবেষকরা বিশেষ আকারের জানালা তৈরি করেছেন যা চারপাশ থেকে আসা শব্দকে বিশেষ প্রযুক্তির মাধ্যমে ধরবে এবং বাড়ির মালিক তার ঘরের ভেতর পছন্দের সঙ্গীত তার সঙ্গে মিশিয়ে একটা নতুন শব্দরাজ্য তৈরি করতে পারবেন।

ইংল্যান্ডের সলফোর্ড ইউনিভার্সিটির শব্দ বিষয়ক প্রকৌশলী ট্রেভর কক্স বলেছেন যে, "অর‍্যাল (Aural) আর্কিটেকচার হচ্ছে এমন একটি বিষয় যেখানে গুরুত্বপূর্ণ হল ভবনগুলো কি বলতে চাইছে, ভবনগুলোর ভেতর কিধরনের শব্দ তৈরি হচ্ছে, আমরা কীভাবে তাতে সাড়া দিচ্ছি সেগুলো।এসব প্রযুক্তি দিয়ে বর্তমান ভবনগুলো তারা এমনভাবে বদলে দিতে পারেন যে ভবনের বাইরেটা অবাঞ্ছিত বাইরের শব্দগুলো ঠেকিয়ে রাখবে। সুনির্দিষ্ট শব্দ তরঙ্গ আর তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করে অবাঞ্ছিত শব্দকে ভবনের ভেতরে ঢুকতে দেয়া হবে না।'

শব্দ আমাদেরকে দারুন ভাবে প্রভাবিত করে ।
সুর আমাদের হৃদয়ের ইমোশন নিয়ে খেলা করে ।
আপনি কোন ভূতের ছবিতে যদি সাউন্ড মিউট করে রাখেন এতটা ভয় পাবেন না ।
যে কষ্টের সিনেমায় রুমাল ভিজিয়ে আপনি কেঁদে ফেলেন তার পেছনে মারাত্মক কষ্টের একটি সুরের আবহ তৈরি করা হয়।
বড় বড় রেস্টুরেন্টে হালকা করে বিভিন্ন টোনের মিউজিক সেট করা থাকে যাতে পরিবেশ টাই একটা ভিন্ন চার্মিং মুড ক্রিয়েট করে।

সমস্যা হচ্ছে এই সমস্যার সমাধান একা করা যায় না। যানবাহনে যিনি হর্ন রেগুলেট করেন তাকে সচেতন হতে হচ্ছে। যিনি উচ্চ শব্দে মাইক চালাচ্ছেন তাকেও। ইনফ্রাস্ট্রাকচারের কাজের জায়গায় সবাইকে।
আর আমি যদি এসব ভূমিকার একজন না হয়ে থাকি তাহলে আমাদের করণীয় কি?

সামনে যাকে এই ভূমিকায় দেখবেন তাকে বলা।
এত সময় তো নেই আপনার ,আর এসব করতে যাবেন কেন আপনার বাস্তব জীবনে??

তাহলে দুটো পথ খোলা আছে
এই প্রচন্ড কোলাহলের পৃথিবী থেকে পালিয়ে যান
অথবা চোখ কান বন্ধ করে থাকুন..

সরব জগতে নীরব আমি !
আমার নীরবতাতেই আমার শিশুটি রয়ে যাচ্ছে
এই প্রচন্ড শব্দময় পৃথিবীতে...

আমরা অবাঞ্চিত শব্দগুলোকে তো দূর করতে পারিনা ঘরে বসে জাতীয় পলিসিতেও কাজ করতে পারি না আমরা যেটা করতে পারি রোজ ২৪ ঘন্টার ভিতরে কয়েক ঘন্টা
আমাদের জীবনে সুরেলা শব্দকে যোগ করতে পারি।

পবিত্র ধর্মগ্রন্থ যার এক একটি আয়াতে অজস্র সওয়াব তাকেও সুর করে পড়ার জন্য উৎসাহিত করা হয়।

অনেকে ক্লাসিক্যাল গানের সুর ভালবাসেন ।অনেকে রবীন্দ্রনাথের গান। অনেকে বিদেশী কোরিয়ান মিউজিক। কত গানের লিরিক্স আমরা কিছুই বুঝতে পারি না …
কিন্তু সুরে আটকে যাই।

অনুভূতিগুলো চলে যাচ্ছে।
কিছুতেই আমাদের আর এখন কিছু মনে হয় না।
মানুষগুলো অনুভূতি প্রবণ হয়ে উঠুক
শহর হয়ে উঠুক দারুন অনুভূতিময়!!

Address

Khulna

Telephone

+8801557699288

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sadia Monowara Usha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Sadia Monowara Usha:

Shortcuts

Share

Category